• আমাদের সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ
DigiBangla24.com
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
DigiBangla24.com
No Result
View All Result
Home শিক্ষাঙ্গন

শিক্ষার্থীদের ইংরেজি ভয় -ইংরজি কি আসলেই ভীতিকর?

পায়েল মিত্র by পায়েল মিত্র
in শিক্ষাঙ্গন
A A
5
ইংরেজি ভয়, শিক্ষার্থীদের ইংরজি ভয়
11
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজেকে যুগোপযোগী অর্থাৎ যুগের সাথে মানিয়ে নিতে প্রথমেই মস্তিষ্ককে ইংরেজি বলা ও বুঝার যথেষ্ট ক্ষমতা সম্পন্ন হতে হবে।  কিন্ত বর্তমান প্রেক্ষাপট একটু তলিয়ে দেখলেই বোঝার আর অবকাশ রইবে না যে আসলেই আমরা যুগের সাথে তাল মিলাতে পারছি কিনা? আমাদের দেশের অধিকাংশ শীক্ষার্থীর মনেই ইংরেজি নিয়ে ভীতির সঞ্চার হয় এবং ক্রমশ হয়েই চলছে। কিন্তু ইংরজি কি আসলেই ভীতিকর?  না,  এ কথার সাথে একমত হওয়াটা নিতান্তই নির্বুদ্ধিতার পরিচয়। ইংরেজি যেহেতু আমাদের আন্তর্জাতিক ভাষা তাই এ ভাষা শেখা কঠিন হলেও আমাদের কিছু কৌশল আরোপ করে ইংরেজি ভয় কে জয় করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে।

 

ইংরেজি ভয় দূর করার কৌশল সমূহ

আত্মবিশ্বাস তৈরি

প্রথমত যা দরকার তা হলো ইংরেজি যে ভীতিকর,  ইংরেজি কঠিন এসব চিন্তাধারা থেকে নিজেকে বের করে আনতে হবে এবং একজন শিক্ষার্থীর মনে কখনোই এই নিয়ে শঙ্কা সৃষ্টি করা যাবেনা।  শুধু ইংরেজি কেন,  যে কোন বিষয়ে ভালো করার মূলমন্ত্র হলো সে বিষয়ের গোড়া থেকে জানা অর্থাৎ কোন বিষয়ের মৌলিক বা প্রাথমিক ধারনা খুব ভাল করে আয়ত্ব করা।

ইংরেজির ক্ষেত্রেও ঠিক তাই। একজন শিক্ষার্থী সে যে কোন ক্লাসের হোক না কেন, ইংরেজি সম্পর্কে জ্ঞান বাড়াতে হলে তাকে অবশ্যই প্রাথমিক ধারনা নিয়েই শুরু করতে হবে। ধারাবাহিক ভাবে প্রতিটি অধ্যায় মনোযোগ সহকারে শেষ করতে হবে এবং যথাসম্ভব অনুশীলন করে বারবার নিজেকে যাচাই করে নেওয়াটাও খুব জরুরি।  এতে করে একজন শিক্ষার্থীর আত্মবিশ্বাস বাড়বে, নিজের মনের সংশয়, সংকোচ দূর হবে।

RelatedPosts

মানবজাতি কীভাবে সৃষ্টি হলো?

মানবজাতি কীভাবে সৃষ্টি হলো? ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব ও ইসলাম!

বীমার উৎপত্তি ও ক্রমবকিাশ

বীমার উৎপত্তি ও ক্রমবিকাশ

ফ্রি হ্যান্ড রাইটিং প্রাকটিস

এরপরে একজন শিক্ষার্থীর যে বিষয়ের উপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করতে হবে তা হলো সে ব্যাকরন এর দিক থেকে কতটা এগিয়ে? ব্যকরন না ঠিক এটাকে শুদ্ধ ব্যাকরণ বলা যায়।  ইংরেজিতে যাকে গ্রামার বলে থাকি।  একটি বাক্য লেখায় গ্রামার বা ব্যাকরণ কতটুকু শুদ্ধ বা সঠিক হচ্ছে তা জানাটা খুবি জরুরি। তাই একজন শিক্ষার্থী কোন বিষয় থেকে ধারণা নিয়ে তা সম্পর্কে নিজের মত করে লিখতে পারে যেটাকে ফ্রি হ্যান্ড রাইটিং বলা হয়৷  এবং এর পাশাপাশি একজন শিক্ষার্থী অবশ্যই একজন দিক নির্দেশক বা শিক্ষকের সাহায্য নিতে পারেন ,  যিনি ওই শিক্ষার্থীর ভুলগুলো ধরিয়ে দিয়ে তাকে সংশোধিত হওয়ার সুযোগ করে দিতে পারেন।

তথ্য প্রযুক্তির ব্যবহার

একজন শিক্ষার্থী নিজেকে আরও মানানসই করে তুলতে প্রতিনিয়ত নতুন নতুন উপায়ে ইংরেজি শিখতে পারে।  যেমন বর্তমানে প্রায় সব শিক্ষার্থীই ইন্টারনেট এর সাথে পরিচিত এবং প্রায় অনেকেই ইন্টারনেট ব্যাবহার করে।  এর মাধ্যমে একজন শিক্ষার্থী বিভিন্ন পরিচিত  মাধ্যম যেমন ফেসবুক, ইউটিউব, গুগল ইত্যাদির সহযোগিতা নিয়েও নিজের ইংরেজি নিয়ে দূর্বলতা কাটিয়ে উঠতে পারে।  এখন ফেসবুকে হাজার হাজার ইংরেজি শিক্ষার গ্রুপ রয়েছে,  ইউটিউবে ইংরেজি শেখার অনেক চ্যানেলে  অনেক সহজ ও  সাবলীল ভিডিও প্রকাশ করা রয়েছে।  চাইলেই সেগুলোর মাধ্যমেও নিজেকে ইংরেজি ভীতি থেকে মুক্ত করা যায়। এক্ষেত্রে একজন শিক্ষার্থী নিজেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের আওতাভুক্ত করতে পারে এবং তার শিক্ষা কার্যক্রম ও চালিয়ে নিয়ে যেতে পারে।  তাই বর্তমান সময়ে এটি খুবি ভাল উপায়।

আরও পড়ুনঃ বাংলা আর্টিকেল লিখে আয় করুন -ফ্রিল্যান্সিং ক্যারিয়ার

ইংরেজি বলার অভ্যাস করা

ইংরেজি লিখতে পারাটাই যথেষ্ট কি? না, সেরকম ভাবার কোন কারণ নেই৷ কেননা আমরা ইংরেজি কতটুকু আয়ত্ত করতে পেরেছি তা নির্ভর করে আমাদের ইংরেজি বলার দক্ষতার উপর। একজন শিক্ষার্থীর এ ব্যাপারে যথেষ্ট গুরুত্ব আরোপ করতে হবে। যথাযথ ভাবে এবং সাবলীল ভাবে ইংরেজি বলতে পারা অবশ্যই কষ্টসাধ্য ব্যাপার।  তাই এর জন্য চর্চা চালয়ে যেতে হবে। যেমন একজন শিক্ষার্থী তার দৈনন্দিন জীবনের কার্যক্রম নিয়ে তার সহপাঠীদের সাথে  ইংরেজিতে  আলোচনা করতে পারে,  তার বন্ধু, বান্ধবী বা পরিবারের কাউকে ইংরেজিতে শুভেচ্ছা জানাতে পারে।  এতে করে তার ইংরেজিতে কথা বলার সাহস বাড়বে এবং ধীরে ধীরে সে সাবলীল হয়ে উঠবে এবং ইংরেজিতে কথা বলায় সাচ্ছন্দ্য বোধ করবে।  এতে তার ইংরেজি নিয়ে ভয় দূর হবে।  এক্ষেত্রে বলে রাখা ভাল যে অবশ্যই একজন শিক্ষার্থীকে বই পড়তে হবে, বিভিন্ন ইংরেজি লেখকের বই,  ইংরেজি সংবাদপত্র, বিভিন্ন নিউজ পোর্টাল পড়তে হবে যাতে করে তার ইংরেজি ভাষা আরও সমৃদ্ধ হবে।

তাই ইংরেজি নিয়ে ভীতির কোন কারন নেই,  চাইলেই খুব ভালভাবেই ইংরেজি ভাষাকে নিজের আয়ত্তে আনা সম্ভব। তাই মন থেকে ইংরেজি ভয় দূর করে, কৌশলগত উপায়ে আগ্রহ সহকারে ইংরেজি পড়তে হবে,  শিখতে হবে,  জানতে হবে।

Tags: ইংরেজিপড়ালেখাশিক্ষাঙ্গন
Share16Tweet
Previous Post

এ আর রাহমান- অস্কার বিজয়ী মিউজিক কম্পোজারের জীবনী

Next Post

জীবনকে সহজ করবে যে ৫টি অ্যাপস

পায়েল মিত্র

পায়েল মিত্র

পায়েল মিত্র পূজা, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। লেখাপড়ার পাশাপাশি তিনি অনলাইনে বিভিন্ন বিষয়ের উপর কন্টেন্ট লিখতে পছন্দ করেন।

Related Posts

মানবজাতি কীভাবে সৃষ্টি হলো?

মানবজাতি কীভাবে সৃষ্টি হলো? ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব ও ইসলাম!

বীমার উৎপত্তি ও ক্রমবকিাশ

বীমার উৎপত্তি ও ক্রমবিকাশ

সামাজিক সংগঠন: ব্যক্তি চরিত্র উন্নয়নে সামাজিক সংগঠনের ভূমিকা

সামাজিক সংগঠন: ব্যক্তি চরিত্র উন্নয়নে সামাজিক সংগঠনের ভূমিকা

“ই-বুক” এর জোয়ারে “পেপার বুক” ভেসে যাবে কি?

“ই-বুক” এর জোয়ারে “পেপার বুক” ভেসে যাবে কি?

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যেমন হওয়া প্রয়োজন?

Google সার্টিফিকেট অর্জন করুন ঘরে বসে- Coursera

Google সার্টিফিকেট অর্জন করুন ঘরে বসে- Coursera

Please login to join discussion
  • Trending
  • Comments
  • Latest
মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

বাংলা আর্টিকেল লিখে আয়

আর্টিকেল রাইটিং কী? কীভাবে বাংলায় আর্টিকেল লিখে অনলাইনে আয় করবেন?

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

কন্টেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং

কন্টেন্ট রাইটিং জব: আপনার যা জানা প্রয়োজন

কীভাবে পাঠক ফ্রেইন্ডলি আর্টিকেল রাইটিং শিখবেন

কীভাবে একটি মানসম্পন্ন আর্টিকেল লিখতে হয়? -রাইটিং টিপস

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

digibangla24 Official logo

Your trusted platform for breaking news, AI, tech, education, freelancing and exclusive writing opportunities for students & lifelong learners in Bangladesh. At DigiBangla24.com, we are committed to providing readers the latest news, insightful articles, and engaging stories from Bangladesh and worldwide. Our mission is to provide an informative platform where readers can stay informed, entertained, and inspired.

Follow Us

Browse by Category

  • অ্যাপস কর্ণার
  • আন্তর্জাতিক
  • ইতিহাস
  • ইসলামি শিক্ষা
  • কন্টেন্ট রাইটিং
  • কবিতা
  • কৃষি তথ্য
  • খেলাধুলা
  • গল্প
  • চাকরি
  • জাতীয়
  • ডিজিটাল ক্যারিয়ার
  • ডিজিটাল বাংলা
  • ডিজিটাল মার্কেটিং
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম ও জীবন
  • ফ্রিল্যান্সিং
  • বায়োগ্রাফি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিদেশে উচ্চ শিক্ষা
  • বিনোদন
  • বিবিধ
  • ব্লগিং
  • ভ্রমণ
  • মুক্তিযুদ্ধ
  • মোটিভেশন
  • রিভিউ
  • লাইফস্টাইল
  • শিক্ষনীয় উক্তি
  • শিক্ষাঙ্গন
  • সংবাদ
  • সম্পাদকীয়
  • সাহিত্য
  • সেলিব্রেটি
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য ও সেবা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

  • আমাদের সম্পর্কে
  • Contributors
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ

© 2026 Digibangla24

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
  • Login

© 2026 Digibangla24