• আমাদের সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ
DigiBangla24.com
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
DigiBangla24.com
No Result
View All Result
Home স্বাস্থ্য ও সেবা

ডেঙ্গু জ্বরের লক্ষণ, প্রতিকার এবং কোভিডকালীন ডেঙ্গু সৃষ্ট জটিলতা

ফারিয়া তাবাসসুম by ফারিয়া তাবাসসুম
in স্বাস্থ্য ও সেবা
A A
0
ডেঙ্গু জ্বরের লক্ষণ, প্রতিকার এবং কোভিডকালীন ডেঙ্গু জ্বর সৃষ্ট জটিলতা, ডেঙ্গু জ্বরের লক্ষণ, প্রতিকার এবং কোভিডকালীন ডেঙ্গু জ্বর সৃষ্ট জটিলতা
10
VIEWS
Share on FacebookShare on Twitter

বর্তমানে বাংলাদেশে কোভিড-১৯ এর পাশাপাশি আশংকাজনক হারে বেড়েছে ডেঙ্গু জ্বর এর প্রকোপ। দেশজুড়ে প্রতিদিনই বিপুল সংখ্যক রোগী এ দুটির একটি কিংবা একইসাথে দুটি রোগেই আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এমতাবস্থায় করোনার সাথে ডেঙ্গু জ্বর সম্পর্কেও সচেতনতা তৈরি করা জরুরি হয়ে পড়েছে।

সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের একটি রোগ ডেঙ্গু। স্ত্রী এডিস মশা বাহিত ডেঙ্গু ভাইরাস থেকে এ জ্বরের সৃষ্টি। এডিস মশার কামড়ের ৩ থেকে ১৫ দিনের মধ্যে ডেঙ্গু জ্বরের লক্ষণ প্রকাশ পায়। বেশ কয়েক প্রকারের এডিস মশকী ডেঙ্গু ভাইরাস বহন করে থাকে। এদের মধ্যে এডিস ইজিপ্টি অন্যতম। এশিয়া, দক্ষিণ আমেরিকাসহ বিশ্বের ১১০ টিরও বেশি দেশে এর প্রাদুর্ভাব লক্ষ্য করা গিয়েছে। ডেঙ্গু ভাইরাস প্রথম আলোচনায় আসে ১৭৭৯ সালে। বিংশ শতাব্দীর শুরুর দিকেই এ ভাইরাসের উৎস এবং সংক্রমণ সম্পর্কে বিশদ ধারণা পাওয়া যায়। যদিও বর্তমানেও এ ভাইরাস সম্পর্কে আরও পরিপূর্ণ ধারণা পেতে বিভিন্ন গবেষণা চলমান রয়েছে।

ডেঙ্গু জ্বর এর সাধারণ লক্ষণঃ

  • প্রচন্ড জ্বর ও মাথা ব্যথা থাকে।
  • সর্বাঙ্গে বিশেষ করে হাড়ের সংযোগস্থলে, মেরুদণ্ড ও কোমড়ে ব্যথা থাকে।
  • রক্তের অণুচক্রিকা দ্রুত কমে যায়।
  • কালসিটে পড়ে।
  • শরীরের বিভিন্ন স্থান যেমন চোখের কোণ বা নাক থেকে রক্তক্ষরণ হতে পারে।

সাধারণত ডেঙ্গু সংক্রমণকে তিনটি পর্যায়ে ভাগ করা হয়। এগুলো হলঃ

  • প্রাথমিক পর্যায়
  • প্রবল পর্যায়
  • আরোগ্য পর্যায়

প্রাথমিক পর্যায়ঃ

এ পর্যায়ে ১০৪° বা প্রায়ই এর বেশি জ্বরও থাকে। শরীরে লাল ফুসকুড়ি বা র‍্যাশ হতে দেখা যায়। অনেকের নাক ও মুখ থেকে অল্প রক্তপাতও হতে পারে। প্রাথমিক পর্যায় সাধারণত ২ থেকে ৭ দিন স্থায়ী হয়।

RelatedPosts

প্যাকেটজাত দুধের মেয়াদ শেষ !! ফেলে দেবেন? নাকি ব্যবহারযোগ্য ??

প্যাকেটজাত দুধের মেয়াদ শেষ !! ফেলে দেবেন? নাকি ব্যবহারযোগ্য ??

ওযুতে মুজার উপর মাসেহ করা

ওযুতে মুজার উপর মাসেহ করা: এ বিষয়ে একটি মধ্যমপন্থী সমাধান!

প্রবল পর্যায়ঃ

এ পর্যায়ে দুই একদিন তীব্র জ্বর থাকে। গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গে রক্ত সরবরাহ হ্রাস পায় যা থেকে বিকলতাও সৃষ্টি হতে পারে। ৫% এরও কম রোগীর ক্ষেত্রে ডেঙ্গু শক সিনড্রোম এবং হেমারেজ ঘটতে পারে।

আরোগ্য পর্যায়ঃ

আরোগ্য পর্যায়ে রোগীর অবস্থার উন্নতি ঘটতে শুরু করে। এ সময়ে সারাদেহে চুলকানি থাকে। হৃদস্পন্দনের গতি এ পর্যায়ে ধীর হতে পারে। এছাড়াও পরবর্তী কয়েক সপ্তাহ পর্যন্ত ক্লান্তির অনুভূতি থাকে।

গত বছর থেকে ধরে নেয়া হচ্ছে ডেঙ্গু লিভারকেও ক্ষতিগ্রস্ত করে। এতে করে আরোগ্য পর্যায়ের ৫ থেকে ৭ দিন রোগীর খাওয়ার রুচি থাকেনা, দুর্বল বোধ করে ,বমি হয়।

প্রতিকারঃ

  • ডেঙ্গু জ্বরে পরিপূর্ণ বিশ্রাম গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ।
  • প্রচুর পরিমাণে তরল খাবার খেতে হবে।
  • জ্বর কমানোর জন্য প্যারাসিটামল খাওয়া যায়।
  • মারাত্মক পরিস্থিতি হলে স্যালাইন এবং রক্ত দিতে হতে পারে।
  • এন্টিবায়োটিক এবং ননস্টেরয়ডাল প্রদাহ প্রশমী ওষুধ সেবন করা যাবে না, এতে রক্তপাতের ঝুঁকি বাড়ে।
  • বাড়িতে নিয়মিত দেখাশুনার সাথে অবস্থা অনুযায়ী হাসপাতালে ভর্তি করা লাগতে পারে এবং ওরাল রিহাইড্রেশন থেরাপি বা ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন হতে পারে।

ডেঙ্গু প্রতিরোধঃ

এখন অবধি ডেঙ্গু ভাইরাসের কোনো স্বীকৃত ভ্যাকসিন আবিষ্কৃত হয় নি। এটি থেকে সুরক্ষিত থাকতে সচেতনতাই প্রধান অবলম্বন। এডিস মশা থেকে ডেঙ্গু ভাইরাসের বিস্তার ঘটে।

এ কারণে মশা নিধনে পদক্ষেপ গ্রহণ জরুরি। এডিস মশা ৪/৫ দিনের জমে থাকা বৃষ্টির পানি বা পরিষ্কার যেকোনো পানিতে বংশ বিস্তার করে। তাই বর্ষা মৌসুমে বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

আরও পড়ুনঃ

করোনাভাইরাস ও কোভিড-১৯ কী? কোভিড-১৯ এর লক্ষণ সমূহ

করোনা ভ্যাকসিন: মুস‌লিম দম্প‌তির ক‌রোনার ভ্যাক‌সিন আবিষ্কার

পরিত্যক্ত পাত্র বা ফুলের টবে পানি জমে আছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে।এ মশা সাধারণত দিনের বেলা কামড়ায়। তাই দিনে ঘুমাতে গেলেও মশারী ব্যবহার করতে হবে।

আশেপাশে ডোবা বা নালা থাকলে সেখানে মশা নিধনকারী স্প্রে প্রয়োগ করতে হবে। মোট কথা ডেঙ্গু প্রতিরোধ করতে চাইলে মশার কামড় থেকে নিরাপদ থাকতে সচেষ্ট হতে হবে।

কোভিড এবং ডেঙ্গু একত্রে হলে সৃষ্ট জটিলতা ও প্রয়োজনীয় পদক্ষেপঃ

জুলাই থেকে দেশে কোভিড সংক্রমণ এবং মৃত্যুর হার ব্যাপক বৃদ্ধি পেয়েছে। সেই অবস্থার সাথে যুক্ত হয়েছে ডেঙ্গু জ্বর এর প্রকোপ। এমন অনেক রোগীও প্রতিনিয়ত হাসপাতালে ভর্তি হচ্ছে যারা একইসাথে কোভিড এবং ডেঙ্গুতে আক্রান্ত।

বাংলাদেশে সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ডেঙ্গু জ্বর হয়ে থাকে। এ বছর এ সময়টায় করোনার প্রকোপও বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে রোগীর ভীড়ও আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। যে কারণে ৪টি হাসপাতালকে শুধুমাত্র ডেঙ্গুর চিকিৎসার জন্যই আলাদা করে দেয় সরকার।

বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২০ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১৪০৫ জন। এদিকে চলতি বছর কেবল জুলাই মাসেই ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা ছিল ২২৮৬ জন। রাজধানী ঢাকায় ডেঙ্গুর প্রকোপ বেশি লক্ষ্য করা গিয়েছে।

কোভিড-১৯ এবং ডেঙ্গুতে একই সময়ে মানুষ আক্রান্ত হচ্ছে বলে জ্বর, মাথা ব্যথা, গলা বা শরীর ব্যথা নিয়ে আসা রোগীদের চিকিৎসকরা দুটো পরীক্ষাই করতে বলছেন। সাধারণ উপসর্গগুলো অনেকাংশে একই রকম হলেও এ দুই সংক্রমণকে আলাদাভাবে চিহ্নিত করার মত কিছু লক্ষণও রয়েছে।

করোনা আক্রান্ত হলে যেসব উপসর্গ ডেঙ্গু থেকে আলাদা সেসবের মধ্যে অন্যতম হল – ঘ্রাণ বা স্বাদ না পাওয়া, ডায়রিয়া এবং শ্বাসকষ্ট থাকা। আবার ডেঙ্গু আক্রান্ত হলে যেসব উপসর্গ করোনা থেকে আলাদা তার মধ্যে উল্লেখযোগ্য হল – চোখের পেছনে ব্যথা, রক্তচাপ কমে যাওয়া, দাঁতের মাড়ি বা নাক থেকে রক্তক্ষরণ হওয়া ইত্যাদি।

অনেক রোগীর ক্ষেত্রে একইসাথে কোভিড এবং ডেঙ্গু আক্রান্ত হওয়ার ঘটনাও ঘটতে পারে। এক্ষেত্রে ঝুঁকি বেড়ে যায়। কারণ কোভিডে আক্রান্ত রোগীর ফুসফুস আক্রান্ত হয় এবং প্রতিরোধ ক্ষমতাও হ্রাস পায়। আবার ডেঙ্গুর কারণে রক্তে প্লাটিলেট স্বাভাবিকের চেয়ে কমে যেতে পারে।

অন্যদিকে কোভিডে আক্রান্ত হলে রক্তে অক্সিজেনের মাত্রা কমে যায়। এক্ষেত্রে একই সাথে রক্তে প্লাটিলেট এবং অক্সিজেন সরবরাহ করা ঝুঁকিপূর্ণ। এছাড়াও কোভিডে ফুসফুস এবং হৃদযন্ত্রের আর্টারি ক্ষতিগ্রস্ত হলে এবং সে অবস্থায় রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তার মৃত্যুঝুঁকি তুলনামূলক ভাবে বেড়ে যায়।

তবে কোভিড-১৯ এবং ডেঙ্গু, উভয়ের কোনোটির ক্ষেত্রেই উপসর্গ যদি গুরুতর পর্যায়ের না হয়, তবে দুশ্চিন্তার কারণ নেই। বাড়িতে যযথাযথ পরিচর্যা করলেই রোগী সুস্থ হয়ে যাবে। খেয়াল রাখতে হবে রোগীর দেহে অক্সিজেনের মাত্রা ৯০ এর নিচে নেমে যায় কিনা। পাশাপাশি রক্তে প্লাটিলেটের মাত্রা এবং রক্তক্ষরণের দিকেও লক্ষ্য রাখতে হবে।

কোভিড-১৯ এবং ডেঙ্গু একইসাথে হওয়ার ঘটনা আমাদের জন্য নতুন। যে কারণে এর প্রভাব ঠিক কতখানি বিস্তৃত বা এতে করে শরীরে বিশেষ কোনো ক্ষতি হয় কিনা তা আমরা জানিনা। তবে সচেতনতা এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসাই পারে আমাদেরকে উভয়ের থেকেই নিরাপদ রাখতে।

Tags: করোনাকরোনাভাইরাসকরোনার ভ্যাকসিনকোভিড-১৯ডেঙ্গু ও করোনাডেঙ্গু জ্বরডেঙ্গু ভাইরাস
Share48Tweet
Previous Post

মহান আল্লাহ তায়া’লা দেখতে কেমন? এ সম্পর্কিত কয়েকটি বিশুদ্ধ আকিদা!

Next Post

ইমেইল মার্কেটিং কি? কিভাবে অর্থ উপার্জন করবেন ইমেইল মার্কেটিং করে?

ফারিয়া তাবাসসুম

ফারিয়া তাবাসসুম

ফারিয়া তাবাসসুম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। লেখাপড়ার পাশাপাশি তিনি অনলাইনে বিভিন্ন বিষয়ের উপর আর্টিকেল লিখতে পছন্দ করেন।

Related Posts

প্যাকেটজাত দুধের মেয়াদ শেষ !! ফেলে দেবেন? নাকি ব্যবহারযোগ্য ??

প্যাকেটজাত দুধের মেয়াদ শেষ !! ফেলে দেবেন? নাকি ব্যবহারযোগ্য ??

ওযুতে মুজার উপর মাসেহ করা

ওযুতে মুজার উপর মাসেহ করা: এ বিষয়ে একটি মধ্যমপন্থী সমাধান!

ডোপামিন ডিটক্স

ডোপামিন ডিটক্স: সোশ্যাল মিডিয়া আসক্তির ভয়াবহতা ও মুক্তির উপায়

মর্নিং ওয়াক (Morning Walk) এর নিয়ম, গুরুত্ব ও উপকারিতা

মর্নিং ওয়াক (Morning Walk) এর নিয়ম, গুরুত্ব ও উপকারিতা

শরীরের মেদ বা ভুঁড়ি কমান মাত্র ৬টি উপায়ে

শরীরের মেদ বা ভুঁড়ি কমান মাত্র ৬টি উপায়ে

সামুদ্রিক শৈবাল: খাদ্য হিসেবে সামুদ্রিক শৈবালের উপকারিতা

সামুদ্রিক শৈবাল: খাদ্য হিসেবে সামুদ্রিক শৈবালের উপকারিতা

Please login to join discussion
  • Trending
  • Comments
  • Latest
মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

বাংলা আর্টিকেল লিখে আয়

আর্টিকেল রাইটিং কী? কীভাবে বাংলায় আর্টিকেল লিখে অনলাইনে আয় করবেন?

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

কন্টেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং

কন্টেন্ট রাইটিং জব: আপনার যা জানা প্রয়োজন

কীভাবে পাঠক ফ্রেইন্ডলি আর্টিকেল রাইটিং শিখবেন

কীভাবে একটি মানসম্পন্ন আর্টিকেল লিখতে হয়? -রাইটিং টিপস

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

digibangla24 Official logo

Your trusted platform for breaking news, AI, tech, education, freelancing and exclusive writing opportunities for students & lifelong learners in Bangladesh. At DigiBangla24.com, we are committed to providing readers the latest news, insightful articles, and engaging stories from Bangladesh and worldwide. Our mission is to provide an informative platform where readers can stay informed, entertained, and inspired.

Follow Us

Browse by Category

  • অ্যাপস কর্ণার
  • আন্তর্জাতিক
  • ইতিহাস
  • ইসলামি শিক্ষা
  • কন্টেন্ট রাইটিং
  • কবিতা
  • কৃষি তথ্য
  • খেলাধুলা
  • গল্প
  • চাকরি
  • জাতীয়
  • ডিজিটাল ক্যারিয়ার
  • ডিজিটাল বাংলা
  • ডিজিটাল মার্কেটিং
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম ও জীবন
  • ফ্রিল্যান্সিং
  • বায়োগ্রাফি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিদেশে উচ্চ শিক্ষা
  • বিনোদন
  • বিবিধ
  • ব্লগিং
  • ভ্রমণ
  • মুক্তিযুদ্ধ
  • মোটিভেশন
  • রিভিউ
  • লাইফস্টাইল
  • শিক্ষনীয় উক্তি
  • শিক্ষাঙ্গন
  • সংবাদ
  • সম্পাদকীয়
  • সাহিত্য
  • সেলিব্রেটি
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য ও সেবা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

  • আমাদের সম্পর্কে
  • Contributors
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ

© 2026 Digibangla24

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
  • Login

© 2026 Digibangla24