• আমাদের সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ
DigiBangla24.com
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
DigiBangla24.com
No Result
View All Result
Home বিবিধ বায়োগ্রাফি

“চঞ্চল চৌধুরী” বর্তমান সময়ের একজন জনপ্রিয় বাংলাদেশী অভিনেতা

মোঃ ইব্রাহিম হিমেল by মোঃ ইব্রাহিম হিমেল
in বায়োগ্রাফি, বিনোদন
A A
0
চঞ্চল চৌধুরী
11
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশী নাটক ও চলচ্চিত্রের ভক্ত অথচ চঞ্চল চৌধুরী কে চেনে না এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। কারণ চঞ্চল চৌধুরী বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা। তার অভিনয়ের মাধ্যমে সব স্তরের দর্শকের মন জয় করে নিয়েছেন তিনি।

আমাদের আজকের লেখা সেই জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী কে নিয়ে। চলুন তাহলে খুব সংক্ষেপে জেনে নেই তার সম্পর্কে কিছু অজানা তথ্য। 

জন্ম ও পরিচয়:

চঞ্চল চৌধুরী ১লা জুন ১৯৭৪ সালে পাবনা জেলার নজিরগঞ্জ ইউনিয়নের কামারহাট গ্রামে একটি হিন্দু পরিবারে  জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম রাধা গোবিন্দ চৌধুরী এবং মাতা নমিতা চৌধুরী। 

শিক্ষা জীবন:

চঞ্চল চৌধুরী তার প্রাথমিক শিক্ষা লাভ করেন কামারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। এরপর উদয়পুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক (১৯৯০) এবং রাজবাড়ি সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন (১৯৯২)।

RelatedPosts

কাজল আগারওয়াল, কাজাল আগারওয়াল, Kajal-aggarwal-digibangla24

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী কাজল আগারওয়াল এর জীবনী

বেগম রোকেয়া: নারী জাগরণের অগ্রদূত এর সংক্ষিপ্ত জীবনী

বেগম রোকেয়া: নারী জাগরণের অগ্রদূত এর সংক্ষিপ্ত জীবনী

ছেলেবেলা থেকেই তার সংগীত ও আবৃত্তিতে আগ্রহ ছিল। তাই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে ভর্তি হন (১৯৯৩) এবং পরবর্তীতে মঞ্চ নাটক ও অভিনয়ে আগ্রহ জন্মে।

পেশা জীবনে চঞ্চল চৌধুরী:

চঞ্চল চৌধুরী পেশায় একাধারে একজন অভিনেতা, মডেল, প্রভাষক (তিনি  কোডা-সোডা ও ইউডা কলেজের চারুকলার একজন প্রভাষক ২০০১-২০০৬) এবং একজন শিল্পী। প্রাতিষ্ঠানিক ভাবে কখনো গান না শিখলেও চঞ্চল চৌধুরী খুব সুন্দর গান করেন।

তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন “আমি সর্বদা হেমন্ত মুখোপাধ্যায়ের এবং ভূপেন হাজারিকার গান শুনি। তাদের গান আমার ভালো লাগে আর ভালো লাগা থেকেই গান গাওয়ার চেষ্টা করি “।

পরিবার:

তার স্ত্রী ‘র নাম শান্তা চৌধুরী। যিনি  পেশায় একজন ডাক্টার। তাদের একটি ছেলে সন্তান আছে  নাম শৈশব রুদ্র শুদ্ধ। 

অভিনয় জীবনে চঞ্চল চৌধুরী:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে ১৯৯৬ সালে মামুনুর রশীদ পরিচালিত নাট্যদল “আরণ্যক” এর সাথে কাজ করার মধ্য দিয়ে তার অভিনয় জীবনে প্রবেশ ঘটে।

আরণ্যক নাট্যদলের সাথে তার অভিনীত প্রথম নাটকটির নাম ছিল  “কালো দৈত্য “এরপর সংক্রান্তি, রাঢ়াঙ, শত্রুগন সহ আরো অনেক নাটক করেছেন আরণ্যক নাট্যদল এর সাথ। চঞ্চল চৌধুরী  টেলিভিশন নাটকে  তার যাত্রা শুরু  করে পরিচালক ফরিদপুর রহমানের “গ্রাস” নাটকের মাধ্যমে।

এরপর থেকে তিনি টেলিভিশন ও মঞ্চ নাটকে তাল মিলিয়ে কাজ করতে থাকেন। ২০০৪ সালে ফজলুর রহমান বাবু(অভিনেতা)  চঞ্চল চৌধুরীকে গিয়াস উদ্দিন সেলিম ও মোস্তফা সরয়ার ফারুকীর সাথে পরিচয় করিয়ে দেন।

মোস্তফা সরয়ার ফারুকীর “তাল পাতার সেপাই” নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিত হয় চঞ্চল চৌধুরী। এরপর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

এরপর  “ভবের হাট, তিন গ্যাদা, হারকিপ্টা, নিখোঁজ সংবাদ” ইত্যাদি নাটকের মাধ্যমে দর্শকদের শুধু মনে করিয়ে দিয়েছেন তিনি কত বড় মানের একজন অভিনেতা।

এছাড়াও তিনি শিশুতোষ ধারাবাহিক “শিশিমপুর” এ মুকুল চরিত্রে অভিনয়ের মাধ্যমে বাচ্চাদের ও পছন্দের অভিনেতা হয়ে যান। এভাবেই (১৯৯৬-২০০৫) পর্যন্ত চলছে তার মঞ্চ নাটক ও টেলিভিশন নাটকে অভিনয় জীবন। 

আরও পড়ুনঃ

সালমান শাহ: ক্ষণজন্মা তারুণ্যের নায়কের সংক্ষিপ্ত জীবনী

বহুমাত্রিক লেখক আহমদ ছফা এর সংক্ষিপ্ত জীবনী

চলচ্চিত্রে প্রবেশ:

 চঞ্চল চৌধুরীর চলচ্চিত্র জীবনের শুরু হয় ২০০৬ সালে “রুপকথার গল্প” সিনেমায় অভিনয়ের মাধ্যমে যার পরিচালক ছিলেন জনপ্রিয় অভিনেতা ও পরিচালক তৌকির আহমেদ। এরপর ২০০৯ সালে গিয়াস উদ্দিন সেলিম এর ” মনপুরা” যা তাকে নিয়ে গিয়েছে প্রশংসার সর্বোচ্চ চূড়ায়।

একজন সফল অভিনেতা  হিসেবে সবার চোখে পড়েন তিনি। ২০১০ সালে বাংলাদেশ-ভারত  যৌথ পরিচালনার ছবি “মনের মানুষ” সিনেমায় অভিনয় করেন যা তাকে ভারতের দর্শকদের কাছে  জনপ্রিয় করে তোলে।

মনের মানুষ  সিনেমা টি সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস (মনের মানুষ) অবলম্বনে লালন শাহের জীবনীর উপর নির্মিত। ২০১৩ সালে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত “টেলিভিশন“, ২০১৬ সালে অমিতাভ রেজার পরিচালিত মনস্তাত্ত্বিক থ্রিলার ” আয়নাবাজি” সিনেমায় অভিনয়ের মাধ্যমে আবারো দর্শকের মন কাড়েন চঞ্চল চৌধুরী।

২০১৮ সালে হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে ও মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালিত “দেবী” সিনেমায় অভিনয় করেন। 

অন্যান্য

মুক্তিযুদ্ধের উপর নির্মিত মুক্তিপ্রাপ্ত “পিতা” সিনেমার একটি গানে তিনি কন্ঠ দেন। নাটকের পরিচালক হিসেবে ও তিনি আবির্ভুত হয়েছেন। এছাড়া  উপস্থাপক হিসেবে ও তিনি তার প্রতিভা দেখিয়েছেন বিভিন্ন অনুষ্ঠানে। 

পুরস্কার সমূহ:

২০০৯ সালে  অভিনীত মনপুরা চলচ্চিত্রের জন্য ৩৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।এছাড়া ১১তম মেরিল-প্রথম আলো পুরস্কার এ সেরা অভিনেতা হিসেবে দর্শক জরিপ পুরস্কার লাভ করেন। এছাড়াও  কেন্দ্রীয় চরিত্র হিসেবে  আরটিভি স্টার অ্যাওয়ার্ড ও নিজের করে নিয়েছেন তিনি।

ছবিঃ সংগৃহীত

তথ্যসূত্রঃ  উইকিপিডিয়া, ইউটিউব

Tags: বায়োগ্রাফিবিনোদন
Share1Tweet
Previous Post

নীল চা বা নীল অপরাজিতা ফুলের চা এর উপকারিতা

Next Post

পৃথিবীর বিভিন্ন স্বাদের চা ও এর উপকারিতা

মোঃ ইব্রাহিম হিমেল

মোঃ ইব্রাহিম হিমেল

মোঃ ইব্রাহিম হিমেল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র। লেখাপড়ার পাশাপাশি তিনি বিভিন্ন বিষয়ের উপর আর্টিকেল লিখতে পছন্দ করেন।

Related Posts

কাজল আগারওয়াল, কাজাল আগারওয়াল, Kajal-aggarwal-digibangla24

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী কাজল আগারওয়াল এর জীবনী

বেগম রোকেয়া: নারী জাগরণের অগ্রদূত এর সংক্ষিপ্ত জীবনী

বেগম রোকেয়া: নারী জাগরণের অগ্রদূত এর সংক্ষিপ্ত জীবনী

'নায়লা আজাদ নূপুর' হলিউডে অভিনয় করা একমাত্র বাংলাদেশি

‘নায়লা আজাদ নূপুর’ হলিউডে অভিনয় করা একমাত্র বাংলাদেশি

বলিউড ও হলিউডের জনপ্রিয় ৫টি শিক্ষণীয় মুভি

বলিউড ও হলিউডের জনপ্রিয় ৫টি শিক্ষণীয় মুভি

কীর্তি সুরেশ

কীর্তি সুরেশ এর বায়োগ্রাফি ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী

সালমান শাহ: ক্ষণজন্মা তারুণ্যের নায়কের সংক্ষিপ্ত জীবনী

সালমান শাহ: ক্ষণজন্মা তারুণ্যের নায়কের সংক্ষিপ্ত জীবনী

Please login to join discussion
  • Trending
  • Comments
  • Latest
মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

বাংলা আর্টিকেল লিখে আয়

আর্টিকেল রাইটিং কী? কীভাবে বাংলায় আর্টিকেল লিখে অনলাইনে আয় করবেন?

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

কন্টেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং

কন্টেন্ট রাইটিং জব: আপনার যা জানা প্রয়োজন

কীভাবে পাঠক ফ্রেইন্ডলি আর্টিকেল রাইটিং শিখবেন

কীভাবে একটি মানসম্পন্ন আর্টিকেল লিখতে হয়? -রাইটিং টিপস

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

digibangla24 Official logo

Your trusted platform for breaking news, AI, tech, education, freelancing and exclusive writing opportunities for students & lifelong learners in Bangladesh. At DigiBangla24.com, we are committed to providing readers the latest news, insightful articles, and engaging stories from Bangladesh and worldwide. Our mission is to provide an informative platform where readers can stay informed, entertained, and inspired.

Follow Us

Browse by Category

  • অ্যাপস কর্ণার
  • আন্তর্জাতিক
  • ইতিহাস
  • ইসলামি শিক্ষা
  • কন্টেন্ট রাইটিং
  • কবিতা
  • কৃষি তথ্য
  • খেলাধুলা
  • গল্প
  • চাকরি
  • জাতীয়
  • ডিজিটাল ক্যারিয়ার
  • ডিজিটাল বাংলা
  • ডিজিটাল মার্কেটিং
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম ও জীবন
  • ফ্রিল্যান্সিং
  • বায়োগ্রাফি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিদেশে উচ্চ শিক্ষা
  • বিনোদন
  • বিবিধ
  • ব্লগিং
  • ভ্রমণ
  • মুক্তিযুদ্ধ
  • মোটিভেশন
  • রিভিউ
  • লাইফস্টাইল
  • শিক্ষনীয় উক্তি
  • শিক্ষাঙ্গন
  • সংবাদ
  • সম্পাদকীয়
  • সাহিত্য
  • সেলিব্রেটি
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য ও সেবা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

  • আমাদের সম্পর্কে
  • Contributors
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ

© 2026 Digibangla24

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
  • Login

© 2026 Digibangla24