• আমাদের সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ
DigiBangla24.com
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
DigiBangla24.com
No Result
View All Result
Home লাইফস্টাইল

চুলের যত্ন: চুলের যত্নে ৫টি ঘরোয়া উপায়

রুকাইয়া করিম by রুকাইয়া করিম
in লাইফস্টাইল
A A
0
চুলের যত্ন: চুলের যত্নে ৫টি ঘরোয়া উপায়
33
VIEWS
Share on FacebookShare on Twitter

মানুষের সৌন্দর্য্যের অন্যতম এক অংশ হল চুল। নারীর সৌন্দর্য্যের পাশাপাশি পুরুষের সৌন্দর্য্যের ক্ষেত্রেও চুল কম গুরুত্বপূর্ণ নয়। সুতরাং চুলের যত্ন নেয়া নারী ও পুরুষ উভয়ের জন্যই জরুরী। নারী-পুরুষ উভয়ের সৌন্দর্য্যকে বাড়িয়ে তুলতে চুলের স্বাস্থ্যকরন প্রয়োজন।

চুল নিয়ে আমাদের কতই না ভাবনা। চুলকে আমরা কতভাবে সাজিয়ে তুলি। কিন্তু কখনো কখনো চুলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় যার জন্য দুশ্চিন্তার শেষ নাই। চুলের সমস্যায় শুধুমাত্র নারীরা নয় পুরুষদেরও ভুগতে হয়। সব সমস্যার সমাধান আছে সুতরাং চুলকে সমস্যামুক্ত করতে অর্থাৎ চুলের যত্ন নেয়ার জন্য রয়েছে নানা ঘরোয়া উপায়। আজকে আপনাদের সাথে শেয়ার করবো চুলের যত্ন নেয়ার এমন কিছু ঘরোয়া উপাদান যা চুলকে করবে স্বাস্থ্যজ্জ্বল লাবণ্যময় যা সবার নজর কাড়তে বাধ্য।

১. মেথি:

চুলের যত্ন নেয়ার জন্য মেথির গুন অতুলনীয়। মেথিতে রয়েছে প্রচুর প্রোটিন ও নিকোটিনিক এসিড যা চুলকে মজবুত করে ও চুলের গোড়ায় পৌঁছে আরো পুষ্টিকর করে তোলে। মেথি চুলকে খুশকিমুক্ত, ঘন ও লম্বা করতে সাহায্য করে। চুলের অকালপক্বতা রোধে, চুল পড়া রোধে, নতুন চুল গজাতে সহায়তা করে।

ব্যবহার:

RelatedPosts

প্রিয়তমা স্ত্রী আয়িশা (রাঃ)

প্রিয়তমা স্ত্রী আয়িশা (রাঃ) ও নবিজির প্রেমময় দাম্পত্য জীবন

প্রিয়তমা স্ত্রী খাদিজা (রাঃ)

প্রিয়তমা স্ত্রী খাদিজা (রাঃ) ছিলেন নবীজির প্রথম অখণ্ড ভালোবাসা!

মেথি দিয়ে তৈরি করা যেতে পারে কয়েক ধরনের প্যাক। যেমন- ২-৩ চামচ মেথি ১ কাপ পানিতে কমপক্ষে ১০ ঘন্টা ভিজিয়ে রেখে মেথিসহ কিছু পানি ব্লেন্ড করে পেষ্ট করে নিয়ে এর সাথে ২-৩ চামচ টক দই যোগ করে ভালো করে মিশিয়ে নিয়ে চুলের গোড়ায় দিয়ে ৩০-৪০ মিনিট পর ধুয়ে নিন। এতে খুশকির সমস্যা দূর হবে। এভাবে প্যাকটি মাসে ১৫ দিন ব্যবহার করা যেতে পারে । এছাড়া চুল পড়া বন্ধ করার জন্য নারকেল তেলের মধ্যে মেথি ডুবিয়ে রাখুন। ঐ তেল মাথায় দিয়ে ভালো করে ম্যাসাজ করুন। এ পদ্ধতিটি খুব ভালো কাজ করে।

৩. মেহেদী পাতা:

চুলের জন্য মেহেদীপাতার ব্যবহার সেই আদিকাল থেকেই চলে আসছে অর্থ্যাৎ মেহেদীপাতার ব্যবহার বেশ পুরনো পদ্ধতি। মেহেদীপাতা খুব সহজেই পাওয়া যায়। বিশেষ করে গ্রামের প্রায় বাড়িতেই এর গাছ দেখা যায়। চুলকে সুন্দর ও স্বাস্থ্যজ্জ্বল করার জন্য মেহেদী খুব উপকারী। মেহেদীপাতা ব্যবহারে চুল হয়ে ওঠে ঘন ও ঝরঝরে। চুলের গোড়া শক্ত করে, রুক্ষতা দূর করে, মাথা ঠান্ডা রাখে, চুলের আগা ফাটা প্রতিরোধ করে এবং খুশকি দূর করে। এছাড়া এ পাতার প্রাকৃতিক রং- এর জন্য একে সাদা চুলে ব্যবহার করা হয়। এতে চুল গাঢ় লালচে রং ধারন করে এবং ২/৩ মাস দীর্ঘস্থায়ী হয়।

ব্যবহার:

মেহেদীপাতা দিয়েও বিভিন্নভাবে প্যাক তৈরি করা যায়। যেমন- মেহেদীপাতা পেষ্ট করে এর সাথে ৩/৪ টি আমলকির রস মিশিয়ে নিয়ে চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে নিন। এরপর ৩০ মিনিট পর ধুয়ে নিন। এতে খুশকির সমস্যা দূর হওয়ার সাথে সাথে চুল মজবুত হবে। আবার মেহেদীপাতার সাথে ১ টি ডিমের সাদা অংশ ও ২/৩ চামচ টক দই যোগ করে ভালো করে মিশিয়ে ব্যবহার করলে চুলের রুক্ষতা দূর হবে, চুল উজ্জ্বল ও রেশমি হবে।

ডিজিবাংলায় আরও পড়ুনঃ

ঘরোয়া উপাদানে সাত দিনেই ফিরিয়ে আনুন ত্বকের জেল্লা

খুশকি কেন হয়? খুশকি দূর করার ঘরোয়া উপায়

চুল পড়ার প্রধান কারন ও প্রতিকার

৩. অ্যালোভেরা:

ঘৃতকুমারী! যাকে আমরা অ্যালোভেরা বলে সবাই জানি। ত্বকের জন্য ব্যবহৃত হলেও কিন্তু আমরা সবাই কি জানি অ্যালোভেরা চুলের জন্য কতটা উপকারী!! চুলের জন্য এই উপকরনটি জাদুকরী কাজ করে। অ্যালোভেরায় আছে প্রচুর পরিমাণে প্রোটিয়োলাইটিক এনজাইম যা চুলের ত্বকের উপক্ষয়কে সরিয়ে চুলকে পরিষ্কার ও দুর্গন্ধমুক্ত করে তোলে। অ্যালোভেরায় প্রচুর পরিমাণে ময়েশ্চারাইজার থাকে যা খুশকির সমস্যা দূর করে। এটি ব্যবহারে চুলের গোড়া শক্ত হয়, ধীরে ধীরে চুল পড়া বন্ধ হয় এবং চুল দ্রুত বেড়ে ওঠে।

ব্যবহার:

অ্যলোভেরা দিয়েও তৈরি করা যায় অনেক ধরনের হেয়ার প্যাক। অ্যলোভেরার সাহায্যে উজ্জ্বল চুল পাওয়ার জন্য টক দই, মধু ও অলিভ অয়েল মিশিয়ে একটি প্যাক বানিয়ে চুলে লাগিয়ে নিন। অ্যলোভেরা দিয়ে খুশকি কমাতে আপেলের সঙ্গে অ্যলোভেরা মিশিয়ে মাথায় লাগিয়ে ২০ মিনিট পরে ধুয়ে ফেলুন। চুলের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে অ্যলোভেরার সঙ্গে ডিম মিশিয়ে চুলে ভালোভাবে মেখে নিন। এতে চুলের রুক্ষতা ধীরে ধীরে দূর হয়ে চুলে আনে ঝলমলে জেল্লা।

Hair Care

৪. আমলকি:

চুলের সৌন্দর্য্য ধরে রাখতে আমলকির কোন জুড়ি নেই। পুষ্টিগুণ ঠাসা ও ঔষধিগুণে পরিপূর্ণ এই ফলটির রয়েছে বিপুল কদর। আমলকিতে বিদ্যমান ভিটামিন- সি চুলের পক্ষে খুব উপকারী। চুলের জন্য আমলকির রস অথবা আমলকির তেলের ব্যবহার সহজলভ্য। আমলকি খুশকি দূর করে, চুল পড়া কমায়, চুলে কালোভাব আনে। মাথার চুলকানি থেকে রক্ষা পেতে আমলকির রস দারুন কাজ করে। সবকিছুর সাথে সাথে আমলকি নিষ্প্রাণ চুলে বৃদ্ধি করে লাবণ্যতা। আমলকির রস মাথার রক্ত সঞ্চালন বাড়ায়। আমলকি হচ্ছে এক ধরনের প্রাকৃতিক কন্ডিশনার।

ব্যবহার:

আমলকি রোদে শুকিয়ে গুড়া করে পানি দিয়ে পেষ্ট করে পুরো চুলে লাগিয়ে ঘন্টাখানেক পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। চুল পুরো ঝরঝরে হয়ে যাবে। অনেকেরই চুল পাকার সমস্যা আছে। এই চুল পাকার জন্য অনেকেই কলপ বা রাসায়নিক রঙ ব্যবহার করে থাকে। তা না করে প্রাকৃতিক উপায় অর্থাৎ আমলকির তেল ব্যবহার করলে চুল পাকার সমস্যা কমবে অনেকটা।

৫. জবা:

চুলের সমস্যার আরেকটি ঔষধ হচ্ছে জবা। চুলের যত্নে জবা ফুলের তেল গুরুত্ব অসাধারন। এছাড়া জবা ফুল শরীরের আরো বিভিন্ন সমস্যার সমাধান দেয়। জবাফুল ব্যবহারে চুল পড়া কমার সাথে সাথে নতুন চুল গজিয়ে চুলের ঘনত্ব বাড়ে। জবা ফুল অকালে চুল পেঁকে যাওয়া থেকে রক্ষা করে। জবা ফুলের রস বা তেল চুলের ত্বকে লাগিয়ে মাসাজ করলে খুশকির সমস্যা দূর হয়ে যায়। অকালে চুল পড়া কমাতে জবাফুলের তেল বা রসের সাথে টকদই ভালো করে মিশিয়ে নিয়ে চুলের গোড়ায় লাগিয়ে মাসাজ করুন। ধীরে ধীরে দূর হয়ে যাবে চুল পড়া।

ব্যবহার:

খুশকির জন্যও জবাফুল আর মেথির প্যাক খুব দারুন কাজ করে৷ জবাফুলের সাথে মেথির পেষ্ট মিশিয়ে চুলের গোড়ায় লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে নিলেই খুশকি গায়েব।

চুলের এই সকল সমস্যা বাহ্যিক বা অভ্যন্তরীন যেকোনো কারনে হতে পারে। কখনো কখনো মানানসই নয় এমন ধরনের পণ্য ব্যবহার করলে চুলের সমস্যা দেখা দেয়। এছাড়া বাইরের ধুলোবালির জন্যও চুল পড়ার সমস্যা দেখা দেয়। আবার চুলকে যত্ন না করে যদি অবহেলায় রাখা হয় তাহলেও চুলে সমস্যা দেখা দেয়।

উপরের উপাদানগুলো প্রাকৃতিক তো বটেই, বরং এতে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। শুধুমাত্র চুলের জন্য নয় , ত্বকের পরিচর্যায়ও এদের কোন তুলনা নেই। চুলের যত্ন নেয়ার জন্য বাইরের নামীদামী পণ্য ব্যবহার না করে আপনার হাতের কাছে থাকা সহজলভ্য কিছু উপাদান ব্যবহার করে দেখুন অনেক উপকার পাবেন। এতে আপনার চুলের সাথে ত্বকের সমস্যার সমাধান হবে।

Tags: চুলের পরিচর্যাচুলের যত্নলাইফস্টাইল
Share1Tweet
Previous Post

পিনিয়াল গ্রন্থি: মানব দেহের তৃতীয় চোখ এক বিস্ময়

Next Post

লোগো: ৭ ধরনের লোগো পরিচিতি ও ব্যবহার

রুকাইয়া করিম

রুকাইয়া করিম

রুকাইয়া করিম, খুলনা সরকারি বি. এল কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী। লেখাপড়ার পাশাপাশি তিনি বিভিন্ন বিষয়ের উপর আর্টিকেল লিখতে পছন্দ করেন।

Related Posts

প্রিয়তমা স্ত্রী আয়িশা (রাঃ)

প্রিয়তমা স্ত্রী আয়িশা (রাঃ) ও নবিজির প্রেমময় দাম্পত্য জীবন

প্রিয়তমা স্ত্রী খাদিজা (রাঃ)

প্রিয়তমা স্ত্রী খাদিজা (রাঃ) ছিলেন নবীজির প্রথম অখণ্ড ভালোবাসা!

লুক্সেমবার্গ: বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্রের জানা অজানা নানা তথ্য!

লুক্সেমবার্গ: বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্রের জানা অজানা নানা তথ্য!

শীতের পিঠা: শীতের সুস্বাদু পিঠাপুলির পরিচিতি এবং বানানোর পদ্ধতি

শীতের পিঠা: শীতের সুস্বাদু পিঠাপুলির পরিচিতি এবং বানানোর পদ্ধতি

দ্য গ্রেট ব্লু হোল: সমুদ্রের বুকে এক বিশাল রহস্য

দ্য গ্রেট ব্লু হোল: সমুদ্রের বুকে এক বিশাল রহস্য

প্রচন্ড গরমে কী খাওয়া উচিত? গরমের পানীয় ও খাবার সম্পর্কে জেনে নিন

প্রচন্ড গরমে কী খাওয়া উচিত? গরমের পানীয় ও খাবার সম্পর্কে জেনে নিন

Please login to join discussion
  • Trending
  • Comments
  • Latest
মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

বাংলা আর্টিকেল লিখে আয়

আর্টিকেল রাইটিং কী? কীভাবে বাংলায় আর্টিকেল লিখে অনলাইনে আয় করবেন?

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

কন্টেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং

কন্টেন্ট রাইটিং জব: আপনার যা জানা প্রয়োজন

কীভাবে পাঠক ফ্রেইন্ডলি আর্টিকেল রাইটিং শিখবেন

কীভাবে একটি মানসম্পন্ন আর্টিকেল লিখতে হয়? -রাইটিং টিপস

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

digibangla24 Official logo

Your trusted platform for breaking news, AI, tech, education, freelancing and exclusive writing opportunities for students & lifelong learners in Bangladesh. At DigiBangla24.com, we are committed to providing readers the latest news, insightful articles, and engaging stories from Bangladesh and worldwide. Our mission is to provide an informative platform where readers can stay informed, entertained, and inspired.

Follow Us

Browse by Category

  • অ্যাপস কর্ণার
  • আন্তর্জাতিক
  • ইতিহাস
  • ইসলামি শিক্ষা
  • কন্টেন্ট রাইটিং
  • কবিতা
  • কৃষি তথ্য
  • খেলাধুলা
  • গল্প
  • চাকরি
  • জাতীয়
  • ডিজিটাল ক্যারিয়ার
  • ডিজিটাল বাংলা
  • ডিজিটাল মার্কেটিং
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম ও জীবন
  • ফ্রিল্যান্সিং
  • বায়োগ্রাফি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিদেশে উচ্চ শিক্ষা
  • বিনোদন
  • বিবিধ
  • ব্লগিং
  • ভ্রমণ
  • মুক্তিযুদ্ধ
  • মোটিভেশন
  • রিভিউ
  • লাইফস্টাইল
  • শিক্ষনীয় উক্তি
  • শিক্ষাঙ্গন
  • সংবাদ
  • সম্পাদকীয়
  • সাহিত্য
  • সেলিব্রেটি
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য ও সেবা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

  • আমাদের সম্পর্কে
  • Contributors
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ

© 2026 Digibangla24

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
  • Login

© 2026 Digibangla24