• About us
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ
DigiBangla24.com
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
DigiBangla24.com
No Result
View All Result
Home আন্তর্জাতিক

১২টি গিনেস বিশ্বরেকর্ড যা আপনাকে অবাক করে দেবে

মোঃ ইব্রাহিম হিমেল by মোঃ ইব্রাহিম হিমেল
May 17, 2021
in আন্তর্জাতিক
0
১২টি গিনেস বিশ্বরেকর্ড যা আপনাকে অবাক করে দেবে
5
VIEWS
Share on FacebookShare on Twitter

বিশ্বরেকর্ড তৈরির মাধ্যমে গিনেস বুকে নাম ওঠানো নতুন কিছু না বরং বেশ গর্বের একটি  বিষয়। তাইতো কত মানুষ কত রকম  অদ্ভুত কাজ করে বিশ্বরেকর্ড গড়ে গিনেস বুকে জায়গা করে নিয়েছেন। এমনই ১২ টি অদ্ভুত বিশ্বরেকর্ড নিয়ে সাজানো হয়েছে এই লেখাটি-

এক ঘণ্টায় সবচেয়ে বেশি বেলুন ফুলানোর অধিকারী

মনে করুন আপনার বাসায় কোনো অনুষ্ঠানের জন্য প্রচুর বেলুন ফুলানোর দরকার ঘর সাজানোর জন্য। এর জন্য আপনি নিশ্চয়ই পাম্পার ভাড়া করবেন। হাতের কাছে পাম্পার না পেলে আপনি কিন্তু হান্টার এওউইনকে ভাড়া করতে পারেন। কারণ  তিনি ঘণ্টায় প্রায় ৯১০টি বেলুন ফুলাতে পারনে। এক ঘন্টায় ৯১০ টি বেলুন ফুলিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। এবং এখন পর্যন্ত কেউ তার এই রেকর্ড ভাঙতে পারেনি। বেলুন ফুলিয়ে বিশ্বরেকর্ড করা যায় এমন কখনো ভেবেছিলেন কি?

বেশি বেলুন ফুলানোর বিশ্বরেকর্ড

সবচেয়ে বেশি টেডিবিয়ারের সংগ্রহের রেকর্ড

মনে করুণ আপনি আপনার সন্তানকে নিয়ে বাজারে গেলেন টেডিবিয়ার কেনার জন্য। কিন্তু আপনার সন্তানের কোনো টেডিবিয়ার ই পছন্দ হচ্ছেনা কারন সেখানে টেডিবিয়ারের সংগ্রহ কম। তাহলে মন খারাপ না করে আপনি তাঁকে নিয়ে যেতে পারেন যুক্তরাষ্ট্রের সাউথ ডেকোটার “জ্যাকি মিল”এর কাছে। কারণ  জ্যাকি মিলের সংগ্রহে রয়েছে বিভিন্ন ধরনের প্রায় আট হাজার ২৫টি টেডিবিয়ার।

অনেকদিন থেকে তিনি তার এই সংগ্রহের সংখ্যা বৃদ্ধি করে এসেছেন। তার দাদিমার দেওয়া টেডিবিয়ার টি ছিলো তার প্রথম সংগ্রহ।২০০০ সালে জ্যাকি মিল এই রেকর্ডটি গড়েন এবং এখনো কেউ তার এই রেকর্ড ভাঙতে পারেনি। তাই আপনি যদি চান তাহলে জ্যাকি মিল এর চেয়ে বেশি টেডিবিয়ারের সংগ্রহ তৈরি করুণ।

সবচেয়ে বেশি টেডিবিয়ারের সংগ্রহের রেকর্ড

সবচেয়ে বড় চোখের পাপড়ি

বর্তমানে নারীরা সৌন্দর্যবৃদ্ধির জন্য বিভিন্ন  ধরনের প্রসাধনীর সাথে সাথে আরো অনেক আর্টিফেশিয়াল পণ্য ব্যবহার করেন। যেমন অনেকে আর্টিফেশিয়াল চোখের পাপড়ি ব্যবহার করে থাকে। তবে চীনের জিয়ানজিয়ার চোখে আর্টিফেশিয়াল পাপড়ি পড়ার কোনো প্রয়োজন হয় না। কারণ তার  চোখের পাপড়ি এমনিতেই অনেক বড়।শুধু বড় না, এতটাই বড় যে, এই চোখের পাপড়ি  দিয়েই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়াছেন তিনি।গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী তাঁর উপরের পাতার চোখের পাপড়ির দৈর্ঘ্য মাপা হয়েছে ১২.৪ সেন্টিমিটার।

সবচেয়ে বড় চোখের পাপড়ি

সবচেয়ে বড় তলোয়ার গিলে ফেলা বিশ্বরেকর্ড

বেঁচে থাকার জন্য আমাদের সবার প্রয়োজন হয় খাবার। এর জন্য আমরা বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি। আমরা আসলে সেসব খাবারই খাই যা আমরা হজম করতে পারি। কিন্তু আমেরিকার নাতাশা বেরুস্কার নামে একজন সবথেকে লম্বা তলোয়ার গিলে ফেলার রেকর্ড গড়েছেন ( গিলে ফেলেছেন বলতে মুখের ভেতর থেকে গলার মধ্যে দিয়ে পেট পর্যন্ত ঢুকিয়ে আবার বের করেছেন)। তিনি ২০০৯ সালের ২৮ ফেব্রুয়ারি, ৫৮ সেন্টিমিটার লম্বা তালোয়ার গিলে বের করার এই রেকর্ড করেছেন।

সবচেয়ে বড় তলোয়ার গিলে ফেলা বিশ্বরেকর্ড

সবচেয়ে বড় বারবিকিউ তৈরী

কয়েকজন বন্ধু একসাথে হলেই হয়তো আমরা বারবিকিউ পার্টি করে থাকি। এতে করে বন্ধুদের সাথে সময় কাটানোও হলো সেই সাথে পেট পুজোও হলো। কিন্তু আপনি কি কখনো বারবিকিউ তৈরি করে বিশ্বরেকর্ড গড়ার কথা ভেবেছেন? ভাবা উচিত ছিলো। কারণ, বারবিকিউ তৈরি করে আর্জেন্টিনা ও উরুগুয়ে বিশ্বরেকর্ড তৈরি করেছে।

আরও পড়ুনঃ

গিনেস বুক: বাংলাদেশের কয়েকটি গিনেস বিশ্ব রেকর্ড

প্রথম ২০১১ সালে, ১৩ টন ওজনের বারবিকিউ তৈরি করে ওয়ার্ল্ড রেকর্ড গড়ে আর্জেন্টিনা। ২০১৭ সালে,আর্জেন্টিনার এই রেকর্ড ভাঙে  উরুগুয়ে। তারা ২০০ জন বাবুর্চি মিলে ১৪ ঘণ্টা পরিশ্রম করে ৬০ টন কাঠ পুড়িয়ে সাড়ে ষোল টন গরুর মাংসের বারবিকিউ তৈরি করেন, যা বর্তমানে পৃথিবীর বৃহত্তম বারবিকিউয়ের রেকর্ড দখল করে নিয়েছে।

সবচেয়ে বড় বারবিকিউ তৈরী

সর্বোচ্চ সংখ্যক দিন কবরে অবস্থান

আমরা মানুষেরা যেমন বিচিত্র তেমনি বিচিত্র আমাদের কর্মকান্ড।আমরা বাহবা পাওয়ার জন্য যা কিছু করতে পারি।দরকার হলে করবে ঢুকেও বসে থাকতে পারি। যেমন টি করেছেন চেক প্রজাতন্ত্রের ডেনেক জারাদকা। তিনি বিশ্বরেকর্ড গড়ার জন্য কোনোরকম পানীয় আর খাদ্য ছাড়া একটি কফিনে বন্দী ছিলেন টানা ১০ দিন। কফিনটিকে আবার মাটির নিচে পুঁতে রাখাও হয়েছিল।শুধুমাত্র  একটি ভেন্টিলেশন পাইপের মাধ্যমে কফিনের ভেতরে অক্সিজেন যাতায়াতের ব্যবস্থা রাখা হয়েছিল।

সর্বোচ্চ সংখ্যক দিন কবরে অবস্থান

একসাথে অনেক মানুষের দাঁত ব্রাশ

আপনি, আমি বা আমরা সবাই, সকাল বেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করি।আমাদের দৈনন্দিন একটা কাজ হলো দাঁত ব্রাশ করা। কিন্তু একবারও কি ভেবেছেন যে,দাঁত ব্রাশ করার মতো বিষয় নিয়েও বিশ্বরেকর্ড গড়া যায়?

২০১৬ সালের ৭ জানুয়ারি, দাঁত বিষয়ক সচেতনতা বৃদ্ধি করার জন্য ভারতের রাজধানী দিল্লির একটি স্কুলে একত্রে ১৬,৪১৪ জন মানুষ দাঁত ব্রাশ করে। যা স্থান করে নেয় ওয়ার্ল্ড রেকর্ড বইয়ে।

একসাথে অনেক মানুষের দাঁত ব্রাশ

পেটের উপর দিয়ে সর্বোচ্চ সংখ্যক গাড়ি যাতায়াত

কিছু মানুষের জীবনের একমাত্র লক্ষ্য থাকে  গিনেস বুকে নাম ওঠানো।এর জন্য চাইলে  জীবন বাজি রাখতে পারেন তারা। যেমনটা  রেখেছিলেন যুক্তরাষ্ট্রের টম ওয়েন। ২০০৯ সালে শুয়ে থাকা অবস্থায় তার পেটের উপর দিয়ে যাতায়াত করিয়েছিলেন ৯টি ছোট পিক আপ ভ্যান, যেগুলোর ওজন ছিলো  ৩,০০০-৪,০০০ কেজি! কি ভাবছেন এমন রেকর্ড গড়তে চান?

পেটের উপর দিয়ে সর্বোচ্চ সংখ্যক গাড়ি যাতায়াত

সর্বোচ্চ সংখ্যক কাপড় পরানো কুকুর

আপনারা যারা শখ করে কুকুর পোষেন তারা  অনেকেই হয়তো শখের বশে কুকুরকে কাপড় পরিয়ে থাকেন। কিন্তু কখনো কি বিশ্বরেকর্ড গড়ার জন্য কাপড় পরিয়েছেন? বা  কুকুরকে কাপড় পড়িয়ে বিশ্বরেকর্ড করা  হয়েছে, এমনটা শুনেছেন? ফ্লোরিডার ডানেডিনে এমন একটি অদ্ভুত ঘটনা  ঘটেছিল ২০১০ সালে। ৪২৬ জন ব্যক্তি তাদের প্রিয় পোষা কুকুরকে রঙিন পোশাক পরিয়ে একত্রিত হয়েছিলেন গিনেস বুকে নাম লেখাবার জন্য।

সর্বোচ্চ সংখ্যক কাপড় পরানো কুকুর

মারমাইটখেকো মানুষ

ভয় পাবেন না মারমাইট হলো ব্রিটিশদের একটি প্রিয় খাবার। তরল জাতীয় এই খাবারটি পাউরুটির সাথে খাওয়া হয়।খাবারটি অনেক মজাদার কিন্তু একসাথে অনেকটা পরিমাণে খাওয়া কষ্টকর।কিন্তু এই মারমাইট খেয়ে  বিশ্বরেকর্ড গড়েছেন আন্দ্রে ওরটলফ নামে এক ব্যক্তি। এক মিনিটে তার চেয়ে বেশি মারমাইট খেতে পারেন এমন লোক এখনো পাওয়া যায়নি। তাই এক মিনিটে সবচেয়ে বেশি মারমাইট খাওয়ার বিশ্বরেকর্ডটি তাঁর দখলে।

মারমাইটখেকো মানুষ

সবচেয়ে বড় জুতা

আমরা সবাই জানি যে, জুতা তৈরি হয় পায়ের পাতার মাপে। কিন্তু এটা জানেন কি?তুরস্কের একটি জুতার কোম্পানি পৃথিবীর বৃহত্তম জুতা তৈরি করেছেন যার মধ্যে প্রায় ৩০ জন মানুষ অনায়সে দাঁড়াতে পারে। জুতাটি, ৫.৫ মিটার দৈর্ঘ্য, ২.২৫ মিটার প্রস্থ আর ১.৮৩ মিটার উচ্চতা বিশিষ্ট। তুরস্কের এই জুতাটি বিশ্বের বৃহত্তম জুতা হিসেবে বিশ্বরেকর্ড গড়েছে।

সবচেয়ে বড় জুতা

বিয়ের পোশাক দিয়ে ঢাকা যাবে মাউন্ট এভারেস্ট

ফ্রান্সের কড্রি শহরে একটি বিয়েতে, কনের জন্য একটি সাদা গাউন নির্মাণ করা হয়েছে যার ঝুলের দৈর্ঘ্য ৮,০৯৬ মিটার। গাউনটি তৈরি করতে ১৫ জন কর্মীর প্রায় ২ মাস সময় লেগেছিলো। গাউনটির দৈর্ঘ্য এত বেশি যে এর দ্বারা মাউন্ট এভারেস্ট শৃঙ্গকেই প্রায় ঢেকে ফেলা যাবে।

বিয়ের পোশাক দিয়ে ঢাকা যাবে মাউন্ট এভারেস্ট

প্রতিদিনই বিশ্বের কোনো না কোনো প্রান্তে কেউ না কেউ গড়ে  চলেছে গিনেস বিশ্বরেকর্ড। আবার কেউ হয়তো পুরনো রেকর্ডটি ভেঙে নতুন রেকর্ড গড়ছে। তাই চাইলে হয়তো আপনি ও একটি বিশ্বরেকর্ড গড়তে পারেন অথবা কারো রেকর্ড ভেঙে
নিজের বিশ্বরেকর্ড গড়তে পারেন।

Tags: গিনেস বিশ্ব রেকর্ডগিনেস বুকবিশ্বরেকর্ড
মোঃ ইব্রাহিম হিমেল

মোঃ ইব্রাহিম হিমেল

মোঃ ইব্রাহিম হিমেল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র। লেখাপড়ার পাশাপাশি তিনি বিভিন্ন বিষয়ের উপর আর্টিকেল লিখতে পছন্দ করেন।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

বাংলা আর্টিকেল লিখে আয়

আর্টিকেল রাইটিং কী? কীভাবে বাংলায় আর্টিকেল লিখে অনলাইনে আয় করবেন?

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

কন্টেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং

কন্টেন্ট রাইটিং জব: আপনার যা জানা প্রয়োজন

কীভাবে পাঠক ফ্রেইন্ডলি আর্টিকেল রাইটিং শিখবেন

কীভাবে একটি মানসম্পন্ন আর্টিকেল লিখতে হয়? -রাইটিং টিপস

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

Popular Stories

  • মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

    মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

    22 shares
    Share 22 Tweet 0
  • বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

    42 shares
    Share 42 Tweet 0
  • জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

    1 shares
    Share 1 Tweet 0
  • অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

    1 shares
    Share 1 Tweet 0
  • আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

    1 shares
    Share 1 Tweet 0
digibangla24 Official logo

At Digibangla24.com, we bridge the gap between academia and the digital economy. Designed especially for university students, teachers, and lifelong learners, our platform is your trusted guide to mastering content writing and freelancing. Learn the art of impactful writing, explore remote earning opportunities, and shape a successful digital career.

Follow Us

Browse by Category

  • অ্যাপস কর্ণার
  • আন্তর্জাতিক
  • ইতিহাস
  • ইসলামি শিক্ষা
  • কন্টেন্ট রাইটিং
  • কবিতা
  • কৃষি তথ্য
  • খেলাধুলা
  • গল্প
  • চাকরি
  • জাতীয়
  • ডিজিটাল ক্যারিয়ার
  • ডিজিটাল বাংলা
  • ডিজিটাল মার্কেটিং
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম ও জীবন
  • ফ্রিল্যান্সিং
  • বায়োগ্রাফি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিদেশে উচ্চ শিক্ষা
  • বিনোদন
  • বিবিধ
  • ব্লগিং
  • ভ্রমণ
  • মুক্তিযুদ্ধ
  • মোটিভেশন
  • রিভিউ
  • লাইফস্টাইল
  • শিক্ষনীয় উক্তি
  • শিক্ষাঙ্গন
  • সংবাদ
  • সম্পাদকীয়
  • সাহিত্য
  • সেলিব্রেটি
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য ও সেবা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

  • About us
  • Contributors
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ

© 2026 Digibangla24

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
  • Login

© 2026 Digibangla24