• আমাদের সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ
DigiBangla24.com
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
DigiBangla24.com
No Result
View All Result
Home বিবিধ

পোভেগ্লিয়া আইল্যান্ড: পৃথিবীর অন্যতম ভূতুড়ে স্থান!

ফারিয়া তাবাসসুম by ফারিয়া তাবাসসুম
in বিবিধ
A A
0
পোভেগ্লিয়া আইল্যান্ড: পৃথিবীর অন্যতম ভূতুড়ে স্থান!
14
VIEWS
Share on FacebookShare on Twitter

পৃথিবীতে ভূত বা অশরীরী অস্তিত্বের প্রমাণ থাক বা না থাক, মানুষের মনে এসব ব্যাপারে রয়েছে সীমাহীন কৌতূহল। বিভিন্ন স্থানকে বিভিন্ন সময়ে ভূতুড়ে বলে অভিহিত করা হয়ছে। রোমাঞ্চকর অভিজ্ঞতা লাভের আশায় সেসব স্থানকে ঘিরে থাকে মানুষের তুমুল আগ্রহ। এমনই এক স্থান ইতালির দ্বীপ পোভেগ্লিয়া; যার রয়েছে একটি চমকপ্রদ ইতিহাস।

অবস্থান ও ইতিহাস:

১৭ একর জায়গা জুড়ে অবস্থিত এ ভূতুড়ে দ্বীপটি উত্তর ইতালির ভেনিস এবং লিডো এর মাঝে অবস্থিত। লেগুন সেইন্ট মার্ক্স চত্বরে অবস্থিত ছোট এ দ্বীপ ভেনিস হতে তিন মাইল দক্ষিণে অবস্থিত। একটি খাল একে দুইভাগে বিভক্ত করে রেখেছে। একে পোভেগ্লিয়া ভেনিস এবং ইজোলা দি পোভেগ্লিয়া নামেও ডাকা হয়।

৪২১ খ্রিস্টাব্দে এখানে প্রথম বসতি গড়ে ওঠার তথ্য পাওয়া যায়। নবম শতকের দিকে এখানকার জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে। এসময় পোভেগ্লিয়া পোদেস্টা শাসনের অধীনে ছিল। ১৩৭৯ সালে ভেনিস এবং জেনিসের অধিবাসীদের মধ্যে এ দ্বীপের দখল নিয়ে যুদ্ধ সংঘটিত হয়।

যুদ্ধে ভেনিস জয়ী হলে সরকার দ্বীপটির নিরাপত্তার স্বার্থে এর প্রবেশদ্বারে সৈন্য নিয়োগ এবং চারপাশে খাল খনন করে। কিন্তু যুদ্ধের সময় এখানকার অধিবাসীদের Giudecca নামে এক শহরে সরিয়ে ফেলা হয়েছিল। যার ফলস্বরূপ দ্বীপটি জনশূন্য হয়ে যায়। পরবর্তী কয়েক শতকেও যা জনমানবহীন থাকে।

RelatedPosts

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

১৫২৭ সালে ইতালির এক সাধু গোত্রকে যারা Camaldolese Monks বলে পরিচিত, পোভেগ্লিয়ায় থাকার জন্য অনুরোধ করা হয় যা তারা প্রত্যাখান করে। ১৬৪৫ সাল থেকে ভেনিস সরকার দ্বীপটির সম্মুখে পাঁচটি অষ্টভুজাকৃতির দুর্গ নির্মাণ করে।

পোভেগ্লিয়া অক্টাগন নামে এ দুর্গ পৃথিবীতে থাকা চারটি অক্টাভুজের মধ্যে অন্যতম। পরবর্তীতে ১৭৭৬ সালে দ্বীপটি জনস্বাস্থ্য অধিদপ্তরের অধীনে চলে গেলে এখানে একটি চেক পয়েন্ট গঠন করা যায়। এটি ব্যবহৃত হত ভেনিসগামী জাহাজগুলোর মালামাল পরিদর্শন করে পাঠানোর কাজে।

১৭৯৩ সালে দুটি জাহাজে কয়েকজন বিউবনিক প্লেগে আক্রান্ত রোগী পাওয়া যায়। ধীরে ধীরে এ দ্বীপটিকে সাময়িক ভাবে ইতালির বিভিন্ন শহরে প্লেগে আক্রান্ত রোগীদের জন্য ব্যবহার করা হয়। পরবর্তীতে এ ব্যবস্থাকে স্থায়ী করে দেয়া হয় ১৮০৫ সালে। তখন নেপোলিয়ন বোনাপার্তের অধীনে এ সকল ব্যবস্থা নেয়া হয়। প্লেগে আক্রান্ত রোগীদের এ দ্বীপেই সমাধিস্থ করা হত। ১৮১৪ সালে এ ব্যবস্থাটি বন্ধ করে দেয়া হয়।

বিভিন্ন স্থাপনা:

দ্বীপে ছিল ১১টি ভবন বা কাঠামো যার অন্তর্ভুক্ত একটি করে চার্চ, হাসপাতাল, মানসিক আশ্রয়স্থল, বেল-টাওয়ার, কিছু পরিত্যক্ত বাড়ি ও প্রাক্তন প্রশাসনিক ভবন। দ্বাদশ শতকে নির্মিত বেল-টাওয়ারটি বর্তমানে দ্বীপের প্রধান দৃশ্যমান কাঠামো।

মূলত এটি ছিল সান ভিট্যালে চার্চের একটি অংশ। চার্চটিকে নেপোলিয়ন ধ্বংস করে ফেলেছিলেন ১৮০৬ সালে। এরপর থেকে টাওয়ারটি সমুদ্র পথের বাতিঘর হিসেবে ব্যবহৃত হয়। দ্বীপের মূল ভবন এবং গাছপালা ও মাঠের মধ্যে সংযোগ স্থাপনকারী একটি সেতু রয়েছে। এছাড়াও এখানে রয়েছে একাধিক প্লেগ পিট অর্থাৎ প্লেগে মারা যাওয়া মানুষদের গণ কবর।

Poveglia_island_2

ছবিঃ মূল ভবন এবং গাছপালা ও মাঠ সংযোগকারী সেতু

পোভেগ্লিয়ার মানসিক হাসপাতাল:

১৯২২ সালে পোভেগ্লিয়ায় টিকে থাকা ভবনগুলোকে মানসিক হাসপাতালে রূপান্তর করা হয়। একে পরবর্তীতে নার্সিং হোমেও পরিণত করা হয়েছিল। হাসপাতালটি ১৯৬৮ সালে পুরোপুরি বন্ধ করে দেয়া হয়।

Povglia_island Hospital

ছবিঃ পোভেগ্লিয়ার মানসিক হাসপাতাল

অতিপ্রাকৃত ঘটনা:

ভূতুড়ে বলে আখ্যায়িত হওয়ার পেছনে বেশ কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা রয়েছে এ দ্বীপের। স্থানীয় সূত্র মতে, ১৪ শতকে সংঘটিত যুদ্ধের কামান গোলার শব্দ এখনও দ্বীপটিতে গেলে পাওয়া যায়।

গভীর রাতে পাওয়া যায় মানুষের গোঙানির শব্দ। অনেকে বলে থাকে, প্লেগে মারা যাওয়া মানুষের আত্মারা আজও এ দ্বীপে ঘুরে বেড়ায়। সেখান থেকে দ্বীপটির নামকরণ করা যায় আইল্যান্ড অব ডেড বা মৃতদের দ্বীপ।

এছাড়াও প্লেগে বহু মানুষ মারা গেলে তাদের ছড়িয়ে ছিটিয়ে থাকা কঙ্কাল দ্বীপটিতে একটি অস্বস্তিকর পরিবেশ তৈরি করেছে। এমনকি এখানে প্রতিষ্ঠিত মানসিক হাসপাতাল ঘিরেও বিভিন্ন ঘটনার বর্ণনা পাওয়া যায়। ডাক্তার ও নার্সরা এখানে চাকরি করতে চাইতেন না।

আরও পড়ুনঃ

এল ডোরাডো: রহস্যে ঘেরা এক সোনার শহর

‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ বঙ্গোপসাগরের এক অজানা রহস্য

অ্যাম্বার রুম: এক চোখ ধাঁধানো ঐশ্বর্যমন্ডিত কক্ষ হারিয়ে যাবার ইতিহাস

রোগীরা মানসিক সুস্থতা অর্জনের পরিবর্তে আরও বিকারগ্রস্ত হয়ে পড়তেন বলে উল্লেখ রয়েছে। হাসপাতালের পরিচালক এখানকার ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার পর হাসপাতালটিকে আর টিকিয়ে রাখা যায়নি। এসব ঘটনার পুরোপুরি সত্যতা যাচাই করা না গেলেও পৃথিবীর অন্যতম ভূতুড়ে স্থান হিসেবে দ্বীপটি পরিচিতি পেয়ে গিয়েছে।

টেলিভিশন এবং বইয়ের পাতায় পোভেগ্লিয়া:

পোভেগ্লিয়াকে ঘিরে তৈরি হয়েছে বিভিন্ন অনুষ্ঠান ও গ্রন্থ। উল্লেখযোগ্য দুটি টেলিভিশন শো ‘ঘোস্ট অ্যাডভেঞ্চারস’ এবং ‘স্ক্যারিয়েস্ট প্লেসেস অন আর্থ’ এ দ্বীপটিকে ভূতুড়ে বলে দেখানো হয়েছে। রোমান গ্রাফিক উপন্যাস ‘আর ইউ অ্যালাইভ?’ এবং আরও দুটি গ্রাফিক উপন্যাস ‘এন্ডলেস নাইটস’ এবং ‘ক্যাসেল ওয়েটিং’ এর ঘটনা গড়ে তোলা হয় এ দ্বীপকে কেন্দ্র করেই।

বর্তমানে পোভেগ্লিয়া:

২০১৪ সালে ইতালির সরকার একটি নিলামের আয়োজন করে যাতে পোভেগ্লিয়াকে ৯৯ বছরের জন্য লিজ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়৷ ইতালির এক ব্যবসায়ী নিলামে দ্বীপটিকে কিনে নিলেও পরবর্তীতে এর প্রতি আর আগ্রহ দেখান নি। ২০১৫ সালে একটি প্রাইভেট গ্রুপ ২৫-৩০ মিলিয়ন ইউরো ব্যবহার করে দ্বীপটিতে পার্ক, রেস্টুরেন্ট এবং হোটেল নির্মাণের পরিকল্পনা করে। কিন্তু ২০১৯ সালের মাঝামাঝি সময় পর্যন্তও পোভেগ্লিয়ায় এসব প্রকল্প বাস্তবায়িত হয়নি।

পর্যটকদের প্রবেশাধিকার:

পোভেগ্লিয়ায় সাধারণ জনগণের প্রবেশাধিকার নিষিদ্ধ। কিন্তু বিশেষ ভাবে অনুমতি প্রাপ্ত কয়েকজন লেখক এবং চিত্রগ্রাহকদের দ্বীপে প্রবেশাধিকার দেয়া হয়েছিল। এদের বর্ণনা ও ছবিই জনসাধারণ দেখে থাকে।

অতিপ্রাকৃত বিষয়ে মানুষের আগ্রহ বরাবরই একটু বেশি থাকে। এসব কাহিনী অনেক সময়ই মানুষের মুখে মুখে অতিরঞ্জিত হয়ে ব্যাপক হারে পরিবর্তিত হয়ে যায়। অনেক সময় দেখা যায় ভূতুড়ে কাহিনী বলে পরিচিত গল্পগুলোর একটি বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা ছিল। কিন্তু মানুষ অশরীরী কল্পনা করতে যে রোমাঞ্চ অনুভব করে তা কমার নয়। পোভেগ্লিয়া দ্বীপটিও এর ব্যতিক্রম নয়। অতিপ্রাকৃত ঘটনা ঘটে থাকুক বা এসব ঘটনা কেবল গল্পই হোক, কৌতুহল প্রিয় মানুষের কাছে এটি অন্যতম একটি ভূতুড়ে স্থান হিসেবেই পরিচিত থাকবে।

ছবিঃ সংগৃহীত

তথ্যসূত্রঃ উইকিপিডিয়া

Tags: দ্বীপ পোভেগ্লিয়াপোভেগ্লিয়াপোভেগ্লিয়া আইল্যান্ড
Share23Tweet
Previous Post

ট্রোজান ভাইরাস বা ট্রোজান হর্স কি? কিভাবে এর থেকে পরিত্রান পাবেন?

Next Post

জেনে নিন রান্নায় ও রূপচর্চায় পুষ্টিগুণ অনুযায়ী বিভিন্ন তেল ব্যবহার

ফারিয়া তাবাসসুম

ফারিয়া তাবাসসুম

ফারিয়া তাবাসসুম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। লেখাপড়ার পাশাপাশি তিনি অনলাইনে বিভিন্ন বিষয়ের উপর আর্টিকেল লিখতে পছন্দ করেন।

Related Posts

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

কোরআনের দৃষ্টিতে অশ্লীলতা বা পর্নোগ্রাফি আসক্তি থেকে মুক্তির উপায়

কুরআনের দৃষ্টিতে অশ্লীলতা বা পর্নোগ্রাফি আসক্তি এবং এ থেকে মুক্তির উপায়

মনিষীদের বিখ্যাত উক্তি (২১টি) আপনার জীবন পাল্টে দেবে

মনিষীদের বিখ্যাত উক্তি (২১টি) যা আপনার জীবন পাল্টে দেবে

Please login to join discussion
  • Trending
  • Comments
  • Latest
মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

বাংলা আর্টিকেল লিখে আয়

আর্টিকেল রাইটিং কী? কীভাবে বাংলায় আর্টিকেল লিখে অনলাইনে আয় করবেন?

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

কন্টেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং

কন্টেন্ট রাইটিং জব: আপনার যা জানা প্রয়োজন

কীভাবে পাঠক ফ্রেইন্ডলি আর্টিকেল রাইটিং শিখবেন

কীভাবে একটি মানসম্পন্ন আর্টিকেল লিখতে হয়? -রাইটিং টিপস

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

digibangla24 Official logo

Your trusted platform for breaking news, AI, tech, education, freelancing and exclusive writing opportunities for students & lifelong learners in Bangladesh. At DigiBangla24.com, we are committed to providing readers the latest news, insightful articles, and engaging stories from Bangladesh and worldwide. Our mission is to provide an informative platform where readers can stay informed, entertained, and inspired.

Follow Us

Browse by Category

  • অ্যাপস কর্ণার
  • আন্তর্জাতিক
  • ইতিহাস
  • ইসলামি শিক্ষা
  • কন্টেন্ট রাইটিং
  • কবিতা
  • কৃষি তথ্য
  • খেলাধুলা
  • গল্প
  • চাকরি
  • জাতীয়
  • ডিজিটাল ক্যারিয়ার
  • ডিজিটাল বাংলা
  • ডিজিটাল মার্কেটিং
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম ও জীবন
  • ফ্রিল্যান্সিং
  • বায়োগ্রাফি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিদেশে উচ্চ শিক্ষা
  • বিনোদন
  • বিবিধ
  • ব্লগিং
  • ভ্রমণ
  • মুক্তিযুদ্ধ
  • মোটিভেশন
  • রিভিউ
  • লাইফস্টাইল
  • শিক্ষনীয় উক্তি
  • শিক্ষাঙ্গন
  • সংবাদ
  • সম্পাদকীয়
  • সাহিত্য
  • সেলিব্রেটি
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য ও সেবা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

  • আমাদের সম্পর্কে
  • Contributors
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ

© 2026 Digibangla24

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
  • Login

© 2026 Digibangla24