• আমাদের সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ
DigiBangla24.com
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
DigiBangla24.com
No Result
View All Result
Home আন্তর্জাতিক

অমরজিৎ সাদা: বিশ্বের সর্বকনিষ্ঠ সিরিয়াল কিলার।

মোঃ ইব্রাহিম হিমেল by মোঃ ইব্রাহিম হিমেল
in আন্তর্জাতিক
A A
0
অমরজিৎ সাদা: বিশ্বের সর্বকনিষ্ঠ সিরিয়াল কিলার
22
VIEWS
Share on FacebookShare on Twitter

অপরাধ জগতের একটা ভয়ানক শাখা হলো সিরিয়াল কিলিং। সিরিয়াল কিলিং এর সাথে সম্পৃক্ত সিরিয়াল কিলাররা এক ভয়াবহ ত্রাস সৃষ্টি করে জনমনে। বিভিন্ন নাটক ও সিনেমায় সিরিয়াল কিলারের গল্প দেখে থাকবেন অথবা বইতে পড়ে থাকবেন। আজ জানাবার চেষ্টা করবো পৃথিবীর সবচেয়ে ছোট সিরিয়াল কিলার  সম্পর্কে।

পৃথিবীর সবচেয়ে ছোট সিরিয়াল কিলার হিসেবে চিহ্নিত ব্যক্তির নাম “অমরজিৎ সাদা”। তার বাড়ি ভারতের বিহারের মুশাহার গ্রামে বলে জানা গেছে। মাত্র ৮ বছর বয়সেই সে ৩ খুনের আসামি। যে বয়সে শিশুরা বাবা-মায়ের আঙ্গুল ধরে স্কুল যেতে আরম্ভ করে সেই বয়সে অমরজিৎ সাদা পেয়েছে সিরিয়াল কিলারের খেতাব। তাও আবার পৃথিবীর সর্বকনিষ্ঠ সিরিয়াল কিলারের খেতাব। অর্থাৎ তার চেয়ে কম বয়সী আর কোনো সিরিয়াল কিলারের খোঁজ মেলেনি। ৮ বছর বয়সী অমরজিৎ সাদা’র খুনের তালিকায় নিজের আপন বোনসহ রয়েছে আরো ২ জন শিশু।

২০০৬ সালে মাত্র ৭ বছর বয়সে নিজের ৬ বছর বয়সী চাচাতো বোনকে খুন করে অমরজিৎ (খুনের কারণ বা ধরন জানা যায়নি)। এরপর থেকে খুন করা যেন তার নেশায় পরিনত হয়। অমরজিৎ সাদা’র খুনের তালিকায় এরপর যুক্ত হয় তার নিজের ৮ মাসের আপন বোন (এক্ষেত্রেও খুনের কারণ বা ধরন জানা যায়নি)।

অমরজিতের চাচা আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান যে, “পরিবারের সবাই ওর খুনের বিষয়গুলো জানত। তবে পারিবারিক বিষয় বলে কেউ বাইরে জানাজানি করতে চাননি”।

RelatedPosts

বিশ্বব্যাপী রেমিটেন্স কমবে-digibangla24

বিশ্বব্যাপী রেমিটেন্স কমবে ২০ শতাংশ করোনার কারনে

মাকামে ইব্রাহিমের স্বচ্ছ ছবি প্রকাশ করল সৌদি আরব

মাকামে ইব্রাহিমের স্বচ্ছ ছবি প্রকাশ করল সৌদি আরব

অমরজিৎ তৃতীয় খুনটি করে ২০০৭ সালে। এবার তার খুনের তালিকায় যুক্ত হয় ৬ মাসের শিশু খুশবু। খুশবুর মা ছিলেন একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তিনি যখন স্কুলে গিয়েছিলেন; তখন শিশুটি বাসায় ঘুমাচ্ছিল। স্কুল থেকে ফিরে এসে দেখেন যে খুশবু বাসায় নেই। খুশবুকে না পেয়ে তিনি খুশবুকে খুঁজতে শুরু করেন। কয়েক ঘণ্টা পর অমরজিৎ নিজেই খুশবুর মায়ের কাছে এসে তার অপরাধের কথা স্বীকার করে। সে বলে যে, শিশুটিকে সে গলা টিপে হত্যা করেছে। এরপর মাথায় ইট দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করেছে। শুধু তাই নয় অমরজিৎ এটাও জানায় যে, হত্যার পর সে মাটি খুঁড়ে খুসবুকে কবরও দিয়ে এসেছে । অমরজিৎ নিজেই গ্রামবাসীকে খুসবুকে কবর দেওয়ার স্থান দেখিয়ে দেয়।

আরও পড়ুনঃ

পৃথিবীর আলোচিত ১০ রাজনৈতিক হত্যাকাণ্ড

এরপর গ্রামবাসী পুলিশকে খবর দেয় এবং পুলিশ এসে অমরজিৎ -কে গ্রেফতার করে নিয়ে যায় হাজতে। অমরজিৎ পুলিশের কাছে তার খুনের অপরাধ স্বীকার করে। তবে এসব স্বীকারোক্তি দেওয়ার সময় অমরজিৎ শুধুই হেসেছিল।

খুনের কথা স্বীকার করলেও অন্য কোনো প্রশ্নের উত্তর সে দেয়নি। তবে পুলিশ জানায় যে, একটু পরপরই সে পাগলের মতো হাসে। এমনটা দেখে পুলিশের সন্দেহ হয় যে অমরজিতের হয়তোবা কোনো মানসিক সমস্যা আছে। তাই তাকে মনোরোগ বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়।

তারা জানায় যে, “অমরজিৎ অন্যকে কষ্ট দিয়ে নিজে আনন্দ পায়”। তারা আরো জানায় যে, এমন মানসিক রোগে আক্রান্তরা শুধু অন্যকে কষ্টই দিতে জানে। এতেই তাদের আনন্দ। তারা নিজের আনন্দের জন্য অন্যদের কষ্ট দিতে থাকে এমনকি হত্যাও করতে পারে।

বয়স কম হওয়ায় গ্রেফতারের পর অমরজিৎকে শিশু অপরাধী হিসেবে প্রথমে চিলড্রেন্স হোমে রাখা হয়। এছাড়াও টানা ৩ বছর সে মনোরোগবিদের কাছে কাউন্সিলিং গ্রহণ করে। ১১ বছর পর ২০১৬ সালে ১৮ বছর বয়সে তাকে মুক্তি দেওয়া হয়।

যেহেতু অমরজিৎ সাদা মানসিক রোগী ছিলো এবং তখন তার বয়সও কম ছিলো তাই বিচারক তার ভবিষ্যৎ নষ্ট করতে চাননি। এজন্য তার বর্তমান ঠিকানা গোপন রাখা হয়েছে। এমনকি অমরজিৎ এর নামও পরিবর্তন করে দেওয়া হয়েছে। জেল থেকে মুক্তির পর অমরজিৎ সাদা কোথায় আছে এটা কেউ জানেনা। তবে হয়তো নিশ্চয়ই পুলিশের নজর আছে তার উপর, যেন পুনরায় সে এমন ঘৃণিত কাজ করতে না পারে।

Tags: অপরাধ জগৎআন্তর্জাতিকসিরিয়াল কিলার
Share3Tweet
Previous Post

বই মেলা: দেশে বিদেশে আয়োজিত জনপ্রিয় কিছু বই মেলা

Next Post

বনরুই: হারিয়ে যাচ্ছে আরো একটি স্থন্যপায়ী প্রাণী?

মোঃ ইব্রাহিম হিমেল

মোঃ ইব্রাহিম হিমেল

মোঃ ইব্রাহিম হিমেল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র। লেখাপড়ার পাশাপাশি তিনি বিভিন্ন বিষয়ের উপর আর্টিকেল লিখতে পছন্দ করেন।

Related Posts

বিশ্বব্যাপী রেমিটেন্স কমবে-digibangla24

বিশ্বব্যাপী রেমিটেন্স কমবে ২০ শতাংশ করোনার কারনে

মাকামে ইব্রাহিমের স্বচ্ছ ছবি প্রকাশ করল সৌদি আরব

মাকামে ইব্রাহিমের স্বচ্ছ ছবি প্রকাশ করল সৌদি আরব

গিনেস বুক: বাংলাদেশের কয়েকটি গিনেস বিশ্ব রেকর্ড

গিনেস বুক: বাংলাদেশের কয়েকটি গিনেস বিশ্ব রেকর্ড

Boris Johnson_digibangla24

হংকংয়ের ৩০ লাখ বাসিন্দাকে ব্রিটেনের নাগরিকত্ব

আলোচিত রাজনৈতিক হত্যাকান্ড

পৃথিবীর আলোচিত ১০ রাজনৈতিক হত্যাকাণ্ড

ইলন মাস্ক এর হাতে কেমন হবে টুইটার

ইলন মাস্কের হাতে কেমন হবে টুইটারের ভবিষ্যত!

Please login to join discussion
  • Trending
  • Comments
  • Latest
মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

বাংলা আর্টিকেল লিখে আয়

আর্টিকেল রাইটিং কী? কীভাবে বাংলায় আর্টিকেল লিখে অনলাইনে আয় করবেন?

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

কন্টেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং

কন্টেন্ট রাইটিং জব: আপনার যা জানা প্রয়োজন

কীভাবে পাঠক ফ্রেইন্ডলি আর্টিকেল রাইটিং শিখবেন

কীভাবে একটি মানসম্পন্ন আর্টিকেল লিখতে হয়? -রাইটিং টিপস

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

digibangla24 Official logo

Your trusted platform for breaking news, AI, tech, education, freelancing and exclusive writing opportunities for students & lifelong learners in Bangladesh. At DigiBangla24.com, we are committed to providing readers the latest news, insightful articles, and engaging stories from Bangladesh and worldwide. Our mission is to provide an informative platform where readers can stay informed, entertained, and inspired.

Follow Us

Browse by Category

  • অ্যাপস কর্ণার
  • আন্তর্জাতিক
  • ইতিহাস
  • ইসলামি শিক্ষা
  • কন্টেন্ট রাইটিং
  • কবিতা
  • কৃষি তথ্য
  • খেলাধুলা
  • গল্প
  • চাকরি
  • জাতীয়
  • ডিজিটাল ক্যারিয়ার
  • ডিজিটাল বাংলা
  • ডিজিটাল মার্কেটিং
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম ও জীবন
  • ফ্রিল্যান্সিং
  • বায়োগ্রাফি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিদেশে উচ্চ শিক্ষা
  • বিনোদন
  • বিবিধ
  • ব্লগিং
  • ভ্রমণ
  • মুক্তিযুদ্ধ
  • মোটিভেশন
  • রিভিউ
  • লাইফস্টাইল
  • শিক্ষনীয় উক্তি
  • শিক্ষাঙ্গন
  • সংবাদ
  • সম্পাদকীয়
  • সাহিত্য
  • সেলিব্রেটি
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য ও সেবা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

  • আমাদের সম্পর্কে
  • Contributors
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ

© 2026 Digibangla24

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
  • Login

© 2026 Digibangla24