• আমাদের সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ
DigiBangla24.com
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
DigiBangla24.com
No Result
View All Result
Home তথ্য ও প্রযুক্তি

ট্রোজান ভাইরাস বা ট্রোজান হর্স কি? কিভাবে এর থেকে পরিত্রান পাবেন?

সাদ ইবনে রহমান by সাদ ইবনে রহমান
in তথ্য ও প্রযুক্তি
A A
2
ট্রোজান ভাইরাস বা ট্রোজান হর্স কি
86
VIEWS
Share on FacebookShare on Twitter

ট্রোজান ভাইরাস বা ট্রোজান হর্স হলো একধরনের ম্যালওয়্যার যা আপনার কম্পিউটার সিস্টেমে সাধারণত বৈধ বা স্বাভাবিক সফটওয়্যার হিসেবে আচারন করে । নরমাল সফটওয়্যারের মতো ছদ্মবেশ ধরে বলে ইউজার সহজেই এর দ্বারা ক্ষতিগ্রস্থ হতে পারেন। এধরনের ভাইরাস সবসময় হ্যাকার কিংবা সাইবার থিফ দ্বারা পরিচালিত হয় । যাতে করে সহজেই ইউজার কম্পিউটারে প্রবেশ করতে পারে। ইউজার বৈধ বা স্বাভাবিক সফটওয়্যার ভেবে কম্পিউটারে এটিকে ইন্সটল করেন। অনেক সময় অন্য পপুলার সফটওয়্যারের নাম ভাঙিয়ে ট্রোজান ভাইরাস ইন্টারনেটে আপলোড করা হয়। তাই অফিশিয়াল কিংবা পপুলার ওয়েবসাইট ছাড়া অন্য কোনো ওয়েবসাইট থেকে সফটওয়্যার ডাউনলোড এবং ইন্সটল করা ঠিক নয়।

কম্পিউটার সিস্টেমে ট্রোজান ভাইরাস কি কি করতে পারে?

ট্রোজান ভাইরাস যখনি আপনার কম্পিউটারে অ্যাক্টিভ হয় তখন সাইবার ক্রিমিনাল আপনার কম্পিউটারে নজর রাখতে পারে, আপনার গুরুত্বপূর্ণ ডেটা চুরি করতে পারে কিংবা গোপন কৌশলে আপনার সিস্টেম হ্যাক করতে পারে। এসবের মধ্যে রয়েছে

  • ডেটা-ডিলিট করে ফেলা
  • ডেটা-আটকে রাখা বা এনক্রিপ্ট করে দেয়া
  • ডেটা-পরিবর্তন করে ফেলা
  • ডেটা-কপি করে নিয়ে যাওয়া
  • ভিক্টিমের কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কের পারফর্ম্যন্স দুর্বল করে দেয়া

কম্পিউটার ভাইরাসের মতো ট্রোজান ভাইরাস নিজের প্রতিরূপ তৈরি করতে পারে না। ইউজার কম্পিউটারকে দূর থেকে সাইবার ক্রিমিনালরা নিয়ন্ত্রণ করতে পারেন। একবার ট্রোজান ভাইরাস এর দ্বারা আক্রান্ত হলে ভিক্টিমের কম্পিউটারে যা ইচ্ছা তাই করতে পারে। আপনার কম্পিউটারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ হ্যাকারের কাছে চলে যায়। ফলে আপনার অজান্তেই আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট , ফাইল হাতিয়ে নিয়ে যেতে পারে। ওয়েবসাইটে আপনকে বিভিন্ন ফাঁদে ফেলে কৌশলে আপনাকে ট্রোজান হর্স ভাইরাস ইন্সটল করাতে পারে। তাই সন্দেহজনক ওয়েবসাইটে প্রবেশ করা উচিত নয় ।

ট্রোজান হর্সের সাথে ঘোড়ার সম্পর্ক কি?

গ্রিক মিথোলজিতে ট্রয় নগরী ধ্বংস হওয়ার কথা মনে আছে? ট্রোজান মানে প্রাচীন ট্রয় নগর-সম্বন্ধীয় কিংবা প্রাচীন ট্রয়নগরবাসী । ট্রয়ের রাজপুত্র প্যারিস গ্রিসের স্পার্টা নগরীর রাজার স্ত্রী হেলেনাকে প্রলুব্ধু করে নিজ বাসভূমিতে নিয়ে গিয়েছিল। তারপর তাদের ভালবাসার কারনেই বেঁধে যায় বিপত্তি । স্পার্টা নগরীর সেনারা ট্রয় নগরী আক্রমন করে । যখন স্পার্টার সেনারা প্রায় হারতে বসেছিল তখন একটি কাঠের তৈরি ঘোড়া বানিয়ে রেখে যায়। ট্রয় নগরীর রাজা সেটিকে জয়ের পুরস্কার হিসেবে মনে করে রাজপ্রাসাদে নিয়ে যান। কিন্তু তিনি ধারনা করতে পারেননি যে ওই সামান্য কাঠের ঘোড়ায় ওত পেতে বসেছিল স্পার্টার সৈন্যরা ।

RelatedPosts

বিশ্বের সেরা ১০টি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম

বিশ্বের সেরা ১০টি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম

শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ৬টি শিক্ষা সহায়ক অ্যাপস

শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ৬টি শিক্ষা সহায়ক অ্যাপস

ট্রোজান হর্সের সাথে ঘোড়ার সম্পর্ক কি

এরপর রাতে অতর্কিত আক্রমনে শুধু ভালবাসার কারনে ধ্বংস হয়ে যায় ট্রয় নগরী! ট্রোজান হর্স ভাইরাস এইরকমি । আপনি বৈধ সফটওয়্যার ভেবে কম্পিউটারে ইন্সটল করবেন কিন্তু পরে দেখবেন আপনার সিস্টেম হ্যাক হয়ে গেছে। এজন্যই এই ভাইরাস কে এই নাম দেয়া হয়েছে।

বিভিন্ন ধরণের ট্রোজান ভাইরাসঃ

বিভিন্ন ধরণের ট্রোজান ভাইরাস

ট্রোজান ভাইরাস কম্পিউটারে কি কি ক্রিয়াকালাপ সম্পাদন করবে সে অনুসরে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। বিভিন্ন ট্রোজান ভাইরাস ভিন্ন ভিন্ন উদ্দেশে আলাদা আলাদা ভাবে কোডিং করা হয়। নিচে কয়েটি ট্রোজান ভাইরাস দিয়ে দেয়া হলো

ব্যাকডোরঃ

আক্রন্ত হওয়া কম্পিউটারে রিমোট কন্ট্রোল অ্যাক্সেস দেয় ব্যাকডোর ভাইরাস। ফলে হ্যাকার দূর থেকে যা খুশি আক্রান্ত কম্পিউটারে করতে পারে। তারা চাইলে ডেটা ডিলিট, সেন্ডিং, রিসিভিং, কোন সফটওয়্যার খোলা কিংবা বন্ধ করা, কম্পিউটার রিবুট করানো যেকোনো কিছু করতে পারবে। ব্যাকডোর সাধারণত অনেক গুলো ভিক্টিম কম্পিউটারকে যুক্ত করে গ্রুপ হিসেবে বটনেট বা জম্বি নেটওয়ার্ক তৈরি করে।

এক্সপ্লিটঃ

এক্সপ্লিট ভাইরাস এমনভাবে কোড করা হয় যাতে করে কম্পিউটারে যে সফটওয়্যার রান করছে তার দুর্বলতা খুঁজে তাকে আক্রান্ত করা যায়।

রুটকিটঃ

রুটকিট কম্পিউটার সিস্টেমের নির্দিষ্ট কিছু করতে বাঁধা দেয়। এর প্রধান উদ্দেশ্য হলো যাতে করে সিস্টেমে ক্ষতিকর ভাইরাস রান করতে পারে । সিস্টেম বাঁধাগ্রস্থ হয় বলে অ্যান্টিভাইরাস সহজে এগুলকে ডিটেক্ট করতে পারে না।

ট্রোজান-ব্যাংকারঃ

ট্রোজান-ব্যাংকারের উদ্দেশ্য হলো অনলাইন ব্যাংকিংয়ে অ্যাকাউন্টের ডেটা চুরি করে নেয়া। ডেভিত কার্ড অথবা ক্রেডিট কার্ড ইনফেক্টেড করা।

ট্রোজান-ডিডসঃ

DOS মানে হচ্ছে ডিনাইয়াল অফ সার্ভিস। এটি আক্রান্ত কম্পিউটার থেকে কোন ওয়েবসাইট অ্যাড্রেসে অনেকগুলো রিকুয়েস্ট একসাথে দেয় । ফলে একই সময়ে অনেকগুলো ডেটা রিকুয়েস্ট পেয়ে ওই কম্পিউটারের জন্য সার্ভার সার্ভিস প্রত্যাখ্যান করে দেয়।

ট্রোজান-ডাউনলোডারঃ

এটি আক্রান্ত কম্পিউটারে অ্যাডওয়্যার কিংবা নতুন ভার্সনের ট্রোজান ভাইরাস ডাউনলোড করে ।

ট্রোজান-ড্রপারঃ

ক্ষতিকর ভাইরাস কিংবা ট্রোজান ইন্সটল করতে হ্যাকার কর্তৃক ব্যবহার করা হয়। সব ধরণের অ্যান্টিভাইরাস সফটওয়্যার এগুলোকে সনাক্ত করতে পারে না।

ট্রোজান-ফেক এভিঃ

এই ধরণের ট্রোজান ভাইরাস অ্যান্টিভাইরাস প্রোগ্রাম হিসেবে আচারন করে। ভুয়া থ্রেট সনাক্ত এবং রিমুভের জন্য আপনার কাছ থেকে টাকা দাবি করে। অনেকে একে অ্যান্টিভাইরাস সফটওয়্যার মনে করে ইন্সটল করেন এবং মিথ্যা ভাইরাস শনাক্ত এবং রিমুভের জন্য পে করে থাকেন।

ট্রোজান-গেমথিফঃ

এই ধরণের ট্রোজান অনলাইন গেমারদের অ্যাকাউন্ট ডেটা চুরি করে নিয়ে যায়। ফলে গেমার যে গেমটি টাকা খরচ করে কিনেছেন তার ক্রেডেন্সিয়াল সহজেই নিয়ে নিতে পারে।

আরও পড়ুনঃ

কম্পিউটার প্রসেসর, কোর এবং ক্লক স্পীড কি? এগুলো কিভাবে কাজ করে?

ল্যাপটপের যত্ন নিবেন কীভাবে-ল্যাপটপ টিপস

মোবাইল ফোন কেনার আগে লক্ষণীয় বিষয়সমূহ

ট্রোজান-আইএমঃ

এ ধরণের ট্রোজান ভাইরাস আপনার মেসেনজিং প্রোগ্রাম থেকে লগইন এবং পাসওয়ার্ড হাতিয়ে নিয়ে যায়।

ট্রোজান-রান্সমঃ

এটি কম্পিউটার সিস্টেমকে আক্রন্ত করে থাকে । ফলে ইউজার সঠিক ভাবে সিস্টেম রান করতে পারেন না। এমনকি কিছু কিছু ডেটা আটকে রাখে। একটি বিটকয়েন অ্যাড্রেস দিয়ে ইউজারকে সেখানে টাকা পাঠাতে বলা হয়। যদি ইউজার সেখানে টাকা পাঠিয়ে দেয় তবে সেটা রিমুভ করে দেয়া হয়। সিস্টেমের পারফর্ম্যন্স পুনরায় ফিরে আসে এবং ইউজার তার ডেটা ফিরে পান।

ট্রোজান-এসএমএসঃ

এটা আপনার ফোন থেকে অটোমেটিক ভাবে অন্য ফোন নাম্বারে এসএমএস করতে থাকে যাতে করে আপনার টাকা খরচ হয়ে যায়।

ট্রোজান-স্পাইঃ

ট্রোজান স্পাই আপনার কম্পিউটারে নজরদারি রাখতে পারে। আপনি কি করছেন , কীবোর্ডে কি টাইপ করছেন কিংবা স্ক্রীনশর্ট নিচ্ছেন কিনা বা কি কি সফটওয়ার ব্যবহার করছেন এসব কিছুতে নজর রাখে। কীবোর্ডে কি টাইপ করলেন তা নজরে রেখে আপনার গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড খুব সহজে হাতিয়ে নিতে পারে।

ট্রোজান-মেইলফাইন্ডারঃ

এই ট্রোজান ভাইরাস আপনার ইমেইল অ্যাড্রেস সংগ্রহ করে নিতে পারে। ফলে ইউজার তার কম্পিউটারে বা ইন্টারনেটে কি কি ইমেল ব্যবহার করছেন তা জেনে যেতে পারে। যা আসলে পরে ইমেইল স্পামিং ঘটাতে পারে।

অন্যান্য কিছু ট্রোজান ভাইরাসঃ

  • Trojan-ArcBomb
  • Trojan-Clicker
  • Trojan-Notifier
  • Trojan-Proxy
  • Trojan-PSW

যেভাবে ট্রোজান ভাইরাস থেকে নিজেকে নিরাপদ রাখবেনঃ

ট্রোজান ভাইরাস থেকে বেঁচে থাকতে হলে অ্যান্টিভাইরাস প্রোগ্রাম কম্পিউটারে ইন্সটল করে রাখা উচিত। এমন কোন ওয়েবসাইটে ব্রাউজ করা উচিত না যেটি ক্ষতিকর হতে পারে। সবসময় চেক করবেন ওয়েবসাইট অ্যাড্রেসে https লেখা আছে কিনা । যদি http লেখা থাকে তার মানে এটি সিকিউর কানেকশন নয়। এখানে অতিরিক্ত S  এর মানে হচ্ছে Secure কানেকশন। ব্রাউজারে অ্যাড ব্লক করে এমন এক্সটেনশন ইন্সটল করে রাখুন অথবা অ্যাড ব্লক করে (যেমন ফায়ারফক্স) এমন ব্রাউজার ব্যবহার করুন।

যেভাবে ট্রোজান হর্স থেকে নিজেকে নিরাপদ রাখবেন

অনেক সময় উইন্ডোজ ডিফেন্ডার ট্রোজান ভাইরাস এর বিরুদ্ধে ভালো প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে না। তাই বিটডিফেন্ডার বা ক্যাচপারস্কাই ব্যবহার করুন। এই দুটি অ্যান্টিভাইরাসের ফ্রী ভার্সন রয়েছে। আপনি চাইলে এগুলোর ফ্রী ভার্সনও ব্যবহার করতে পারেন। বিটডিফেন্ডার বা ক্যাচপারস্কাই দুটিই ট্রোজান ইনফেকশন থেকে আপনার কম্পিউটারকে রক্ষা করতে সক্ষম। ৯৯% এভি টেস্ট রেজাল্ট এসেছে এ দুটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার থেকে । অ্যাভাস্ট এবং এভিজি অ্যান্টিভাইরাস এর পরে অবস্থান করছে। অ্যাভাস্ট অথবা এভিজি ও ট্রোজান ভাইরাস থেকে ভালো প্রোটেকশন দিতে পারে । ট্রোজান থেকে রক্ষা পেতে হলে ভালো মানের অ্যান্টইভাইরাস ইন্সটল করে রাখা জরুরি না হলে ডেটা চুরি হয়ে যাওয়ার আশংকা থেকেই যায়।

তথ্যসূত্রঃ

https://www.kaspersky.com/resource-center/threats/trojans

ছবিঃ সংগৃহীত

Tags: ট্রোজান ভাইরাসট্রোজান হর্সভাইরাসভাইরাস ইনফেকশন
Share1Tweet
Previous Post

বিপজ্জনক বিমানবন্দর: জেনে নিন বিশ্বের বিপজ্জনক রানওয়েগুলো সম্পর্কে

Next Post

পোভেগ্লিয়া আইল্যান্ড: পৃথিবীর অন্যতম ভূতুড়ে স্থান!

সাদ ইবনে রহমান

সাদ ইবনে রহমান

সাদ ইবনে রহমান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। পড়ালেখার পাশাপাশি তিনি লেখালেখি করতে পছন্দ করেন।

Related Posts

বিশ্বের সেরা ১০টি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম

বিশ্বের সেরা ১০টি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম

শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ৬টি শিক্ষা সহায়ক অ্যাপস

শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ৬টি শিক্ষা সহায়ক অ্যাপস

মোবাইল ফোনে কার্টুন ভিডিও তৈরি আয় করুন

মোবাইল ফোনে কার্টুন ভিডিও বানিয়ে আয় করুন

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (AI): আশির্বাদ নাকি অভিশাপ?

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (AI): আশির্বাদ নাকি অভিশাপ?

সামাজিক মাধ্যম আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে?

সামাজিক মাধ্যম আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে?

চ্যাটজিপিটি (ChatGPT) কী উড়ে এসে জুড়ে বসলো?

চ্যাটজিপিটি (ChatGPT) কী উড়ে এসে জুড়ে বসলো?

Please login to join discussion
  • Trending
  • Comments
  • Latest
মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

বাংলা আর্টিকেল লিখে আয়

আর্টিকেল রাইটিং কী? কীভাবে বাংলায় আর্টিকেল লিখে অনলাইনে আয় করবেন?

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

কন্টেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং

কন্টেন্ট রাইটিং জব: আপনার যা জানা প্রয়োজন

কীভাবে পাঠক ফ্রেইন্ডলি আর্টিকেল রাইটিং শিখবেন

কীভাবে একটি মানসম্পন্ন আর্টিকেল লিখতে হয়? -রাইটিং টিপস

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

digibangla24 Official logo

Your trusted platform for breaking news, AI, tech, education, freelancing and exclusive writing opportunities for students & lifelong learners in Bangladesh. At DigiBangla24.com, we are committed to providing readers the latest news, insightful articles, and engaging stories from Bangladesh and worldwide. Our mission is to provide an informative platform where readers can stay informed, entertained, and inspired.

Follow Us

Browse by Category

  • অ্যাপস কর্ণার
  • আন্তর্জাতিক
  • ইতিহাস
  • ইসলামি শিক্ষা
  • কন্টেন্ট রাইটিং
  • কবিতা
  • কৃষি তথ্য
  • খেলাধুলা
  • গল্প
  • চাকরি
  • জাতীয়
  • ডিজিটাল ক্যারিয়ার
  • ডিজিটাল বাংলা
  • ডিজিটাল মার্কেটিং
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম ও জীবন
  • ফ্রিল্যান্সিং
  • বায়োগ্রাফি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিদেশে উচ্চ শিক্ষা
  • বিনোদন
  • বিবিধ
  • ব্লগিং
  • ভ্রমণ
  • মুক্তিযুদ্ধ
  • মোটিভেশন
  • রিভিউ
  • লাইফস্টাইল
  • শিক্ষনীয় উক্তি
  • শিক্ষাঙ্গন
  • সংবাদ
  • সম্পাদকীয়
  • সাহিত্য
  • সেলিব্রেটি
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য ও সেবা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

  • আমাদের সম্পর্কে
  • Contributors
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ

© 2026 Digibangla24

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
  • Login

© 2026 Digibangla24