• আমাদের সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ
DigiBangla24.com
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
DigiBangla24.com
No Result
View All Result
Home ধর্ম ও জীবন

ইয়াযিদকে নিন্দা করার বৈধতা ও বিরুদ্ধবাদীদের যুক্তিখণ্ড!

এম. এম. হাসান শাওন by এম. এম. হাসান শাওন
in ধর্ম ও জীবন
A A
0
ইয়াযিদকে নিন্দা করার বৈধতা ও বিরুদ্ধবাদীদের যুক্তিখণ্ড!
16
VIEWS
Share on FacebookShare on Twitter

আব্দুল মুগীস হাম্বলী নামের এক আলেম ইয়াযিদের প্রশংসায় “ফাদাইলু ইয়াযিদ” নামে একটি বই লিখেন! এই বইয়ে তিনি ইয়াযিদের প্রশংসা সংক্রান্ত বানোয়াট ইতিহাস রচনা করেন, ইয়াযিদের অপকীর্তিগুলোর সাফাই গেয়ে তাকে সাধু প্রমাণের চেষ্টা করেন। এর বিপরীতে ইমাম ইবনুল জাওযী (রাহি.) আব্দুল মুগিসের ইয়াযিদের প্রশংসামূলক বইয়ের জবাবে একটি বই লিখেন। বইয়ের নাম- ❝আর রাদ্দু আলাল মুতাআসসিবিল আনিদ আল মানি মিন যাম্মি ইয়াযিদ❞। বইটি বাংলায় ❝ইয়াযিদকে নিন্দা করার বৈধতা ও বিরুদ্ধবাদীদের যুক্তিখণ্ডন❞ নামে অনূদিত।

ইয়াযিদ মাত্র ৩ বছর শাসনক্ষমতায় ছিলো। এই ৩ বছর ক্ষমতায় থেকে সে এমনকিছু করেছিলো, যার ফলে ইতিহাসে জায়গা করে নেয়। ইতিহাস যেমন নায়ককে জায়গা দেয়, তেমনি জায়গা দেয় খলনায়ককে। ইয়াযিদ মুসলিম ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই অধ্যায়ে তার স্থান কী হিশেবে হয়? আসুন ইমাম জাওযীর মুল্যায়ন দেখি-

ইয়াযিদকে নিয়ে পূর্ববর্তী আলেমগণের মধ্যে নানান মত পাওয়া যায়। তাকে কাফির বলা, না বলা, লা ন ত দেয়া, লা ন ত না দেয়ার বিষয়েও আলেমগণের অবস্থান আছে।

1. ❝ইয়াযিদ কা ফি র❞ এই মতপোষণ করেন:

RelatedPosts

কোরআনের দৃষ্টিতে অশ্লীলতা বা পর্নোগ্রাফি আসক্তি থেকে মুক্তির উপায়

কুরআনের দৃষ্টিতে অশ্লীলতা বা পর্নোগ্রাফি আসক্তি এবং এ থেকে মুক্তির উপায়

এলিয়েন সম্পর্কে ইসলাম: পবিত্র কুরআনের আলোকে এলিয়েনের অস্তিত্ব!

এলিয়েন সম্পর্কে ইসলাম: পবিত্র কুরআনের আলোকে এলিয়েনের অস্তিত্ব!

  • ইবনে আকিল (রাহিমাহুল্লাহ)
  • আল্লামা আলূসী (রাহিমাহুল্লাহ)

2. তবে বেশিরভাগ আলেমগণ এই মতপোষণ করেন যে- ❝ইয়াযিদ কাফির নয়❞।

3. ইয়াযিদকে নিন্দা করার বৈধতা বা ❝ইয়াযিদকে লা ন ত দেয়া জায়েজ❞ এই মতপোষণ করেন:

  • আহমদ ইবনে হাম্বল (রাহিমাহুল্লাহ)
  • কাযি আবু ইয়ালা (রাহিমাহুল্লাহ)
  • জালালুদ্দিন সুয়ূতী (রাহিমাহুল্লাহ)
  • ইবনুল জাওযী (রাহিমাহুল্লাহ)
  • ইবনে হাজার আসকালানী (রাহিমাহুল্লাহ)

 4. ❝ইয়াযিদকে ভালোবাসা ও লা ন ত দেয়া জায়েজ নয়❞এই মতপোষণ করেন:

  • ইমাম গাজ্জালী (রাহিমাহুল্লাহ)
  • ইমাম ইবনে তাইমিয়া (রাহিমাহুল্লাহ)
  • ইমাম ইবনে হাজার হায়তামী (রাহিমাহুল্লাহ)

তবে, যারা ইয়াযিদকে নিষ্কলুষ প্রমাণ করতে চায়, তার প্রশংসা করে, তাকে ন্যায়পরায়ণ মনে করে, তাদের ব্যাপারে ইমাম ইবনে তাইমিয়া (রাহি.) ছিলেন বেশ সরব।

তিনি বলেন-

❝কিছু লোক ভাবে ইয়াযিদ ভালো লোক ছিলো, ন্যায়পরায়ণ শাসক ছিলো, রাসূলের যুগে জন্ম নেয়া সাহাবী ছিলো; এগুলো পথভ্রষ্টতা।❞ [ইমাম ইবনে তাইমিয়া, মাজমু আল-ফাতাওয়া ৪/৪৮২]

সহীহ বুখারীর শরীফের শ্রেষ্ঠ ব্যাখ্যাকার ইমাম ইবনে হাজার আসকালানীও (রাহি.) ইয়াযিদের ব্যাপারে যারা গুণকীর্তন করে, তাদেরকে সতর্কবার্তা দেন।

তিনি বলেন-

❝ইয়াযিদের প্রতি মহব্বত রাখা ও তার গুণকীর্তন করা কেবল বেদআতি ও বাতিল আকীদাধারীর পক্ষেই সম্ভব। কারণ, ইয়াযিদের ভেতর এমন কিছু বৈশিষ্ট্য ছিলো, যেজন্য কেউ তাকে ভালোবাসলে তার ঈমান চলে যাবার আশঙ্কা থেকে যায়। কেননা, শুধু আল্লাহর জন্য ভালোবাসা ও শুধু তাঁর জন্য ঘৃণা করা ঈমানের অন্তর্ভুক্ত।❞ [ইমাম ইবনে হাজার আসকালানী, আল ইমতা বিল আরবাঈন আল মুতাবাইনাতুস সামা, পৃষ্ঠা ৯৬]

“ইয়াযিদকে নিন্দা করার বৈধতা ও বিরুদ্ধবাদীদের যুক্তিখণ্ডন” বইটিতে আরও উল্লেখ করা হয়, ইমাম আহমদ ইবনে হাম্বলকে (রাহিমাহুল্লাহ) ইয়াযিদের ব্যাপারে জিজ্ঞেস করা হলে,

তিনি একটি রেটোরিকাল প্রশ্ন জিজ্ঞেস করেন: ❝কোনো মুসলিম কি ইয়াযিদকে ভালোবাসতে পারে?❞

কন্সট্যান্টিনোপল অভিযানের ফযিলত সংক্রান্ত হাদীসের উদ্ধৃতি দিয়ে কেউ কেউ ইয়াযিদকে ‘নাজাতপ্রাপ্ত’ বলে দাবি করেন। সেটার প্রেক্ষিতে উপমহাদেশের প্রখ্যাত আলেম, মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রাহি.) বলেন:

❝রাসূলুল্লাহর (সা:) ‘মাগফুরুল লাহুম (তারা ক্ষমাপ্রাপ্ত) হাদীস দিয়ে কিছু লোক ইয়াজিদের নাজাতের স্বপক্ষে দলিল দেয়। কারণ, ইতিহাসের গ্রন্থাদি সাক্ষ্য দেয় যে, সে ঐ দ্বিতীয় দলের অন্তর্ভুক্ত ছিলো এবং সে তাদের সেনাপতি ছিলো। আসলে এই হাদীস দ্বারা যু দ্ধে র আগের করা তার অপরাধ ছাড়া অন্য কিছু মাফ হওয়া সাব্যস্ত হয় না। কারণ, আল্লাহর রাস্তায় যু দ্ধ কাফফারার অন্তর্ভুক্ত। আর কাফফারার রীতি হলো পূর্বের গুনাহ দূর করা, ভবিষ্যতের গুনাহ না। হ্যাঁ, যদি হাদীসে এরকম হতো যে ‘সে কিয়ামত পর্যন্ত ক্ষমাপ্রাপ্ত’ তাহলে তার নাজাত বুঝা যেতো। তা তো কস্মিনকালেও বলা হয়নি।❞

তাই, ❝এই যু দ্ধে র (কন্সট্যান্টিনোপল) পর হুসাইন (রা:) –কে হ ত্যা, মদীনাকে ধ্বংস করা, মদ্যপানের সাথে লেগে থাকা ইত্যাদি জঘন্য যেসব কাজ ইয়াযিদ করেছে, সেসব আল্লাহর কাছে ন্যস্ত থাকবে। অন্যান্য পাপীদের ব্যাপারে প্রচলিত রীতি অনুযায়ী আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন অথবা শাস্তি দিতে পারেন। এরপরও পবিত্র আহলে বাইয়াতের অবমাননাকারী, হারামে সীমালঙ্গনকারী, সুন্নাতের পরিবর্তনকারী সম্পর্কিত বর্ণিত হাদীস উপরোক্ত আম বক্তব্যকে খাস করার জন্য তো রয়েছেই❞ [শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, শারহু তারাজিমি আবওয়াবিল বুখারী, পৃষ্ঠা ৩১-৩২]

“ইয়াযিদকে নিন্দা করার বৈধতা ও বিরুদ্ধবাদীদের যুক্তিখণ্ডন” বইটিতে উপরে উল্লিখিত চারটি মতের মধ্যে ইমাম ইবনুল জাওযী (রাহি.) তৃতীয় মতপোষণ করেন। যারা চতুর্থ মতপোষণ করেন, তাঁদের মতগুলো লা ন ত দেয়া সংক্রান্ত হাদীস ও ইয়াযিদের ইতিহাসের আলোকে তিনি খণ্ডন করেন।

মোট ১৪ টি অনুচ্ছেদে তিনি তাঁর বইটি সাজান। অনুচ্ছেদগুলোর শিরোনাম হলো:

  • যেসব অপরাধীর প্রতি আল্লাহ ও তাঁর রাসূলের (সা:) লা ন ত।
  • ইয়াযিদ বন্দনার পরিণাম।
  • ইয়াযিদের বাইয়াতের প্রতি আহ্বান।
  • ইয়াযিদের প্রতি মুআবিয়া (রা:)-এর উপদেশ।
  • আমির মুআবিয়া (রা:)-এর ইন্তেকাল।
  • মক্কায় ইমাম হুসাইন (রা:)।
  • হুসাইন (রা:) এর মাথা মোবারকের সাথে ইয়াযিদের ধৃষ্টতাপূর্ণ আচরণ।
  • ইয়াযিদের চরিত্র-বিচার।
  • ইয়াযিদের হাতে বাইয়াতে মদীনাবাসীর অস্বীকৃতি
  • হাররার ঘটনা ও ইবনে উকবার মৃত্যু।
  • আব্দুল মুগিসের অযৌক্তিক প্রমাণাদি ও তার খণ্ডন।
  • ইয়াযিদের খেলাফতপ্রাপ্তি অসমর্থিত।
  • অত্যাচারী শাসকের আনুগত্য প্রসঙ্গ।
  • ইমাম হুসাইন (রা:) বিদ্রোহী ছিলেন না।

তৎকালীন সময়েও কেউ কেউ ইয়াযিদকে ‘আমিরুল মু’মিনীন’ বলতো। ইসলামের পঞ্চম খলিফা হিশেবে খ্যাত উমর ইবনে আব্দুল আযিয (রাহি.) যখন শুনলেন এক লোক ইয়াযিদকে ‘আমিরুল মু’মিনীন’ বা বিশ্বাসীদের নেতা বলে অভিহিত করছে, তখন তিনি সে ব্যক্তিকে বিশটি বেত্রাঘাত করার নির্দেশ দিলেন। [ইবনে হাজার হায়তামী, আস সাওয়াইকুল মুহরিকা, পৃষ্ঠা ২২১]

আল্লামা ইবনে কাসির (রাহি.) ইমাম ইবনুল জাওযীর (রাহি.) এই বইয়ের রিভিউ দেন।

তিনি বলেন:

❝(ইয়াযিদের প্রশংসা করতে গিয়ে) আব্দুল মুগিস হাম্বলী তার বইয়ে অনেক আশ্চর্যজনক ও অপ্রচলিত কথা নিয়ে এসেছে। ইবনুল জাওযী তার খণ্ডন করেছেন। তাঁর সে খণ্ডন সঠিক ও যথাযথ হয়েছে।❞ [আল্লামা ইবনে কাসির, আল বিদায়া ওয়ান নিয়াহা: ১২/৩২৮]

  • মূল কিতাব: আর রাদ্দু আলাল মুতাআসসিবিল আনিদ আল মানি মিন যাম্মি ইয়াযিদ❞।
    লেখক: ইমাম আবুল ফারাজ ইবনুল জাওযী (রা:)
  • বইটি বাংলায়: ইয়াযিদকে নিন্দা করার বৈধতা ও বিরুদ্ধবাদীদের যুক্তিখণ্ডন। অনুবাদক: আব্দুল্লাহ যোবায়ের। সম্পাদনা: অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ। প্রকাশনী: ঐতিহ্য।বুক রিভিউ কৃতজ্ঞতাঃ আরিফুল ইসলাম।

লেখাটি শায়েখ আবুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ (হাফি.)-এর অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে ঈষৎ প্রকারন্তর ব্যতিত  হুবহু কপি করা হয়েছে।

তথ্যসূত্র:

  • fb.com/abdulhimd.saifullah
Tags: ধর্ম ও জীবন
Share13Tweet
Previous Post

সুডোকু: সুডোকুর ইতিহাস এবং বিশ্ব সুডোকু দিবস

Next Post

ইসলামে দাস-দাসীর প্রথা এবং প্রচলিত ভুল ধারণা!

এম. এম. হাসান শাওন

এম. এম. হাসান শাওন

এম. এম. হাসান শাওন, 'সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা' থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইসএসসি পাস করেছেন। বর্তমানে তিনি 'বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা'য় আইন বিভাগে অধ্যয়ন করছেন। পড়াশোনার পাশাপাশি তিনি ইসলামী ও জীবনঘনিষ্ঠ নানা বিষয় নিয়ে অধ্যয়ন ও লেখালেখি করতে পছন্দ করেন।

Related Posts

কোরআনের দৃষ্টিতে অশ্লীলতা বা পর্নোগ্রাফি আসক্তি থেকে মুক্তির উপায়

কুরআনের দৃষ্টিতে অশ্লীলতা বা পর্নোগ্রাফি আসক্তি এবং এ থেকে মুক্তির উপায়

এলিয়েন সম্পর্কে ইসলাম: পবিত্র কুরআনের আলোকে এলিয়েনের অস্তিত্ব!

এলিয়েন সম্পর্কে ইসলাম: পবিত্র কুরআনের আলোকে এলিয়েনের অস্তিত্ব!

বাছইকৃত ২০টি গুরুত্বপূর্ণ হাদিস যা জানা জরুরী

বাছইকৃত ২০টি গুরুত্বপূর্ণ হাদিস যা জানা জরুরী

ইলুমিনাতি কী? ইলুমিনাতি সম্পর্কে ইসলামি দৃষ্টিভঙ্গি!

ইলুমিনাতি কী? ইলুমিনাতি সম্পর্কে ইসলামি দৃষ্টিভঙ্গি!

ব্যক্তিত্ব গঠনে সূরা-হুজরাতের নির্দেশনা

আদর্শ ব্যক্তিত্ব গঠনে সূরা-হুজরাতের নির্দেশনা!

প্রিয়তমা স্ত্রী আয়িশা (রাঃ)

প্রিয়তমা স্ত্রী আয়িশা (রাঃ) ও নবিজির প্রেমময় দাম্পত্য জীবন

Please login to join discussion
  • Trending
  • Comments
  • Latest
মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

বাংলা আর্টিকেল লিখে আয়

আর্টিকেল রাইটিং কী? কীভাবে বাংলায় আর্টিকেল লিখে অনলাইনে আয় করবেন?

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

কন্টেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং

কন্টেন্ট রাইটিং জব: আপনার যা জানা প্রয়োজন

কীভাবে পাঠক ফ্রেইন্ডলি আর্টিকেল রাইটিং শিখবেন

কীভাবে একটি মানসম্পন্ন আর্টিকেল লিখতে হয়? -রাইটিং টিপস

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

digibangla24 Official logo

Your trusted platform for breaking news, AI, tech, education, freelancing and exclusive writing opportunities for students & lifelong learners in Bangladesh. At DigiBangla24.com, we are committed to providing readers the latest news, insightful articles, and engaging stories from Bangladesh and worldwide. Our mission is to provide an informative platform where readers can stay informed, entertained, and inspired.

Follow Us

Browse by Category

  • অ্যাপস কর্ণার
  • আন্তর্জাতিক
  • ইতিহাস
  • ইসলামি শিক্ষা
  • কন্টেন্ট রাইটিং
  • কবিতা
  • কৃষি তথ্য
  • খেলাধুলা
  • গল্প
  • চাকরি
  • জাতীয়
  • ডিজিটাল ক্যারিয়ার
  • ডিজিটাল বাংলা
  • ডিজিটাল মার্কেটিং
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম ও জীবন
  • ফ্রিল্যান্সিং
  • বায়োগ্রাফি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিদেশে উচ্চ শিক্ষা
  • বিনোদন
  • বিবিধ
  • ব্লগিং
  • ভ্রমণ
  • মুক্তিযুদ্ধ
  • মোটিভেশন
  • রিভিউ
  • লাইফস্টাইল
  • শিক্ষনীয় উক্তি
  • শিক্ষাঙ্গন
  • সংবাদ
  • সম্পাদকীয়
  • সাহিত্য
  • সেলিব্রেটি
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য ও সেবা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

  • আমাদের সম্পর্কে
  • Contributors
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ

© 2026 Digibangla24

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
  • Login

© 2026 Digibangla24