• আমাদের সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ
DigiBangla24.com
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
DigiBangla24.com
No Result
View All Result
Home বিনোদন

‘নায়লা আজাদ নূপুর’ হলিউডে অভিনয় করা একমাত্র বাংলাদেশি

মোঃ ইব্রাহিম হিমেল by মোঃ ইব্রাহিম হিমেল
in বিনোদন
A A
0
'নায়লা আজাদ নূপুর' হলিউডে অভিনয় করা একমাত্র বাংলাদেশি
71
VIEWS
Share on FacebookShare on Twitter

বিনোদনের একটি জনপ্রিয় মাধ্যম হলো সিনেমা। সেটি হোক আমাদের দেশীয় সিনেমা কিংবা বলিউড, হলিউড সবই আনন্দের সাথে গ্রহণ করেছে বাংলাদেশি দর্শক। আর বাংলাদেশি দর্শকদের সিনেমা দেখার চাহিদা আরো বহুগুন বেড় যায় যখন বাংলাদেশী কোনো অভিনেতা বা অভিনেত্রী অন্য কোনো দেশের সিনেমায় অভিনয় করে। বাংলাদেশি অনেক অভিনেতা এবং অভিনেত্রী কলকাতার বাংলা সিনেমা এবং বলিউড সিনেমায় অভিনয় করেছেন এটা নতুন কিছু নয়। তবে আমাদের দেশের একজন অভিনেত্রী হলিউড সিনেমাতে অভিনয় করেছেন এটা অবশ্যই গর্বের বিষয়। “নায়লা আজাদ নূপুর” হলো  প্রথম  ও একমাত্র বাংলাদেশি যে হলিউড সিনেমায় অভিনয় করেছেন।

নায়লা আজাদ নূপুর -কে হয়তো অনেকই চেনেন। আবার অনেকে হয়তো কখনো তার নামই শোনেননি। নায়লা আজাদ নূপুর ছিলেন ১৯৮০’র দশকে বাংলাদেশের মঞ্চ নাটক এবং টিভি নাটকের একজন পরিচিত মুখ। শুধু মঞ্চ নাটক ও টিভি নাটক নয় তিনি অভিনয় করেছেন অসাধারণ কিছু বাংলাদেশি চলচ্চিত্রে। দেশের নাটক-সিনেমার পাশাপাশি তিনি হলিউড সিনেমাতেও অভিনয় করেছেন।

নায়লা আজাদ নূপুর এর জন্ম ১৯৫৮ সালের ৬ই ফেব্রুয়ারী ঢাকায়। ১৯৭৩ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বানিজ্য বিভাগ থেকে মেধা তালিকায় দেশের প্রথমস্থান অর্জন করেন।

তিনি তার অভিনয় জীবন শুরু করেন মঞ্চ নাটকের মাধ্যমে। ১৯৭৪ সালে রত্নদ্বীপ নাটকের মাধ্যমে টিভি নাটকে তার অভিষেক ঘটে। এই নাটকটি বিটিভি তে প্রচারিত হতো। থিয়েটারের প্রতি তার আগ্রহ ছিলো অনেক।

RelatedPosts

কাজল আগারওয়াল, কাজাল আগারওয়াল, Kajal-aggarwal-digibangla24

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী কাজল আগারওয়াল এর জীবনী

বলিউড ও হলিউডের জনপ্রিয় ৫টি শিক্ষণীয় মুভি

বলিউড ও হলিউডের জনপ্রিয় ৫টি শিক্ষণীয় মুভি

১৯৭৯ সালে ভারতের পুনে থেকে থিয়েটারের উপর ৮ মাসের ডিপ্লোমা কোর্স করেন। কোর্স শেষে তিনি ঢাকায় ফিরে আসেন এবং ঢাকা থিয়েটারে কাজ শুরু করেন।

ঢাকা থিয়েটারের অনেক মঞ্চ নাটকে অভিনয় করেছেন তিনি। নায়লা আজাদ নূপুর ঢাকা থিয়েটারের একজন নিবেদিত কর্মী ছিলেন। তিনি একাধারে একজন অভিনেত্রী, নৃত্যশিল্পী এবং নাট্য নির্দেশক।

চলচ্চিত্রে অভিষেক:

মঞ্চ নাটক ও টিভি নাটকের মতো চলচ্চিত্রেও প্রতিভার ছাপ রাখেন “নায়লা আজাদ নুপুর”। ১৯৮০ সালে সৈয়দ সালাউদ্দীন জাকি’র “ঘুড্ডি” সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। এরপর ১৯৮২ সালে কিংবদন্তি পরিচালক আলমগীর কবির এর “মোহনা” সিনেমায় অভিনয় করেন। এছাড়াও “দহন” ও “শক্তি” নামে দুটি সিনেমায় তাকে দেখা যায়।

উচ্চশিক্ষা এবং হলিউডে অভিনয়:

নায়লা আজাদ নূপুর এর ইচ্ছে ছিল থিয়েটার নিয়ে উচ্চ শিক্ষার। সেই সুযোগ চলে আসে ১৯৮৯ সালে। তিনি স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের অ্যান্টিয়াক ইউনিভার্সিটিতে থিয়েটার নিয়ে পড়তে যান। সেখান থেকে তিনি তার স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন।

পরবর্তীতে ১৯৯৭ সালে তিনি ‘ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া’ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষে তিনি যুক্তরাষ্ট্রেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরুর পর থেকে তিনি বিভিন্ন স্টেজ শো, স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র এবং প্রামাণ্যচিত্রে অভিনয় করা শুরু করেন।

আরও পড়ুনঃ

জনি ডেপ চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র

চার্লি চ্যাপলিন -হাস্যরসাত্মক অভিনয়ের জন্য বিখ্যাত

সালমান শাহ: ক্ষণজন্মা তারুণ্যের নায়কের সংক্ষিপ্ত জীবনী

নায়লা আজাদ নূপুর ১৯৯৮ সালে ‘স্টর্ম ইন দ্য আফটারনুন’ সিনেমায় অভিনয়ের সুযোগ পায়। এই সিনেমার মাধ্যমে হলিউড সিনেমায় অভিষেক ঘটে তার।

‘স্টর্ম ইন দ্য আফটারনুন’ সিনেমায় চারটি কেন্দ্রীয় চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে যার একটিতে অভিনয় করেছেন নায়লা আজাদ নূপুর।

সিনেমাটিতে আমেরিকায় অবস্থানরত ইমিগ্রেন্টদের সামাজিক ও সাংস্কৃতিক সংঘাতের চিত্র তুলে ধরা হয়েছে। হলিউড সিনেমায় সচরাচর যেভাবে বাংলাদেশি ও ভারতীয় ইমিগ্রেন্টদের দেখানো হয় এই সিনেমায় তা দেখানো হয়েছে সম্পূর্ণ ভিন্নভাবে। এই সিনেমায় অভিনয় করার মাধ্যমেই প্রথম বাংলাদেশি হিসেবে হলিউড সিনেমায় অভিনয় করার কৃতিত্ব অর্জন করেন নায়লা আজাদ নূপুর।

তিনি হলিউডে ব্যাপকভাবে পরিচিতি পায় ২০০৯ সালে ‘ক্রসিং ওভার’ সিনেমায় অভিনয় করার মাধ্যমে। ‘ক্রসিং ওভার’ সিনেমাটি পরিচালনা করেন ওয়েন ক্র্যামার এবং সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন জনপ্রিয় হলিউড তারকা হ্যারিসন ফোর্ড।

এই সিনেমার কাহিনী গড়ে উঠেছে আমেরিকায় সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে। এছাড়াও যুক্তরাষ্ট্রে বসবাসরত বিভিন্ন দেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের জীবন তুলে ধরা হয়েছে।

এমনই একটি বাংলাদেশি অভিবাসীদের পরিবারের সদস্য নায়লা আজাদ নূপুর। তার চরিত্রটির নাম রোকেয়া জাহাঙ্গীর। সিনেমাটিতে বেশ কিছু বাংলা সংলাপও রয়েছে।

সিনেমার পাশাপাশি নায়লা আজাদ নূপুর হলিউডের দু’টি জনপ্রিয় টিভি সিরিজে অভিনয় করেছেন। ফক্স টিভির ‘লাই টু মি’ সিরিজে ছোটো একটি চরিত্রে দেখা গিয়েছে তাকে।

কাজ সমূহঃ

নায়লা আজাদ নূপুর স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থাকলেও মাঝে মাঝে ছুটিতে দেশে এসে বেশ কয়েকটি নাটক ও সিনেমায় অভিনয় করেছেন।

অভিনিত সিনেমা সমূহঃ

ঘুড্ডি’ (১৯৮০), ‘মোহনা’ (১৯৮৩), ‘দহন’ (১৯৮৫), ‘কিত্তনখোলা’ (২০০০), ‘ঘাসফুল’ (২০১৫), ‘বাঙালি বিউটি’ (২০১৮) ইত্যাদি।

টিভি নাটক সমূহঃ

‘রত্নদ্বীপ’ (১৯৭৪), ‘নিশিত তৃষ্ণায়’ (১৯৮০), ‘আওরঙ্গজেব’ (১৯৮২), ‘আয়না’ (১৯৮২) ‘শেষ বংশধর’, ‘ভালোবাসি ঘাস’, ‘কোথায় যাব আমি কীসের বিচার চাইবো’, ‘ক্যাক্টাস’, ‘যাদুর শহর’ (২০১১), ইতি বৃত্তান্ত (২০১৫) ইত্যাদি।

মঞ্চ নাটক সমূহঃ

‘কেরামত মঙ্গল’, ‘শকুনতলা’, ‘মুন্তাসির ফ্যান্টাসি’, ‘ফণীমনসা’, ‘কিত্তনখোলা’ ইত্যাদি।

দীর্ঘ ২৫ বছর যুক্তরাষ্ট্রে প্রবাস জীবন কাটিয়ে নায়লা আজাদ নূপুর ২০১৪ সালে স্থায়ীভাবে বসবাসের জন্য বাংলাদেশে ফিরে আসেন। বর্তমানে তিনি দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন।

এছাড়াও একটি ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মে আর্ট ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন তিনি। পাশপাশি তিনি বেশ কিছু মঞ্চ নাটকের নির্দেশনা দিয়েছেন। তাঁর অভিনীত ‘প্রতিরুদ্ধ’ সিনেমাটি বর্তমানে প্রক্রিয়াধীন আছে।

দেশে যদি যথাযথ কাজের সুযোগ পান তাহলে আর যুক্তরাষ্ট্রে ফিরবেন না “নায়লা আজাদ নূপুর”। দেশেই তিনি ভালো কাজের সুযোগ পাক এবং এগিয়ে নিয়ে যাক আমাদের সাংস্কৃতিক মাধ্যমকে এই কামনাই আমরা করি। অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা রইলো হলিউডে অভিনয় করা প্রথম বাংলাদেশি অভিনেত্রী নায়লা আজাদ নূপুর এর জন্য।

Tags: চলচ্চিত্রচলচ্চিত্র অভিনেত্রীবলিউডহলিউড
Share1Tweet
Previous Post

পবিত্র মাহে রমজান সম্পর্কে আল-কুরআন ও হাদিসের বক্তব্য

Next Post

বাংলাদেশি যুবকের কোরিয়ান সিনেমার নায়ক হবার গল্প

মোঃ ইব্রাহিম হিমেল

মোঃ ইব্রাহিম হিমেল

মোঃ ইব্রাহিম হিমেল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র। লেখাপড়ার পাশাপাশি তিনি বিভিন্ন বিষয়ের উপর আর্টিকেল লিখতে পছন্দ করেন।

Related Posts

কাজল আগারওয়াল, কাজাল আগারওয়াল, Kajal-aggarwal-digibangla24

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী কাজল আগারওয়াল এর জীবনী

বলিউড ও হলিউডের জনপ্রিয় ৫টি শিক্ষণীয় মুভি

বলিউড ও হলিউডের জনপ্রিয় ৫টি শিক্ষণীয় মুভি

কীর্তি সুরেশ

কীর্তি সুরেশ এর বায়োগ্রাফি ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী

সালমান শাহ: ক্ষণজন্মা তারুণ্যের নায়কের সংক্ষিপ্ত জীবনী

সালমান শাহ: ক্ষণজন্মা তারুণ্যের নায়কের সংক্ষিপ্ত জীবনী

নিধি আগারওয়াল

নিধি আগারওয়াল একজন ইন্ডিয়ান চলচ্চিত্র অভিনেত্রী

মাহবুব আলম পল্লব

বাংলাদেশি যুবকের কোরিয়ান সিনেমার নায়ক হবার গল্প

Please login to join discussion
  • Trending
  • Comments
  • Latest
মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

বাংলা আর্টিকেল লিখে আয়

আর্টিকেল রাইটিং কী? কীভাবে বাংলায় আর্টিকেল লিখে অনলাইনে আয় করবেন?

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

কন্টেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং

কন্টেন্ট রাইটিং জব: আপনার যা জানা প্রয়োজন

কীভাবে পাঠক ফ্রেইন্ডলি আর্টিকেল রাইটিং শিখবেন

কীভাবে একটি মানসম্পন্ন আর্টিকেল লিখতে হয়? -রাইটিং টিপস

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

digibangla24 Official logo

Your trusted platform for breaking news, AI, tech, education, freelancing and exclusive writing opportunities for students & lifelong learners in Bangladesh. At DigiBangla24.com, we are committed to providing readers the latest news, insightful articles, and engaging stories from Bangladesh and worldwide. Our mission is to provide an informative platform where readers can stay informed, entertained, and inspired.

Follow Us

Browse by Category

  • অ্যাপস কর্ণার
  • আন্তর্জাতিক
  • ইতিহাস
  • ইসলামি শিক্ষা
  • কন্টেন্ট রাইটিং
  • কবিতা
  • কৃষি তথ্য
  • খেলাধুলা
  • গল্প
  • চাকরি
  • জাতীয়
  • ডিজিটাল ক্যারিয়ার
  • ডিজিটাল বাংলা
  • ডিজিটাল মার্কেটিং
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম ও জীবন
  • ফ্রিল্যান্সিং
  • বায়োগ্রাফি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিদেশে উচ্চ শিক্ষা
  • বিনোদন
  • বিবিধ
  • ব্লগিং
  • ভ্রমণ
  • মুক্তিযুদ্ধ
  • মোটিভেশন
  • রিভিউ
  • লাইফস্টাইল
  • শিক্ষনীয় উক্তি
  • শিক্ষাঙ্গন
  • সংবাদ
  • সম্পাদকীয়
  • সাহিত্য
  • সেলিব্রেটি
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য ও সেবা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

  • আমাদের সম্পর্কে
  • Contributors
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ

© 2026 Digibangla24

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
  • Login

© 2026 Digibangla24