• আমাদের সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ
DigiBangla24.com
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
DigiBangla24.com
No Result
View All Result
Home বিবিধ

‘বরিশাল গানস’ এক শতাব্দী প্রাচীন অমীমাংসিত রহস্য

প্রজ্ঞা পারমিতা দাশ by প্রজ্ঞা পারমিতা দাশ
in বিবিধ
A A
0
‘বরিশাল গানস’ এক শতাব্দী প্রাচীন অমীমাংসিত রহস্য
14
VIEWS
Share on FacebookShare on Twitter

আজকের যুগে এসে অনেকই হয়তো ভাবতে পারেন যে আমরা এই মহাবিশ্বের প্রায় সব কিছুই জেনে ফেলেছি। কিন্তু প্রকৃতপক্ষে বিজ্ঞান বলে এই প্রকৃতি “এক রহস্যের সমুদ্র” আর আমরা বড়জোর তার এক ফোঁটার সমাধান পেয়েছি। প্রকৃতি জুড়ে এমন অনেক রহস্যই এখনো রয়ে গেছে যা এই আধুনিক বিজ্ঞানের যুগেও সমাধান করা সম্ভব হয় নি। এমনই একটি রহস্য রয়েছে আমাদের দেশের দক্ষিনাঞ্চলে, যা সারা বিশ্বে ‘বরিশাল গানস’ বা, ‘দ্যা গানস অফ বরিশাল’ নামে খ্যাত। অপরূপ প্রাকৃ্তিক সৌন্দর্য্যের লীলাভূমি এই দক্ষিন বঙ্গের একটি অমীংসিত রহস্য এই বরিশাল গানস, যা এই অঞ্চলকে করে তুলেছে সারা বিশ্বের কাছে রহস্যের কেন্দ্রবিন্দু!

ইতিহাসের পাতায় ‘বরিশাল গানস’

সর্বপ্রথম বরিশাল গানসের লিখিত উল্লেখ পাওয়া যায় সম্ভবত ১৮৭৬ সালে, একজন ব্রিটিশ ম্যাজিস্ট্রেটের প্রকাশিত বই ‘ডিস্ট্রিক্ট অব বাকেরগঞ্জ’ থেকে। উনবিংশ শতকের প্রথম দিকে তখন বাংলাদেশসহ পুরো ভারতীয় উপমহাদেশ ছিল ব্রিটিশদের দখলে। এ অঞ্চলের মানুষের জীবনমান যে সে সময় খুব উন্নত ছিল না তা বলাই বাহুল্য। পাশাপাশি চলমান ছিল বিভিন্ন ধরনের বিদ্রোহ। ফলে অশিক্ষা ও কুসংস্কার ছিল এ অঞ্চলের মানুষের জীবনের নিত্যসঙ্গী।

এরকমই এক সময়কার কথা। বর্ষা আসতে তখনো বেশ দেরি। একদিন হঠাৎ পুরো বরিশাল অঞ্চলের মানুষ সচকিত হয়ে উঠল এক বিকট কান ফাটানো শব্দে। কোথা থেকে এই শব্দ হলো কেউ জানে না। গগনবিদারী সেই শব্দ মানুষের মনে ভয় ধরিয়ে দিল। কারন সে সময় বড় বড় যুদ্ধে কামান ব্যবহার করা হতো। এ শব্দ তাদের কামানের কথাই মনে করিয়ে দিল। কিন্তু আশেপাশে অনেক খোঁজ নিয়েও কোথাও কোনো যুদ্ধের সংবাদ না পেয়ে অবশেষে সবাই একটু আশ্বস্ত হল।

এরপর দিন বরিশাল অঞ্চল যখন আবার স্বাভাবিক হয়ে উঠেছে, মানুষ আবার যখন অন্য সব দিনের মতোই নিজ নিজ কাজে ব্যস্ত তখন পুনরায় ঠিক একই রকম ঘটনা ঘটে। আগের দিনের মতো প্রায় একই সময়ে আবারো বঙ্গোপসাগরের দিক থেকে কামান দাগার মতো আওয়াজ হয়। এবার একবার নয় বেশ কয়েকবার। এঘটনায় চারিদিকে সারা পড়ে গেল। ব্রিটিশ কর্মকর্তারা চারিদিকে এর উৎস জানার জন্য হন্যে হয়ে খোঁজ করতে লাগলেন।

RelatedPosts

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

সে সময় পর্তুগিজ জলদস্যুরা মাঝে মাঝেই সমুদ্র পথে আক্রমন করে বসতো। সোনা যা্‌ পর্তুগিজরা নাকি বঙ্গোপসাগর থেকে নদীতে আসার জন্য একটা খাল খনন করেছিল। সেই থেকেই এই অঞ্চলের নাম হয় পটুয়াখালী। যাই হোক, বঙ্গোপসাগরে তন্ন তন্ন করে খোঁজা হলো কোনো শত্রু জাহাজ আছে নাকি। কিন্তু না, কোথাও সেরকম কিছুর খোঁজ পাওয়া গেল না। তখন বরিশাল অঞ্চলের প্রাচীন কিছু মানুষের কাছে জানা যায় বহু বছর পূর্বে তাদের পূর্বপুরুষে্রাও নাকি এধরনের ঘটনার সাক্ষী ছিলেন এবং এ অঞ্চলে এটি ‘বরিশাল কামান’ নামে পরিচিত। তবে সেই শব্দের উৎস কেউই জানেন না। আর সেই থেকেই শুরু হয় এই শব্দের উৎসের সন্ধানে নানা রকমের গবেষণা।

বিখ্যাতদের লেখায় ‘বরিশাল গানস’

‘বরিশাল গানস’ এর সেই প্রচন্ড শব্দের উৎস যে আসলে কি তা এখনো পুরোপুরি নিশ্চিত ভাবে বলা যায় না। হেনরি বেভারিজ নামের সেই ব্রিটিশ ম্যাজিস্ট্রেটই প্রথম তার বই ‘ডিস্ট্রিক্ট অব বাকেরগঞ্জ’এ ‘গানস অব বরিশাল’ নামটি ব্যবহার করেন। তার সেই বই থেকে জানা যায় ফেব্রুয়ারী থেকে অক্টোবর মাসে বরিশাল থেকে দক্ষিনে বা দক্ষিন পশ্চিম দিকে বঙ্গোপসাগর থেকে কামান দাগানোর মতো আওয়াজ শোনা যেত। কখনো একবার আবার কখনো বা একসাথে একাধিকবার সমুদ্র থেকে এই শব্দ শোনা যেত।

বাটারফ্লাই ইফেক্ট: ক্ষুদ্র পরিবর্তনের বৃহদাকার প্রভাব

বাংলাদেশের উচ্চতম সাতটি পর্বতশৃঙ্গ সম্পর্কে জানুন

ইতিহাসের পাতায় ‘আন্টাঘর ময়দান’ থেকে ‘বাহাদুর শাহ পার্ক’

এই শব্দের উল্লেখ আরেকজন বিশেষ ব্যক্তির আত্মজীবনীতেও আমরা দেখতে পাই। নারীজাগরণের অন্যতম পথিকৃৎ সাহিত্যিক সুফিয়া কামাল জন্মগ্রহণ করেন ২০ জুন, ১৯১১ সালে বরিশালের শায়েস্তাবাদে, তার মামারবাড়িতে। তিনি তার আত্মজীবনীমূলক রচনা ‘একালে আমাদের কাল’এ উল্লেখ করেন যে শৈশবে বয়স্কদের মুখে এই অঞ্চলে এরকম অদ্ভুত আওয়াজের কথা তিনি অনেকবার শুনেছেন। কিন্তু তিনি এটাও লিখেছেন ১৯৫০ সালের পর এখানে আর এমন শব্দ শোনা যায় নি।

‘বরিশাল গানস’ আসলে কি?

‘বরিশাল গানস’ নিয়ে অনেক রকম মত রয়েছে কিন্তু কোনোটিকেই এখনো একেবারে নিশ্চিত করে বলা যায় নি। প্রথমে অনেকে এটিকে জলদস্যুদের কামানের আওয়াজ মনে করলেও সমুদ্রে অনেক খোজাখুজির পর এই ধারণা একেবারে ভেঙ্গে যায়। পরে ব্রিটিশ ভূবিজ্ঞানীদের ধারণা হয় বঙ্গোপসাগরের গভীরে হয়তো কোনো আগ্নেয়গিরি রয়েছে। কিন্তু এটিও পরে ভুল প্রমানিত হয়।

আরেক বিজ্ঞানী দলের মতে এই অঞ্চলের সাগরতীরে হয়তো কোনো বৃহৎ মৃত গ্যাস ক্ষেত্র রয়েছে, যার শব্দ এটি। কিন্তু উক্ত স্থানে কোনো গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া যায় নি। এছাড়া ভূঅভ্যন্তরস্থ ট্যাকটনিক প্লেটের নড়াচড়ার ফলেও এটি হতে পারে বলে একটা ধারণা ছিল। কিন্তু এক্ষেত্রে সাথে সুনামি ও ভূমিকম্প হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। কিন্তু এক্ষেত্রে এগুলো না থাকায় এটিও সম্ভাবনা থেকে বাদ পড়ে যায়।

আরেকটি ধারণা অনুযায়ী কুয়াকাটা, কলাপাড়া, আর মঠবাড়িয়ার সংযোগস্থল একস্থানে সাগরের সাথে যুক্ত। সেখানে একসময় জোয়ারে প্রচন্ড পানি বাড়ত। এই জোয়ারের স্রোতকেই অনেকে শব্দের উৎস বলে মনে করেন। পরবর্তীতে ওই স্থান পলি জমে অনেকটাই ভরাট হয়ে গেছে। ফলে জোয়ারেও আগের মতো আর পানির স্রোত আসে না।

১৮৮৬ সালে কলকাতার এশিয়াটিক সোসাইটির হিসাব অনুযায়ী বরিশাল, নোয়াখালী, খুলনা, নারায়ণগঞ্জ সহ প্রভৃতি স্থানে বরিশাল গানস এর মতোই শব্দ শোনা গিয়েছে। ১৮৯০ সালের ‘ব্রিটিশ এসোসিয়েশন অব এডভান্সমেন্ট অব সায়েন্স’ এর একটি বার্ষিক অধিবেশনে উল্লেখ করা হয়, ব্রহ্মপুত্র ব-দ্বীপেও কয়েকবার এধরনের শব্দ শোনা গিয়েছে। বর্তমানে কিছু বিশেষজ্ঞদের মতে এ ঘটনাকে ‘মিসপুফার্স’ বা ‘স্কাই কোয়াক’ বলে। বরিশালের মতোই ভারতের গঙ্গা নদী, হিমাচল প্রদেশ, যুক্তরাষ্ট্র, ইতালি, জাপান, অস্ট্রেলিয়া সহ আরো বেশ কিছু দেশে এরকম শব্দের কথা নথিবদ্ধ আছে। সাম্প্রতিক কালে জাভা দ্বীপে এধরনের শব্দ শোনা গেছে বলে জানা যায়।

শেষ কথা

বরিশাল অঞ্চলের অতীতে শোনা এই অদ্ভুত শব্দের উৎপত্তি নিয়ে এখনো পরিষ্কার ধারণা পাওয়া যায় না ঠিকই, কিন্তু এই রহস্য আমাদের বিপুল সমৃদ্ধ জলরাশির কথা স্মরণ করিয়ে দেয়।অনেকেই হয়তো জানেন না যে ‘দি গানস অব বরিশাল’ নামে যুক্তরাষ্ট্রের একটি ইন্সট্রুমেন্টাল ব্যান্ড দল রয়েছে।যদিও এই অমীমাংসিত রহস্যের এখনো কোনো কার্যকর সমাধানের পাওয়া যায় নি, তবু বিশ্বজুড়ে বিজ্ঞানমহলে আজও চর্চিত হচ্ছে এই ‘বরিশাল গানস’।

Tags: ইতিহাসবরিশালবরিশাল গানস
Share1Tweet
Previous Post

মানবজাতির প্রকৃত সম্মান ও মর্যাদা কি বা কোথায়?

Next Post

ডাউন সিনড্রোম: শারীরিক ও মানসিক বিকাশে এর প্রভাব এবং সঠিক ব্যবস্থাপনা

প্রজ্ঞা পারমিতা দাশ

প্রজ্ঞা পারমিতা দাশ

প্রজ্ঞা পারমিতা দাশ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সয়েল এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগের ২য় বর্ষের ছাত্রী। লেখাপড়ার পাশাপাশি তিনি বিভিন্ন বিষয়ের উপর আর্টিকেল লিখতে পছন্দ করেন।

Related Posts

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

কোরআনের দৃষ্টিতে অশ্লীলতা বা পর্নোগ্রাফি আসক্তি থেকে মুক্তির উপায়

কুরআনের দৃষ্টিতে অশ্লীলতা বা পর্নোগ্রাফি আসক্তি এবং এ থেকে মুক্তির উপায়

মনিষীদের বিখ্যাত উক্তি (২১টি) আপনার জীবন পাল্টে দেবে

মনিষীদের বিখ্যাত উক্তি (২১টি) যা আপনার জীবন পাল্টে দেবে

Please login to join discussion
  • Trending
  • Comments
  • Latest
মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

বাংলা আর্টিকেল লিখে আয়

আর্টিকেল রাইটিং কী? কীভাবে বাংলায় আর্টিকেল লিখে অনলাইনে আয় করবেন?

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

কন্টেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং

কন্টেন্ট রাইটিং জব: আপনার যা জানা প্রয়োজন

কীভাবে পাঠক ফ্রেইন্ডলি আর্টিকেল রাইটিং শিখবেন

কীভাবে একটি মানসম্পন্ন আর্টিকেল লিখতে হয়? -রাইটিং টিপস

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

digibangla24 Official logo

Your trusted platform for breaking news, AI, tech, education, freelancing and exclusive writing opportunities for students & lifelong learners in Bangladesh. At DigiBangla24.com, we are committed to providing readers the latest news, insightful articles, and engaging stories from Bangladesh and worldwide. Our mission is to provide an informative platform where readers can stay informed, entertained, and inspired.

Follow Us

Browse by Category

  • অ্যাপস কর্ণার
  • আন্তর্জাতিক
  • ইতিহাস
  • ইসলামি শিক্ষা
  • কন্টেন্ট রাইটিং
  • কবিতা
  • কৃষি তথ্য
  • খেলাধুলা
  • গল্প
  • চাকরি
  • জাতীয়
  • ডিজিটাল ক্যারিয়ার
  • ডিজিটাল বাংলা
  • ডিজিটাল মার্কেটিং
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম ও জীবন
  • ফ্রিল্যান্সিং
  • বায়োগ্রাফি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিদেশে উচ্চ শিক্ষা
  • বিনোদন
  • বিবিধ
  • ব্লগিং
  • ভ্রমণ
  • মুক্তিযুদ্ধ
  • মোটিভেশন
  • রিভিউ
  • লাইফস্টাইল
  • শিক্ষনীয় উক্তি
  • শিক্ষাঙ্গন
  • সংবাদ
  • সম্পাদকীয়
  • সাহিত্য
  • সেলিব্রেটি
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য ও সেবা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

  • আমাদের সম্পর্কে
  • Contributors
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ

© 2026 Digibangla24

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
  • Login

© 2026 Digibangla24