• আমাদের সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ
DigiBangla24.com
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
DigiBangla24.com
No Result
View All Result
Home বিবিধ ইসলামি শিক্ষা

মহান আল্লাহ তায়া’লা দেখতে কেমন? এ সম্পর্কিত কয়েকটি বিশুদ্ধ আকিদা!

এম. এম. হাসান শাওন by এম. এম. হাসান শাওন
in ইসলামি শিক্ষা, ধর্ম ও জীবন
A A
0
আল্লাহ তায়া’লা দেখতে কেমন
139
VIEWS
Share on FacebookShare on Twitter

এই বিশ্বজগতের যা কিছু দৃশ্য বা অদৃশ্যমান রয়েছে সবকিছুর একমাত্র স্রষ্টা মহান আল্লাহ তায়া’লা। তাঁর সৃষ্টির বিশাল মহিমা দেখে আমরা আশ্চর্যান্বিত হই এবং তাঁর নিয়মাতের প্রশংসায় সিক্ত হই৷ তবে প্রত্যেকের একটি কমন প্রশ্ন থাকা স্বাভাবিক, যাঁর সৃষ্টি এতো সুন্দর সেই মহান অদ্বিতীয় স্রষ্টা আল্লাহ তায়া’লা দেখতে কেমন? যদি এর উত্তর দেই, তবে এক কথায় উত্তর হবে তিনি তাঁর মত, অর্থাৎ যেমনটি আল্লাহর বড়ত্ব ও মর্যাদার জন্য শোভনীয় তিনি তেমন। সৃষ্টির কারো সাথে তাঁর তুলনা বা সাদৃশ্য করা ইমান বিধ্বংসী নাস্তিকতার ঝোঁক। বরং তিনি কারো সাদৃশ্য নন।

আমরা পবিত্র কুরআন ও হাদিস থেকে মহান আল্লাহ তায়া’লার স্ব-সত্তার বেশ কিছু সিফাত সম্পর্কে জানতে পারি। তাই এসব বিষয়ে বিশুদ্ধ আকিদা জানা এবং পোষণ করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণও বটে। কেননা এসকল বিষয়ে সামান্য হোঁচট খেলেও ইমান ধ্বংস হয়ে যেতে পারে৷ তাই এরকম কয়েকটি বিষয় নিয়ে আলোচ্য প্রবন্ধে আমরা আহলে সুন্নত ওয়াল জামাতের সবচেয়ে বিশুদ্ধ আকিদা তুলে ধারার চেষ্টা করব, ইংশাআল্লাহ্।

(১) আল্লাহ তায়া’লার চেহারা রয়েছে!

মহান আল্লাহ তায়া’লার চেহারা রয়েছে, একথা পবিত্র কুরআনুল কারিমে তিনি আমাদের জানিয়েছেন। যেমন আল্লাহ তায়া’লা ইরশাদ করেছেন-

“ভূপৃষ্ঠের সবকিছুই ধ্বংস হয়ে যাবে। একমাত্র তোমার রবের চেহারা অবশিষ্ট থাকবে, যিনি মহিমাময় ও মহানুভব।” [সূরা আর-রহমান: ২৬-২৭]

অন্য সূরায় আল্লাহ আরও বলেছেন-

RelatedPosts

কোরআনের দৃষ্টিতে অশ্লীলতা বা পর্নোগ্রাফি আসক্তি থেকে মুক্তির উপায়

কুরআনের দৃষ্টিতে অশ্লীলতা বা পর্নোগ্রাফি আসক্তি এবং এ থেকে মুক্তির উপায়

এলিয়েন সম্পর্কে ইসলাম: পবিত্র কুরআনের আলোকে এলিয়েনের অস্তিত্ব!

এলিয়েন সম্পর্কে ইসলাম: পবিত্র কুরআনের আলোকে এলিয়েনের অস্তিত্ব!

“তাঁর চেহারা ব্যতীত সবকিছুই ধ্বংস হবে।” [সূরা কাসাস, আয়াত ৮৮]

আয়াতের ব্যাখ্যায় শাইখ সালিহ আল-ফাওযান (হাফি.) বলেনঃ

উপরোক্ত দুটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তায়া’লার চেহারা থাকার কথা স্পষ্ট প্রমাণিত হলো। আল্লাহর চেহারা আল্লাহর সত্তাগত সিফাত এবং প্রকৃতপক্ষেই আল্লাহর চেহারা রয়েছে। যে রকম চেহারা আল্লাহর বড়ত্ব ও মর্যাদার জন্য শোভনীয়, তাঁর চেহারা ঠিক সে রকমই। অর্থাৎ তা কোন মাখলুকের চেহারার মত নয়।

যেমন আল্লাহ তায়ালা বলেন- “তাঁর সদৃশ কোনো কিছু নেই।” [সূরা শুরা, আয়াত ১১]

আল্লাহ তায়া’লা দেখতে কেমন? এ সম্পর্কিত উক্ত আয়াতের ব্যাখ্যায় শাইখ আল-ফাওযান আরও বলেন-

“আমরা আল্লাহর সিফাতকে বাতিলকারী সম্প্রদায়ের লোকদের মত কথা বলি না। তারা বলে, আল্লাহর চেহারা দ্বারা আসল অর্থ উদ্দেশ্য নয়; বরং এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সত্তা কিংবা সাওয়াব অথবা দিক অথবা অন্যান্য উদ্দেশ্য। আর এই ব্যাখ্যাগুলো একাধিক কারণে বাতিল।”

[বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন…]

(২) আল্লাহ তায়া’লার দুটি চোখ আছে!

মহান আল্লাহ তায়া’লার দুটি চোখ রয়েছে, তবে তা সৃষ্টিজীবের কারো সাদৃশ্য নয়। আল্লাহ তায়া’লা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে লক্ষ্য করে বলেন-

“আর তোমার রবের সিদ্ধান্তের জন্য ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই তুমি আমার চোখের সামনেই রয়েছ। আর তুমি যখন উঠবে তখন তোমার রবের প্রশংসা সহ তাসবীহ পাঠ করো।” [সূরা তুর, আয়াত ৪৮]

মহান আল্লাহ তায়া’লা আরও বলেন-

“আর আমি তাকে (নূহকে) কাষ্ঠফলক ও পেরেক সম্বলিত বাহনে আরোহন করিয়ে দিলাম, যা আমার চোখের সামনেই চলছিল৷ এ ছিল সেই ব্যক্তির জন্য প্রতিশোধ যাকে অস্বীকার করা হয়েছিল।” [সূরা কামার, আয়াত ১৩-১৪]

অন্য আয়াতে আল্লাহ তায়া’লা বলেন-

“আমি নিজের পক্ষ থেকে তোমার প্রতি ভালোবাসা সঞ্চার করেছিলাম, যাতে তুমি আমার চোখের সামনে প্রতিপালিত হও।” [সূরা ত্ব-হা, আয়াত ৩৯]

আল্লাহ তায়া’লা দেখতে কেমন? এ সম্পর্কিত উক্ত আয়াতের ব্যাখ্যায় শাইখ সালিহ আল-ফাওযান (হাফি.) বলেন-

“উপরোক্ত আয়াতগুলো থেকে জানা গেল যে, আল্লাহ সুবহানাহু ওয়া তায়া’লার মর্যাদা ও বড়ত্বের জন্য যেমন দুটি চোখ শোভনীয়, তাঁর জন্য ঠিক সেরকমই দুটি চোখ রয়েছে। কুরআনুল কারীমে العين (চোখ) শব্দটি আল্লাহর প্রতি একবচন ও বহুবচন এই উভয়ভাবেই مضاف (সম্বোধিত) হয়েছে। হাদিসেও এটিকে আল্লাহর প্রতি দ্বি-বচন হিসাবে সম্বোধিত হয়েছে।

যেমন দাজ্জালের এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন-

“সে সময় আল্লাহর পরিচয় তোমাদের নিকট অস্পষ্ট থাকবে না। নিশ্চয়ই আল্লাহ কানা নন।” [সহীহ বুখারী, অধ্যায়ঃ কিতাবুত তাওহীদ; সহীহ মুসলিম, অধ্যায়ঃ কিতাবুল ফিতান]

এ কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর চোখের দিকে ইঙ্গিত করলেন। এখানে সুস্পষ্ট যে, এই হাদিসের মাধ্যমে আল্লাহর জন্য এক চোখ সাব্যস্ত করা উদ্দেশ্য নয়। যার চোখ মাত্র একটি সে তো প্রকাশ্য কানা। আল্লাহ তায়া’লা এই দোষের অনেক উর্ধ্বে।

[বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন…]

(৩) আল্লাহ তায়া’লার পা রয়েছে!

মহান আল্লাহ তায়া’লার পা আছে, তবে তা কোন সৃষ্টিজীবের পায়ের মত নয়। পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ বলেছেন-

“স্মরণ করুন, সে দিনের কথা যেদিন পায়ের গোছা উন্মোচিত করা হবে,সেদিন তাদেরকে ডাকা হবে সিজদা করার জন্য, কিন্তু তারা সক্ষম হবে না।”[ সূরা ক্বলাম: ৬৮]

এ আয়াতের তাফসীরে সহীহ হাদিসে স্পষ্ট এসেছে যে, এখানে মহান আল্লাহর “পায়ের গোছা” বোঝানো হয়েছে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, রাসূলুল্লাহ্ (সা.) বলেছেন-

“আমাদের রব তাঁর পায়ের গোছা” অনাবৃত করবেন, ফলে প্রতিটি মুমিন নর ও নারী তাঁর জন্য সিজদাহ করবেন। পক্ষান্তরে যারা দুনিয়াতে প্রদর্শনেচ্ছা কিংবা শুনানোর উদ্দেশ্যে সিজদাহ করেছিল, তারা সিজদাহ করতে সক্ষম হবে না। তারা সিজদাহ করতে যাবে কিন্তু তাদের পিঠ বাঁকা হবে না।” [ সহিহ বুখারী: ৪৯১৯]

আরও পড়ুনঃ

মুমিনের অনুপম বৈশিষ্ট্য ইসলামের অমূল্য সম্পদ

মহান আল্লাহ কোথায় আছেন, আরশের উপর নাকি সর্বত্র বিরাজমান?

ইলুমিনাতি কী? ইলুমিনাতি সম্পর্কে ইসলামি দৃষ্টিভঙ্গি!

অন্য বর্ণনায় নবী কারীম (সা.) বলেন-

“জাহান্নামে অপরাধীদেরকে নিক্ষেপ করা হতেই থাকবে। জাহান্নাম বলবে, আরো আছে কি? তখন মহান রব্বুল আলামিন জাহান্নামে নিজের পা রাখবেন। (অন্য বর্ণনায় رجله এর স্থলে قدمه এসেছে) এতে জাহান্নাম সঙ্কুচিত হয়ে যাবে এবং বলবে, যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে।” [সহীহ বুখারী, অধ্যায়ঃ আইমান ওয়ান নুযুর]

আল্লাহ তায়া’লা দেখতে কেমন? এ সম্পর্কিত উক্ত হাদিসের মন্তব্যে শাইখ সালিহ আল ফাওযান (হাফি.) বলেন-

অত্র হাদিসের মাধ্যমে আল্লাহর পা সাব্যস্ত হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তায়া’লার বড়ত্ব ও মর্যাদার জন্য যেমন পা শোভনীয়, তাঁর পা ঠিক সে রকমই। আল্লাহ তায়া’লার হাত এবং চেহারার মতই পা তাঁর সিফাতে যাতিয়া তথা সত্তাগত বিশেষণ।

[বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন…]

(৪) আল্লাহ তায়া’লার দুটি হাত আছে!

মহান আল্লাহ রাব্বুল আলামিনের দুটি হাত রয়েছে, তবে তা কোন সৃষ্টিজীবের হাতের মত নয়। এটিই বিশুদ্ধ আকিদা।

যেমন মহান আল্লাহ তায়া’লা বলেন-

“হে ইবলিস, যাকে আমি নিজের দুই হাতে সৃষ্টি করেছি তাঁর সম্মুখে সেজদা করতে তোমাকে কিসে বাধা দিল? তুমি কি অহংকার করলে? নাকি তুমি তাঁর চেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন?” [সূরা সোয়াদ: ৭৫]

অন্য আয়াতে আল্লাহ তায়া’লা বলেন-

“আর ইহুদিরা বলে, আল্লাহর হাত বাঁধা হয়ে গেছে। তাদের হাতই বাঁধা হয়ে গেছে। এ কথা বলার কারণে তাদের উপর অভিসম্পাত করা হয়েছে। বরং তাঁর উভয় হাত সদা উন্মুক্ত। তিনি যেভাবে ইচ্ছা ব্যয় করেন।” [সূরা মায়িদা: ৬৪]

আয়াতের ব্যাখ্যায় শাইখ সালিহ আল-ফাওযান হাফিজাহুল্লাহ বলেন-

উপরোক্ত দুটি আয়াতে কারীমা হতে মহান আল্লাহর দুটি হাত থাকার কথা প্রমাণিত হলো। প্রকৃতপক্ষেই আল্লাহর বড়ত্ব ও সম্মানের জন্য শোভনীয় তাঁর দুটি হাত রয়েছে। এই হাত দুটি কোন মাখলুকের দুই হাতের মত নয়। আল্লাহ তায়া’লা বলেনঃ“তাঁর সদৃশ কোন কিছুই নেই।”

যারা আল্লাহর প্রকৃত দুই হাতকে অস্বীকার করে, এখানে তাদের প্রতিবাদ করা হয়েছে। সেই সাথে যারা ধারণা করে, হাত দ্বারা আল্লাহ তায়া’লার কুদরত অথবা নেয়ামত উদ্দেশ্য তাদেরও প্রতিবাদ রয়েছে।

আরো বলা যেতে পারে যে, হাত দ্বারা যদি কুদরত উদ্দেশ্য হয়, তাহলে আল্লাহ তায়া’লার কুদরত মাত্র দুটি হওয়া আবশ্যক হয়। অথচ মুসলিমদের ঐক্যমতে এই কথা বাতিল বলে প্রমাণিত। কেননা আয়াতের মধ্যে আল্লাহর দুই হাত সাব্যস্ত করা হয়েছে। সেই সাথে আরো বলা যেতে পারে যে, হাত দ্বারা যদি নেয়ামত উদ্দেশ্য হয়, তাহলে অর্থ এই দাঁড়ায় যে, আল্লাহ তায়া’লা আদমকে মাত্র দুটি নেয়ামত দ্বারা সৃষ্টি করেছেন। এটি সম্পূর্ণ বাতিল। কেননা আল্লাহর নেয়ামত অসংখ্য, মাত্র দুটি নয়।”

[বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন…]

সিদ্ধান্ত ও মন্তব্যঃ

মহান আল্লাহ তায়া’লা দেখতে কেমন? এ সম্পর্কিত পবিত্র কুরআন ও সহীহ হাদিসের সকল বাণীর উপর আমরা সেভাবেই বিশ্বাস স্থাপন করছি, যেভাবে মহান আল্লাহ এবং তাঁর রাসূল (সা.) বলেছেন। কিন্তু আমাদের উপমহাদেশে মহান আল্লাহর এই সত্তাগত সিফাতগুলো নিয়েও বেশ বিতর্ক ও মতানৈক্য দেখা যায়। আফসোস, যা খুবই নিন্দিত ও ঘৃণিত কাজ৷ তাই অন্তত আল্লাহ সম্পর্কিত আকিদা নিয়ে বাড়াবাড়ি করা একদম-ই উচিত নয়।

মহান আল্লাহ তায়া’লা দেখতে কেমন? এ সম্পর্কিত সকল আকিদার বিষয়ে আমাদের নিজেদের চিন্তাগত সকল ধারণা থেকে বেড়িয়ে আসতে হবে। কেননা আকিদার ক্ষেত্রে পবিত্র কুরআন ও সহীহ হাদিস যা বলেছে, অকাট্যচিত্তে সেসবের উপর হুবহু সেভাবে বিশ্বাস স্থাপন করাই ইমানের দাবি। তাই আমাদের জন্য এক্ষেত্রে সালফে সালেহীনদের আকিদা পোষণ করাই সবচেয়ে বেশি নির্ভরযোগ্য। তাই বিশুদ্ধ আকিদা পোষণের জন্য পড়ুন, প্রসিদ্ধ আকিদার গ্রন্থ ইমাম ইবনে তাইমিয়ার (রহ.)-এর লেখা শরহুল আকীদাহ আল-ওয়াসেতীয়া গ্রন্থটি।

মহান আল্লাহ তায়া’লা তাঁর সম্পর্কে আমাদের বিশুদ্ধ আকিদা পোষণের তৌফিক দান করুক, আমিন।

তথ্য সহায়তাঃ

  • hadithbd.com
Tags: আল্লাহ তায়ালা দেখতে কেমন?আল্লাহ তায়ালার সিফাতআল্লাহ দেখতে কেমন?আল্লাহ সম্পর্কে বিশুদ্ধ আকিদা
Share25Tweet
Previous Post

মহান আল্লাহ কোথায় আছেন, আরশের উপর নাকি সর্বত্র বিরাজমান?

Next Post

ডেঙ্গু জ্বরের লক্ষণ, প্রতিকার এবং কোভিডকালীন ডেঙ্গু সৃষ্ট জটিলতা

এম. এম. হাসান শাওন

এম. এম. হাসান শাওন

এম. এম. হাসান শাওন, 'সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা' থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইসএসসি পাস করেছেন। বর্তমানে তিনি 'বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা'য় আইন বিভাগে অধ্যয়ন করছেন। পড়াশোনার পাশাপাশি তিনি ইসলামী ও জীবনঘনিষ্ঠ নানা বিষয় নিয়ে অধ্যয়ন ও লেখালেখি করতে পছন্দ করেন।

Related Posts

কোরআনের দৃষ্টিতে অশ্লীলতা বা পর্নোগ্রাফি আসক্তি থেকে মুক্তির উপায়

কুরআনের দৃষ্টিতে অশ্লীলতা বা পর্নোগ্রাফি আসক্তি এবং এ থেকে মুক্তির উপায়

এলিয়েন সম্পর্কে ইসলাম: পবিত্র কুরআনের আলোকে এলিয়েনের অস্তিত্ব!

এলিয়েন সম্পর্কে ইসলাম: পবিত্র কুরআনের আলোকে এলিয়েনের অস্তিত্ব!

বাছইকৃত ২০টি গুরুত্বপূর্ণ হাদিস যা জানা জরুরী

বাছইকৃত ২০টি গুরুত্বপূর্ণ হাদিস যা জানা জরুরী

ইলুমিনাতি কী? ইলুমিনাতি সম্পর্কে ইসলামি দৃষ্টিভঙ্গি!

ইলুমিনাতি কী? ইলুমিনাতি সম্পর্কে ইসলামি দৃষ্টিভঙ্গি!

ব্যক্তিত্ব গঠনে সূরা-হুজরাতের নির্দেশনা

আদর্শ ব্যক্তিত্ব গঠনে সূরা-হুজরাতের নির্দেশনা!

প্রিয়তমা স্ত্রী আয়িশা (রাঃ)

প্রিয়তমা স্ত্রী আয়িশা (রাঃ) ও নবিজির প্রেমময় দাম্পত্য জীবন

Please login to join discussion
  • Trending
  • Comments
  • Latest
মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

বাংলা আর্টিকেল লিখে আয়

আর্টিকেল রাইটিং কী? কীভাবে বাংলায় আর্টিকেল লিখে অনলাইনে আয় করবেন?

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

কন্টেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং

কন্টেন্ট রাইটিং জব: আপনার যা জানা প্রয়োজন

কীভাবে পাঠক ফ্রেইন্ডলি আর্টিকেল রাইটিং শিখবেন

কীভাবে একটি মানসম্পন্ন আর্টিকেল লিখতে হয়? -রাইটিং টিপস

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

digibangla24 Official logo

Your trusted platform for breaking news, AI, tech, education, freelancing and exclusive writing opportunities for students & lifelong learners in Bangladesh. At DigiBangla24.com, we are committed to providing readers the latest news, insightful articles, and engaging stories from Bangladesh and worldwide. Our mission is to provide an informative platform where readers can stay informed, entertained, and inspired.

Follow Us

Browse by Category

  • অ্যাপস কর্ণার
  • আন্তর্জাতিক
  • ইতিহাস
  • ইসলামি শিক্ষা
  • কন্টেন্ট রাইটিং
  • কবিতা
  • কৃষি তথ্য
  • খেলাধুলা
  • গল্প
  • চাকরি
  • জাতীয়
  • ডিজিটাল ক্যারিয়ার
  • ডিজিটাল বাংলা
  • ডিজিটাল মার্কেটিং
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম ও জীবন
  • ফ্রিল্যান্সিং
  • বায়োগ্রাফি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিদেশে উচ্চ শিক্ষা
  • বিনোদন
  • বিবিধ
  • ব্লগিং
  • ভ্রমণ
  • মুক্তিযুদ্ধ
  • মোটিভেশন
  • রিভিউ
  • লাইফস্টাইল
  • শিক্ষনীয় উক্তি
  • শিক্ষাঙ্গন
  • সংবাদ
  • সম্পাদকীয়
  • সাহিত্য
  • সেলিব্রেটি
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য ও সেবা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

  • আমাদের সম্পর্কে
  • Contributors
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ

© 2026 Digibangla24

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
  • Login

© 2026 Digibangla24