• আমাদের সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ
DigiBangla24.com
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
DigiBangla24.com
No Result
View All Result
Home স্বাস্থ্য ও সেবা

রমজানে স্বাস্থ্য সুরক্ষা: পবিত্র রমজানে স্বাস্থ্যকর কিছু খাদ্যাভ্যাস

ফারিয়া তাবাসসুম by ফারিয়া তাবাসসুম
in স্বাস্থ্য ও সেবা
A A
0
রমজানে স্বাস্থ্য সুরক্ষা
22
VIEWS
Share on FacebookShare on Twitter

বিশ্বব্যাপী মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পবিত্র রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। টানা একমাস রোজা রাখার মাধ্যমে তারা মহান আল্লাহ তায়ালার ইবাদত করে থাকে। স্বভাবতই এ সময়ে আমাদের প্রাত্যহিক জীবনের খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন ঘটে। হঠাৎ করে দীর্ঘ সময়ের অভ্যাসের এ পরিবর্তন আমাদের শরীরের উপরও প্রভাব বিস্তার করে। তবে সঠিক খাদ্য যথাযথ পরিমাণে গ্রহণ করলে রমজানে আমাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সহজ হয়।

রোজা রাখার সময়টাতে আমাদের শরীর সাধারণত এর পূর্বে গ্রহণ করা খাদ্য থেকে সংরক্ষিত শর্করা এবং চর্বির মাধ্যমে শক্তি জুগিয়ে থাকে। যে কারণে ইফতার এবং সেহেরিতে সঠিক খাদ্য গ্রহণ খুবই জরুরি। রমজানে আমাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ইফতার ও সেহরির খাদ্য তালিকাগুলো সম্পর্কে জেনে নেয়া প্রয়োজন।

রমজানে স্বাস্থ্য সুরক্ষা

ইফতার:

১. দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে আমাদের শরীর বেশ দুর্বল হয়ে পরে। ইফতারের শুরুতে খেজুর হতে পারে এই দুর্বলতা কাটানোর অন্যতম মাধ্যম। কারণ খেজুরে রয়েছে প্রাকৃতিক চিনি, বিভিন্ন খনিজ যেমন, পটাশিয়াম, কপার, ম্যাঙ্গানিজ এবং ফাইবার। ধর্মীয়ভাবেও খেজুর খেয়ে রোজা ভঙ্গের কথা বলা হয়েছে।

২. পানি কিংবা পানি জাতীয় খাবার যথেষ্ট পরিমাণে গ্রহণ করতে হবে। সারাদিন পানির অভাবে ডিহাইড্রেশনের প্রবল সম্ভাবনা থাকে। যে কারণে কিছু সময় পরপর পানি, দুধ, স্মুদি বা ফলের রস খাওয়া স্বাস্থ্যকর।

RelatedPosts

প্যাকেটজাত দুধের মেয়াদ শেষ !! ফেলে দেবেন? নাকি ব্যবহারযোগ্য ??

প্যাকেটজাত দুধের মেয়াদ শেষ !! ফেলে দেবেন? নাকি ব্যবহারযোগ্য ??

ওযুতে মুজার উপর মাসেহ করা

ওযুতে মুজার উপর মাসেহ করা: এ বিষয়ে একটি মধ্যমপন্থী সমাধান!

৩. চেষ্টা করতে হবে অ্যাডেড সুগার না খাওয়ার। পানির সাথে কেবল লেবুর রস মিশিয়ে খাওয়া উপকারী। এছাড়াও ফলের জুস খেতে হবে আলাদা চিনি না মিশিয়ে।

৪. ইফতার মানেই ভাজাপোড়া খাওয়া, এমন ধারণা এবং অভ্যাস ত্যাগ করতে পারলে তা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী হবে। একেবারেই বাদ দিতে না চাইলে খুব অল্প পরিমাণে খাওয়া যেতে পারে। ডুবো তেলে ভাজার পরিবর্তে কিছুটা কম তেলে বেগুনি, আলুর চপ ইত্যাদি ভাজা উচিত।

৫. ইফতারের কিছু পরে রাতের খাবার হিসেবে ভাতের সাথে প্রচুর সবজি খাওয়া খুবই স্বাস্থ্যকর। সাথে প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন, মাছ, মাংস ডিম অথবা মসুর ডাল খাওয়া যায়। ভাতের পরিবর্তে রুটিও খাওয়া যায়। হজমে সহায়তার জন্য দই খাওয়া যেতে পারে।

৬. বিভিন্ন রকম মিষ্টি কিংবা কেক খাওয়ার পরিবর্তে বিভিন্ন প্রকার ফল খাওয়া এ সময়ের জন্য খুবই উপকারী।

৭. এ সময়ে ক্যাফেইনের মাত্রা কমিয়ে দেয়া স্বাস্থ্যকর। অতিরিক্ত চা কফি এ সময়ে পানিশূণ্যতা, কোষ্ঠকাঠিন্য এবং ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে।

সেহেরি:

১. প্রচুর পরিমাণে পানি এবং পানি জাতীয় খাবার খেতে হবে। এতে করে সারাদিনের জন্য হাইড্রেটেড থাকা যায়।

২. শক্তি সঞ্চয়ের জন্য শর্করা জাতীয় খাবার খেতে হবে। সেই সাথে প্রচুর সবজি খেতে হবে।

৩. সেহেরিতে খুবই সাধারণ অথচ প্রোটিনের চাহিদা মেটাতে সক্ষম মসুর ডাল খাওয়া যেতে পারে।

৪. সেহেরিতে দুধ খাওয়া যায়, যা সারাদিনের জন্য ভীষণ উপকারী হয়।

৫. সেহেরিতে পনির, দই কিংবা কলা মিষ্টি জাতীয় অন্যান্য খাবারের পরিবর্তে খাওয়া বেশি স্বাস্থ্যকর।

অন্যান্য করণীয়ঃ

১. সারাদিন কিছু না খাওয়ায় আমরা অনেকেই মনে করি ইফতারে খুব বেশি পরিমাণে খাওয়ার। কিন্তু দীর্ঘ সময় ব্যবধানে হঠাৎ করে অতিরিক্ত খাদ্য গ্রহণ আমাদের অস্বস্তির কারণ হয়। তাই এ ধরনের চিন্তাভাবনা ত্যাগ করা উচিত।

২. খুব দ্রুত খাওয়ার পরিবর্তে ধীরে ধীরে খাওয়ার অভ্যাস করতে হবে।

৩. ইফতার এবং সেহেরির পুরোটা সময়ে ৮ থেকে ১০ গ্লাস পানি পানের চেষ্টা করতে হবে।

৪. ইফতারের পর কিছুটা হাঁটাহাঁটি করা স্বাস্থ্যের জন্য উপকারী।

৫. সেহেরি এবং ইফতার উভয় সময়ে আঁশযুক্ত খাবার রাখতে হবে।

৬. ভুনা জাতীয় খাবার কম খেয়ে অপেক্ষাকৃত কম মসলাদার খাবার গ্রহণ স্বাস্থ্যকর।

৭. ইফতারের খাবার একবারে সব না খেয়ে দুই সময়ে ভাগ করে খাওয়া ভালো।

৮. লবণ পরিমিত পরিমাণে খাওয়া উচিত। কারণ এটি পিপাসা বৃদ্ধি করে থাকে।

আত্মশুদ্ধির এ মাস সারা বিশ্বের সকল মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইবাদতের এ মাসে সুস্থ থাকাও তাই কম জরুরি নয়। রমজানে হঠাৎ করে খাদ্যাভ্যাসের ব্যাপক পরিবর্তন হওয়ায় তখন বিশেষ কিছু সচেতনতা অবলম্বন করতে পারলে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

Tags: ইফতারপবিত্র রমজানরমজানে স্বাস্থ্য সুরক্ষাসেহেরি
Share1Tweet
Previous Post

ঘ‌রে ব‌সে দে‌হের রক্তশূন্যতা কীভা‌বে দূর কর‌বেন?

Next Post

পবিত্র মাহে রমজান সম্পর্কে আল-কুরআন ও হাদিসের বক্তব্য

ফারিয়া তাবাসসুম

ফারিয়া তাবাসসুম

ফারিয়া তাবাসসুম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। লেখাপড়ার পাশাপাশি তিনি অনলাইনে বিভিন্ন বিষয়ের উপর আর্টিকেল লিখতে পছন্দ করেন।

Related Posts

প্যাকেটজাত দুধের মেয়াদ শেষ !! ফেলে দেবেন? নাকি ব্যবহারযোগ্য ??

প্যাকেটজাত দুধের মেয়াদ শেষ !! ফেলে দেবেন? নাকি ব্যবহারযোগ্য ??

ওযুতে মুজার উপর মাসেহ করা

ওযুতে মুজার উপর মাসেহ করা: এ বিষয়ে একটি মধ্যমপন্থী সমাধান!

মর্নিং ওয়াক (Morning Walk) এর নিয়ম, গুরুত্ব ও উপকারিতা

মর্নিং ওয়াক (Morning Walk) এর নিয়ম, গুরুত্ব ও উপকারিতা

ডোপামিন ডিটক্স

ডোপামিন ডিটক্স: সোশ্যাল মিডিয়া আসক্তির ভয়াবহতা ও মুক্তির উপায়

শরীরের মেদ বা ভুঁড়ি কমান মাত্র ৬টি উপায়ে

শরীরের মেদ বা ভুঁড়ি কমান মাত্র ৬টি উপায়ে

সামুদ্রিক শৈবাল: খাদ্য হিসেবে সামুদ্রিক শৈবালের উপকারিতা

সামুদ্রিক শৈবাল: খাদ্য হিসেবে সামুদ্রিক শৈবালের উপকারিতা

Please login to join discussion
  • Trending
  • Comments
  • Latest
মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

বাংলা আর্টিকেল লিখে আয়

আর্টিকেল রাইটিং কী? কীভাবে বাংলায় আর্টিকেল লিখে অনলাইনে আয় করবেন?

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

কন্টেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং

কন্টেন্ট রাইটিং জব: আপনার যা জানা প্রয়োজন

কীভাবে পাঠক ফ্রেইন্ডলি আর্টিকেল রাইটিং শিখবেন

কীভাবে একটি মানসম্পন্ন আর্টিকেল লিখতে হয়? -রাইটিং টিপস

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

digibangla24 Official logo

Your trusted platform for breaking news, AI, tech, education, freelancing and exclusive writing opportunities for students & lifelong learners in Bangladesh. At DigiBangla24.com, we are committed to providing readers the latest news, insightful articles, and engaging stories from Bangladesh and worldwide. Our mission is to provide an informative platform where readers can stay informed, entertained, and inspired.

Follow Us

Browse by Category

  • অ্যাপস কর্ণার
  • আন্তর্জাতিক
  • ইতিহাস
  • ইসলামি শিক্ষা
  • কন্টেন্ট রাইটিং
  • কবিতা
  • কৃষি তথ্য
  • খেলাধুলা
  • গল্প
  • চাকরি
  • জাতীয়
  • ডিজিটাল ক্যারিয়ার
  • ডিজিটাল বাংলা
  • ডিজিটাল মার্কেটিং
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম ও জীবন
  • ফ্রিল্যান্সিং
  • বায়োগ্রাফি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিদেশে উচ্চ শিক্ষা
  • বিনোদন
  • বিবিধ
  • ব্লগিং
  • ভ্রমণ
  • মুক্তিযুদ্ধ
  • মোটিভেশন
  • রিভিউ
  • লাইফস্টাইল
  • শিক্ষনীয় উক্তি
  • শিক্ষাঙ্গন
  • সংবাদ
  • সম্পাদকীয়
  • সাহিত্য
  • সেলিব্রেটি
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য ও সেবা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

  • আমাদের সম্পর্কে
  • Contributors
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ

© 2026 Digibangla24

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
  • Login

© 2026 Digibangla24