• আমাদের সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ
DigiBangla24.com
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
DigiBangla24.com
No Result
View All Result
Home বিজ্ঞান ও প্রযুক্তি

“ফিঙ্গারপ্রিন্ট” আবিষ্কারের কৃতিত্ব যে বাঙালির

মোঃ ইব্রাহিম হিমেল by মোঃ ইব্রাহিম হিমেল
in বিজ্ঞান ও প্রযুক্তি
A A
0
"ফিঙ্গারপ্রিন্ট" আবিষ্কারের কৃতিত্ব যে বাঙালির
78
VIEWS
Share on FacebookShare on Twitter

একজন মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য যতগুলো উপায় আছে তার মধ্যে সবচেয়ে সহজ ও ঝামেলাহীন উপায়  হলো ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ। কারণ পৃথিবীর প্রতিটি মানুষের আঙ্গুলের ছাপ ভিন্ন ভিন্ন হয়।

ফিঙ্গারপ্রিন্টের বিশ্লেষণের মাধ্যমে শুধু মাত্র ঐ ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্তই করা হয় না, ঐ ব্যক্তির জীবনযাত্রা, খাদ্যাভাস, কাজ, স্বাস্থ্যের প্রকৃতি এমনকি ঐ ব্যক্তি মাদক গ্রহণ করে কিনা সেই তথ্যও পাওয়া যায়।

সহজভাবে বলতে গেলে আমাদের আঙ্গুলের প্রতি ভাঁজে রয়েছে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের হজারো তথ্য। তাই ফিঙ্গারপ্রিন্টকে দৈহিক তথ্য ব্যাংক ও বলা হয়ে থাকে। এজন্যই কোনো অপরাধস্থলে পৌঁছে পুলিশ বা গোয়েন্দারা শুরুতেই ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ খোঁজা শুরু করে।

অপরাধস্থল থেকে পাওয়া ফিঙ্গার প্রিন্ট এবং সন্দেহভাজন ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট মিলে গেলেই আসল অপরাধীকে ধরে ফেলা সহজ হয়ে যায়। ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ যে শুধু মাত্র অপরাধী শনাক্তকরনে ব্যবহার করা হয় তা কিন্তু নয়, নিরাপত্তা বা গোপনীয়তা নিশ্চিত করার জন্য ও ব্যবহার করা হয় থাকে এটি।

RelatedPosts

মানবজাতি কীভাবে সৃষ্টি হলো?

মানবজাতি কীভাবে সৃষ্টি হলো? ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব ও ইসলাম!

মারিয়ানা ট্রেঞ্চ: পৃথিবীর গভীরতম বিন্দুতে অবতরণ

মারিয়ানা ট্রেঞ্চ: পৃথিবীর গভীরতম বিন্দুতে অবতরণ

যেমন মনে করুন আপনি যদি আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্ট লক ব্যবহার করেন তাহলে শুধু মাত্র আপনার ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ দিয়েই সেটি আনলক বা খোলা সম্ভব। অন্যকেউ সেটিকে আনলক করতে পারবে না। এতে করে আপনার ফোনের তথ্য নিরাপদ থাকবে একইসাথে আপনার তথ্যের গোপনীয়তা বজায় থাকবে।

অনেক অফিস ও স্কুল কলেজে কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতি নিশ্চিত করার জন্য আঙ্গুলের ছাপ ব্যবহার করে থাকে। এছাড়াও বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিষ্ট্রেশন ও ভিসার আবেদন এর কাজেও ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়। যারা সাক্ষর করতে পারে না তারাও তাদের সাক্ষর হিসেবে আঙ্গুলের ছাপ দিয়ে থাকেন।

প্রাচীন কাল থেকেই অজানা বিষয়ে মানুষের আগ্রহ অনেক বেশি। আঙ্গুলের ছাপের কিছু অনন্য বৈশিষ্ট্য থাকায় এটি নিয়েও গবেষণা শুরু করেন অনেক বিজ্ঞানী। তবে সেসকল বিজ্ঞানী ও তদের কাজের বিষয়ে সম্পর্কে বলার আগে চলুন একটি অন্য প্রসঙ্গে কথা বলে আসি।

বিজ্ঞান বা বিজ্ঞানীদের কাজের কথা উঠলেই কোরআনের কথা এমনিতেই চলে আসে। কারণ কোরআনে বিশ্বের সকল বিষয়ের জ্ঞান রয়েছে। ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। পবিত্র কোরআনে বেশ কিছু জায়গায় সরাসরি না হলেও পরিস্কারভাবে ফিঙ্গারপ্রিন্টের ইঙ্গিত রয়েছে।

কাফেররা যখন কিয়ামতকে অস্বীকার করে, সুরা ইয়াসিনের ৭৮ নং আয়াতে বলা হয়েছে, “সে আমার সম্পর্কে এক অদ্ভুত কথা বর্ণনা করে, অথচ সে নিজের সৃষ্টি ভুলে যায়। সে বলে, কে জীবিত করবে অস্থিসমূহকে যখন সেগুলো পচেঁ গলে যাবে?”

তার উত্তরে মহান আল্লাহ সুরা কিয়ামার ৩নং আয়াতে বলেছেন, “মানুষ কি মনে করে আমি তার অস্থিসমূহ একত্রিত করতে পারবো না? বরং আমি তার আঙ্গুলের ডগা পর্যন্ত সঠিকভাবে সন্নিবেশিত করতে সক্ষম।”  ১৪০০ বছর পূর্বে যখন বিজ্ঞানের উল্লেখ ছিলো না তখনই আল্লাহ পবিত্র কোরআনে সকল জ্ঞান সন্নিবেশিত করে দিয়েছেন।

এখন আবার ফিরে আসি বিজ্ঞানীদের কথায়, সর্বপ্রথম ফিঙ্গারপ্রিন্টের উল্লেখ পাওয়া যায় ১৬৮৪ সালে। ইংরেজ শারীরতত্ত্ববিদ, উদ্ভিদবিজ্ঞানী এবং অনুবিক্ষণ যন্ত্রবিদ নিহেমিয়া গ্রিউ একটি বিজ্ঞান বিষয়ক পত্রিকায় সর্বপ্রথম  হাতের তালু ও আঙ্গুলের ছাপের কথা উল্লেখ করেন।

পরের বছর ডাচ শারীরতত্ত্ববিদ গোভার্ড বিড এবং ইটালিয়ান বিজ্ঞানী মারসিলো বিডলো দেহতন্ত্র বিশ্লেষণের উপর একটি বই প্রকাশ করেন। সেখানে তারা ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপের অনন্য বৈশিষ্ট্য সম্পর্কে বর্ননা করেন।

কিন্তু তারা তখন ও জানতেন না যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কোনো মানুষকে অনন্যেভাবে  শনাক্ত করা সম্ভব। এরপর বহুবছর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আর কোনো বর্ননা পাওয়া যায়নি।

১৮৫৯ সালে স্যার উইলিয়াম হারশেলস (তৎকালীন ভারতের আই. সি.এস) প্রথম আবিষ্কার করেন যে সময়ের সাথে সাথে মানুষের আঙ্গুলের ছাপের কোনো পরিবর্তন  ঘটে না, বরং দীর্ঘদিন পরও সেটির অনন্য বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে।

১৮৭৭ সালে তিনি কোনো ব্যক্তির শনাক্তকরণের মাধ্যম হিসেবে আঙ্গুলের ছাপ ব্যবহারের বিষয়টিকে প্রথম প্রতিষ্ঠিত করেন। ১৮৯২ সালে স্যার ফ্রান্সিস গ্যাল্টন  ‘ফিঙ্গারপ্রিন্টস’ নামের বহুল আলোচিত একটি বই প্রকাশ করেন।

আরও পড়ুনঃ

মানব ভ্রুন: বিজ্ঞান ও কোরআনে মানুষ সৃষ্টির প্রক্রিয়া

ইগলু বা বরফের ঘর কীভাবে মানুষকে উষ্ণ রাখে?

এই বইয়ে তিনি আঙ্গুলের ছাপ দিয়ে পরিচয় শনাক্তকরণের বিষয়ে আরো ব্যাপক আলোচনা করেন। বইটি পড়ে স্যার এডওয়ার্ড রিচার্ড হেনরি  (তৎকালীন বেঙ্গল পুলিশের ইন্সপেক্টর জেনারেল) অপরাধ তদন্তের ক্ষেত্রে আঙ্গুলের ছাপ ব্যবহারের ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেন।

তারপর তিনি এই বিষয়ে অনেক গবেষণা শুরু করেন।  ১৮৯৬ থেকে ১৯২৫ সাল পর্যন্ত তিনি ফ্রান্সিস গ্যাল্টন এর গবেষণার তথ্য কাজে লাগিয়ে আঙ্গুলের ছাপের শ্রেণীবিন্যাস করণের কাজ চালিয়ে যান। তার এই শ্রেণীবিন্যাস অপরাধবিজ্ঞানে ‘হেনরি ক্লাসিফিকেশন সিস্টেম’ নামে পরিচিত। এই শ্রেণীবিন্যাসের মাধ্যমে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। অপরাধবিজ্ঞানে এই অভূতপূর্ব অবদানের যাবতীয় কৃতিত্ব এবং বহু সম্মাননা লাভ করেন তিনি।

কিন্তু দুঃখের বিষয় হলো এই শ্রেণীবিন্যাসকরণ আসলে তিনি নিজে করেননি। তিনি ছিলেন শুধু মাত্র একজন  তত্ত্বাবধায়ক। তার তত্ত্বাবধায়নে কাজি আজিজুল হক ও হেমচন্দ্র বসু  নামের দুই মেধাবী বাঙালি করেছিলেন এই শ্রেণীবিন্যাসকরণ। (তবে উল্লেখ্য যে এ কাজে হেমচন্দ্র বসুর তুলনায় কাজি আজিজুল হকের বেশি অবদান রয়েছে)। এক্ষেত্রে বলা যায় যে ফিঙ্গারপ্রিন্টের মূল  আবিষ্কারক কাজি আজিজুল হক ও হেমচন্দ্র বসু।

ফিঙ্গারপ্রিন্ট -আজিজুল হক (বামে) এবং হেমচন্দ্র বসু (ডানে)

চিত্রঃ আজিজুল হক (বামে) এবং হেমচন্দ্র বসু (ডানে)

যেহেতু এই শ্রেণীবিন্যাসকরণে আজিজুল ও হেমচন্দ্র বেশি কাজ করেছেন, তাই এই সিস্টেমটির নামে তাদের নামও উপস্থিত থাকা উচিৎ। অন্যদিকে বিপক্ষের যুক্তি, যেহেতু মূল ধারণাটি স্যার হেনরিরই ছিল, তাই সবচেয়ে বেশি কৃতিত্বের অধিকারী  তিনিই।

তবে যাইহোক রিচার্ড হেনরি একেবারে অকৃতজ্ঞ ছিলেন না। তার সুপারিশে আজিজুল হক ও হেমচন্দ্রও বেশ কিছু সম্মাননা ও অর্থ পুরস্কার পেয়েছিলেন। এবং দীর্ঘদিন পরে তিনি স্বীকার করেছিলেন  যে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহারের পদ্ধতিটি আবিষ্কারের প্রধানতম কৃতিত্ব খান বাহাদুর কাজি আজিজুল হকের।

অপরাধ দমন ও অপরাধী শনাক্তকরনে ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতির অনেক বড় অবদান আছে। আর তাই এই পদ্ধতির আবিষ্কারক আজিজুল হক ও হেমচন্দ্র বোস এর স্মরণে, বর্তমানে ব্রিটেনের ফিঙ্গারপ্রিন্ট বিভাগে  ‘হক অ্যান্ড বোস অ্যাওয়ার্ড‘ নামে বিশেষ একটি পুরস্কারও প্রচলিত রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কাজ করে চলা উদ্ভাবনী ব্যক্তিদেরকে এই পুরস্কারে পুরস্কৃত করা হয়।

তথ্যসূত্রঃ রোয়ার মিডিয়া এবং চাঁদপুর টাইমস

Share6Tweet
Previous Post

মুহাম্মদ (সা.) কে অবমাননা করলে শার’ঈ বিধানে পরিনাম ও শাস্তি

Next Post

এভিলিন ম্যাকহেল: যার মৃত্যুকে বলা হয় ইতিহাসের সুন্দরতম আত্মহত্যা!

মোঃ ইব্রাহিম হিমেল

মোঃ ইব্রাহিম হিমেল

মোঃ ইব্রাহিম হিমেল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র। লেখাপড়ার পাশাপাশি তিনি বিভিন্ন বিষয়ের উপর আর্টিকেল লিখতে পছন্দ করেন।

Related Posts

মানবজাতি কীভাবে সৃষ্টি হলো?

মানবজাতি কীভাবে সৃষ্টি হলো? ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব ও ইসলাম!

মারিয়ানা ট্রেঞ্চ: পৃথিবীর গভীরতম বিন্দুতে অবতরণ

মারিয়ানা ট্রেঞ্চ: পৃথিবীর গভীরতম বিন্দুতে অবতরণ

ভাসমান সান ট্র্যাকিং সোলার প্যানেল

ভাসমান সান ট্র্যাকিং সোলার প্যানেল: নবায়নযোগ্য শক্তির নতুন প্রযুক্তি

আল-কুরআনে মহাকর্ষ বলের ধারনা ও নিউটনের ধারণার তাত্ত্বিক বিশ্লেষণ

কুরআনে মহাকর্ষ বলের ধারণা ও নিউটনের ধারণা নিয়ে তাত্ত্বিক বিশ্লেষণ

চেরোনোবিল দুর্ঘটনা: পারমাণবিক বিস্ফোরণ এর কারন ও পরিনতি

চেরনোবিল দুর্ঘটনা: পারমাণবিক বিপর্যয় এর কারন ও পরিনতি

ইগলু বা বরফের ঘর কীভাবে মানুষকে উষ্ণ রাখে?

ইগলু বা বরফের ঘর কীভাবে মানুষকে উষ্ণ রাখে?

Please login to join discussion
  • Trending
  • Comments
  • Latest
মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

বাংলা আর্টিকেল লিখে আয়

আর্টিকেল রাইটিং কী? কীভাবে বাংলায় আর্টিকেল লিখে অনলাইনে আয় করবেন?

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

কন্টেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং

কন্টেন্ট রাইটিং জব: আপনার যা জানা প্রয়োজন

কীভাবে পাঠক ফ্রেইন্ডলি আর্টিকেল রাইটিং শিখবেন

কীভাবে একটি মানসম্পন্ন আর্টিকেল লিখতে হয়? -রাইটিং টিপস

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

digibangla24 Official logo

Your trusted platform for breaking news, AI, tech, education, freelancing and exclusive writing opportunities for students & lifelong learners in Bangladesh. At DigiBangla24.com, we are committed to providing readers the latest news, insightful articles, and engaging stories from Bangladesh and worldwide. Our mission is to provide an informative platform where readers can stay informed, entertained, and inspired.

Follow Us

Browse by Category

  • অ্যাপস কর্ণার
  • আন্তর্জাতিক
  • ইতিহাস
  • ইসলামি শিক্ষা
  • কন্টেন্ট রাইটিং
  • কবিতা
  • কৃষি তথ্য
  • খেলাধুলা
  • গল্প
  • চাকরি
  • জাতীয়
  • ডিজিটাল ক্যারিয়ার
  • ডিজিটাল বাংলা
  • ডিজিটাল মার্কেটিং
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম ও জীবন
  • ফ্রিল্যান্সিং
  • বায়োগ্রাফি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিদেশে উচ্চ শিক্ষা
  • বিনোদন
  • বিবিধ
  • ব্লগিং
  • ভ্রমণ
  • মুক্তিযুদ্ধ
  • মোটিভেশন
  • রিভিউ
  • লাইফস্টাইল
  • শিক্ষনীয় উক্তি
  • শিক্ষাঙ্গন
  • সংবাদ
  • সম্পাদকীয়
  • সাহিত্য
  • সেলিব্রেটি
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য ও সেবা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

  • আমাদের সম্পর্কে
  • Contributors
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ

© 2026 Digibangla24

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
  • Login

© 2026 Digibangla24