• আমাদের সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ
DigiBangla24.com
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
DigiBangla24.com
No Result
View All Result
Home শিক্ষাঙ্গন

ভূগোল শিক্ষা: পৃথিবীকে উপলব্ধির অনন্য উপায়

মিকাদাম রহমান by মিকাদাম রহমান
in শিক্ষাঙ্গন
A A
0
ভূগোল শিক্ষা: পৃথিবীকে উপলব্ধির অনন্য উপায়
25
VIEWS
Share on FacebookShare on Twitter

পৃথিবী সম্পর্কিত বর্ণনা, আলোচনার সামগ্রিক যে শিক্ষা, তাই সর্বমহলে ভূগোল শিক্ষা হিসেবে সুপরিচিত। ভূগোল হচ্ছে বিজ্ঞানের সেই শাখা যেখানে পৃথিবীর ভূমি, এর গঠন বিন্যাস ও অধিবাসী সংক্রান্ত বিষয়াদি বিস্তৃত পরিসরে আলোচিত হয়। ভূগোল পৃথিবী ও মানবসত্ত্বার মধ্যে যুগ যুগ ধরে চলে আসা আন্তঃক্রিয়ার কথা বলে।

ভূগোল শিক্ষার চেতনার মাধ্যমে মানব সম্প্রদায় মানসিক চেতনার উন্মেষ ঘটানোর পাশাপাশি জীবনযাত্রা ও মানোন্নয়নের সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারে।

ভূগোল যাদের একাডেমিক পঠিতব্য বিষয়, তাঁদের অনেকের কাছেই আতঙ্কের একটি নাম। ভবিষ্যত জীবনে এই শিক্ষার প্রভাব এবং সুফল নিয়ে তাঁরা অবহিত নয়। বাস্তব জীবনেও যে এর প্রয়োগ ঘটানো সম্ভব, সেই বিষয়েও অনেকে অবগত নয়।

এছাড়া বিভিন্ন চাকরির পরীক্ষায় তো ভূগোলের সম্পর্কে সাধারণ প্রশ্ন আসেই। চলুন, আজকে ভূগোলের অলিতে গলিতে পদচারণা করা যাক।

RelatedPosts

মানবজাতি কীভাবে সৃষ্টি হলো?

মানবজাতি কীভাবে সৃষ্টি হলো? ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব ও ইসলাম!

বীমার উৎপত্তি ও ক্রমবকিাশ

বীমার উৎপত্তি ও ক্রমবিকাশ

ভূগোল নামকরণের ইতিহাস:

প্রাচীন গ্রিক পণ্ডিত এরাটোসথেনিস পৃথিবী সম্পৃক্ত বর্ণনা বোঝাতে সর্বপ্রথম “Geography” শব্দটির ব্যবহার করেন। Geography এর Geo অর্থ পৃথিবী এবং graphos অর্থ বিবরণ। অর্থাৎ, Geography শব্দটির সার্বিক অর্থ হলো পৃথিবীর বর্ণনা ।

বাংলা ভাষায় প্রাচীন হিন্দু পুরাণে ব্যবহৃত ভূগোল শব্দটি ‘জিওগ্রাফি’ শব্দের প্রতিশব্দ হিসেবে গৃহীত হয়েছে। যদিও ভূগোল শব্দটি ‘জিওগ্রাফি’ শব্দের সঠিক ভাব প্রকাশ করে না। এ ছাড়া বর্তমান জিওগ্রাফির সংজ্ঞা অনুসারে “ভূগোল” শব্দটি দিয়ে Geography শব্দটিকে ধারণ করা যায় না।

বাংলা একাডেমির ইংরেজি-বাংলা অভিধানে (তৃতীয় সংস্করণ, ২০১৫) জিওগ্রাফির প্রতিশব্দ হিসেবে ‘ভূগোলবিদ্যা’ বা ‘ভূবিজ্ঞান’ ব্যবহৃত হয়েছে। ‘ভূগোল’ নয়। এ কারণে বাংলাভাষা সচেতন অনেক ভূগোলবিদ জিওগ্রাফির প্রতিশব্দ হিসেবে ‘ভূবিদ্যা’ শব্দটির ব্যবহারে অধিক আগ্রহী।

ভূগোলের শাখা:

ভূগোল শিক্ষায় দুইটি শাখা রয়েছে।

  • প্রাকৃতিক ভূগোল
  • মানবীয় ভূগোল

এদের উপশাখাগুলোকে দাড় করালে মোট ১৪৮ টির মত উপশাখা পেয়ে যাবেন।

প্রাকৃতিক ভূগোল:

এই শাখা পৃথিবীর গঠনপ্রকৃতি থেকে জীবজগৎ এবং এদের মধ্যেকার আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করে থাকে। এটি ভূমিবিদ্যা বা ভূবিদ্যা নামেও সুপরিচিত।

গুগল ম্যাপ থেকে শুরু করে কাগজের মানচিত্র, কিংবা কয়লার খনি থেকে নভোযান, বৃষ্টিপাত থেকে নক্ষত্রপতন সর্বত্র প্রাকৃতিক ভূগোল।

মানবীয় ভূগোল:

সমাজ বিজ্ঞানের বিস্তৃত একটি শাখা মানবীয় ভূগোল যা পৃথিবী এবং তার অভিবাসীদের বসবাসের স্থান থেকে শুরু করে সংস্কৃতির সম্পৃর্ক্ততা – প্রতিটি বিষয় নিয়ে নিবিড় আলোচনা করে।

প্রাকৃতিক ভূগোলের পরিধি:

প্রাকৃতিক ভূগোল সম্পর্কে বলা যায়, এতে অশ্মমণ্ডল, বারিমণ্ডল, বায়ুমণ্ডল ও জীবমণ্ডল- এই চারটি মণ্ডলের উপাদানগুলোর বৈশিষ্ট্য বিস্তারিতভাবে ও গুরুত্বের সাথে আলোচনা করা হয়।

উল্লেখিত চারটি উপাদান সম্পর্কে পরিষ্কার ধারণা লাভের জন্য পৃথিবীর উৎপত্তি, বয়স, ভূঅভ্যন্তরের শিলা স্তরেরর গঠন ইত্যাদি বৈশিষ্ট্যসমূহ নিবিড়ভাবে পর্যালোচনা করা হয়।

পৃথিবীর অভ্যন্তরীণ শক্তির দ্বারা ভূপৃষ্ঠে বিভিন্ন ধরনের উঁচুনিচু ভূমিরূপের সৃষ্টি ঘটে। পক্ষান্তরে, বায়ুমণ্ডল থেকে সৃষ্ট বহিস্থ শক্তি ভূপৃষ্ঠের উঁচু স্থানগুলোকে সমুদ্র সমতলে নামিয়ে আনার কাজে সর্বদা ব্যস্ত থাকে।

আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত, ভূপৃষ্ঠে এদের বণ্টন এবং অগ্ন্যুঃপাতের ফলে সৃষ্টি হওয়া বিপর্যয় যা উদ্ভিদ ও প্রাণীর ওপর প্রভাববিস্তার করে সে সম্পর্কে ধারণা লাভ করা যায়। অতিকায় ডাইনোসরের বিলুপ্তি জীববিজ্ঞান আলোচনা করলেও ভূগোলে এদের বিপর্যয়ের প্রাকৃতিক কারণ বিশদভাবে বর্ণনা করা হয়।

বহিস্থ শক্তির দ্বারা সৃষ্ট ভূপৃষ্ঠের অবয়বগুলোর পর্যালোচনার মাধ্যমে ভূমিরূপ পদ্ধতি এবং এর কাজের ধরন সম্পর্কে জানা যায়।

সমুদ্রের পানির তাপমাত্রা ও লবণাক্ততা, সমুদ্রের অভ্যন্তরীণ সঞ্চয়, জোয়ার-ভাটা, মরা কটাল- ভরা কটাল, সমুদ্র স্রোতের গতিপ্রকৃতি, কোরাল রিফ ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে ভূগোল শিক্ষায়।

বায়ুমণ্ডলীয় উপাদানগুলোর পর্যালোচনায় আসা যাক এবার। বায়ুমণ্ডলের সংমিশ্রণ, গঠন উপাদান, জলবায়ু ও আবহাওয়ার নিয়ামক, তাপসমতা, ভূপৃষ্ঠের তাপ বিকিরণ পদ্ধতি, বায়ু চাপ পরিমাপ, বায়ুপ্রবাহ, বর্ষণ, ঘূর্ণিঝড়, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়ন, মৃত্তিকা ক্ষয়, পরিবেশ দূষণ, দুর্যোগ ও বিপর্যয় ইত্যাদি অন্তর্ভুক্ত করা যেতে পারে বায়ুমন্ডলীয় উপাদানের মধ্যে।

মানবীয় ভূগোলের পরিধি:

ভূগোলের পরিধি কার্যত বিস্তৃত এবং প্রয়োগমূলক। মানুষ তার পরিপার্শ্বের সঙ্গে কিভাবে খাপ খাইয়ে নিজস্ব পরিবেশকে কাজে লাগাচ্ছে এবং ফলপ্রসূ হচ্ছে তাই মানব ভূগোল আলোচোনার মূল বিষয়।

মানবীয় ভূগোল বলে, পৃথিবীতে মানুষ হলো অন্যতম ভৌগোলিক নিয়ামক। এর কারণ, মানুষ পরিবেশের মধ্যে বসবাস করে। মানুষ তার নিজের প্রয়োজনে ভূদৃশ্যের পরিবর্ধন ও পরিমার্জন সাধন করে থাকে।তাই, মানব ভূগোলের অন্যতম আলোচ্য বিষয় হলো মানুষ।

আরও পড়ুনঃ

অপরচুনিটি রোভার (Opportunity rover): একটি মার্স রোভারের জীবনগাঁথা

“কেইবুল লামজাও জাতীয় উদ্যান” বিশ্বের একমাত্র ভাসমান অভয়ারণ্য

মানুষের নির্মাণ করা সংস্কৃতি পরিবেশ ও পারিপার্শ্বিক সম্পর্কের বর্ণনা এবং ব্যাখ্যা-বিশ্লেষণ করে থাকে। মানব ভূগোলে সাংস্কৃতিক বিষয়য়াবলী চারটি যৌগিক চিন্তার সমন্বয়ে গঠিত। সাংস্কৃতিক আলোচনায় মানুষ হলো কেন্দ্রীয় চরিত্র।

নৃবিজ্ঞান (Antropology) বিষয় সংশ্লিষ্ট নৃগোষ্ঠীর পারস্পরিক মিথস্ক্রিয়া, গঠন-বিন্যাস, সমাজবিজ্ঞানের মৌলিক সারকথা নিয়েও ভূগোল আলোচনা করে।

মোট কথা, মানুষের সংস্কৃতি বিষয়ক যেমন- নৃতত্ত্ব, জাতিতত্ত্ব, ভাষাতত্ত্ব, প্রত্নতত্ত্ব, জীবাশ্ম ইত্যাদি যাবতীয় বিষয়াবলী মানব ভূগোলের বিষয়বস্তুর অন্তর্গত।

ভূগোলের জনকগণ:

এত এত ভূগোল-বিন্যাসের মধ্যে যারা তাঁদের জীবনের বড় একটা সময় ভৌগলিক বিদ্যায় নিজেদের প্রাণোৎসর্গ করেছেন, সেই সকল মহৎ ব্যক্তিদের কথা অবশ্যই উল্লেখ্য।

  • ভূগোলের জনক: এরাটোসথেনিস
  • ভূগোলের প্রকৃত জনক: হেকাটিয়াস
  • আধুনিক ভূগোলের জনক: আলেকজান্ডার ভন হামবোল্ড
  • ভারতীয় ভূগোলের জনক: ড.শিবপ্রসাদ চট্রোপাধ্যায়
  • ভূতত্ত্ব বিদ্যার জনক: টলেমি
  • ভূমিরূপ বিদ্যার জনক: জেমস হার্টন
  • সমুদ্র বিদ্যার জনক: পসিডোনিয়াস
  • জীব ভূগোলের জনক: আলফ্রেড রাসেল ওয়ালেস
  • সাংস্কৃতিক ভূগোলের জনক: কার্ল-ও-শয়র
  • সামাজিক ভূগোলের জনক: ডেমোল‍্যা
  • মানচিত্র অঙ্কন বিদ্যার জনক: অ্যানাক্সিমিন্ডার
  • রাজনৈতিক ভূগোলের জনক: ফ্রেডরিক রেটজেল
  • মানবীয় ভূগোলের জনক: ভিদাল দা ‌লা ব্লাশ
  • আঞ্চলিক ভূগোলের জনক: কার্ল রিটার
  • প্রণালিবদ্ধ ভূগোলের জনক: আলেকজান্ডার ভন হামবোল্ড
  • মানবীয় বস্তুুসংস্থনের জনক: হেনরি থরেও

পরিশেষ:

যুক্তিবাদী, অনুসন্ধানী ও অন্বেষী মনোভাবের বিকাশে এই শিক্ষার গুরুত্ব নেই। বিভিন্ন ঘটনার সংঘটনের সাথে পার্থিব শক্তিসমূহের প্রভাব নিয়ে বিশুদ্ধ ধারণা সভ্যতার বিকাশে অতীব গুরুত্বপূর্ণ।

প্রাকৃতিক সম্পদের যৌক্তিক অবস্থান, দিন রাত কেনো হয়, জোয়ার ভাটা কেনো হয় এসব মৌলিক ভূগোল শিক্ষা বিষয়ে সম্যক ধারণা বৈশ্বিক নাগরিক হিসেবে সবার জানা থাকা আবশ্যক।

শুধুমাত্র ভৌগলিক উৎকর্ষের সাধন সম্পর্কে জানাই যে, ভূগোল শিক্ষার উদ্দ্যেশ্য নয়, আশা করি এই লেখনীর মাধ্যমে আমরা সে বিষয়ে ধারণা লাভ করতে পারি। আসুন আমরা বিশ্বকে জানি, বিশ্বের ভূ-প্রাকৃতিক অবস্থার সাথে অতীত সময়ে মানুষের আন্তঃক্রিয়াকে জানি এবং বাস্তবজীবনে ভূগোলকে ব্যবহার করি।

তথ্য সহায়তায়: Wikipedia, দৈনিক কালের কন্ঠ

Tags: ভূগোলভূগোল শিক্ষাভূতত্ত্ববিদ্যা
Share1Tweet
Previous Post

অপরচুনিটি রোভার (Opportunity rover): একটি মার্স রোভারের জীবনগাঁথা

Next Post

মুহাম্মদ (সা.) কে অবমাননা করলে শার’ঈ বিধানে পরিনাম ও শাস্তি

মিকাদাম রহমান

মিকাদাম রহমান

মিকাদাম রহমান (ফিদা) বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। একাডেমিক পড়াশোনার পাশাপাশি টেকনোলজি বিষয়ক রিভিউ, সাহিত্য চর্চা এবং বিভিন্ন বিষয়ের উপর আর্টিকেল লেখালেখির মাধ্যমে অবসর সময়ে ফ্রিল্যান্সিং করছেন।

Related Posts

মানবজাতি কীভাবে সৃষ্টি হলো?

মানবজাতি কীভাবে সৃষ্টি হলো? ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব ও ইসলাম!

বীমার উৎপত্তি ও ক্রমবকিাশ

বীমার উৎপত্তি ও ক্রমবিকাশ

সামাজিক সংগঠন: ব্যক্তি চরিত্র উন্নয়নে সামাজিক সংগঠনের ভূমিকা

সামাজিক সংগঠন: ব্যক্তি চরিত্র উন্নয়নে সামাজিক সংগঠনের ভূমিকা

“ই-বুক” এর জোয়ারে “পেপার বুক” ভেসে যাবে কি?

“ই-বুক” এর জোয়ারে “পেপার বুক” ভেসে যাবে কি?

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যেমন হওয়া প্রয়োজন?

Google সার্টিফিকেট অর্জন করুন ঘরে বসে- Coursera

Google সার্টিফিকেট অর্জন করুন ঘরে বসে- Coursera

Please login to join discussion
  • Trending
  • Comments
  • Latest
মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

বাংলা আর্টিকেল লিখে আয়

আর্টিকেল রাইটিং কী? কীভাবে বাংলায় আর্টিকেল লিখে অনলাইনে আয় করবেন?

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

কন্টেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং

কন্টেন্ট রাইটিং জব: আপনার যা জানা প্রয়োজন

কীভাবে পাঠক ফ্রেইন্ডলি আর্টিকেল রাইটিং শিখবেন

কীভাবে একটি মানসম্পন্ন আর্টিকেল লিখতে হয়? -রাইটিং টিপস

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

digibangla24 Official logo

Your trusted platform for breaking news, AI, tech, education, freelancing and exclusive writing opportunities for students & lifelong learners in Bangladesh. At DigiBangla24.com, we are committed to providing readers the latest news, insightful articles, and engaging stories from Bangladesh and worldwide. Our mission is to provide an informative platform where readers can stay informed, entertained, and inspired.

Follow Us

Browse by Category

  • অ্যাপস কর্ণার
  • আন্তর্জাতিক
  • ইতিহাস
  • ইসলামি শিক্ষা
  • কন্টেন্ট রাইটিং
  • কবিতা
  • কৃষি তথ্য
  • খেলাধুলা
  • গল্প
  • চাকরি
  • জাতীয়
  • ডিজিটাল ক্যারিয়ার
  • ডিজিটাল বাংলা
  • ডিজিটাল মার্কেটিং
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম ও জীবন
  • ফ্রিল্যান্সিং
  • বায়োগ্রাফি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিদেশে উচ্চ শিক্ষা
  • বিনোদন
  • বিবিধ
  • ব্লগিং
  • ভ্রমণ
  • মুক্তিযুদ্ধ
  • মোটিভেশন
  • রিভিউ
  • লাইফস্টাইল
  • শিক্ষনীয় উক্তি
  • শিক্ষাঙ্গন
  • সংবাদ
  • সম্পাদকীয়
  • সাহিত্য
  • সেলিব্রেটি
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য ও সেবা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

  • আমাদের সম্পর্কে
  • Contributors
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ

© 2026 Digibangla24

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
  • Login

© 2026 Digibangla24