• আমাদের সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ
DigiBangla24.com
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
DigiBangla24.com
No Result
View All Result
Home স্বাস্থ্য ও সেবা

দীর্ঘস্থায়ী মানসিক অবসাদ হতে পারে শারীরিক অসুস্থতার লক্ষণ!

ফারিয়া তাবাসসুম by ফারিয়া তাবাসসুম
in স্বাস্থ্য ও সেবা
A A
0
দীর্ঘস্থায়ী মানসিক অবসাদ হতে পারে শারীরিক অসুস্থতারও কারণ, Chronic mental exhaustion
9
VIEWS
Share on FacebookShare on Twitter

বর্তমান সময়ে বিভিন্ন বয়সের মানুষ বিশেষ করে তরুণ প্রজন্মের অনেকেই দীর্ঘস্থায়ী মানসিক অবসাদ -এ ভুগছে। যা কারো কারো ক্ষেত্রে ক্ষণস্থায়ী হলেও অনেকের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী একটি সমস্যা হিসেবে দেখা দিয়েছে। ‘ডিপ্রেশন’ শব্দটির সাথে আমরা সবাই কমবেশি পরিচিত। আপাতদৃষ্টিতে একে কেবল মানসিক ক্ষতির কারণ মনে করা হলেও অনেক সময় এর থেকে শারীরিক নানা অসুবিধার সৃষ্টি হতে পারে। ক্রনিক ডিপ্রেশন অর্থাৎ দীর্ঘদিন যাবত কেউ মানসিক অবসাদ -এ ভুগলে তা তার শারীরিক অসুস্থতারও কারণ হতে পারে!

মানসিক অবসাদ এর লক্ষণ সমূহঃ

  • দীর্ঘস্থায়ী মানসিক অবসাদ সাধারণত বেশকিছু লক্ষণে ফুটে ওঠে। যেমন-
  • প্রায় প্রতিদিনই অবসাদগ্রস্ত থাকা, অর্থাৎ দুঃখ বোধ বা শূণ্যতা অনুভব করা।
  • পূর্বে যেসকল কাজে আনন্দ লাভ করতেন তাতেও উৎসাহ না পাওয়া।
  • খুব বেশি সময় ধরে ঘুমানো অথবা একেবারেই ঘুম না হওয়া।
  • খাদ্যাভ্যাসে নাটকীয় পরিবর্তন আসা।
  • হুট করে সাধারণ কোন ব্যাপারে উত্তেজিত হয়ে পড়া।
  • দুর্বলতা অনুভব করা।
  • কোন কারণ ছাড়াই নিজেকে অবহেলা করা বা যেকোন বিষয়ে নিজেকে অপরাধী ভাবা।
  • কোন কিছুতে মনোযোগ দিতে কষ্ট হওয়া বা কোন সিদ্ধান্ত নিতে মানসিক চাপের মধ্যে পড়া।
  • মৃত্যুভীতি সৃষ্টি হওয়া কিংবা আত্নঘাতী মনোভাব তৈরি হওয়া।

দীর্ঘস্থায়ী মানসিক অবসাদের কারণঃ

বেশকিছু মানসিক কিংবা শারীরিক অসুবিধা থেকে দীর্ঘস্থায়ী মানসিক অবসাদের সৃষ্টি হতে পারে। উল্লেখযোগ্য কয়েকটি কারণ হতে পারে –

শারীরিক কিংবা মানসিকভাবে হয়রানির স্বীকার হওয়ার পূর্ব অভিজ্ঞতা পরবর্তী সময়েও মনের উপর প্রভাব বিস্তার করে রাখতে পারে। দীর্ঘদিন যাবত সেই মানসিক চাপ একসময় শারীরিক বিভিন্ন অসুস্থতার সূচনা করে।

কিছু ঔষধ অনেকদিন ব্যবহার করা থেকেও দীর্ঘমেয়াদী মানসিক অবসাদ দেখা দিতে পারে। এধরনের কয়েকটি ঔষধ হল – Isotretinoin, Interferon-alpha, Corticosteroids.

RelatedPosts

প্যাকেটজাত দুধের মেয়াদ শেষ !! ফেলে দেবেন? নাকি ব্যবহারযোগ্য ??

প্যাকেটজাত দুধের মেয়াদ শেষ !! ফেলে দেবেন? নাকি ব্যবহারযোগ্য ??

ওযুতে মুজার উপর মাসেহ করা

ওযুতে মুজার উপর মাসেহ করা: এ বিষয়ে একটি মধ্যমপন্থী সমাধান!

পারিবারিক অশান্তি বা আপনজনের সাথে দ্বন্দ্ব থেকে দীর্ঘদিনের মানসিক অবসাদ সৃষ্টি হতে পারে।

প্রিয়জনের মৃত্যুতে মানসিক অবসাদ দেখা দিতে পারে।

অনেক সময় জিনগত কারণে এ সমস্যার সৃষ্টি হতে পারে।

জীবনের কোন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দুশ্চিন্তা কিংবা আতঙ্কিত হওয়া অনেক ক্ষেত্রে এ সমস্যার কারণ হতে পারে।

এক্ষেত্রে ভালো খারাপ দুধরনের ব্যাপার থেকেই অবসাদ আসার সম্ভাবনা থাকে।

দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার ফলেও মানসিক অবসাদ সৃষ্টি হতে পারে।

মাদকদ্রব্য ব্যবহারের ফলে দীর্ঘস্থায়ী মানসিক অবসাদ সৃষ্টি হতে পারে।

মানসিক অবসাদ থেকে সৃষ্ট শারীরিক সমস্যা

ওজন বৃদ্ধি কিংবা হ্রাসঃ  দীর্ঘস্থায়ী মানসিক অবসাদ মানুষের খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন আনে। এতে করে অনেকের ওজন অস্বাভাবিক ভাবে বেড়ে যায় আবার অনেকের ক্ষেত্রে কমেও যায়। ওজন অত্যধিক বেড়ে গেলে Obesity তে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। ডায়াবেটিস হওয়ারও সম্ভাবনা বৃদ্ধি পায়।

দীর্ঘদিন যাবত মানসিক অবসাদে ভোগা বিভিন্ন হৃদরোগের কারণ হতে পারে। ২০১৫ সালের একটি রিসার্চে দেখা যায়, প্রতি ৫ জনে ১জন হৃদরোগে আক্রান্ত ব্যক্তি মানসিক অবসাদে ভুগছিলেন।

শরীরকে সুস্থ সবল ও রোগমুক্ত রাখতে প্রয়োজন শক্তিশালী ইমিউন সিস্টেম। কিন্তু দীর্ঘস্থায়ী মানসিক অবসাদ এই ইমিউন সিস্টেমে আমূল পরিবর্তন আনতে পারে। এতে করে একজন সহজেই বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যেতে পারে।

আরও পড়ুনঃ অ্যানিমিয়া বা রক্তশূন্যতা কি কেন লক্ষণ ও প্রতিকার

দীর্ঘ সময়ের জন্য শরীর দুর্বল হয়ে যেতে পারে মানসিক অবসাদের কারণে।

ঘুমে ব্যাঘাত ঘটা খুব সাধারণ একটি সমস্যা মানসিক অবসাদে আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে। দীর্ঘদিন যাবত মানসিক অবসাদে ভোগা ইনসমনিয়ার সৃষ্টি করে।

পাকস্থলীর বিভিন্ন সমস্যাজনিত রোগ দেখা দিতে পারে। যেমন বমি, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি। এছাড়াও হজমে গোলযোগ শুরু হতে পারে। ২০১৬ সালের এক রিসার্চ অনুযায়ী ধারণা করা হয় – হয়তো মানসিক অবসাদের কারণে আমাদের মস্তিষ্ক সঠিক সাড়া প্রদানে অনেক ক্ষেত্রে সক্ষম হয়না। এতে করে মস্তিষ্ক হাইপোথ্যালামাস, পিটুইটারি গ্রন্থি ও অ্যাডরেনাল গ্রন্থিতে উপযুক্ত সাড়া প্রদান করতে ব্যর্থ হয় যা পাকস্থলী ও হজমে সমস্যা তৈরি করে।

সবচেয়ে ভয়াবহ ও বহুল আলোচিত যে সমস্যা মানসিক অবসাদের মাধ্যমে সৃষ্টি হয় তা হল আত্মঘাতী মনোভাব তৈরি হওয়া৷ জীবননাশের আকাঙ্খার পাশাপাশি অনেকেই নিজের ক্ষতি করা যেমন শরীরের অঙ্গপ্রত্যঙ্গ কেটে ফেলা বা পুড়িয়ে ফেলার মনোভাব পোষণ করতে পারে।

আমাদের স্বাভাবিক ধারণা মতে মানসিক অবসাদ কেবল ব্যক্তির মানসিক স্বাস্থ্যের সাথে জড়িত। কিন্তু এই মানসিক অবসাদ যখন দীর্ঘস্থায়ী হয়ে যায় তখন তা আর মানসিক ব্যাপারেই সীমাবদ্ধ থাকেনা। এর থেকে নানান শারীরিক অসুস্থতারও সৃষ্টি হতে পারে। এসকল সমস্যাকে বাড়তে দিলে তা মানুষের শরীরের দীর্ঘস্থায়ী ক্ষতির কারণ হতে পারে।

আমাদের তরুণ প্রজন্ম মানসিক অবসাদে সবচেয়ে বেশি ভুগছে। আর আমরা সবাই জানি যেকোন দেশের ভবিষ্যত তার তরুণ প্রজন্মের হাতে। তাদেরকে মানসিক ও শারীরিক উভয় দিক থেকে সুস্থ রাখা দেশের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ।

জনপ্রিয় ব্লগার ও লেখক মার্ক ম্যানসন তার একটি ব্লগে জানিয়েছেন মানসিক স্বাস্থ্য সুরক্ষার কিছু উপায়। তিনি কয়েকটি বইয়ের নাম জানান যা একজন ব্যক্তিকে তার নিজের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সাহায্য করতে পারে। তিনি তরুণ প্রজন্মকে এই বইগুলো পড়তে উৎসাহিত করেছেন –

  • The Noonday Demon: An Atlas of Depression – Andrew Solomon
  • First, We Make the Beast Beautiful – Sarah Wilson
  • Feeling Good: The New Mood Therapy – David Burns
  • The Happiness Trap: How to Stop Struggling and Start Living – Russ Harris
  • Self-Compassion: The Proven Power of Being Kind to Yourself – Kristin Neff

তথ্যসূত্রঃ

  • How does depression affects the body, written by Zawn Villines on July 9, 2018)
  • PSYCOM
  • Everyday Health
Tags: স্বাস্থ্য ও সেবাহেলথ টিপস
Share1Tweet
Previous Post

“এরিয়া-৫১” রহস্যে মুড়ানো দুর্বোধ্য ঘাটির আত্মকথন! (পর্ব-২)

Next Post

ব্রেইন স্ট্রোক কি? কেন হয় লক্ষণ চিকিৎসা ও প্রতিকার

ফারিয়া তাবাসসুম

ফারিয়া তাবাসসুম

ফারিয়া তাবাসসুম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। লেখাপড়ার পাশাপাশি তিনি অনলাইনে বিভিন্ন বিষয়ের উপর আর্টিকেল লিখতে পছন্দ করেন।

Related Posts

প্যাকেটজাত দুধের মেয়াদ শেষ !! ফেলে দেবেন? নাকি ব্যবহারযোগ্য ??

প্যাকেটজাত দুধের মেয়াদ শেষ !! ফেলে দেবেন? নাকি ব্যবহারযোগ্য ??

ওযুতে মুজার উপর মাসেহ করা

ওযুতে মুজার উপর মাসেহ করা: এ বিষয়ে একটি মধ্যমপন্থী সমাধান!

মর্নিং ওয়াক (Morning Walk) এর নিয়ম, গুরুত্ব ও উপকারিতা

মর্নিং ওয়াক (Morning Walk) এর নিয়ম, গুরুত্ব ও উপকারিতা

ডোপামিন ডিটক্স

ডোপামিন ডিটক্স: সোশ্যাল মিডিয়া আসক্তির ভয়াবহতা ও মুক্তির উপায়

শরীরের মেদ বা ভুঁড়ি কমান মাত্র ৬টি উপায়ে

শরীরের মেদ বা ভুঁড়ি কমান মাত্র ৬টি উপায়ে

স্লিপ সাইকেল: আপনি যখন ঘুমান পর্যায়ক্রমে শরীরে কি ঘটে?

স্লিপ সাইকেল: আপনি যখন ঘুমান পর্যায়ক্রমে শরীরে কি ঘটে?

Please login to join discussion
  • Trending
  • Comments
  • Latest
মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

বাংলা আর্টিকেল লিখে আয়

আর্টিকেল রাইটিং কী? কীভাবে বাংলায় আর্টিকেল লিখে অনলাইনে আয় করবেন?

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

কন্টেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং

কন্টেন্ট রাইটিং জব: আপনার যা জানা প্রয়োজন

কীভাবে পাঠক ফ্রেইন্ডলি আর্টিকেল রাইটিং শিখবেন

কীভাবে একটি মানসম্পন্ন আর্টিকেল লিখতে হয়? -রাইটিং টিপস

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

digibangla24 Official logo

Your trusted platform for breaking news, AI, tech, education, freelancing and exclusive writing opportunities for students & lifelong learners in Bangladesh. At DigiBangla24.com, we are committed to providing readers the latest news, insightful articles, and engaging stories from Bangladesh and worldwide. Our mission is to provide an informative platform where readers can stay informed, entertained, and inspired.

Follow Us

Browse by Category

  • অ্যাপস কর্ণার
  • আন্তর্জাতিক
  • ইতিহাস
  • ইসলামি শিক্ষা
  • কন্টেন্ট রাইটিং
  • কবিতা
  • কৃষি তথ্য
  • খেলাধুলা
  • গল্প
  • চাকরি
  • জাতীয়
  • ডিজিটাল ক্যারিয়ার
  • ডিজিটাল বাংলা
  • ডিজিটাল মার্কেটিং
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম ও জীবন
  • ফ্রিল্যান্সিং
  • বায়োগ্রাফি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিদেশে উচ্চ শিক্ষা
  • বিনোদন
  • বিবিধ
  • ব্লগিং
  • ভ্রমণ
  • মুক্তিযুদ্ধ
  • মোটিভেশন
  • রিভিউ
  • লাইফস্টাইল
  • শিক্ষনীয় উক্তি
  • শিক্ষাঙ্গন
  • সংবাদ
  • সম্পাদকীয়
  • সাহিত্য
  • সেলিব্রেটি
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য ও সেবা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

  • আমাদের সম্পর্কে
  • Contributors
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ

© 2026 Digibangla24

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
  • Login

© 2026 Digibangla24