• About us
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ
DigiBangla24.com
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
DigiBangla24.com
No Result
View All Result
Home রিভিউ

আদর্শ হিন্দু হোটেল ও ইন্দুবালা ভাতের হোটেল -বাংলা সাহিত্যের মানিকজোড়

ফারিয়া তাবাসসুম by ফারিয়া তাবাসসুম
September 18, 2021
in রিভিউ, সাহিত্য
0
আদর্শ হিন্দু হোটেল ও ইন্দুবালা ভাতের হোটেল -বাংলা সাহিত্যের মানিকজোড়
21
VIEWS
Share on FacebookShare on Twitter

সাধারণ ভাতের হোটেল নিয়ে বাংলা সাহিত্যে রয়েছে অসাধারণ দুটি উপন্যাস। দুই প্রজন্মের দুজন লেখকের এ বই দুটি স্থান, কাল, পাত্রভেদে জয় করে নিয়েছে অসংখ্য পাঠকের হৃদয়। বই দুটি হল বিভূতিভূষণ বন্দোপাধ্যায় রচিত ‘আদর্শ হিন্দু হোটেল’ ও কল্লোল লাহিড়ী রচিত ‘ইন্দুবালা ভাতের হোটেল’।

আদর্শ হিন্দু হোটেল

বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের লেখা বহুল জনপ্রিয় এ উপন্যাস প্রথম প্রকাশিত হয় ১৯৪০ সালে। ইংরেজ শাসনামল চলাকালে অখন্ড ভারতের পটভূমিতে এক ভাতের হোটেলের রাঁধুনিকে ঘিরে আবর্তিত হয়েছে এ গল্প।

কাহিনী সংক্ষেপ:

রানাঘাট স্টেশনের রেল বাজারের একটি সাধারণ ভাতের হোটেলে রাঁধুনির কাজ করেন বাঙালি ব্রাক্ষ্মণ হাজারি ঠাকুর। অসাধারণ সব রান্নায় পারদর্শী হওয়ার পরেও হোটেল মালিক বেচু চক্রবর্তীর কাছ থেকে নিজের প্রাপ্ত সম্মান কিংবা সম্মানি কোনটাই পায় না হাজারি ঠাকুর।

আরও পড়ুনঃ

একজন বিভূতিভূষণ ও একটি পথের পাঁচালি

থিংস ফল অ্যাপার্ট: আধুনিক আফ্রিকান সাহিত্যের প্রথম উপন্যাস

সাহিত্যে উত্তর-উপনিবেশীকতা: সাহিত্যের নতুন ধারার আন্দোলন

উপরন্তু হোটেলের আরেক কর্মচারী পদ্ম ঝিয়ের খারাপ আচরণ সহ্য করে যায় সে। ঠাকুর স্বপ্ন দেখেন তার নিজের ভাতের হোটেল গড়ে তোলার। কিন্তু তার জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা নেই তার। এরই মাঝে পদ্ম ঝি তাকে হোটেলের বাসনপত্র চুরির অপবাদ দিলে নিজের চাকরিটিও হারাতে হয় হাজারি ঠাকুরকে।

অতঃপর নিজের বহুদিনের স্বপ্ন পূরণের পথে যাত্রা শুরু হয়। নিজ গ্রামের দুই মেয়ে অতশী আর কুসুমের কাছ থেকে অর্থের যোগান আসে। শুরু করেন আদর্শ হিন্দু হোটেল। এরপর সেই স্বপ্নের সাথে দৌড়ে চলতে থাকা হাজারিকে আর পিছু ফিরে তাকাতে হয়নি।

পাঠ প্রতিক্রিয়া:

বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের লেখনীতে এক সম্মোহনী শক্তি আছে। সাধারণ বর্ণনাও তার কলমে অপূর্ব সুন্দর হয়ে ওঠে। সামান্য ভাতের হোটেল আর তার এক দরিদ্র রাঁধুনির স্বপ্নকে এত নিপুণ ভাবে তুলে ধরা তার পক্ষে অস্বাভাবিক কিছু নয়।

আদর্শ হিন্দু হোটেল বাস্তবিকই আদর্শের কথা বলেছে। সততা ও নিষ্ঠার সাথে চললে নিজ নিজ স্বপ্ন পূরণের পথ যে সহজ সুন্দর হয়ে যায় সেই কথাই ফুটে উঠেছে এ বইয়ে। সাথে আছে আত্মীয় সম্পর্ক না থাকলেও আত্মীয় হয়ে ওঠার কথা, স্নেহের কথা। কারো উপর রাগ বা ক্ষোভ প্রকাশ না করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অপূর্ব নজির রয়েছে এতে। বাংলা সাহিত্যের অবশ্য পাঠ্য একখানা বই আদর্শ হিন্দু হোটেল।

ইন্দুবালা ভাতের হোটেল

অপেক্ষাকৃত নতুন সময়ের উপন্যাস ইন্দুবালা ভাতের হোটেল। কলকাতার তরুণ লেখক কল্লোল লাহিড়ী রচিত বইটি প্রথম প্রকাশিত হয় ২০২০ সালের জুলাই মাসে। এ বইয়ে এক বিধবার ভাতের হোটেল, অসাধারণ সব রান্না আর তার একাকিত্বের কথা অনেকখানি মায়া মিশিয়ে তুলে ধরেছেন লেখক।

কাহিনী সংক্ষেপ:

বাংলাদেশের স্বাধীনতার পূর্ব থেকে বর্তমান সময়ের দীর্ঘ স্মৃতিচারণ উঠে এসেছে ইন্দুবালা ভাতের হোটেলে। খুলনার কলাপোতা গ্রামের ইন্দুকে বিয়ে দেয়া হয় কলকাতার এক বিপত্নীক পুরুষের সাথে।

বিয়ের পর কলকাতার ছেনু মিত্তির লেনে ইন্দুর নতুন জীবন শুরু হয়। নিজ দেশ ও পরিবার ছেড়ে এই অচেনা অজানা জায়গায়ই জীবন কাটিয়ে দিতে হয় ইন্দুকে। অল্প বয়সে তিন ছেলেমেয়ে নিয়ে বিধবা হয়ে গেলে নতুন এক সংগ্রামের পথ খুঁজতে হয় তাকে।

মাছওয়ালী লছমির উৎসাহে শুরু করে ভাতের হোটেল চালানো। শূণ্য থেকে শুরু করা এ হোটেল ধীরে ধীরে ইন্দুর রান্নার জাদুতে খ্যাতি অর্জন করতে থাকে।

একদিকে ছেলে মেয়েদের শিক্ষিত ও প্রতিষ্ঠিত করা, অপরদিকে নিজের হোটেলকে মায়া ও ভালোবাসার মিশেলে পরিচালনা করতে থাকে সে।

নিজ দেশের নানান স্মৃতি রোমন্থন এবং সবাই থাকার পরেও এক অদ্ভুত একাকিত্বের সাথে চলাই ইন্দুর নিত্যদিনের কাজ হয়ে দাঁড়ায়। ছেনু মিত্তির লেনের বাড়িটা আর নিজ হোটেলের সীমিত গন্ডির মাঝে জীবনকে আটকে ফেলে ইন্দু।

ছেলে মেয়েরা মাকে এই সীমাবদ্ধতা থেকে মুক্ত করতে চাইলেও বিবাদে জড়িয়ে পড়ে ইন্দু নিজেই। যেখানে নতুন একটা জীবনের শুরু হয়েছিল ইন্দুর, যেখানে ধাক্কার পর উঠে দাঁড়াতে শিখেছে, সে জায়গায় জীবন কাটিয়ে দেয়াই যেন ইন্দুর শেষ এবং একমাত্র ইচ্ছে।

পাঠ প্রতিক্রিয়া:

আধুনিক সময়ের সাথে অতীতের এক অপূর্ব মেলবন্ধন দেখা যায় ইন্দুবালা ভাতের হোটেল বইটিতে। এক বিধবার জীবনের গল্প উঠে এসেছে তার রান্নাঘরের হাঁড়ি কড়াই, উনুন আর কুমড়ো ফুলের বড়ায়।

বাঙালি রান্নার জাদুর সাথে লেখক যেন আধুনিক যুগের একটা পরিচয় ঘটিয়ে দিচ্ছিলেন এখানে। সাথে ছিল দেশভাগের আগেই দেশ থেকে আলাদা হয়ে পড়া এক তরুণীর গত হয়ে যাওয়া জীবন, অপূর্ণ ইচ্ছেদের দীর্ঘশ্বাস আর শক্তহাতে ভবিষ্যত গড়ার যুদ্ধ জয়ের গল্প।

সহজ সাবলীল বর্ণনার এ বইটি অদ্ভুত এক মায়ার জালে পাঠককে জড়িয়ে ফেলতে সক্ষম। সাধারণ এক মহিলার সাধারণ ভাতের হোটেল তার জীবনের গল্পে আমাদের চোখে জীবন্ত হয়ে ধরা দেয়। আর এখানেই ইন্দুবালা ভাতের হোটেলের স্বার্থকতা, অসাধারণ হয়ে ওঠা।

দুটি ভিন্ন প্রজন্মের দুজন লেখক সাধারণ ভাতের হোটেলকে কেন্দ্রে রেখে যে মুন্সিয়ানা দেখিয়েছেন তা সত্যিই প্রশংসার দাবিদার। পাঠক হৃদয়ে আদর্শ হিন্দু হোটেল ও ইন্দুবালা ভাতের হোটেল দুটি বই-ই জায়গা করে নিতে পেরেছে। বাংলা সাহিত্যের এই মানিকজোড়কে অবশ্য পাঠ্য বলা যেতেই পারে।

Tags: আদর্শ হিন্দু হোটেলইন্দুবালা ভাতের হোটেলকল্লোল লাহিড়ীবাংলা সাহিত্যবিভূতিভূষণ বন্দোপাধ্যায়
ফারিয়া তাবাসসুম

ফারিয়া তাবাসসুম

ফারিয়া তাবাসসুম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। লেখাপড়ার পাশাপাশি তিনি অনলাইনে বিভিন্ন বিষয়ের উপর আর্টিকেল লিখতে পছন্দ করেন।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

বাংলা আর্টিকেল লিখে আয়

আর্টিকেল রাইটিং কী? কীভাবে বাংলায় আর্টিকেল লিখে অনলাইনে আয় করবেন?

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

কন্টেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং

কন্টেন্ট রাইটিং জব: আপনার যা জানা প্রয়োজন

কীভাবে পাঠক ফ্রেইন্ডলি আর্টিকেল রাইটিং শিখবেন

কীভাবে একটি মানসম্পন্ন আর্টিকেল লিখতে হয়? -রাইটিং টিপস

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

Popular Stories

  • মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

    মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

    22 shares
    Share 22 Tweet 0
  • বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

    42 shares
    Share 42 Tweet 0
  • জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

    1 shares
    Share 1 Tweet 0
  • অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

    1 shares
    Share 1 Tweet 0
  • আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

    1 shares
    Share 1 Tweet 0
digibangla24 Official logo

At Digibangla24.com, we bridge the gap between academia and the digital economy. Designed especially for university students, teachers, and lifelong learners, our platform is your trusted guide to mastering content writing and freelancing. Learn the art of impactful writing, explore remote earning opportunities, and shape a successful digital career.

Follow Us

Browse by Category

  • অ্যাপস কর্ণার
  • আন্তর্জাতিক
  • ইতিহাস
  • ইসলামি শিক্ষা
  • কন্টেন্ট রাইটিং
  • কবিতা
  • কৃষি তথ্য
  • খেলাধুলা
  • গল্প
  • চাকরি
  • জাতীয়
  • ডিজিটাল ক্যারিয়ার
  • ডিজিটাল বাংলা
  • ডিজিটাল মার্কেটিং
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম ও জীবন
  • ফ্রিল্যান্সিং
  • বায়োগ্রাফি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিদেশে উচ্চ শিক্ষা
  • বিনোদন
  • বিবিধ
  • ব্লগিং
  • ভ্রমণ
  • মুক্তিযুদ্ধ
  • মোটিভেশন
  • রিভিউ
  • লাইফস্টাইল
  • শিক্ষনীয় উক্তি
  • শিক্ষাঙ্গন
  • সংবাদ
  • সম্পাদকীয়
  • সাহিত্য
  • সেলিব্রেটি
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য ও সেবা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

  • About us
  • Contributors
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ

© 2026 Digibangla24

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
  • Login

© 2026 Digibangla24