• আমাদের সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ
DigiBangla24.com
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
DigiBangla24.com
No Result
View All Result
Home লাইফস্টাইল

প্রচন্ড গরমে কী খাওয়া উচিত? গরমের পানীয় ও খাবার সম্পর্কে জেনে নিন

ফাতেমা খানম ইভা by ফাতেমা খানম ইভা
in লাইফস্টাইল, স্বাস্থ্য ও সেবা
A A
0
প্রচন্ড গরমে কী খাওয়া উচিত? গরমের পানীয় ও খাবার সম্পর্কে জেনে নিন
22
VIEWS
Share on FacebookShare on Twitter

গরমে রোদের তাপে ঘরের বাইরে থাকা অনেক কষ্টকর হয়ে দাড়াঁয়। ঘরের মধ্যে ফ্যান বা এসির নিচেই যা একটু স্বস্তি পাওয়া যায়। কিন্তু তাই বলে কি আর সারাদিন ঘরে বসে থাকা যায়। কাজের জন্য তো অবশ্যই বাইরে বের হতে হয়। কিন্তু এই প্রচন্ড গরমে বাইরে বের হলে অল্পতেই খুব ক্লান্ত হয়ে যাই।

এছাড়া অতিরিক্ত গরমে শরীর থেকে প্রচুর ঘাম ঝরে। আর এই ঘামের কারণে শরীর থেকে প্রচুর পরিমাণে লবণ ও পানি বের হয়ে যায়। তাই প্রচন্ড গরমে আমাদের কী ধরনের পানীয় ও খাবার খাওয়া উচিত? এমন খাবারই খাওয়া উচিত, যাতে প্রচুর পরিমাণে পানি থাকে।

শরীর গরম হয়ে গেলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই শরীরকে সুস্থ -সবল, তরতাজা ও প্রানবন্ত রাখার জন্য আমাদের উচিত প্রচুর পরিমাণে পানি খাওয়া । পানির অভাবে মস্তিষ্ক ও কর্মক্ষমতা হারায়। যার ফলে মৃত্যুও হতে পারে । তাই এই পরিস্থিতিতে অন্তত প্রচুর পরিমাণে পানি খেতে ভুলবেন না।

তবে হ্যাঁ পানির পাশাপাশি এমন কিছু খাবার আছে যা আমাদের শরীরকে ভিতর থেকে ঠাণ্ডা করে দিবে। আসুন জেনে নেওয়া যাক গরমের যেসব পানীয় ও খাবার শরীরকে ঠান্ডা ও প্রাণবন্ত রাখবে সেগুলো সম্পর্কে-

RelatedPosts

প্যাকেটজাত দুধের মেয়াদ শেষ !! ফেলে দেবেন? নাকি ব্যবহারযোগ্য ??

প্যাকেটজাত দুধের মেয়াদ শেষ !! ফেলে দেবেন? নাকি ব্যবহারযোগ্য ??

প্রিয়তমা স্ত্রী আয়িশা (রাঃ)

প্রিয়তমা স্ত্রী আয়িশা (রাঃ) ও নবিজির প্রেমময় দাম্পত্য জীবন

ডাব

গরমের খাবার ও পানীয় এর তালিকায় শুরুতেই আমাদের ডাবকে রাখা উচিত। কারন ডাব আমাদের শরীরে পানির ভারসাম্য বজায় রাখে। তাই আমাদের উচিত ডাবের পানি পান করা। ডাবের পানি হলো প্রাকৃতিক স্যালাইন।

প্রচন্ড গরমে শরীর প্রায়ই নিস্তেজ হয়ে আসে। এ সময় ডাবের পানি শরীরে স্বস্তি এনে দিতে পারে। গরমের সময়ে ডাবের পানি হচ্ছে সবচেয়ে নিরাপদ, সুস্বাদু ও শরীরের জন্য ভীষণ উপকারী।

ডাবের পানিতে প্রচুর পরিমাণে পানি, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম ও ফসফরাস রয়েছে। তাই ডাবের পানি খনিজের অভাব পূরণে সাহায্য করে।

যারা অনেক রোদে কাজ করেন অথবা সমুদ্রের আশেপাশে কাজ করেন তাদের দিনে ১-২ টা ডাব খাওয়া উচিত।
এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

তরমুজ

গরমের সময়ে বাজারে দেখা যায় অতি পরিচিত একটি ফল “তরমুজ”। এটি আকারে অনেক বড়, দেখতে সুন্দর ও খেতেও অনেক সুস্বাদু। তরমুজের অনেক গুনাগুন আছে।

গরমে ঘামের ফলে শরীর থেকে প্রচুর পানি বের হয়ে যায় ।তরমুজে ৯২ % পানি আছে। যেহেতু তরমুজে প্রচুর পরিমাণে পানি আছে তাই এটি শরীরে পানির ঘাটতি দূর করে।

তরমুজে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ভিটামিন -বি রয়েছে যা আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তরমুজ কিডনির জন্য উপকারী একটি ফল।

হজমশক্তি উন্নতি করতে সাহায্য করে। ত্বককে সজীব রাখতে ও চোখের দৃষ্টিশক্তি ঠিক রাখতে সাহায্য করে।

শসা

গরমের সময় শসা আমাদের অনেক আরাম দেয়। তাই গরমের সময় এটি বেশি খেতে হবে যা শরীরকে সব সময় ঠান্ডা ও সতেজ রাখবে। শসার কিছু উপকারিতা সম্পর্কে জেনে নেয়া যাক-

  • শসায় ৯০% পানি থাকায় এটি শরীরে পানির ঘাটতি পূরণ করে থাকে।
  • শসাতে পাওয়া যায় পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ফাইবার যা রক্তচাপের মাত্রা ঠিকঠাক রাখে।
  • শসা ত্বকের ঔজ্জ্বল্য ফিরিয়ে আনে।
  • শসা শরীর থেকে সকল প্রকার টক্সিন বের করে দেয়।
  • এই গরমে মন ও মাথা ঠিক রাখতে শসার বিকল্প নেই।
  • হজমশক্তিতে সাহায্য করে।

টকদই

গরমে পেট ঠান্ডা রাখতে টকদই খাওয়া যায় । শুধু কি পেট ঠান্ডা করে এটা ছাড়াও টকদই এর বহু উপকারী দিক রয়েছে যা এই গরমের সময় আমাদের শরীরকে রাখবে সতেজ ও প্রাণবন্ত।

তাই গরমের সময় তো টকদই একটু খাওয়াই যায়। তবে আমরা কি জানি টকদই খেলে আরও কি কি স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়। টকদই ব্রেইনকে Tyrosine সরবরাহ করে, যা মানসিক প্রশান্তি দেয় এবং ক্লান্তি কমায়।

আরও পড়ুনঃ

সুস্বাস্থ্য গঠনে সঠিক খাদ্যাভাস এর গুরুত্ব

মধু -স্বাস্থ্য সুরক্ষায় মধুর ১০টি উপকারিতা

রমজানে স্বাস্থ্য সুরক্ষা: পবিত্র রমজানে স্বাস্থ্যকর কিছু খাদ্যাভ্যাস

গ্রীষ্মকালে টকদই খেলে ভালো আরাম পাওয়া যায় কারণ এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। দেহের ওজন কমাতে সাহায্য করে। টকদইয়ে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন -ডি রয়েছে যা হাড় ও দাঁতের গঠন মজবুত করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

পুদিনা পাতা

গরমে শরীর ঠান্ডা ও সতেজ রাখতে পুদিনা পাতার বিকল্প নেই। চলুন পুদিনা পাতার কিছু উপকারিতা সম্পর্কে জেনে নেয়া যাক-

গরমে ত্বকের জ্বালাপোড়া ও ফুসকুড়ি জনিত সমস্যা দেখা যায়। এ সমস্যা থেকে মুক্তি পেতে কয়েকটি পুদিনার পাতা চটকে গোসলের পানিতে মিশিয়ে গোসল করলে ভালো কাজ হবে।

  • পুদিনা ত্বককে শীতল করে রাখে।
  • পুদিনা পাতাতে রয়েছে অ্যাস্ট্রিনজেন্ট। এতে করে শরীরে ঘামাচি ও এলার্জি হবে না।
  • শ্বাস -প্রশ্বাসের কষ্ট এবং কাশির সমস্যায় পড়লে পুদিনা পাতার রস খেলে অনেক উপকার পাওয়া যায়।
  • গরমে কাজ করতে করতে আমরা অনেক সময় ক্লান্ত হয়ে যাই। আর এই ক্লান্ত ভাব দূর করতে পুদিনা পাতার রস ও লেবুর রস মিশিয়ে পান করলে ক্লান্তি নিমিষেই দূর হয়ে যাবে।
  • পুদিনা পাতা রক্তে কলেস্টেরল জমতে বাঁধা প্রদান করে। যার ফলে আমাদের হার্ট সুস্থ থাকে। তাই বলা যায়, সুস্থ হার্টের জন্য
  • পুদিনা পাতা অনেক উপকারী।

বাঙ্গি

শরীর ঠান্ডা রাখতে এই ফলটির জুড়ি নেই। অনেকেই হয়তো এই ফলটি চেনে না বা ফলটি খেতে পছন্দ করে না কিন্তু এই গরমে শরীর যদি ঠিক রাখতে চান তাহলে এই ফলটি খেতে পারেন। বাঙ্গিতে প্রচুর পরিমাণে পানি থাকে যা গরমে শরীরকে ঠান্ডা ও সতেজ রাখতে সাহায্য করে। এতি রয়েছে শর্করা, ক্যারোটিন ও ভিটামিন -সি। তাই এই গরমে আরামদায়ক ফল হিসেবে বাঙ্গির তুলনা হয় না। বাঙ্গি রক্ত তৈরিতে সাহায্য করে কারণ এতে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড থাকে।

ডালিম

ডালিম এমন একটি ফল যা ছোট -বড় সকলের প্রিয়। ডালিম দেখতে যেমন সুন্দর তেমনই খেতেও অনেক সুস্বাদু। এর রয়েছে নানা উপকারিতা। ডালিমের কিছু গুণাগুণ আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডালিমে আছে এন্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ পদার্থ। সূর্যের অতিবেগুনী রশ্মি থেকে ত্বককে সুরক্ষিত রাখে ডালিম। ডালিমের রস খেলে মাথা ঠান্ডা ও চোখের জ্বালা কমে যায়। তাই গরমে ডালিমের রস খাওয়া উচিত। ডালিম পেটের যে কোন সমস্যা সমাধান করতে সক্ষম। ডালিম খেলে রক্তনালী সুরক্ষিত থাকে ও রক্তে প্লেক জমতে দেয় না। এতে প্রচুর পরিমাণে লৌহ আছে যা রক্তবৃদ্ধি করতে সাহায্য করে।

লেবুপানি

গরমের খাবার ও পানীয় এর মধ্যে লেবুপানি অন্যতম। তৃষ্ণা মেটাতে কোল্ড ড্রিংকস এর পরিবর্তে লেবু পানি পান করতে পারেন। এই তপ্ত গরমে এটি শরীরকে রাখবে সতেজ ও প্রানবন্ত। লেবুতে আছে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

গরমের দিনে আমাদের শরীর প্রচণ্ড ঘেমে যায়। ফলে শরীরে ব্লাড সুগার লেভেল কমে যায় এবং আমরা ক্লান্ত হয়ে যাই। লেবু পানিতে চিনি মিশিয়ে পান করে নিলে ব্লাড সুগার লেভেল বেড়ে যায় এবং ক্লান্তিটা আর থাকে না।

এছাড়াও লেবুতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যার প্রভাবে শরীরে কোনো রোগ জীবাণু সহজে বাসা বাঁধতে পারে না। তাই যেকোনো ধরনের ইনফেকশন বা অসুস্থতা এড়াতে লেবুর কোনো বিকল্প নেই।

লেবুতে আছে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও লেবুতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যার প্রভাবে শরীরে কোনো রোগ জীবাণু সহজে বাসা বাঁধতে পারে না। তাই যেকোনো ধরনের ইনফেকশন বা অসুস্থতা এড়াতে লেবুর কোনো বিকল্প নেই।

সর্তকতা: কোন কিছুই অতিরিক্ত খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এছাড়া যাদের এসব গরমের খাবার ও পানীয় -তে সমস্যা আছে বা আপনি যদি কোনো জটিল রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে এইসব খাবার খাওয়ার আগে আপনি আপনার চিকিৎসকের পরামর্শ নিবেন। স্বাস্থ্যই সকল সুখের মূল। তাই স্বাস্থ্য ঠিক রাখতে সদা-সর্বদা আমাদের সচেতন থাকা অতি জরুরী।

Tags: গরমের খাবার ও পানীয়সুপেয় পানি
Share1Tweet
Previous Post

পড়া‌শোনায় ম‌নো‌যোগ বাড়ানোর ৯টি গোপন টিপস এন্ড ট্রিকস

Next Post

দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সী: এক স্বপ্নবাজ লড়াকু জেলের সংগ্রাম কাহিনী

ফাতেমা খানম ইভা

ফাতেমা খানম ইভা

ফাতেমা খানম ইভা, বরিশাল বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের ছাত্রী। পড়াশোনার পাশাপাশি তিনি অবসর সময়ে বিভিন্ন বিষয়ে লেখালেখি করতে পছন্দ করেন।

Related Posts

প্যাকেটজাত দুধের মেয়াদ শেষ !! ফেলে দেবেন? নাকি ব্যবহারযোগ্য ??

প্যাকেটজাত দুধের মেয়াদ শেষ !! ফেলে দেবেন? নাকি ব্যবহারযোগ্য ??

প্রিয়তমা স্ত্রী আয়িশা (রাঃ)

প্রিয়তমা স্ত্রী আয়িশা (রাঃ) ও নবিজির প্রেমময় দাম্পত্য জীবন

প্রিয়তমা স্ত্রী খাদিজা (রাঃ)

প্রিয়তমা স্ত্রী খাদিজা (রাঃ) ছিলেন নবীজির প্রথম অখণ্ড ভালোবাসা!

ওযুতে মুজার উপর মাসেহ করা

ওযুতে মুজার উপর মাসেহ করা: এ বিষয়ে একটি মধ্যমপন্থী সমাধান!

লুক্সেমবার্গ: বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্রের জানা অজানা নানা তথ্য!

লুক্সেমবার্গ: বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্রের জানা অজানা নানা তথ্য!

শীতের পিঠা: শীতের সুস্বাদু পিঠাপুলির পরিচিতি এবং বানানোর পদ্ধতি

শীতের পিঠা: শীতের সুস্বাদু পিঠাপুলির পরিচিতি এবং বানানোর পদ্ধতি

Please login to join discussion
  • Trending
  • Comments
  • Latest
মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

বাংলা আর্টিকেল লিখে আয়

আর্টিকেল রাইটিং কী? কীভাবে বাংলায় আর্টিকেল লিখে অনলাইনে আয় করবেন?

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

কন্টেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং

কন্টেন্ট রাইটিং জব: আপনার যা জানা প্রয়োজন

কীভাবে পাঠক ফ্রেইন্ডলি আর্টিকেল রাইটিং শিখবেন

কীভাবে একটি মানসম্পন্ন আর্টিকেল লিখতে হয়? -রাইটিং টিপস

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

digibangla24 Official logo

Your trusted platform for breaking news, AI, tech, education, freelancing and exclusive writing opportunities for students & lifelong learners in Bangladesh. At DigiBangla24.com, we are committed to providing readers the latest news, insightful articles, and engaging stories from Bangladesh and worldwide. Our mission is to provide an informative platform where readers can stay informed, entertained, and inspired.

Follow Us

Browse by Category

  • অ্যাপস কর্ণার
  • আন্তর্জাতিক
  • ইতিহাস
  • ইসলামি শিক্ষা
  • কন্টেন্ট রাইটিং
  • কবিতা
  • কৃষি তথ্য
  • খেলাধুলা
  • গল্প
  • চাকরি
  • জাতীয়
  • ডিজিটাল ক্যারিয়ার
  • ডিজিটাল বাংলা
  • ডিজিটাল মার্কেটিং
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম ও জীবন
  • ফ্রিল্যান্সিং
  • বায়োগ্রাফি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিদেশে উচ্চ শিক্ষা
  • বিনোদন
  • বিবিধ
  • ব্লগিং
  • ভ্রমণ
  • মুক্তিযুদ্ধ
  • মোটিভেশন
  • রিভিউ
  • লাইফস্টাইল
  • শিক্ষনীয় উক্তি
  • শিক্ষাঙ্গন
  • সংবাদ
  • সম্পাদকীয়
  • সাহিত্য
  • সেলিব্রেটি
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য ও সেবা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

  • আমাদের সম্পর্কে
  • Contributors
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ

© 2026 Digibangla24

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
  • Login

© 2026 Digibangla24