• আমাদের সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ
DigiBangla24.com
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
DigiBangla24.com
No Result
View All Result
Home বিবিধ ইতিহাস

এল ডোরাডো: রহস্যে ঘেরা এক সোনার শহর

মোঃ ইব্রাহিম হিমেল by মোঃ ইব্রাহিম হিমেল
in ইতিহাস
A A
0
এল ডোরাডো: রহস্যে ঘেরা এক সোনার শহর
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ছেলেবেলায় রূপকথার গল্প পড়েছেন নিশ্চয়ই। না পড়লেও বাড়ির বড়দের কাছে তো নিশ্চয়ই শুনে থাকবেন। মনে আছে সেই রাজপুত্রের কথা, যে রাজকন্যা কে ডাইনী বুড়ীর হাত থেকে বাঁচাতে সোনার আপেল আনার জন্য পক্ষীরাজ ঘোড়ায় চড়ে সাত সাগর আর তের নদী পাড়ি দিত। সোনার আপেল! সে না হয় বুঝলাম সোনার তৈরি আপেল। হয়তো কল্পনায় মেনেও নিলাম যে সোনার আপেল হলেও হতে পারে।

কিন্তু যদি বলি একটা সোনার শহর কল্পনা করতে! কি মাথায় আসবে? আপনার মাথায় কি এসেছে জানি না তবে অনেকের মাথায় “এল ডোরাডো” এর নাম চলে আসবে। কারণ সোনার শহরের আলোচনা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে সোনায় মোড়া! এল ডোরাডোর” ছবি।

সোনার তৈরি এই শহরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কল্পনার জাল বিস্তার করেছে। অনেকে ছুটে গিয়েছে এই সোনার শহর “এল ডোরাডো” এর খোঁজে। কিন্তু কি খুঁজে পাওয়া গিয়েছিলো? এর অস্তিত্ব কি সত্যিই আছে? নাকি সোনার শহর শুধুই মানুষের কল্পনা? এ নিয়ে অনেক কিছুই অজানা রয়ে গেছে। চলুন তাহলে জেনে নিই এই সোনার শহর “এল ডোরাডো” সম্পর্কে কিছু অজানা তথ্য।

এল ডোরাডোর খোঁজ:

আনুমানিক ৮০০ খ্রীস্টাব্দ থেকে বিভিন্ন পুথি বা নথিতে এল ডোরাডোর উল্লেখ পাওয়া গেছে কিন্তু ষোড়শ শতক থেকে এর উল্লেখ ও এর খোঁজ বিস্তর পরিধিতে শুরু হয়। ধারণা করা হয় জুয়ান মারটিনেজ (স্প্যানিশ অভিযাত্রি) প্রথম এই সোনার শহর এল ডোরাডোর কথা জানান।

RelatedPosts

ইতিহাসের পাতায় 'আন্টাঘর ময়দান' থেকে 'বাহাদুর শাহ পার্ক'

ইতিহাসের পাতায় ‘আন্টাঘর ময়দান’ থেকে ‘বাহাদুর শাহ পার্ক’

ইসলামে কারাগারের ইতিহাস এবং পরিচালনার সঠিক পন্থা!

ইসলামে কারাগারের ইতিহাস এবং পরিচালনার সঠিক পন্থা!

১৫৩১ খ্রীস্টাব্দে মারা যাবার পূর্বে তিনি বলেন যে দক্ষিণ আমেরিকার গভীর জঙ্গলে রয়েছে এক অদ্ভুত শহর এবং সেখানে রয়েছে প্রচুর পরিমানে ধনসম্পদ। তিনি আরও বলেন যে, সে শহরে এত সম্পদ আছে যে তারা পুরো শহরটিকে সোনায় মুড়িয়ে রেখেছে। যা এত দিন পর্যন্ত সবার চোখের আড়ালে রয়ে গেছে। সেই থেকে শুরু হয় এই শহরের খোঁজ। অনেক অভিযাত্রী দল এই শহরের খোঁজে যাত্রা করেছে কিন্তু তারা সবাই বিফল হয়েছে।

এল ডোরাডো_2

১৫৩০ খৃষ্টাব্দে অভিযাত্রী কুয়েসাদা দক্ষিণ আমেরিকার ঘন জঙ্গলে ঘেরা গুয়াটাভিটা হ্রদের পানি সেচে অনেক পরিমান সোনার টুকরো এবং অলংকার পেয়েছিলেন। তাই থেকে ধারণা করা হয়, সোনার শহর এল ডোরাডো হয়তো আশেপাশেই আছে।
এরপর ১৫৪১ সালে অভিযাত্রী ফ্রান্সিসকো দেওরেয়ানা আর গনসারো পিসারো সোনার শহরের খোঁজ চালান কিন্তু ব্যর্থ হন
১৭৯৯-১৮০৪ সালে আলেকজান্ডার ফন হামবোল্ট লাতিন সোনার শহরের খোঁজে এক লম্বা অভিযান চালান আমেরিকায়। কিন্তু এমন কোনো শহরের খোঁজ মেলেনি।

আরও পড়ুনঃ

ইস্টার আইল্যান্ড: লোকালয় থেকে বিচ্ছিন্ন পাথুরে রাজ্য!

মৃতদেহ সৎকার এর অদ্ভুত যতো রীতি

তখন তারা এই সোনার শহর বা এল ডোরাডোর অস্তিত্ব অস্বীকার করেন। এরপর ধীরে ধীরে সোনার শহর এল ডোরাডোর কথা ভুলে যেতে থাকেন সবাই।এখন এই এল ডোরাডো শুধুই হারিয়ে যাওয়া কল্পনার শহর। পরবর্তী সময়ে এই কল্পনার শহর এল ডোরাডো নিয়ে অনেক সিনেমা ও গল্প কাহিনী নির্মিত হয়েছে। বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের লেখা শঙ্কু কাহিনীতে ও এই এল ডোরাডোর উল্লেখ আছে।

এল ডোরাডোর রহস্য

এল ডোরাডোর রহস্য:

এবার তাহলে আসুন সোনার শহর “এল ডোরাডো” এর আসল গল্প বলি, “এল ডোরাডো” হলো স্প্যানিশ ভাষার একটি শব্দ যার মানে ‘যেটি সোনা’। শব্দটি এসেছে “এল অমব্রে দোরাদো” (El Hombre Dorado) বা ‘সোনার মানুষ’ থেকে।

বহু যুগ আগের কথা আমেরিকার মানচিত্রের অনেক স্থান তখনও আবিষ্কার হয়নি।তখনকার দক্ষিণ আমেরিকার কলম্বিয়ায় মুইসকা নামে এক আদিবাসী গোষ্ঠী বাস করতো। মুইসকা আদিবাসী সমাজের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য ছিলো।

এল ডোরাডো

তাদের ঐতিহ্য অনুসারে যখন নতুন রাজা (তাদের ভাষায় জিপা) নির্বাচন করা হয় তখন ক্ষমতা গ্রহণের পূর্বে তার সমস্ত শরীরে সোনার গুড়ো লাগিয়ে পালকিতে চড়িয়ে ‘গুয়াটাভিটা’ হ্রদে নিয়ে যাওয়া হতো পবিত্র স্নানের জন্য। এই রাজাদের বলা হতো এল ডোরাডো বা সোনার মানুষ। সেখানে গিয়ে নতুন রাজা এবং তার সভাসদ গন ভেলায় চড়ে হ্রদের মাঝখানে যেত।

মাঝ হ্রদে ডুব দিয়ে রাজা পবিত্র হতো, সেইসাথে সভাসদ গন অনেক সোনা এবং সোনার অলংকার সেই হ্রদে বিসর্জন দিত তাদের দেবতার খুশির জন্য। পরে লোকমুখে পরিবর্তিত হতে হতে সোনার মানুষ হয়ে গেল সোনার শহর এল ডোরাডো। এবং শুরু হলো এক বিরতিহীন অভিযান এই এল ডোরাডোর খোঁজে। অভিযাত্রী কুয়েসাদা হয়তো গুয়াটাভিটা হ্রদে, মুইসকা আদিবাসীদের দেবতার জন্য উৎসর্গ করা সোনার অলংকারই খুঁজে পেয়েছিলেন। সবাই আসলে সোনার লোভে সোনার শহর এল ডোরাডোর খোঁজ করছিল কিন্তু খুঁজে পায়নি। খুঁজে পাবে কি করে এল ডোরাডো তো সোনার শহর নয় আসলে সোনার মানুষ।

ছবিঃ সংগৃহীত।

তথ্যসূত্রঃ রোয়ারমিডিয়া এবং ইতিবৃত্ত।

Tags: ইতিহাসএল ডোরাডো
Share3Tweet
Previous Post

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়: বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী

Next Post

নিম: স্বাস্থ্য থেকে সৌন্দর্য সবেতেই জাদুকারী সব ভেষজ ও আয়ুর্বেদ গুন সম্পন্ন

মোঃ ইব্রাহিম হিমেল

মোঃ ইব্রাহিম হিমেল

মোঃ ইব্রাহিম হিমেল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র। লেখাপড়ার পাশাপাশি তিনি বিভিন্ন বিষয়ের উপর আর্টিকেল লিখতে পছন্দ করেন।

Related Posts

ইতিহাসের পাতায় 'আন্টাঘর ময়দান' থেকে 'বাহাদুর শাহ পার্ক'

ইতিহাসের পাতায় ‘আন্টাঘর ময়দান’ থেকে ‘বাহাদুর শাহ পার্ক’

ইসলামে কারাগারের ইতিহাস এবং পরিচালনার সঠিক পন্থা!

ইসলামে কারাগারের ইতিহাস এবং পরিচালনার সঠিক পন্থা!

আওরঙ্গজেব: সম্রাট আওরঙ্গজেবের ইসলামি শাসনামল সম্পর্কে জানুন

আওরঙ্গজেব: সম্রাট আওরঙ্গজেবের ইসলামি শাসনামল সম্পর্কে জানুন

পেত্রা: পৌরাণিক পাথুরে নগরী ও পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি!

পেত্রা: পৌরাণিক পাথুরে নগরী ও পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি!

১৮৫৭ সালের মহাবিদ্রোহ: আবিভক্ত ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম

১৮৫৭ সালের মহাবিদ্রোহ: আবিভক্ত ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম

জ্যাক দ্য রিপার: ১৩২ বছরেও সন্ধান মেলেনি যে সিরিয়াল কিলারের

জ্যাক দ্য রিপার: ১৩২ বছরেও সন্ধান মেলেনি যে সিরিয়াল কিলারের

Please login to join discussion
  • Trending
  • Comments
  • Latest
মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

বাংলা আর্টিকেল লিখে আয়

আর্টিকেল রাইটিং কী? কীভাবে বাংলায় আর্টিকেল লিখে অনলাইনে আয় করবেন?

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

কন্টেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং

কন্টেন্ট রাইটিং জব: আপনার যা জানা প্রয়োজন

কীভাবে পাঠক ফ্রেইন্ডলি আর্টিকেল রাইটিং শিখবেন

কীভাবে একটি মানসম্পন্ন আর্টিকেল লিখতে হয়? -রাইটিং টিপস

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

digibangla24 Official logo

Your trusted platform for breaking news, AI, tech, education, freelancing and exclusive writing opportunities for students & lifelong learners in Bangladesh. At DigiBangla24.com, we are committed to providing readers the latest news, insightful articles, and engaging stories from Bangladesh and worldwide. Our mission is to provide an informative platform where readers can stay informed, entertained, and inspired.

Follow Us

Browse by Category

  • অ্যাপস কর্ণার
  • আন্তর্জাতিক
  • ইতিহাস
  • ইসলামি শিক্ষা
  • কন্টেন্ট রাইটিং
  • কবিতা
  • কৃষি তথ্য
  • খেলাধুলা
  • গল্প
  • চাকরি
  • জাতীয়
  • ডিজিটাল ক্যারিয়ার
  • ডিজিটাল বাংলা
  • ডিজিটাল মার্কেটিং
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম ও জীবন
  • ফ্রিল্যান্সিং
  • বায়োগ্রাফি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিদেশে উচ্চ শিক্ষা
  • বিনোদন
  • বিবিধ
  • ব্লগিং
  • ভ্রমণ
  • মুক্তিযুদ্ধ
  • মোটিভেশন
  • রিভিউ
  • লাইফস্টাইল
  • শিক্ষনীয় উক্তি
  • শিক্ষাঙ্গন
  • সংবাদ
  • সম্পাদকীয়
  • সাহিত্য
  • সেলিব্রেটি
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য ও সেবা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

  • আমাদের সম্পর্কে
  • Contributors
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ

© 2026 Digibangla24

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
  • Login

© 2026 Digibangla24