• আমাদের সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ
DigiBangla24.com
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
DigiBangla24.com
No Result
View All Result
Home বিবিধ ইসলামি শিক্ষা

হাদিসে নারী-পুরুষের নামাযের পার্থক্য রয়েছে কিনা?

এম. এম. হাসান শাওন by এম. এম. হাসান শাওন
in ইসলামি শিক্ষা, ধর্ম ও জীবন
A A
0
হাদিসে নারী-পুরুষের নামাযের পার্থক্য রয়েছে কিনা!
20
VIEWS
Share on FacebookShare on Twitter

নারী ও পুরুষের নামাযের মধ্যে পার্থক্য আছে কিনা? এ নিয়ে আমাদের উপমহাদেশে কম বিতর্ক নেই৷ একদল আলেম বলেন নারী-পুরুষের নামাযে পার্থক্য রয়েছে । আবার অন্যদল বলেন, নারী হোক বা পুরুষ হোক নামাযের পদ্ধতি একই কোনো পার্থক্য নেই৷ এখন প্রশ্ন হচ্ছে হাদিসে নারী-পুরুষের নামাযের পার্থক্য রয়েছে কিনা? এসম্পর্কে হাদিস শরিফে কি বর্নিত হয়েছে?

আলেমদের সকল মতামত কে শ্রদ্ধাসহিত সামনে রেখে, আজ আমরা হাদিসে নারী-পুরুষের নামাযের পার্থক্য সম্পর্কে একটি যথাযথ সিদ্ধান্ত গ্রহনের চেষ্টা করবো, ইনশাআল্লাহ ।

হাদিসে নারী-পুরুষের নামাযের পার্থক্যঃ

নারী ও পুরুষের নামাযে বেশ কিছু পার্থক্যের কথা হাদিস শরিফে লক্ষ্য করা যায়। এখন প্রশ্ন হচ্ছে হাদিস গুলো সনদ ও মতনের দিক দিয়ে কতটা সহিহ। অর্থাৎ হাদিস গুলো সহিহ কিনা? আমরা হাদিস গুলো সহিহ কিনা এবং এ সম্পর্কে মুহাদ্দিসদের মন্তব্য কি তা একটু পরে আলোচনা করছি।

প্রথমে আমরা দেখে নেই নারী ও পুরুষের নামাযের পার্থক্য সম্পর্কে হাদিসে কি বর্নিত হয়েছে-

RelatedPosts

কোরআনের দৃষ্টিতে অশ্লীলতা বা পর্নোগ্রাফি আসক্তি থেকে মুক্তির উপায়

কুরআনের দৃষ্টিতে অশ্লীলতা বা পর্নোগ্রাফি আসক্তি এবং এ থেকে মুক্তির উপায়

এলিয়েন সম্পর্কে ইসলাম: পবিত্র কুরআনের আলোকে এলিয়েনের অস্তিত্ব!

এলিয়েন সম্পর্কে ইসলাম: পবিত্র কুরআনের আলোকে এলিয়েনের অস্তিত্ব!

প্রথম হাদিসঃ

হযরত ইয়াযিদ ইবনু আবি হাবিব (রহ.) থেকে বর্ণিত। তিনি বলেন-

“একবার রাসূল (সা.) নামাযরত দুই মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তাদেরকে বললেন, যখন সাজদাহ করবে তখন শরীর যমীনের সাথে মিলিয়ে দেবে। কেননা মহিলারা এ ক্ষেত্রে পুরুষদের মত নয়।”(আবু দাউদ, কিতাবুল মারাছিল)

দ্বিতীয় হাদিসঃ

আব্দুল্লাহ ইবনু ওমর (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেন-

“মহিলা যখন নামাযের মধ্যে বসবে, তখন যেন (ডান) উরুর উপর বাম উরু রাখে। আর যখন সাজদাহ করবে তখন যেন পেট উরুর সাথে মিলিয়ে রাখে; যা তার সতরের জন্য অধিক উপযােগী। আল্লাহ তা’আলা তাকে দেখে বলেন- ওহে আমার ফেরেশতারা! তােমরা সাক্ষী থাক, আমি তাকে ক্ষমা করে দিলাম।” (বায়হাকী, আস সুনানুল কুবরা)

তৃতীয় হাদিসঃ

হাদিসে নারী-পুরুষের নামাযের পার্থক্য সম্পর্কে যে সকল আলোচনা করা হয়, তার মধ্যে নামাযের শুরুতে কে কোথায় হাত উঠাবে তা অন্যতম একটি বিতর্ক। যেমনটি এ সম্পর্কে হাদিসেও বর্নিত হয়েছে।

হযরত ওয়াইল ইবনু হুজর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন-

“আমি রাসূল (সা.) এর কাছে হাজির হলাম, তখন তিনি বললেন,…এর মাঝে এটাও বললেন, হে
ওয়াইল বিন হুজর! যখন তুমি নামায শুরু করবে তখন কান বরাবর হাত উঠাবে । আর মহিলারা বুক বরাবর হাত উঠাবে।” (তাবারানী, আল মু’জামুল কাবীর)

চতুর্থ হাদিসঃ

হযরত আলী (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন-

“মহিলা যখন সাজদাহ করবে। তখন যেন খুব জড়সড় হয়ে সাজদাহ করে এবং উভয় উরু পেটের সাথে মিলিয়ে রাখে।” ( ইবনে আবু শাইবাহ, আল মুছান্নাফ)

হযরত আব্দুল্লাহ ইবনু আব্বাস (রা.) কে জিজ্ঞেস করা হলাে- মহিলা কিভাবে নামায পড়বে? তিনি বললেন-

“খুব জড়সড় হয়ে, অঙ্গের সাথে অঙ্গ
মিলিয়ে।”(ইবনে আবু শাইবাহ, আল মুছান্নাফ)

মহিলারা কিভাবে নামায পড়বে এ বিষয়ে আলেমদের ভিন্ন মতামত ও বিতর্ক রয়েছে। যারা হাদিসে নারী-পুরুষের নামাযের পার্থক্য প্রমানের পক্ষে, তারা উক্ত হাদিসগুলো বেশি উল্লেখ করে থাকেন৷

উল্লেখিত হাদিসগুলো সম্পর্কে মুহাদ্দিসদের বক্তব্যঃ

এক: উল্লেখিত প্রথম হাদিস, ইয়াযীদ ইবনু আবি হাবীব (রহ.) থেকে বর্ণিত হাদিসটি একটি মুরসাল হাদিস। তাই এটি হাদিসে সনদে সহীহ মানে উন্নিত হয়নি।

দুই: হযরত আব্দুল্লাহ ইবনু ওমর (রা.) থেকে বর্ণিত দ্বিতীয় হাদিসটি উল্লেখ করে, ইমাম বায়হাকী (রহ.) নিজেই হাদীছটিকে জঈফ বলেছেন- (সুনানুল কুবরা )

তিন: অনুরূপভাবে হযরত ওয়াইল ইবুন হুজর (রা.) কর্তৃক বর্ণিত হাদিসটিও যঈফ। এর সনদে মায়মুনাহ বিনেত হুজর এবং উম্মু ইয়াহইয়া বিনতে আব্দুল জাব্বার নামে দু’জন মাজহুল রাবী রয়েছেন। (সিলসিলা জঈফাহ)

চার: আর এ সম্পর্কিত সকল হাদিস গুলো সামনে রেখে বিংশ শতাব্দীদ শ্রেষ্ঠ মুহাদ্দিস নাছির উদ্দিন আলবানী (রহ.) বলেন-

“পুরুষ ও মহিলার নামাযের পার্থক্য সম্পর্কে আমি কোন সহীহ হাদীছ জানতে পারিনি। যা এসেছে তা ব্যক্তির রায় ও ইজতিহাদ মাত্র।” (সিলসিলা জঈফাহ, হা-৫৫০০-এর আলােচনা দ্রষ্টব্য)

পাচ: হযরত আলী (রা.) ও আব্দুল্লাহ ইবনে  আব্বাস (রা.) হতে বর্নিত হাদিসে নারী-পুরুষের নামাযের পার্থক্য সম্পর্কিত কিছু তথ্য লক্ষ্যনিয় ৷ এই পার্থক্য দ্বারা দলীল প্রদান করে একদল আলিম নারী ও পুরুষের নামাযে কিছু পার্থক্য রয়েছে, এ মর্মে মতামত ব্যক্ত করে থাকেন।

তবে একটি বিষয় লক্ষ্যনিয়, এ সকল পার্থক্যগুলাে একটিও ফরয ও ওয়াজিবের ক্ষেত্রে নয়। বরং পার্থক্যগুলো ২/৩টি মুস্তাহাব পর্যায়ের আমলের ক্ষেত্রে দেখা যায়। কিন্তু এ হাদিস গুলোর সনদ ও মতন নিয়েও মত পার্থক্য রয়েছে।

আরও পড়ুনঃ

শবে বরাতের শারঈ ভিক্তি নিয়ে একটি তাত্ত্বিক বিশ্লেষণ!

জান্নাত বানানোর মিথ্যা গল্প তথা শাদ্দাদের কল্পিত কাহিনির ভিক্তি কি?

অর্থাৎ সনদে বা কোন ক্ষেত্রে মতনের দিক থেকেও এ হাদিস গুলো দূর্বল, যা আমরা আলবানী (রহ.) মন্তব্য থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি। তাই এসকল বিষয়ে অবশ্যই সতর্ক থাকা উচিত। যেহেতু এগুলো শ্রেষ্ঠ তম ইবাদত নামাযের ক্ষেত্রে জড়িত।

* তবে একটি বিষয় উল্লেখ্য যে, নারী ও পুরুষ সকলের জন্য সাজদাহ করার সময় বাহুদ্বয় মাটির সাথে মিশিয়ে রাখা নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ বাহুদ্বয়ের কনুই অবশ্যই মাটি থেকে উপরে তুলে রাখতে হবে৷

কিভাবে রাসূল (সা.) নামায পড়তে বলেছেন?

আমাদের নামায কিভাবে পড়তে হবে এ সম্পর্কে রাসূলুল্লাহ (সা.) এর একটি সহীহ হাদিস রয়েছে।
মালেক ইবনু হুয়াইরিছ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সা.) আমাদেরকে বলেন-

“তােমরা তােমাদের পরিবারের নিকট ফিরে যাও। তাদেরকে দীন শিক্ষা দাও। তাদেরকে (দীনি বিষয়ে) নির্দেশনা দাও এবং তােমরা নামায পড়, যেভাবে আমাকে পড়তে দেখেছ।”(সহীহ বুখারী)

এই হাদিস কে দলিল হিসেবে উপস্থাপন করে একদল আলিম বলেন- মৌলিক ভাবে হাদিসে নারী-পুরুষের নামাজের পার্থক্য সম্পর্কে কোন বক্তব্য নেই। কেননা রাসূল (সা.) সে ভাবে নামায পড়তে বলেছেন, যে ভাবে তিনি পড়েছেন। আর এ কথা তিনি নারী-পুরুষ সবাইকে উদ্দেশ্য করে বলেছেন।

একটি বিষয় লক্ষ্য করুন, আমরা জানি রাসূল (সা.) ফরজ নামায মসজিদে আদায়ের পর সুন্নাত নামায বাড়িতে আদায় করতেন। আবার রাসূল (সা.) এর স্ত্রীগণ তাঁর সম্মুখেই হাজার হাজার ওয়াক্ত নামায আদায় করেছেন- কিন্তু উম্মাহাতুল মু’মিনীন থেকে নামাযে পার্থক্য প্রসঙ্গে কোন হাদিস পাওয়া যায় না। অথচ তাঁরা লক্ষাধিক হাদিস বর্ণনা করেছেন। কি আশ্চর্য!

কিছু ক্ষেত্রে হাদিসে নারী-পুরুষের নামাযের পার্থক্য বা ভিন্নতাঃ

আমাদের উপমহাদেশে সালাতে হাত বাধা নিয়েও বেশ বিতর্ক রয়েছে। অথচ উল্লেখ্য যে, মহিলাগণ বুকের উপর পুরুষগণ নাভীর নীচে হাত বাঁধবে এ জাতীয় ভিন্নতার কোন দুর্বল হাদীছও খুঁজে পাওয়া যায় না।

তবে কিছু কিছু ক্ষেত্রে নারী-পুরুষের নামাযে ভিন্নতা রয়েছে । যেমন-

  1.  মহিলা মহিলাদের ইমাম হলে- প্রথম কাতারের মাঝ বরাবর দাঁড়াবে। (সুনানুল কুবরা)
  2.  প্রাপ্ত বয়স্ক মহিলা পুরাে শরীর ঢেকে নামায পড়তে হবে। (আবু দাউদ)
  3.  ইমামের ভুল হলে মহিলাগণ সুবহানাল্লাহ না বলে হাতের উপর হাত মেরে আওয়াজ করবে। (বুখারী)
  4. মহিলাগণ আযান ও ইকামাত দিবে না (বিন বায সুনানুল কুবরা, বায়হাকী)

সারকথা ও সিদ্ধান্তঃ

আমরা হাদিসে নারী-পুরুষের নামাযের পার্থক্য সম্পর্কে সংক্ষিপ্ত একটি স্পষ্ট ধারনা দেওয়া চেষ্টা করেছি৷ তবে আমাদের একটি বিষয় ভেবে দেখা উচিত, রাসূল (সা.) থেকে প্রমানিত সহিহ হাদিস গ্রহন করা উচিত? নাকি তুলনামূলক দূর্বল হাদিস?

একটি বিষয় চিন্তা করুন, নামায একটি নিত্যদিন আমল করা শ্রেষ্ঠ ফরয ইবাদাত। যা একজন মুসলমানের প্রধান স্তম্ভের একটি। অথচ হাদিসে নারী-পুরুষের নামাযের পার্থক্য প্রসংগে রাসূল (সা.) থেকে কোন সহীহ হাদিস নেই। তাই সেখানে গাইরে সহীহ হাদিসের ভিত্তিতে নামাযের এ পার্থক্য কতটুকু গ্রহণযােগ্য, তা প্রত্যেক ইবাদাতকারীকেই বিবেচনা করা দরকার।

মহান আল্লাহর আমাদের পবিত্র কুরআন-সুন্নাহর সহীহ বুঝ দান করুক৷আমিন।

ছবি সংগ্রহীত

তথ্য সহায়তাঃ

  • ‘হাদিসের বৈচিত্র্য পূর্নাঙ্গ নামায’ নামক গ্রন্থ
Tags: ইসলামইসলামি জীবনইসলামি শিক্ষাহাদিস
Share6Tweet
Previous Post

বিশ্বের সবচেয়ে সুখী দেশ ‘ফিনল্যান্ড’ জাতিসংঘের জরিপ অনুযায়ী

Next Post

গিনেস বুক: বাংলাদেশের কয়েকটি গিনেস বিশ্ব রেকর্ড

এম. এম. হাসান শাওন

এম. এম. হাসান শাওন

এম. এম. হাসান শাওন, 'সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা' থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইসএসসি পাস করেছেন। বর্তমানে তিনি 'বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা'য় আইন বিভাগে অধ্যয়ন করছেন। পড়াশোনার পাশাপাশি তিনি ইসলামী ও জীবনঘনিষ্ঠ নানা বিষয় নিয়ে অধ্যয়ন ও লেখালেখি করতে পছন্দ করেন।

Related Posts

কোরআনের দৃষ্টিতে অশ্লীলতা বা পর্নোগ্রাফি আসক্তি থেকে মুক্তির উপায়

কুরআনের দৃষ্টিতে অশ্লীলতা বা পর্নোগ্রাফি আসক্তি এবং এ থেকে মুক্তির উপায়

এলিয়েন সম্পর্কে ইসলাম: পবিত্র কুরআনের আলোকে এলিয়েনের অস্তিত্ব!

এলিয়েন সম্পর্কে ইসলাম: পবিত্র কুরআনের আলোকে এলিয়েনের অস্তিত্ব!

বাছইকৃত ২০টি গুরুত্বপূর্ণ হাদিস যা জানা জরুরী

বাছইকৃত ২০টি গুরুত্বপূর্ণ হাদিস যা জানা জরুরী

ইলুমিনাতি কী? ইলুমিনাতি সম্পর্কে ইসলামি দৃষ্টিভঙ্গি!

ইলুমিনাতি কী? ইলুমিনাতি সম্পর্কে ইসলামি দৃষ্টিভঙ্গি!

ব্যক্তিত্ব গঠনে সূরা-হুজরাতের নির্দেশনা

আদর্শ ব্যক্তিত্ব গঠনে সূরা-হুজরাতের নির্দেশনা!

প্রিয়তমা স্ত্রী আয়িশা (রাঃ)

প্রিয়তমা স্ত্রী আয়িশা (রাঃ) ও নবিজির প্রেমময় দাম্পত্য জীবন

Please login to join discussion
  • Trending
  • Comments
  • Latest
মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

বাংলা আর্টিকেল লিখে আয়

আর্টিকেল রাইটিং কী? কীভাবে বাংলায় আর্টিকেল লিখে অনলাইনে আয় করবেন?

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

কন্টেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং

কন্টেন্ট রাইটিং জব: আপনার যা জানা প্রয়োজন

কীভাবে পাঠক ফ্রেইন্ডলি আর্টিকেল রাইটিং শিখবেন

কীভাবে একটি মানসম্পন্ন আর্টিকেল লিখতে হয়? -রাইটিং টিপস

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

digibangla24 Official logo

Your trusted platform for breaking news, AI, tech, education, freelancing and exclusive writing opportunities for students & lifelong learners in Bangladesh. At DigiBangla24.com, we are committed to providing readers the latest news, insightful articles, and engaging stories from Bangladesh and worldwide. Our mission is to provide an informative platform where readers can stay informed, entertained, and inspired.

Follow Us

Browse by Category

  • অ্যাপস কর্ণার
  • আন্তর্জাতিক
  • ইতিহাস
  • ইসলামি শিক্ষা
  • কন্টেন্ট রাইটিং
  • কবিতা
  • কৃষি তথ্য
  • খেলাধুলা
  • গল্প
  • চাকরি
  • জাতীয়
  • ডিজিটাল ক্যারিয়ার
  • ডিজিটাল বাংলা
  • ডিজিটাল মার্কেটিং
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম ও জীবন
  • ফ্রিল্যান্সিং
  • বায়োগ্রাফি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিদেশে উচ্চ শিক্ষা
  • বিনোদন
  • বিবিধ
  • ব্লগিং
  • ভ্রমণ
  • মুক্তিযুদ্ধ
  • মোটিভেশন
  • রিভিউ
  • লাইফস্টাইল
  • শিক্ষনীয় উক্তি
  • শিক্ষাঙ্গন
  • সংবাদ
  • সম্পাদকীয়
  • সাহিত্য
  • সেলিব্রেটি
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য ও সেবা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

  • আমাদের সম্পর্কে
  • Contributors
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ

© 2026 Digibangla24

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
  • Login

© 2026 Digibangla24