• আমাদের সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ
DigiBangla24.com
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
DigiBangla24.com
No Result
View All Result
Home বিবিধ বায়োগ্রাফি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: স্বাধীন বাংলাদেশের মূল কারিগর

তাইয়্যেবা অর্নিলা by তাইয়্যেবা অর্নিলা
in বায়োগ্রাফি
A A
0
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
10
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলার রক্তিম সূর্যোদয় বাঙালির মুক্তির সনদ নিয়ে যার আর্বিভাব তিনিই “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান“। তিনিই সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের মূর্ত প্রতীক। জাতির শিরা-উপশিরায় জাতীয়তাবাদের মূল মন্ত্রকে সঞ্চারিত করেছেন।

১৯৭১ সালে শুরু হয় বাঙালির মুক্তির সংগ্রাম স্বাধীনতা যুদ্ধ। আর সেই সংগ্রামকে ত্বরান্বিত করেন বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বিশ্বসম্মোহনী নেতৃত্বের অধিকারী অর্থ্যাৎ এমন নেতৃত্ব যার ইশারায় সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েছিল।

স্বাধীন বাংলাদেশের স্থপতি তিনি। তার জীবনের অধিকাংশ সময় বাঙলার মানুষ ও তাদের কল্যাণের জন্য ব্যয় করেছেন। বাংলাদেশের স্বাধীনতার জন্য সমগ্র বাংলাদেশকে সংঘবদ্ধ করতে তার ভূমিকা অপরিসীম।

জন্ম ও পরিচয়ঃ

শেখ মুজিবুর রহমানের জন্ম ১৯২০ সালে ১৭ ই মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে। পিতা শেখ লুৎফর রহমান, মাতা সায়েমা খাতুন। ছয় ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। পিতা -মাতা তাকে খোকা বলে ডাকতেন। বর্তমানে ১৭ ই মার্চ সারাদেশে জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়। বাল্যকাল থেকেই তার অসাধারণ নেতৃত্ব দানের ক্ষমতা ছিল।

RelatedPosts

বেগম রোকেয়া: নারী জাগরণের অগ্রদূত এর সংক্ষিপ্ত জীবনী

বেগম রোকেয়া: নারী জাগরণের অগ্রদূত এর সংক্ষিপ্ত জীবনী

Jamal Nazrul Islam

বিজ্ঞানের চেতনায় বাংলার ধ্র্রুবতারা জামাল নজরুল ইসলাম

শিক্ষা জীবনঃ

তার শিক্ষা জীবন শুরু হয় নিজ গৃহে গৃহ -শিক্ষকের হাত ধরে। পরবর্তীতে তিনি” গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে” ভর্তি হন। ১৯২৯ সালে ” গোপালগঞ্জ পাবলিক বিদ্যালয়ে” তৃতীয় শ্রেণিতে ভর্তি হন। পরবর্তীকালে গোপালগঞ্জ মিশনারী স্কুল থেকে ১৯৪২ সালে এন্ট্রাস পাশ করেন। ১৯৪৪ সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে আইএ পাস করেন। ১৯৪৭ সালে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। কলকাতা ইসলামিয়া কলেজে অধ্যয়নরত অবস্থায় তিনি বেকার হোস্টেলের ২৩ ও ২৪ নং কক্ষে থাকতেন। বর্তমানে এই কক্ষ দুইটি তার সম্মানার্থে” বঙ্গবন্ধু স্মৃতি কক্ষ ” নামকরণ করা হয়েছে। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন।

রাজনৈতিক জীবনঃ

কলকাতায় ইসলামিয়া কলেজে পড়ার সময় থেকেই শেখ মুজিব সক্রিয়ভাবে রাজনীতি শুরু করেন। তিনি ইসলামিয়া কলেজ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন ১৯৪৬ সালে। তখনকার সময়ে সাম্প্রতিক দাঙ্গার পর তিনি শান্তি সম্প্রীতি আন্দোলনে যোগ দেন। ১৯৪৯ সালে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।১৯৫২ সালে পাকিস্তান সরকার তাকে অন্যায়ভাবে কারাভোগ করায় ঐ সময় তিনি কারাগারে বসে অনশন করতেন। ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচনে অংশগ্রহণ করেন। গোপালগঞ্জ আসন থেকে বিজয়ী হন। তাকে কৃষি ও বন মন্ত্রণালায়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। ১৯৫৬ সালে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী হিসেবে যোগ দেন। ১৯৬২ সালের শিক্ষা আন্দোলনে ও সক্রিয় ছিলেন। ১৯৬৬ সালে আওয়ামী লীগের পক্ষ থেকে তিনি ছয় দফা দাবি পেশ করেন।

বঙ্গবন্ধু উপাধি লাভঃ

১৯৬৮ সালের ১ম ভাগে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়। বঙ্গবন্ধু সহ ৩৫ জনের নামে এই অভিযোগ করা হয়। এই মামলার পূর্ণ নাম ছিল ” রাষ্ট্র বনাম মুজিব ও অন্যান্য”। তীব্র আন্দোলনের মুখে ১৯৬৯ সালের ২২ শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু সহ সকলকে মুক্তি দেওয়া হয়। ২৩ শে ফেব্রুয়ারি ঢাকার রেসকোর্স ময়দানে ছাত্র সংগ্রাম পরিষদ তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করে।

স্বাধীনতা অর্জনে ভূমিকাঃ

ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু বীজ বপন করেছিল বাঙালির হৃদয়ের মণিকোঠায়। এর ফলশ্রুতিতে বাঙালিরা জাগ্রত হয়েছিল এবং নিজেদের অধিকার আদায়ে সচেষ্ট হয়েছিল। স্বাধীনতা নামক বটবৃক্ষ বড় হয়ে ওঠার পিছনে অনুঘটক ছিলেন তিনি। যুদ্ধকালীন সময়ে গঠিত মুজিবনগর সরকারকে দেওয়া তার যোগ্য নেতৃত্ব, মেধাবী দিক নির্দেশনা ও অনুপ্রেরণা আমাদের স্বাধীনতার পথ অগ্রসর করেছিল। যার ফলশ্রুতিতে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

আরও পড়ুনঃ

যেসব ছাত্র আন্দোলন ইতিহাস বদলে দিয়েছে

পৃথিবীর আলোচিত ১০ রাজনৈতিক হত্যাকাণ্ড

স্বদেশ প্রত্যাবর্তনঃ

১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছিলাম। ১৯৭২ সালের ১০ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি বাংলাদেশে ফিরে আসেন। লাখ লাখ জনতা তাকে বিমানবন্দরে অর্ভ্যথনা জানান। পরে রেসকোর্স ময়দানে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। জাতিকে অভিনন্দন জানান এবং যুদ্ধ বিধস্ত দেশ গড়ে তোলার আহবান জানান।

সৃষ্টিকর্মঃ

বঙ্গবন্ধু তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ব্যক্ত ও আত্মজীবনী মূলক গ্রন্থ রচনা করেছেন। তার রচিত গ্রন্থগুলোতে সাহিত্য প্রতিভা প্রকাশিত হওয়ায় তাকে লেখক হিসেবে আখ্যায়িত করা হয়। তার রচিত গ্রন্থ সমূহ নিম্নরূপ-

অসমাপ্ত আত্মজীবনী- তিনি ১৯৫৪ সালে এটি লিখেছেন । ২০১২ সালে প্রকাশিত হয়। এটি বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।

কারাগারের রোজনামচা- এটি বঙ্গবন্ধুর ১৯৬৬ সালের কারাভোগের দিনলিপি। গ্রন্থটির নামকরণ করেন তার কনিষ্ঠ কন্যা শেখ হাসিনা।
আমার দেখা নয়াচীন- প্রকাশকাল ২০২০। চীন ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে রচিত।
আমার কিছু কথা- এটি২০২০ সালে প্রকাশিত হয়।

সম্মাননাঃ

তিনি ১৯৭৩ সালের ২৩ শে মে বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক “জুলিও কুরি ” পদক পান।
তার নামে “Bangabandhu Sheikh Mujbur Rahman International prize in the field of creative economy ” নামে আর্ন্তজাতিক পুরষ্কার প্রদান করে UNESCO.এছাড়া ও তার নামে “জাতীয় কৃষি পুরষ্কার ” চালু করা হয়।

ইতিহাসের জঘন্যতম হত্যাকান্ডঃ

১৯৭১ সালের ৭ ই মার্চ যে নেতার ডাকে আমরা ঝাঁপিয়ে পড়ে দেশের স্বাধীনতা অর্জন করেছিলাম। তাকেই ১৯৭৫ সালের ১৫ ই আগষ্ট জঘন্যতম ভাবে হত্যা করা হয়েছিল। কিছু বিপথগামী সেনা ও তাদের রাজনৈতিক প্রভুদের ইশারায় ধানমন্ডি ৩২ নম্বর বাসভবনে তাকে স্বপরিবারে হত্যা করা হয়েছিল।এমনকি তার ছোট্ট শিশু রাসেল ও রেহাই পায় নি। এর মধ্য দিয়ে ইতিহাসে এক কালিমালিপ্ত অধ্যায় সংযোজিত হয়েছিল। তবে খুশির খবর এই যে, তার হত্যাকারীদের বিচার ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

পরিশেষে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করব, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি যার অবদানে দাঁড়িয়ে আছে ৫৬ হাজার বর্গমাইলের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ।

ছবিঃ সংগৃহীত

Tags: বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমানশেখ হাসিনা
ShareTweet
Previous Post

“বিয়ার গ্রিলস”একজন দুঃসাহসী অভিযাত্রী’র গল্প

Next Post

অপরচুনিটি রোভার (Opportunity rover): একটি মার্স রোভারের জীবনগাঁথা

তাইয়্যেবা অর্নিলা

তাইয়্যেবা অর্নিলা

তাইয়্যেবা অর্নিলা, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। লেখাপড়ার পাশাপাশি তিনি অনলাইনে বিভিন্ন বিষয়ের উপর আর্টিকেল লিখতে পছন্দ করেন।

Related Posts

বেগম রোকেয়া: নারী জাগরণের অগ্রদূত এর সংক্ষিপ্ত জীবনী

বেগম রোকেয়া: নারী জাগরণের অগ্রদূত এর সংক্ষিপ্ত জীবনী

Jamal Nazrul Islam

বিজ্ঞানের চেতনায় বাংলার ধ্র্রুবতারা জামাল নজরুল ইসলাম

Jagadish Chandra Bose

জগদীশ চন্দ্র বসু -বাংলাদেশের বিখ্যাত বিজ্ঞানী

মাহেন্দ্র সিং ধোনি: ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা কিংবদন্তী

মাহেন্দ্র সিং ধোনি: ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা কিংবদন্তী

জন মিলটন: ইংল্যান্ডের বিখ্যাত কবির সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত

জন মিলটন: ইংল্যান্ডের বিখ্যাত কবির সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত

"নক্ষত্রপতন" চলে গেলেন অভিনেতা ‘সৌমিত্র চট্টোপাধ্যায়’

“নক্ষত্রপতন” চলে গেলেন অভিনেতা ‘সৌমিত্র চট্টোপাধ্যায়’

Please login to join discussion
  • Trending
  • Comments
  • Latest
মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

বাংলা আর্টিকেল লিখে আয়

আর্টিকেল রাইটিং কী? কীভাবে বাংলায় আর্টিকেল লিখে অনলাইনে আয় করবেন?

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

কন্টেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং

কন্টেন্ট রাইটিং জব: আপনার যা জানা প্রয়োজন

কীভাবে পাঠক ফ্রেইন্ডলি আর্টিকেল রাইটিং শিখবেন

কীভাবে একটি মানসম্পন্ন আর্টিকেল লিখতে হয়? -রাইটিং টিপস

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

digibangla24 Official logo

Your trusted platform for breaking news, AI, tech, education, freelancing and exclusive writing opportunities for students & lifelong learners in Bangladesh. At DigiBangla24.com, we are committed to providing readers the latest news, insightful articles, and engaging stories from Bangladesh and worldwide. Our mission is to provide an informative platform where readers can stay informed, entertained, and inspired.

Follow Us

Browse by Category

  • অ্যাপস কর্ণার
  • আন্তর্জাতিক
  • ইতিহাস
  • ইসলামি শিক্ষা
  • কন্টেন্ট রাইটিং
  • কবিতা
  • কৃষি তথ্য
  • খেলাধুলা
  • গল্প
  • চাকরি
  • জাতীয়
  • ডিজিটাল ক্যারিয়ার
  • ডিজিটাল বাংলা
  • ডিজিটাল মার্কেটিং
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম ও জীবন
  • ফ্রিল্যান্সিং
  • বায়োগ্রাফি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিদেশে উচ্চ শিক্ষা
  • বিনোদন
  • বিবিধ
  • ব্লগিং
  • ভ্রমণ
  • মুক্তিযুদ্ধ
  • মোটিভেশন
  • রিভিউ
  • লাইফস্টাইল
  • শিক্ষনীয় উক্তি
  • শিক্ষাঙ্গন
  • সংবাদ
  • সম্পাদকীয়
  • সাহিত্য
  • সেলিব্রেটি
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য ও সেবা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

  • আমাদের সম্পর্কে
  • Contributors
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ

© 2026 Digibangla24

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
  • Login

© 2026 Digibangla24