• আমাদের সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ
DigiBangla24.com
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
DigiBangla24.com
No Result
View All Result
Home শিক্ষাঙ্গন

দেজা ভ্যু: অচেনাকে চেনার এক অদ্ভুত অনুভূতি

ফারাজানা পায়েল by ফারাজানা পায়েল
in শিক্ষাঙ্গন
A A
0
দেজা ভ্যু: অচেনাকে চেনার এক অদ্ভুত অনুভূতি
18
VIEWS
Share on FacebookShare on Twitter

পৃথিবীতে প্রতিনিয়ত অবাক করে দেওয়া অনেক ঘটনা ঘটে চলেছে। কখনো আমরা সেগুলোকে প্রত্যক্ষভাবে চোখে দেখতে পারি, আবার কখনো শুধুমাত্র আমাদের মস্তিষ্ক কিংবা ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারি। আমাদের মস্তিষ্ক অনেক সময় কিছু বিভ্রম এর সৃষ্টি করে, যেগুলোর সমাধান পাওয়া একটু জটিল হয়ে যায়। যেমন ধরুন আপনি কোনো নতুন জায়গায় বেড়াতে গিয়েছেন কিন্তু আপনার অনুভব হচ্ছে আপনি এই জায়গায় আগেও এসেছেন। অথবা কোন একটা ঘটনা দেখে আপনার মনে হচ্ছে এটা আপনি আগেও দেখেছেন। কিন্তু বাস্তবিক অর্থে এরকম কিছু আপনি আগে দেখেন নি কিংবা আপনার সাথে আগে ঘটেনি। আমাদের মস্তিষ্কের এই বিভ্রম আসলে একটি প্যারাসাইকোলজিকাল ঘটনা। বিজ্ঞানের ভাষায় যাকে “দেজা ভ্যু” বলে। বিজ্ঞানীদের মতে ৬০ থেকে ৮০ শতাংশ মানুষের কখনো না কখনো “দেজা ভ্যু” অভিজ্ঞতা হয়েছে। চলুন তাহলে “দেজা ভ্যু” সম্পর্কে জেনে নেওয়া যাক।

দেজা ভ্যু:

“দেজা ভ্যু” একটি ফ্রেঞ্চ শব্দ। এর অর্থ “আগেই দেখা বা পূর্ব পরিচিত”। অর্থাৎ  অপরিচিত কিছু দেখে পরিচিত মনে হওয়াটা “দেজা ভ্যু”। কোন নতুন অভিজ্ঞতা যখন আপনার কাছে পূর্ব পরিচিত মনে হবে তখন সেটাকেই “দেজা ভ্যু” হিসাবে ধরে নেওয়া হয়। ১৮৭৬ সালে একজন প্যারাসাইকোলজিস্ট “এমিল বইরাচ” সর্বপ্রথম এই শব্দটি ব্যবহার করেন। তিনি ফরাসি একটি জার্নাল “ফিলোসোফি” কে লেখা একটা চিঠিতে “আগে যেন দেখেছি” এর অনুভূতি বর্ননা করতে গিয়ে  এই শব্দটি প্রথম ব্যবহার করেন।

দেজা ভ্যু কেন ঘটে:

“দেজা ভ্যু” কেন ঘটে এটার নির্দিষ্ট কোন ব্যাখ্যা এখনো অবদি পাওয়া যায় নি। তবুও বিজ্ঞানীগণ এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করে চলেছেন।

এটি সম্পর্কে অনেক তত্ত্ব আছে। প্রথমত হতে পারে, যে পরিস্থিতি বা ঘটনাটি আপনার পূর্ব পরিচিত মনে হচ্ছে সেটি আসলেই আপনার সাথে আগে ঘটেছিল কিন্তু আপনি সেটা ভুলে গিয়েছেন। অথবা কোন নতুন জায়গায় গিয়ে কিংবা কোন কাজ করার সময় হয়তো প্রথমে আপনি অতোটা খেয়াল করে দেখেন নি। যখন আপনি সতর্কতার সঙ্গে খেয়াল করলেন তখনই আপনার মনে হবে এটা পূর্ব পরিচিত কোন ঘটনা।

RelatedPosts

মানবজাতি কীভাবে সৃষ্টি হলো?

মানবজাতি কীভাবে সৃষ্টি হলো? ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব ও ইসলাম!

বীমার উৎপত্তি ও ক্রমবকিাশ

বীমার উৎপত্তি ও ক্রমবিকাশ

আরও পড়ুনঃ

কোয়ান্টাম মেকানিক্স সম্পর্কিত অজানা প্যারাডক্সিকাল তত্ত্ব এবং পরীক্ষণ

স্মৃতিশক্তি হ্রাসজনিত রোগ ডিমেনশিয়া সম্পর্কে জানুন

এটি মূলত অকস্মাৎ ঘটে যাওয়া কোন ঘটনা। বিজ্ঞানীদের ধারণা এর জন্য আমাদের মস্তিষ্কের “টেমপোরাল লোব” দায়ী। অনেক সময় আমাদের স্নায়ুকোষ বা নিউরনের কর্মহীনতার ফলে মস্তিষ্কের টেমপোরাল লোবে এক ধরনের ইলেক্ট্রিক্যাল শকের সৃষ্টি হয়। আর এই শক থেকেই আমাদের এই অভিজ্ঞতার সৃষ্টি হয়।

“দেজা ভ্যু” সম্পর্কে কোয়ান্টাম মেকানিকাল তত্ত্ব কিংবা ব্যাখ্যা রয়েছে । অনেক বিজ্ঞানী মনে করেন যে, প্যারালাল ইউনিভার্সে আপনার প্রতিরূপ এর সাথে আগেই ঘটে যাওয়া কোন ঘটনা এ জগতে আপনার কাছে পূর্ব পরিচিত বলে মনে হবে। আবার এমনও হতে পারে, দুটি প্যারালাল ইউনিভার্স যখন একে অপরকে ক্রসচেক করে ঠিক তখনই আপনার এই অভিজ্ঞতা হবে। যেহেতু কোয়ান্টাম মেকানিক্স এর ধারণা অনুযায়ী প্যারালাল ইউনিভার্স তত্ত্বটি সত্যি, সেহেতু “দেজা ভ্যু” সম্পর্কে প্যারালাল ইউনিভার্সের এই তত্ত্বটাও মিথ্যা নয়।

দেজা ভ্যু কাদের হয়:

“দেজা ভ্যু” গবেষক “ক্রিস মোলিন” এর মতে, আমরা যখন নতুন কোন জায়গায় বেড়াতে যাই কিংবা অভিনব কোন অভিজ্ঞতার সম্মুখীন হই ঠিক তখনই আমাদের “দেজা ভ্যু” হয়। গবেষণা অনুযায়ী যারা যত বেশি ট্রাভেল করে তাদের “দেজা ভ্যু” এর অভিজ্ঞতাও বেশি হয়।

বিজ্ঞানীদের মতে তরুণ বয়সীদের এটি বেশি হয়। এবং বয়স বাড়ার সাথে সাথে এই অভিজ্ঞতা হওয়ার সম্ভাবনা কমতে থাকে।

ভবিষ্যৎ দ্রষ্টা:

অধিক “দেজা ভ্যু” হওয়ার ফলে আমরা অনেক সময় ভবিষ্যৎ সম্পর্কে আগেই আঁচ পেতে পারি। গবেষক ক্রিস মোলিন এর মতে- আমাদের মস্তিষ্ক আমাদের ভবিষ্যৎ সম্পর্কে ধারণা দিতে সাহায্য করে।

একই ভুল যেন বার বার না করি এই জন্যই আমাদের মস্তিষ্কে স্মৃতি সংরক্ষিত থাকে। এই সময় মস্তিষ্কের আরো একটি অংশে প্রভাব পড়ে। ফলে এটি আপনার আবেগ কে স্পর্শ করে এবং আপনার মস্তিষ্কে জমাকৃত স্মৃতি আপনাকে ভবিষ্যৎ সম্পর্কে এক রকম ধারণা দিতে পারে।

কিন্তু যদি আপনার ঘন ঘন “দেজা ভ্যু” হতে থাকে তবে সেক্ষেত্রে আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে।

জামাইস ভ্যু:

অনেক সময় পরিচিত কাউকে বা কোন জিনিসকে দেখে আমাদের এক ধরনের অদ্ভুত অনুভূতি হয়, মনে হয় এই মানুষটি কিংবা এই জিনিসটা আমাদের একদম অচেনা। যখন চিরচেনা কাউকে মনে হবে অচেনা তখন তাকে “জামাইস ভ্যু” বলে।

“জামাইস ভ্যু” মূলত “দেজা ভ্যু” এর বিপরীত শব্দ। এটি “দেজা ভ্যু” অভিজ্ঞতার বিপরীত ধরনের অভিজ্ঞতা। অর্থাৎ কোন পরিচিত ঘটনা যখন আপনার কাছে অপরিচিত মনে হবে সেটাই “জামাইস ভ্যু”। যদিও তুলনামূলক ভাবে খুব কম মানুষের “জামাইস ভ্যু” অভিজ্ঞতা হয়।

বাস্তব জগতে ফিরে আসা:

বিজ্ঞানীদের ধারণা আমাদের মস্তিষ্কে এক ধরনের “ব্যাক-আপ” সার্কিট আছে। তাদের মতে, আমাদের মস্তিষ্কে দ্বিতীয় এক ধরনের ব্যাবস্থা সক্রিয় থাকে, যেটি আসলে আমাদের “টেমপোরাল লোব” এ কি ঘটে চলেছে তার উপর নজর রাখে। এটা বর্ননা করা হয় “এক ধরনের তথ্য যাচাই ব্যবস্থা “হিসাবে।

“দেজা ভ্যু” কিংবা “জামাইস ভ্যু” অভিজ্ঞতার পর যখন আমাদের মস্তিষ্ক এক ধরনের বিভ্রান্তিতে ভোগে, ঠিক তখনই এই অংশটা আমাদের সেই বিভ্রান্তি থেকে বাস্তব জগতে ফিরে আসতে সাহায্য করে। ফলে আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি।

ছবিঃ সংগৃহীত

তথ্যসূত্রঃ উইকিপিডিয়া, বিবিসি, বোল্ডস্কাই নিউস

Tags: কোয়ান্টাম মেকানিক্সবিজ্ঞান ও প্রযুক্তি
Share27Tweet
Previous Post

স্লিপ সাইকেল: আপনি যখন ঘুমান পর্যায়ক্রমে শরীরে কি ঘটে?

Next Post

ব্যাডমিন্টন: বাংলাদেশের শীতকালীন জনপ্রিয় খেলা

ফারাজানা পায়েল

ফারাজানা পায়েল

ফারজানা আক্তার পায়েল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। পড়াশুনার পাশাপাশি তিনি অনলাইনে বিভিন্ন বিষয়ের উপর আর্টিকেল লিখতে পছন্দ করেন।

Related Posts

মানবজাতি কীভাবে সৃষ্টি হলো?

মানবজাতি কীভাবে সৃষ্টি হলো? ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব ও ইসলাম!

বীমার উৎপত্তি ও ক্রমবকিাশ

বীমার উৎপত্তি ও ক্রমবিকাশ

সামাজিক সংগঠন: ব্যক্তি চরিত্র উন্নয়নে সামাজিক সংগঠনের ভূমিকা

সামাজিক সংগঠন: ব্যক্তি চরিত্র উন্নয়নে সামাজিক সংগঠনের ভূমিকা

“ই-বুক” এর জোয়ারে “পেপার বুক” ভেসে যাবে কি?

“ই-বুক” এর জোয়ারে “পেপার বুক” ভেসে যাবে কি?

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যেমন হওয়া প্রয়োজন?

Google সার্টিফিকেট অর্জন করুন ঘরে বসে- Coursera

Google সার্টিফিকেট অর্জন করুন ঘরে বসে- Coursera

Please login to join discussion
  • Trending
  • Comments
  • Latest
মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

বাংলা আর্টিকেল লিখে আয়

আর্টিকেল রাইটিং কী? কীভাবে বাংলায় আর্টিকেল লিখে অনলাইনে আয় করবেন?

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

কন্টেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং

কন্টেন্ট রাইটিং জব: আপনার যা জানা প্রয়োজন

কীভাবে পাঠক ফ্রেইন্ডলি আর্টিকেল রাইটিং শিখবেন

কীভাবে একটি মানসম্পন্ন আর্টিকেল লিখতে হয়? -রাইটিং টিপস

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

digibangla24 Official logo

Your trusted platform for breaking news, AI, tech, education, freelancing and exclusive writing opportunities for students & lifelong learners in Bangladesh. At DigiBangla24.com, we are committed to providing readers the latest news, insightful articles, and engaging stories from Bangladesh and worldwide. Our mission is to provide an informative platform where readers can stay informed, entertained, and inspired.

Follow Us

Browse by Category

  • অ্যাপস কর্ণার
  • আন্তর্জাতিক
  • ইতিহাস
  • ইসলামি শিক্ষা
  • কন্টেন্ট রাইটিং
  • কবিতা
  • কৃষি তথ্য
  • খেলাধুলা
  • গল্প
  • চাকরি
  • জাতীয়
  • ডিজিটাল ক্যারিয়ার
  • ডিজিটাল বাংলা
  • ডিজিটাল মার্কেটিং
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম ও জীবন
  • ফ্রিল্যান্সিং
  • বায়োগ্রাফি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিদেশে উচ্চ শিক্ষা
  • বিনোদন
  • বিবিধ
  • ব্লগিং
  • ভ্রমণ
  • মুক্তিযুদ্ধ
  • মোটিভেশন
  • রিভিউ
  • লাইফস্টাইল
  • শিক্ষনীয় উক্তি
  • শিক্ষাঙ্গন
  • সংবাদ
  • সম্পাদকীয়
  • সাহিত্য
  • সেলিব্রেটি
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য ও সেবা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

  • আমাদের সম্পর্কে
  • Contributors
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ

© 2026 Digibangla24

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
  • Login

© 2026 Digibangla24