• আমাদের সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ
DigiBangla24.com
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
DigiBangla24.com
No Result
View All Result
Home তথ্য ও প্রযুক্তি

মাইক্রোসফট অফিস বা এম.এস অফিস এর আদ্যোপান্ত

মিকাদাম রহমান by মিকাদাম রহমান
in তথ্য ও প্রযুক্তি
A A
0
Microsoft-Office
33
VIEWS
Share on FacebookShare on Twitter

মাইক্রোসফট অফিস (এম.এস অফিস)- বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে এর জুড়ি নেই। অফিস কিংবা শিক্ষা প্রতিষ্ঠান, সুপার শপ কিংবা গার্মেন্টস সব জায়গায় মাইক্রোসফট অফিসের কোনো না কোনো সফটওয়্যারের ব্যবহার রয়েছে। শুধু ব্যবহার রয়েছে বললে ভুল হবে, মাইক্রোসফট অফিস ছাড়া কোনো প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক কাজ করা রীতিমত অসম্ভব।

মাইক্রোসফট অফিস একটি অফিস স্যুট যেটি মূলত যাত্রা শুরু করে ডেস্কটপ অ্যাপ্লিকেশন হিসেবে। এটি মাইক্রোসফট উইন্ডোজ সার্ভার ও পরিষেবা এবং ম্যাক অপারেটিং সিস্টেমের একটি অফিস স্যুট। এটির প্রথম ঘোষণা দেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা বিল গেটস। ১লা আগস্ট, ১৯৮৮ সালে লাস ভেগাসে প্রথম অফিসিয়ালি লঞ্চ করা হয়। প্রথমে এটি মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল ও মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট এর একটি সম্মিলিত বান্ডেল হিসাবে ছিল।

এটি সি++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে বিনির্মিত হয়েছে। এটি ১০২ টি ভাষা উপলব্ধির সক্ষমতা রাখে যার মধ্যে ৪০ টি স্থায়ী ভাষা অন্তর্ভূক্ত।

চলুন, আজ কথা বলা যাক মাইক্রোসফট বা এম.এস অফিস এর অন্তর্ভূক্ত সফটওয়্যার এবং সেসবের কাজ নিয়ে।

RelatedPosts

বিশ্বের সেরা ১০টি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম

বিশ্বের সেরা ১০টি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম

শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ৬টি শিক্ষা সহায়ক অ্যাপস

শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ৬টি শিক্ষা সহায়ক অ্যাপস

১. মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট (MS PowerPoint)

মাইক্রোসফটের অন্যতম জনপ্রিয় একটি এপ্লিকেশন সফটওয়্যার মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট। মূলত মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট মাইক্রোসফট কোম্পানির তৈরি একটি স্লাইড শো উপস্থাপনা প্রোগ্রাম। মাইক্রোসফট অফিস স্যুটের অংশ হিসাবে এটি চালু হয় ২২ মে, ১৯৯০।

দ্রুত কোনো স্লাইড তৈরী করতে এর জুড়ি নেই। মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট ব্যবহার করে অফিসের গুরুত্বপূর্ণ মিটিং এ অফিসিয়াল এক্টিভিটি স্লাইড আকারে শেয়ার, কিংবা বিশ্ববিদ্যালয়ের প্রেজেন্টেশন তৈরী- সব কিছুই খুব সহজে করা সম্ভব।

এম.এস পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটিতে অসংখ্য কাস্টমাইজ করা ফিচার রয়েছে। রেডিমেট অসংখ্য স্লাইড টেমপ্লেট আছে। সেসব টেমপ্লেট ব্যবহার করে খুব সহজেই মোটামোটি দৃষ্টিনন্দন উপস্থাপনা তৈরী করা সম্ভব।

মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ফাইল এক্সটেনশন হলো .pptx । অর্থ্যাৎ, একটা পাওয়ারপয়েন্ট স্লাইডের ফাইলটি পিপিটিএক্স ফাইল হিসেবে সেভ থাকে। কাজ করতে করতে কখনো বিরতির প্রয়োজন হলে ফাইল সেভ করে পরবর্তীতে এডিটের সুযোগ রয়েছে।

ব্যবহারকারীদের কথা মাথায় রেখে মাইক্রোসফট তাদের মহামূল্যবান এই সফটওয়্যারটি এন্ড্রয়েড এপ্লিকেশন ডাউনলোডের জনপ্রিয় প্লাটফর্ম প্লেস্টোরেও আপলোড করেছে। মোবাইল ফোনেও সীমিত কিছু ফিচার ব্যবহার করে এই অ্যাপটি চালাতে পারবেন ব্যবহারকারীরা।

২. মাইক্রোসফট ওয়ার্ড ( ‍MS Word)

মাইক্রোসফট ওয়ার্ড (ইংরেজি: Microsoft Word) মাইক্রোসফটের তৈরি করা একটি ওয়ার্ড প্রসেসর। এটি ১৯৮৩ সালে জেনিক্স সিস্টেমের জন্য মাল্টি-টুল ওয়ার্ড নামে বাজারে ছাড়া হয়।

পরবর্তীকালে আইবিএমসহ বিভিন্ন প্লাটফর্মের জন্য ছাড়া হয় যেমন: ডস (১৯৮৩) অ্যাপল ম্যাকিন্টশ-এর ম্যাক ওএস (১৯৮৫), এটিএন্ডটি ইউনিক্স পিসি (১৯৮৫) ইত্যাদি এবং মাইক্রোসফট উইন্ডোজ (১৯৮৯)। বাণিজ্যিকভাবে স্বতন্ত্র পণ্য বা মাইক্রোসফট অফিস এর সঙ্গে মুক্তি পায়। সীমিত বৈশিষ্ট্য নিয়ে অফিস ভিউয়ার এবং অফিস অনলাইন চালু আছে।

মাইক্রোসফট ওয়ার্ড-এ তিন ধরনের পাসওয়ার্ড সুবিধা আছে-

১. ডকুমেন্ট খোলার জন্য পাসওয়ার্ড
২. ডকুমেন্ট পরিবর্তনের জন্য পাসওয়ার্ড
৩. ডকুমেন্ট বিন্যাস এবং সম্পাদনার পাসওয়ার্ড

মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার ছাড়া ওয়ার্ড ফাইল তৈরী করা সম্ভব নয়। এর মূল সুবিধা হলো পাওয়ারপয়েন্টের মত অসংখ্য ইন বিল্ট ফিচার রয়েছে এই সফটওয়্যারটিতে। এই সফটওয়্যার ব্যবহার করে চটজলদি কোনো দরকারি তথ্য ফাইল আকারে সেভ করে রাখা যায়। দরকারি সময়ে দ্রুত খুঁজে পেতেও এর জুড়ি নেই।

মাইক্রোসফট ওয়ার্ডের এক্সেনশন হলো .docx। অর্থ্যাৎ কোনো ওয়ার্ড ফাইলের রিনেম যদি “File-1” করা হয়, তাহলে সেটা “Fille-1.docx” এই নামে ফাইল এক্সটেনশন সহ সেভ হবে।

বিভিন্ন শর্ট নোট তৈরী, অফিসিয়াল স্টেটমেন্ট তৈরী, বড় লেখা কম ফাইল সাইজে শেয়ার করার জন্য এবং নানা রকম ফন্ট, ডিজাইন ব্যবহার করে সুবিধা পাওয়ার দিক দিয়ে এই সফওয়্যারটির বিকল্প নেই।

মাইক্রোসফট এই সফটওয়্যারটিরও জনপ্রিয়তা এবং ব্যবহারকারীদের কথা মাথায় রেখে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলার জন্য প্লেস্টোরে এই সফটওয়্যারটি বিনামূল্যে ডাউনলোডের সুযোগ করে দিয়েছে।

৩. মাইক্রোসফট এক্সেল (MS Excel)

মাইক্রোসফট এক্সেল (ইংরেজি: Microsoft Excel) মাইক্রোসফটের উন্নয়ন করা একটি স্প্রেডশিট প্রোগ্রাম। এর ম্যাকওএস, উইন্ডোজ এবং মোবাইল অপারেটিং সিস্টেম আইওএস ও অ্যানড্রয়েড সংস্করণ রয়েছে। সফটওয়্যারটি বিশাল একটি ব্যবহারকারী ভীত রয়েছে।

এক্সেলে হিসাব-নিকাশ, চিত্রায়নের হাতিয়ার, পিভট টেবিল, ম্যাক্রো প্রোগ্রামিং ভাষাসহ বেশ অনেক সুবিধা রয়েছে। এক্সেল সবগুলো প্ল্যাটফর্মেই বিস্তৃতভাবে ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে ১৯৯৩ সালে ৫ম সংস্করণ থেকে এক্সেল তৎকালীন ইন্ডাস্ট্রি প্রামাণিক লোটাস ১-২-৩ এর জায়গা দখল করে নেয়। এক্সেল মাইক্রোসফটের অফিস স্যুটের অংশ।

আরও পড়ুনঃ ছাত্রজীবন থেকেই শুরু হোক ফ্রিল্যান্সিং

মাইক্রোসফট এক্সেলের ব্যবহার সবচেয়ে বেশি হয় বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে। কর্মীদের আয় ব্যয়ের যাবতীয় হিসাব, বেতন ভাতার হিসাব, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের রেজাল্টের শিট তৈরী, সেসব সংরক্ষণ এরকম নানাবিধ কাজে সফটওয়্যারটি দানবীয় ভূমিকা পালন করে।

মাইক্রোসফট এক্সেলে বিভিন্ন সূত্র রয়েছে যেগুলো ব্যবহার করে শর্ট কাটে বিভিন্ন কাজ স্বল্প সময়ে করা সম্ভব।শুধু তাই নয়, এক্সেল ব্যবহার করে সহজেই বিশাল ডাটা ভান্ডার থেকে কোনো প্রয়োজনীয় ডাটা নিমিষেই বের করে ফেলা সম্ভব। চিরায়ত পদ্ধতিতে ফাইল ঘেটে তথ্য বের করার যন্ত্রণা থেকে মুক্তির জন্য মানব সমাজের পক্ষ থেকে মাইক্রোসফট এক্সেলকে একটা ধন্যবাদ দেওয়াই যায়।

মাইক্রোসফট এক্সেলেরও এন্ড্রয়েড অপারেটিং প্লাটফর্মের বিশ্বস্ত ডাউনলোড ফোরাম প্লেস্টোরে অ্যাপ্লিকেশন রয়েছে। ব্যবহারকারীরা তাদের মোবাইলে সহজেই ব্যবহার করে টুকটাক কাজ সম্পন্ন করতে পারেন।

৪. মাইক্রোসফট ওয়াননোট (Microsoft Onenote)

মাইক্রোসফট ওয়াননোট একটি বিনামূল্যের নোট গ্রহণ প্রোগ্রাম। এটা নোট (হাতে লেখা বা টাইপ করা), অঙ্কন, সংবাদপত্রের কেটে রাখা অংশ এবং অডিও কমেন্ট্রি ধারণ করে। সেভ করা নোট ইন্টারনেট বা নেটওয়ার্কের মাধ্যমে অন্য ওয়াননোট ব্যবহারকারীদের সাথে ভাগ করা যেতে পারে।

এই সফটওয়্যারটি বহুমাত্রিক কাজে কাজের ভিন্নতার উপর নির্ভর করে ব্যবহার করা যায়। মাইক্রোসফট অফিসের অন্যান্য সফটওয়্যারগুলোর তুলনায় কিছুটা অপরিচিত এই সফটওয়্যারটিও বেশ কাজের।

৫. মাইক্রোসফট আউটলুক (Microsoft Outlook)

মাইক্রোসফট আউটলুক (আউটলুক এক্সপ্রেসের সঙ্গে বিভ্রান্ত করা যাবে না) একটি ব্যক্তিগত তথ্য ম্যানেজার। উইন্ডোজ ম্যাসেজিং, মাইক্রোসফট মেইল এবং শিডিউল ++ এর প্রতিস্থাপক হিসেবে অফিস ৯৭ ভার্সন থেকে এর যাত্রা শুরু হয়। এতে ই- মেইল ক্লায়েন্ট, ক্যালেন্ডার, টাস্ক ম্যানেজার এবং এড্রেস বুক অন্তর্ভুক্ত করা হয়েছে।

মাইক্রোসফট আউটলুকের একাউন্ট খোলার সময় আপনি চাইলে এক্সটেনশনে আউটলুকের জায়গায় হটমেইলও ইউজ করতে পারবেন।

Example: [email protected] এর জায়গায় [email protected] ব্যবহারের সুযোগ রয়েছে।

এটিও মাইক্রোসফট ওয়াননোটের মত তেমন জনপ্রিয় না হলেও খুবই ইউজার ফ্রেন্ডলি একটি সফটওয়্যার এবং গ্রাহক সন্তুষ্টির তুঙ্গে উঠার প্রেক্ষিতে এর জুড়ি নেই।

যাই হোক, মোটামোটি মাইক্রোসফট অফিসের খুঁটিনাটি এবং সংশ্লিষ্ট সফটওয়্যার এবং তাদের কাজ নিয়ে আমরা জানলাম। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে এবং ভালো প্রতিষ্ঠানে কর্মরত হতে হলে এসব অফিস সফটওয়্যার সম্পর্কে স্বচ্ছ জ্ঞান থাকা অত্যাবশ্যক। আমাদের সবার উচিত মাইক্রোসফট অফিসের আদ্যোপান্ত জেনে যারা এখনো এর সফটওয়্যারগুলোর ব্যবহার জানেননা, তাদের স্বপ্রণোদিত হয়ে ব্যবহার শিখে ফেলা উচিত।

তথ্যসূত্রঃ উইকিপিডিয়া (Wikipedia) এবং কোরা (Quora)

Tags: অফিসমাইক্রসফট এক্সেলমাইক্রোসফটমাইক্রোসফট ওয়ার্ডমাইক্রোসফট পাওয়ারপয়েন্ট
Share1Tweet
Previous Post

বাংলাদেশের উচ্চতম সাতটি পর্বতশৃঙ্গ সম্পর্কে জানুন

Next Post

বাঙালির স্ট্রিট ফুড সমাচারঃ স্ট্রিট ফুড বাঙালির ক্ষয়িষ্ণু কালচারের অংশ

মিকাদাম রহমান

মিকাদাম রহমান

মিকাদাম রহমান (ফিদা) বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। একাডেমিক পড়াশোনার পাশাপাশি টেকনোলজি বিষয়ক রিভিউ, সাহিত্য চর্চা এবং বিভিন্ন বিষয়ের উপর আর্টিকেল লেখালেখির মাধ্যমে অবসর সময়ে ফ্রিল্যান্সিং করছেন।

Related Posts

বিশ্বের সেরা ১০টি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম

বিশ্বের সেরা ১০টি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম

শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ৬টি শিক্ষা সহায়ক অ্যাপস

শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ৬টি শিক্ষা সহায়ক অ্যাপস

মোবাইল ফোনে কার্টুন ভিডিও তৈরি আয় করুন

মোবাইল ফোনে কার্টুন ভিডিও বানিয়ে আয় করুন

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (AI): আশির্বাদ নাকি অভিশাপ?

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (AI): আশির্বাদ নাকি অভিশাপ?

ট্রোজান ভাইরাস বা ট্রোজান হর্স কি

ট্রোজান ভাইরাস বা ট্রোজান হর্স কি? কিভাবে এর থেকে পরিত্রান পাবেন?

সামাজিক মাধ্যম আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে?

সামাজিক মাধ্যম আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে?

Please login to join discussion
  • Trending
  • Comments
  • Latest
মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

বাংলা আর্টিকেল লিখে আয়

আর্টিকেল রাইটিং কী? কীভাবে বাংলায় আর্টিকেল লিখে অনলাইনে আয় করবেন?

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

কন্টেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং

কন্টেন্ট রাইটিং জব: আপনার যা জানা প্রয়োজন

কীভাবে পাঠক ফ্রেইন্ডলি আর্টিকেল রাইটিং শিখবেন

কীভাবে একটি মানসম্পন্ন আর্টিকেল লিখতে হয়? -রাইটিং টিপস

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

digibangla24 Official logo

Your trusted platform for breaking news, AI, tech, education, freelancing and exclusive writing opportunities for students & lifelong learners in Bangladesh. At DigiBangla24.com, we are committed to providing readers the latest news, insightful articles, and engaging stories from Bangladesh and worldwide. Our mission is to provide an informative platform where readers can stay informed, entertained, and inspired.

Follow Us

Browse by Category

  • অ্যাপস কর্ণার
  • আন্তর্জাতিক
  • ইতিহাস
  • ইসলামি শিক্ষা
  • কন্টেন্ট রাইটিং
  • কবিতা
  • কৃষি তথ্য
  • খেলাধুলা
  • গল্প
  • চাকরি
  • জাতীয়
  • ডিজিটাল ক্যারিয়ার
  • ডিজিটাল বাংলা
  • ডিজিটাল মার্কেটিং
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম ও জীবন
  • ফ্রিল্যান্সিং
  • বায়োগ্রাফি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিদেশে উচ্চ শিক্ষা
  • বিনোদন
  • বিবিধ
  • ব্লগিং
  • ভ্রমণ
  • মুক্তিযুদ্ধ
  • মোটিভেশন
  • রিভিউ
  • লাইফস্টাইল
  • শিক্ষনীয় উক্তি
  • শিক্ষাঙ্গন
  • সংবাদ
  • সম্পাদকীয়
  • সাহিত্য
  • সেলিব্রেটি
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য ও সেবা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

  • আমাদের সম্পর্কে
  • Contributors
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ

© 2026 Digibangla24

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
  • Login

© 2026 Digibangla24