• আমাদের সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ
DigiBangla24.com
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
DigiBangla24.com
No Result
View All Result
Home আন্তর্জাতিক

দরিদ্র দেশ: বিশ্বের সবচেয়ে দরিদ্র ৬টি দেশ

মোঃ ইব্রাহিম হিমেল by মোঃ ইব্রাহিম হিমেল
in আন্তর্জাতিক
A A
0
দরিদ্র দেশ: বিশ্বের সবচেয়ে দরিদ্র ৬টি দেশ
9
VIEWS
Share on FacebookShare on Twitter

বর্তমানে বিশ্বে স্বাধীন দেশের সংখ্যা ১৯৫টি। স্বাধীন দেশ হওয়া সত্বেও এর মধ্যে এমন অনেক দেশ আছে যাদের মাথাপিছু আয় উন্নত দেশগুলোর তুলনায় অনেক কম এবং এমন অনেক দেশ আছে যাদের জীবন যাত্রার মান এতটাই নিম্ন যা আপনার অকল্পনীয়। আজ আমরা বিশ্বের এমনই ৬টি দরিদ্র দেশ সম্পর্কে জানতে চলেছি। 

প্রথমেই বলে রাখি যে একটি দেশ কতটা ধনী বা কতটা দরিদ্র তা নির্ভর করে সে দেশটির সম্পদ এবং সেদেশের জনসংখ্যার পরিমাণের উপর। দুটি উপাদানই যথাযথ পরিমাণে থাকলে সেদেশের অর্থনীতির উন্নয়ন ঘটে। কিন্তু যদি সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হয় তখন দেশটির অর্থনৈতিক অবস্থা ভেঙে পরে এবং জীবন যাত্রার মান কমে। ফলে দেশটিতে দারিদ্রতা বৃদ্ধি পায়।

অর্থনীতিবিদদের মতে একটি দেশ কতটা ধনী বা দরিদ্র তা পরিমাপের একটি স্বীকৃত পদ্ধতি হচ্ছে জিডিপি (কোনো দেশের মোট অভ্যন্তরীন উৎপাদন) পার ক্যাপিটা। চলুন তাহলে জেনে নিই বিশ্বের ৬টি  দরিদ্র দেশ সম্পর্কে:

১। বুরুন্ডি:

পৃথিবীর সবচেয়ে দরিদ্র দেশের তালিকায় প্রথম অবস্থানে আছে বুরুন্ডি। বুরুন্ডি পূর্ব আফ্রিকার একটি দেশ। বুরুন্ডির উত্তরে রয়েছে রুয়ান্ডা, পূর্ব ও দক্ষিণ অঞ্চল জুড়ে আছে তানজানিয়া, এবং পশ্চিমে রয়েছে তাংগানিকা হ্রদ ও কঙ্গো রাষ্ট্র।

RelatedPosts

বিশ্বব্যাপী রেমিটেন্স কমবে-digibangla24

বিশ্বব্যাপী রেমিটেন্স কমবে ২০ শতাংশ করোনার কারনে

মাকামে ইব্রাহিমের স্বচ্ছ ছবি প্রকাশ করল সৌদি আরব

মাকামে ইব্রাহিমের স্বচ্ছ ছবি প্রকাশ করল সৌদি আরব

দেশটি দীর্ঘদিন পর্যন্ত পর্যায়ক্রমে  জার্মান ও বেলজিয়ামের অধীনে ছিলো। বুুরুন্ডি ১৯৬২ সালের ১লা জুলাই বেলজিয়ামের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। বুরুন্ডির রাজধানী ও সবচেয়ে বড় শহরের নাম বুজুম্বুরা। দেশটির আয়তন ২৭ হাজার ৮৩৪ বর্গকিলোমিটার। আয়তনের তুলনায় এর জনসংখ্যা অনেক বেশি, প্রায় ১ কোটি ১৭ লক্ষ  ৪৬হাজার।দেশটির প্রধান ধর্ম  খৃষ্টধর্ম। দেশটির অর্থনৈতিক অবস্থা খুবই শোচনীয়।

দেশটির অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর, কিন্তু কৃষির পরিমাণ ও খুব ভালো না। এখানকার মানুষদের প্রায় ৮০% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। তাদের  মাথাপিছি আয় মাত্র ৭২৭ মার্কিন ডলার। বুরুন্ডি দেশটির দারিদ্র্যের প্রধান কিছু  কারণ হলো অধিক জনসংখ্যা, রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি  গৃহযুদ্ধ,ইত্যাদি। স্বাধীনতা লাভ করার পরেও ১৯৭০ এর দশক এবং ১৯৯০ এর দশকে দেশটিতে দুটি গৃহযুদ্ধ সংগঠিত হয় যাতে অনেক মানুষ মারা যায়।

জাতীয়তা: বুরুন্ডিয়ান

ভাষা: রুন্ডি, ফরাসি

সরকার: প্রজাতন্ত্র

জিডিপি: ৭৪৪ মার্কিন ডলার

২। নাইজার:

পৃথিবীর দরিদ্র দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে পশ্চিম আফ্রিকার একটি দেশ নাইজার। পশ্চিম আফ্রিকার সবচেয়ে বড় দেশ এটি। দেশটির পুরো নাম দ্যা রিপাবলিক অব নাইজার বা নাইজার প্রজাতন্ত্র। নাইজার নদীর নামানুসারে দেশটির নামকরণ করা হয়েছে।

দেশটির উত্তরে আলজেরিয়া ও লিবিয়া, দক্ষিণে নাইজেরিয়া , পূর্বে চাঁদ এবং পশ্চিমে বুরকিনা ফাসো ও মালি রাষ্ট্র গুলো অবস্থিত । ১৯৬০ সালে দেশটি স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা লাভের পূর্বে দেশটি দীর্ঘদিন ফ্রান্সের শাসনাধীন ছিলো। নাইজারের রাজধানী ও বৃহত্তর শহরের নাম নিয়ামে। কৃষি প্রধান এই দেশটির অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল।

এছাড়াও দেশটি ইউরেনিয়ামের আকরিক রপ্তানি করে তবু দেশটির  অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল এর বৃহৎ জনসংখ্যার চাহিদার তুলনায়। নাইজার একটি ধর্ম নিরপেক্ষ দেশ তবে এখানে মুসলিম ধর্মের মানুষের সংখ্যাই বেশি প্রায় ৯৯% ।

দেশটির প্রায় ৮০ শতাংশ জায়গাজুড়ে সাহারা মরুভূমি অবস্থিত। দেশটির দক্ষিণাঞ্চল অপেক্ষাকৃত কিছুটা উর্বর তাই এই অঞ্চলটি কৃষিসমৃদ্ধ কিন্তু তা চাহিদার তুলনায় খুবই কম। নাইজার দেশটির আয়তন প্রায় ১২ লাখ ৬৭ হাজার বর্গকিলোমিটার। এবং এর জনসংখ্যা আনুমানিক ২কোটি ৬ লক্ষ ৭২ হাজারের ও বেশি। মাথাপিছু আয় ১১৫৩ মার্কিন ডলার। অশিক্ষা, অনুন্নত চিকিৎসা ব্যাবস্থা,প্রাকৃতিক মরুকরণ ইত্যাদি কারণে দেশটি বিশ্বের দরিদ্র দেশের তালিকায় অবস্থান করছে।

জাতীয়তা: নাইজারিয়েন

সরকারি ভাষা: ফরাসি 

সরকার: সংসদীয় গনতন্ত্র 

জিডিপি: ১০৬৩ মার্কিন ডলার

আরও পড়ুনঃ

৩। লাইবেরিয়া:

দরিদ্র দেশের তালিকায় তৃতীয় স্থানে আছে লাইবেরিয়া। পশ্চিম আফ্রিকার আটলান্টিক মহাসাগরের উপকূলে অবস্থিত ছোট একটি দেশ লাইবেরিয়া।দেশটির পুরো নাম দ্যা রিপাবলিক অব লাইবেরিয়া বা লাইবেরিয়া প্রজাতন্ত্র।

দেশটির দক্ষিণ ও পশ্চিম অঞ্চল জুড়ে রয়েছে  আটলান্টিক মহাসাগর। উত্তরে সিয়েরা লিওন ও গিনি এবং পূর্বে কোত দিভোয়ার অবস্থিত। ২৬ জুলাই ১৮৪৭ সালে যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্বাধীনতা লাভ করে দেশটি। ১৯ শতকে স্বাধীনতা পাওয়া মার্কিন কৃষ্ণাঙ্গ দাসেরা এই দেশটি প্রতিষ্ঠা করেন।

দেশটির রাজধানী ও বৃহত্তর শহরের নাম মনরোভিয়া। লাইবেরিয়ার অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর। দেশটির অধিকাংশ লোক বাস করে গ্রামাঞ্চলে। দেশটির  অর্থনৈতিক বেহাল অবস্থার একমাত্র কারণ হলো দীর্ঘ ১৪ বছর যাবৎ চলা গৃহযুদ্ধ, যা ২০০৩ সালে শেষ হয়।

এরপর ২০১৪ ইবোলা ভাইরাস দেশটিতে মহামারীর আকারে ছড়িয়ে পরে যা দেশটির অর্থনীতিকে একেবারে ভেঙে ফেলে। দেশটির প্রায় ৮৫% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। ছোট  এই দেশটির আয়তন ১ লাখ ১১হাজার ৩৬৯  বর্গকিলোমিটার। এবং জনসংখ্যা প্রায় ৪৫ লাখ ৩ হাজার। এখানকার মানুষের মাথাপিছু আয় ৮৮১ মার্কিন ডলার। দেশটির অধিকাংশ মানুষই নাস্তিক। অশিক্ষা, দুর্নীতি ও দুর্বল সরকার ব্যবস্থার কারণে দেশটিকে বিশ্বের দরিদ্র দেশের কাতারে অবস্থান নিতে হয়েছে। 

জাতীয়তা: লাইবেরিয়ান

ভাষা: ইংরেজি

সরকার: প্রজাতন্ত্র

জিডিপি: ১৩০৮ মার্কিন ডলার

আরও পড়ুনঃ

ওআইসির মহাসচিব নির্বাচিত হলেন চাদ দেশের হুসেইন ইব্রাহিম তাহা

আন্তর্জাতিক ট্যাংগ পুরস্কার পেল বাংলাদেশের বেলা

৪। মালাউই:

দরিদ্র দেশের তালিকায় চতুর্থ স্থানে আছে মালাউই।মালাউই পূর্ব আফ্রিকার একটি দেশ। দেশটির  পুরো নাম দ্যা রিপাবলিক অব মালাউই বা মালাউই প্রজাতন্ত্র। মালাউই পূর্বে নিজাল্যান্ড নামেও পরিচিত ছিলো। মালাউই দেশটির পশ্চিমে জাম্বিয়া, উত্তরে  তানজানিয়া এবং দক্ষিণ -পূর্ব দিকে মোজাম্বিক অবস্থিত। 

৬ ই জুলাই ১৯৬৪ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে  মালাউই।মালাউই এর রাজধানীর নাম লিলংগো।দেশটির অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর। এবং প্রধান রপ্তানির দ্রব্য হলো কফি। তবু দেশটির অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক।এখানকার প্রায় ৫৩% মানুষ দারিদ্র্যসীমার নীচে বসবাস করে।

এখানকার জনগণের মাথাপিছু আয় মাত্র ১২৩৪ মার্কিন ডলার। এর আয়তন ১ লক্ষ ১৮ হাজার ৪৮৪ বর্গকিলোমিটার। এর জনসংখ্যা ১ কোটি ৮১ লক্ষ ৪৩ হাজার ২১৭ জন। দেশটির প্রায় এক- তৃতীয়াংশ জায়গা দখল করে আছে লেক মালাউই। অধিক জনসংখ্যা,এবং দুর্বল কৃষি ব্যবস্থার কারণে দেশটি দরিদ্র দেশের কাতারে চলে এসেছে অধিক শিশু মৃত্যুহার,এইচআইভি এইডস এর ব্যাপকতা ইত্যাদি দেশটির অন্যতম দুইটি প্রধান সমস্যা। 

জাতীয়তা: মালাউইয়ান

সরকারি ভাষা: ইংরেজি

সরকার: বহুদলীয় গণতন্ত্র

জিডিপি: ১৩১১ মার্কিন ডলার

৫। মোজাম্বিক:

দরিদ্র দেশের তালিকায় পঞ্চম স্থানে আছে পূর্ব আফ্রিকার একটি  দেশ মোজাম্বিক। দেশটির সরকারি নাম দ্যা রিপাবলিক অব মোজাম্বিক বা মোজাম্বিক প্রজাতন্ত্র। রাজধানী এবং বৃহত্তর শহরের নাম মাপুতো। মোজাম্বিক  ১৯৭৫ সালের ২৫ জুন পর্তুগাল থেকে স্বাধীনতা লাভ করে ।

মোজাম্বিক দেশটির আয়তন ৮ লাখ ১ হাজার  ৫৯০ বর্গকিলোমিটার এবং এর  জনসংখ্যা প্রায়  ২ কোটি ৮৯ লাখের মতো।দেশটিতে খৃষ্টান ধর্মাবলম্বীর সংখ্যা বেশি  দেশটিতে অনেক প্রাকৃতিক সম্পদ থাকলেও এখনো কৃষি নির্ভর এর অর্থনীতি। তবে খাদ্য, পেট্রোলিয়াম ও অ্যালুমেনিয়াম নির্ভর শিল্প দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবু দুর্বল সরকার ব্যবস্থা, অশিক্ষা ও স্বাস্থ্যখাতের কারণে দেশটি ধীরে ধীরে দরিদ্র দেশের তালিকায় চলে এসেছে। যার ফলে দেশটির অধিকাংশ মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। মাথাপিছু আয় ১২৬৬ মার্কিন ডলার। দেশটির আর একটি বড় সমস্যা হলো এখানে এইচ আই ভি এইডস এ আক্রান্ত লোকের সংখ্যা অনেক  বেশি। 

জাতীয়তা: মোজাম্বিকান

সরকারি ভাষা: পর্তুগিজ 

সরকার: প্রজাতন্ত্র 

জিডিপি: ১৪৫৯ মার্কিন ডলার

৬। সিয়েরা লিওন:

দরিদ্র দেশের তালিকায় ষষ্ঠ অবস্থানে আছে পশ্চিম আফ্রিকার একটি দেশ সিয়েরা লিওন।দেশটির পুরো নাম দ্যা রিপাবলিক অব সিয়েরা লিওন বা সিয়েরা লিওন প্রজাতন্ত্র। সিয়েরা লিওন দেশটির দক্ষিণ-পূর্ব দিকে লাইবেরিয়া, দক্ষিণ – পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগর এবং উত্তরে গিনি অবস্থিত।

১৯৬১ সালের ২৭ এপ্রিল দেশটি যুক্তরাজ্যের থেকে স্বাধীনতা লাভ করে। সিয়েরা লিওনের রাজধানী ও বৃহত্তর শহরের নাম ফ্রিটাউন।দেশটির আয়তন ৭১ হাজার ৭৪০ বর্গকিলোমিটার এবং এর জনসংখ্যা প্রায় ৭৪ লাখেরও বেশি।সিয়েরা লিওন একটি ধর্ম নিরপেক্ষ দেশ, তবে এখানে মুসলিম ধর্মাবলম্বী লোকের সংখ্যা বেশি।

সিয়েরা লিওনের মাটির নিচে রয়েছে খনিজ সম্পদের এক বিশাল সম্ভার।দেশটির অর্থনৈতিক ব্যবস্থা প্রধানত এই খনিজ সম্পদের উপর নির্ভরশীল।বিশেষ করে হীরা। এছাড়াও রয়েছে  টাইটানিয়াম, বাক্সটাই, সোনা  এবং রুটাইল।তবে এত খনিজ সম্পদ থাকা সত্বেও দেশটির মানুষেরা খুবই দরিদ্র জীবন যাপন করে।

দেশটির  প্রায় ৭০% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে । এজন্য সিয়েরা লিওন কে হীরার খনির গরীব দেশ বলা হয়।গৃহযুদ্ধ, সরকারের দুর্নীতি, দুর্বল শিক্ষা ব্যবস্থা,ও প্রাকৃতিক সম্পদের অব্যবস্থাপনার কারণে দেশটি দরিদ্র দেশের তালিকায় অবস্থান করছে। 

জাতীয়তা: সিয়েরা লিওনীয়

সরকারি ভাষা: ইংরেজি 

আনুষ্ঠানিক সরকারি ভাষা: বাংলা 

সরকার: প্রজাতন্ত্র 

জিডিপি: ১৬০২ মার্কিন ডলার

ছবিঃ সংগৃহীত

তথ্য সূত্রঃ ইউটিউব, উইকিপিডিয়া, বিএন কুওরা।  (বিশ্বব্যাংক এর ২০১৯ সালের তথ্য অনুসারে)।

Tags: গরিব দেশদরিদ্র দেশ
Share11Tweet
Previous Post

জীবনের জন্য পানি: জেনে নিন কখন কতটুকু বিশুদ্ধ পানি পান করবেন

Next Post

মৃতদেহ সৎকার এর অদ্ভুত যতো রীতি

মোঃ ইব্রাহিম হিমেল

মোঃ ইব্রাহিম হিমেল

মোঃ ইব্রাহিম হিমেল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র। লেখাপড়ার পাশাপাশি তিনি বিভিন্ন বিষয়ের উপর আর্টিকেল লিখতে পছন্দ করেন।

Related Posts

বিশ্বব্যাপী রেমিটেন্স কমবে-digibangla24

বিশ্বব্যাপী রেমিটেন্স কমবে ২০ শতাংশ করোনার কারনে

মাকামে ইব্রাহিমের স্বচ্ছ ছবি প্রকাশ করল সৌদি আরব

মাকামে ইব্রাহিমের স্বচ্ছ ছবি প্রকাশ করল সৌদি আরব

গিনেস বুক: বাংলাদেশের কয়েকটি গিনেস বিশ্ব রেকর্ড

গিনেস বুক: বাংলাদেশের কয়েকটি গিনেস বিশ্ব রেকর্ড

Boris Johnson_digibangla24

হংকংয়ের ৩০ লাখ বাসিন্দাকে ব্রিটেনের নাগরিকত্ব

আলোচিত রাজনৈতিক হত্যাকান্ড

পৃথিবীর আলোচিত ১০ রাজনৈতিক হত্যাকাণ্ড

ইলন মাস্ক এর হাতে কেমন হবে টুইটার

ইলন মাস্কের হাতে কেমন হবে টুইটারের ভবিষ্যত!

Please login to join discussion
  • Trending
  • Comments
  • Latest
মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

বাংলা আর্টিকেল লিখে আয়

আর্টিকেল রাইটিং কী? কীভাবে বাংলায় আর্টিকেল লিখে অনলাইনে আয় করবেন?

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

কন্টেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং

কন্টেন্ট রাইটিং জব: আপনার যা জানা প্রয়োজন

কীভাবে পাঠক ফ্রেইন্ডলি আর্টিকেল রাইটিং শিখবেন

কীভাবে একটি মানসম্পন্ন আর্টিকেল লিখতে হয়? -রাইটিং টিপস

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

digibangla24 Official logo

Your trusted platform for breaking news, AI, tech, education, freelancing and exclusive writing opportunities for students & lifelong learners in Bangladesh. At DigiBangla24.com, we are committed to providing readers the latest news, insightful articles, and engaging stories from Bangladesh and worldwide. Our mission is to provide an informative platform where readers can stay informed, entertained, and inspired.

Follow Us

Browse by Category

  • অ্যাপস কর্ণার
  • আন্তর্জাতিক
  • ইতিহাস
  • ইসলামি শিক্ষা
  • কন্টেন্ট রাইটিং
  • কবিতা
  • কৃষি তথ্য
  • খেলাধুলা
  • গল্প
  • চাকরি
  • জাতীয়
  • ডিজিটাল ক্যারিয়ার
  • ডিজিটাল বাংলা
  • ডিজিটাল মার্কেটিং
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম ও জীবন
  • ফ্রিল্যান্সিং
  • বায়োগ্রাফি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিদেশে উচ্চ শিক্ষা
  • বিনোদন
  • বিবিধ
  • ব্লগিং
  • ভ্রমণ
  • মুক্তিযুদ্ধ
  • মোটিভেশন
  • রিভিউ
  • লাইফস্টাইল
  • শিক্ষনীয় উক্তি
  • শিক্ষাঙ্গন
  • সংবাদ
  • সম্পাদকীয়
  • সাহিত্য
  • সেলিব্রেটি
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য ও সেবা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

  • আমাদের সম্পর্কে
  • Contributors
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ

© 2026 Digibangla24

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
  • Login

© 2026 Digibangla24