• আমাদের সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ
DigiBangla24.com
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
DigiBangla24.com
No Result
View All Result
Home স্বাস্থ্য ও সেবা

রক্তদান: মানবতার সর্বোৎকৃষ্ট উদাহরণ বা সর্বশ্রেষ্ঠ সেবা

পায়েল মিত্র by পায়েল মিত্র
in স্বাস্থ্য ও সেবা
A A
0
রক্তদান: মানবতার সর্বোৎকৃষ্ট উদাহরন বা সর্বশ্রেষ্ঠ সেবা
14
VIEWS
Share on FacebookShare on Twitter

মানবিকতা শব্দটি যত প্রকট এর চেয়ে মানবিকতার সন্ধান পাওয়া এখন ঠিক ততটাই দূর্লভ । মানবিকতা বলতে আমরা সাধারনত কিছু দান বা কিছু ত্যাগ করে অন্যের উপকারে আসাকে বুঝি । ঠিক সেরকমি একটি বিষয় হলো রক্তদান ।

রক্তদানকে সর্বশ্রেষ্ঠ সেবা বা মানবতার সর্বোৎকৃষ্ট উদাহরণ বলা যায় । নিসঃন্দেহে এটি একটি মহৎ কাজ । কারন আমার আপনার রক্তদানের মাধ্যমে বেচেঁ যেতে পারে একটি প্রান । চলুন তাহলে আজকে আমরা জেনে নেই রক্তদান সম্পর্কে বিস্তারিত-

রক্ত কি এবং রক্তের কাজ:

রক্ত এক ধরনের যোজক কলা এবং দেহের অভ্যন্তরে পরিবহনযোগ্য অস্বচ্ছ লাল তরল জাতীয় পদার্থ । রক্ত ৩ ধরনের রক্তকনিকা দিয়ে তৈরি ।

১। লোহিত রক্ত কনিকা
২। শ্বেত রক্ত কনিকা
৩। অনুচক্রিকা

RelatedPosts

প্যাকেটজাত দুধের মেয়াদ শেষ !! ফেলে দেবেন? নাকি ব্যবহারযোগ্য ??

প্যাকেটজাত দুধের মেয়াদ শেষ !! ফেলে দেবেন? নাকি ব্যবহারযোগ্য ??

ওযুতে মুজার উপর মাসেহ করা

ওযুতে মুজার উপর মাসেহ করা: এ বিষয়ে একটি মধ্যমপন্থী সমাধান!

লোহিত রক্ত কনিকায় হিমোগ্লোবিন নামক এক ধরনের রঞ্জক পদার্থের কারনে মূলত রক্তের রঙ লাল হয় । রক্ত শীরা ও ধমনীর মাধ্যমে হৃদপিন্ড , ফুসফুস সহ দেহের অন্য সব অঙ্গে পরিবাহিত হয়।

লোহিত রক্তকনিকা গুলো সারা দেহে অক্সিজেন যুক্ত রক্ত পৌঁছে দেয় এবং দেহে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড বহন করে ফুসফুসে নিয়ে আসে । পরে ফুসফুসের মাধ্যমে তা বাইরে নির্গত হয় ।

শ্বেত রক্ত কনিকাগুলো দেহের জীবানুর সাথে লড়াই করে দেহকে সুস্থ রাখে । অনুচক্রিকার প্রধান কাজ রক্ত জমাট বাধাঁ ।

এছাড়া দেহের বিভিন্ন অংশে উৎপন্ন বর্জ পদার্থগুলো রক্তের মাধ্যেমে কিডনিতে পৌঁছায় । রক্ত দেহের তাপীয় ভারসম্য বজায় রাখে । রক্তের মাধ্যমে দেহের প্রতিটি কোষ এবং টিস্যু পর্যাপ্ত খাদ্য এবং অক্সিজেনের সরবরাহ পায় ।

রক্ত দরকার হয় কখন:

আমাদের দেহে পর্যাপ্ত রক্ত থাকলেও কখনো কখনো রক্তের দরকার হয়ে পড়ে। যেমন ছোট বড় যে কোন দুর্ঘটনায় দেহের কোন অঙ্গ থেকে প্রচুর রক্তপাত হলে তাৎক্ষণিক রক্তের দরকার হয় ।

যে কোন অস্ত্র পাচারে রক্তের প্রয়োজন হয় । সন্তান প্রসবের সময় বেশির ভাগ মহিলাদেরই রক্তের দরকার হয় , তাছাড়া ঋতুচক্র চলাকালীন সময়ে অতিরক্ত রক্তপাত হলে তখন শরীরে রক্ত দেয়ার দরকার পরে ।

ক্যান্সারের মত মরনব্যাধি সহ, যে কোন ছোট টিউমার, ক্ষত ইত্যাদি চিকিৎসায় ও রক্তের দরকার হয় ।

এছাড়া অনেকের রক্তস্বল্পতার সৃষ্টি হলেও রক্ত নেয়ার প্রয়োজন হয়। যারা থ্যালাসেমিয়া রোগী তাদের প্রচুর রক্তের দরকার হয় ।

রক্তের গ্রুপ জানার প্রয়োজনীয়তা:

কার কখন কিসের প্রয়োজন হয় তা জানা মুশকিল । তাই প্রত্যেকের উচিত যার যার ব্লাড গ্রুপ জেনে নেয়া । মুলত ৪ ধরনের রক্তের গ্রুপ রয়েছে-

  • A পজেটিভ , A নেগেটিভ
  • B পজেটিভ , B নেগেটিভ
  • AB পজেটিভ , AB নেগেটিভ
  • O পজেটিভ , O নেগেটিভ

এর মধ্যে ব্লাডগ্রুপ ‘O’ কে সার্বজনীন রক্তদাতা এবং ‘AB’ কে সার্বজনীন রক্তগ্রহীতা বলা হয় । বিপদের সময় যেন দ্রুত সেবা নেয়া বা দেয়া যায় তাই সবার উচিত নিকটস্থ কোন হাসপাতাল বা ক্লিনিক থেকে নিজের রক্তের গ্রুপ জেনে নেয়া । এখন অনেক সেবামূলক প্রতিষ্ঠান বা কোন সংস্থা থেকেও বিনামূল্যেও রক্তের গ্রুপ জানা যায় ।

কারা রক্ত দিতে পারনেন এবং কারা পারবেন না:

রক্তদানের জন্য প্রথমেই রক্তদাতার সুস্থতা নিশ্চিত করতে হবে । মূলত ১৮ থেকে ৬০ বছর বয়সের যে কোন সুস্থ স্বাভাবিক ব্যাক্তি রক্তদান করতে পারেন। রক্তদানের সাথে দেহের ওজন ও হিমোগ্লোবিনের সামঞ্জস্য থাকাটা জরুরি ।

নারী পুরুষ উভয়েই রক্তদান করাতে পারে তবে পুরুষের ক্ষেত্রে ওজন ৪৮-৫০ বা তার বেশি এবং নারীর ক্ষেত্রে ৪৫ বা তার বেশি হওয়া আবশ্যক ।

রক্তদানের সময় দেশের তাপমাত্রা ১০০ এর নিচে থাকতে হবে । মেয়েদের রক্তদানের সময় ঋতুচক্রের সময়ের ব্যাপারটিতে বিশেষ নজর রাখতে হবে ।

আরও পড়ুনঃ

রক্তদান -রক্তদানের আগে যে বিষয়গুলো অবশ্যই জানতে হবে

অ্যানিমিয়া বা রক্তশূন্যতা কি কেন লক্ষণ ও প্রতিকার

যাদের রক্তে হিমোগ্লোবিনের পরিমান প্রতি ডেসিলিটারে ১৪-১৫ গ্রাম তারা রক্ত দান করতে সক্ষম হবে ।

এছাড়া বিভিন্ন মাদকদ্রব্য সেবনকারী বিশেষ করে যারা ইনজেকশনের মাধ্যমে মাদক নিয়ে থাকেন তাদের অবশ্যই রক্তদান থেকে বিরত থাকা উচিত ।

একদন খালি পেটে বা একদম ভরা পেটে কখনোই রক্ত দেয়া যাবে না , হালকা কিছু খাবার খেয়ে তারপর রক্তদান করতে হবে । তাছাড়া যাদের হাঁপানি, শ্বাসকষ্ট, হাই ব্লাড প্রেসারের মত জটিল রোগ রয়েছে তারা কোন ভাবেই রক্ত দান করতে পারবে না ।

রক্তদান পূর্বের সাবধানতা:

রক্তদানের জন্য ব্যাবহার করা সিরিঞ্জটি নতুন বা পরিষ্কার কিনা তা দেখে নিতে হবে । অন্যের ব্যবহার করা অপরিষ্কার সিরিঞ্জ দিয়ে রক্তদান করা যাবেনা । রক্তের ব্যাগটিতে কোনরকম ছিদ্র আছে কিনা তা নিশ্চিত হয়ে নিতে হবে । ভুল উপায়ে রক্ত নিচ্ছে কিনা তা যাচাই করে নিতে হবে ।

রক্তদান পরবর্তী করনীয়:

একবার রক্তদানে প্রায় ৪৫০ মিলিলিটারের মত রক্ত দেহ থেকে বের হয়ে যায় তাই স্বাভাবিক ভাবেই রক্তচাপ কমে যায় । তাই বেশির ভাগ ক্ষেত্রেই মাথা ঘুরানো বা খারাপ লাগা অনুভব হয় ।

রক্তদান শেষে কোনকিছুতে তাড়াহুড়ো করা যাবেনা এতে হিতে বিপরীত হতে পারে । এজন্য রক্তদান শেষে কমপক্ষে ১০ মিনিট শুয়ে বিশ্রাম নেয়া উচিত এবং হাঁটাহাঁটি, দৌড়ঝাপ বা অন্য কোন কাজ না করা উচিত । এতে প্রেসার অনেকটা স্বাভাবিক পর্যায়ে চলে আসে । রক্তদানের পরে পর্যাপ্ত পানি বা তরল পদার্থ পান করতে হবে । আয়রন যুক্ত খবার খেতে হবে ।

রক্তদান কি ভীতিকর:

রক্ত দিতে ভয় হয় এমন কথার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত । কিন্তু রক্তদানের সাথে শরীরের ক্ষতি হওয়ার কোন সম্পর্ক নেই ।

আমাদের দেশে পরিবার থেকেই রক্তদান ভীতিকর এরকম ভূল শিক্ষা দেয়া হয় কিন্তু বিশ্বের উন্নত দেশগুলোতে স্বেচ্ছায় রক্তদান করে প্রায় প্রতিটি সুস্থ মানুষ । ওজন, বয়স এবং শরীর ঠিক থাকলে যে কেউ রক্ত দিয়ে অন্যকে বাচাঁতে পারে এতে ভয় পাওয়ার ইছু নেই বরং এটি একটি মহান কাজ । তাই নিজে রক্ত দিন এবং অন্যকে রক্তদানে উৎসাহী করুন ।

রক্তদানের উপকারীতা:

লোহিত রক্ত কনিকার গড় আয়ু প্রায় ১২০ দিন বা চার মাস । অর্থাৎ প্রতি চার মাস অন্তর আমাদের দেহে নতুন রক্তকনিকার সৃষ্টি হয় । এজন্য প্রতি ৪ মাসে একবার রক্তদান করা যায় এবং এতে করে হাড়ের লাল অস্থিমজ্জা থেকে রক্ত কনিকা তৈরির হার আরও বেড়ে যায় এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে ।

এক গবেষনায় দেখা গিয়েছে যারা বছরে অন্তত দুবার বা তার বেশি রক্তদান করে তারা ক্যান্সারের মত ব্যাধির থেকে অনেকটাই নিরাপদ । রক্তদান দেহের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় ।

নিয়মিত রক্তদানে হার্টের অসুখ বা উচ্চ রক্তচাপের মত জটিল রোগের ঝুঁকিও কমে । এছাড়া রক্তদান করে অন্যকে সাহায্য করায় এক ধরনের আত্মতৃপ্তি লাভ করা যায় ।

রক্তের সন্ধান দিচ্ছে যেসব সংগঠন বা যোগাযোগ মাধ্যম:

আমরা স্বেচ্ছায় রক্তদানের সংগঠন বাঁধনের সাথে সবাই কম বেশি পরিচিত। এটি একটি অরাজনৈতিক সংগঠন, যেটি মূলত ছাত্র ছাত্রীদের দ্বারা পরিচালিত হয় । এই প্রতিষ্ঠানটি প্রায় সারা দেশে জরুরি রক্তের সিংহভাগের যোগান দিচ্ছে ।

এছাড়াও দেশে বিভিন্ন ব্লাড ব্যাংক রয়েছে । যেমন – সন্ধানী ব্লাড ব্যাংক , কোয়ান্টাম ব্লাড ব্যাংক, এছাড়াও বিভিন্ন জেলা শহরগুলোতে বিভিন্ন ব্লাড ব্যাংক রয়েছে ।

রক্ত যোগাড় করার একটি বড় মাধ্যাম এখন সামাজিক যোগাযোগ মাধ্যামগুলো । বিশেষ করে ফেসবুক । ফেসবুকের বিভিন্ন পেইজ বা গ্রুপগুলোতে রক্তের সন্ধানে পোস্ট করা হয় এবং সক্ষম রক্তদাতারা রক্তদান করে । প্রায় প্রতিটি এলাকায় এখন রক্তদান কারী সংগঠন রয়েছে ।

এগিয়ে আসুন রক্তদানে:

আমাদের সামাজিক দায়বদ্ধতা কিংবা মানবিকতার তাগিদ থেকে প্রায় প্রত্যেকেরই উচিত রক্তদান কর্মসূচিতে এগিয়ে আসা । আজ অন্যকে রক্ত দিয়ে সাহায্য করুন কাল হয়ত আপনার প্রয়োজনে সে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আগ্রহী হবে ।

আমাদের দেশের হাসপাতাল গুলো প্রায় প্রতিবছরই যথেষ্ট পরিমান রক্তের যোগান দিতে পারেনা । ফলে রক্তের অভাবে মারা যায় কত হাজার হাজার লোক। এসব দুস্থ মানুষদের বাঁচানোর জন্য হলেও আমাদের প্রত্যেকের উচিত রক্তদানে অনুপ্রানিত হওয়া এবং অন্যকেও অনুপ্রানিত করা । আমাদের মানবতায় বেঁচে যেতে পারে হাজার প্রান ।

Tags: রক্তদানস্বাস্থ্য ও সেবা
Share6Tweet
Previous Post

ডিটক্স ওয়াটার: ফিট থাকার সিক্রেট পানীয়

Next Post

“রোমিও অ্যান্ড জুলিয়েট” উইলিয়াম শেক্সপিয়রের কালজয়ী ট্রাজেডি নাটক!!

পায়েল মিত্র

পায়েল মিত্র

পায়েল মিত্র পূজা, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। লেখাপড়ার পাশাপাশি তিনি অনলাইনে বিভিন্ন বিষয়ের উপর কন্টেন্ট লিখতে পছন্দ করেন।

Related Posts

প্যাকেটজাত দুধের মেয়াদ শেষ !! ফেলে দেবেন? নাকি ব্যবহারযোগ্য ??

প্যাকেটজাত দুধের মেয়াদ শেষ !! ফেলে দেবেন? নাকি ব্যবহারযোগ্য ??

ওযুতে মুজার উপর মাসেহ করা

ওযুতে মুজার উপর মাসেহ করা: এ বিষয়ে একটি মধ্যমপন্থী সমাধান!

ডোপামিন ডিটক্স

ডোপামিন ডিটক্স: সোশ্যাল মিডিয়া আসক্তির ভয়াবহতা ও মুক্তির উপায়

মর্নিং ওয়াক (Morning Walk) এর নিয়ম, গুরুত্ব ও উপকারিতা

মর্নিং ওয়াক (Morning Walk) এর নিয়ম, গুরুত্ব ও উপকারিতা

শরীরের মেদ বা ভুঁড়ি কমান মাত্র ৬টি উপায়ে

শরীরের মেদ বা ভুঁড়ি কমান মাত্র ৬টি উপায়ে

সামুদ্রিক শৈবাল: খাদ্য হিসেবে সামুদ্রিক শৈবালের উপকারিতা

সামুদ্রিক শৈবাল: খাদ্য হিসেবে সামুদ্রিক শৈবালের উপকারিতা

Please login to join discussion
  • Trending
  • Comments
  • Latest
মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

বাংলা আর্টিকেল লিখে আয়

আর্টিকেল রাইটিং কী? কীভাবে বাংলায় আর্টিকেল লিখে অনলাইনে আয় করবেন?

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

কন্টেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং

কন্টেন্ট রাইটিং জব: আপনার যা জানা প্রয়োজন

কীভাবে পাঠক ফ্রেইন্ডলি আর্টিকেল রাইটিং শিখবেন

কীভাবে একটি মানসম্পন্ন আর্টিকেল লিখতে হয়? -রাইটিং টিপস

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

digibangla24 Official logo

Your trusted platform for breaking news, AI, tech, education, freelancing and exclusive writing opportunities for students & lifelong learners in Bangladesh. At DigiBangla24.com, we are committed to providing readers the latest news, insightful articles, and engaging stories from Bangladesh and worldwide. Our mission is to provide an informative platform where readers can stay informed, entertained, and inspired.

Follow Us

Browse by Category

  • অ্যাপস কর্ণার
  • আন্তর্জাতিক
  • ইতিহাস
  • ইসলামি শিক্ষা
  • কন্টেন্ট রাইটিং
  • কবিতা
  • কৃষি তথ্য
  • খেলাধুলা
  • গল্প
  • চাকরি
  • জাতীয়
  • ডিজিটাল ক্যারিয়ার
  • ডিজিটাল বাংলা
  • ডিজিটাল মার্কেটিং
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম ও জীবন
  • ফ্রিল্যান্সিং
  • বায়োগ্রাফি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিদেশে উচ্চ শিক্ষা
  • বিনোদন
  • বিবিধ
  • ব্লগিং
  • ভ্রমণ
  • মুক্তিযুদ্ধ
  • মোটিভেশন
  • রিভিউ
  • লাইফস্টাইল
  • শিক্ষনীয় উক্তি
  • শিক্ষাঙ্গন
  • সংবাদ
  • সম্পাদকীয়
  • সাহিত্য
  • সেলিব্রেটি
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য ও সেবা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

  • আমাদের সম্পর্কে
  • Contributors
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ

© 2026 Digibangla24

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
  • Login

© 2026 Digibangla24