• About us
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ
DigiBangla24.com
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
DigiBangla24.com
No Result
View All Result
Home স্বাস্থ্য ও সেবা

“কবে আসছে করোনার ভ্যাকসিন” ভ্যাকসিন আবিস্কারের ইতিহাস

আশা দেবনাথ by আশা দেবনাথ
October 6, 2020
in স্বাস্থ্য ও সেবা
0
ভ্যাকসিন আবিস্কারের ইতিহাস
7
VIEWS
Share on FacebookShare on Twitter

সম্প্রতি সময়ে বিশ্ববাসীর মুখে একটাই কথা “কবে আসছে করোনার ভ্যাকসিন?” কেন এই ভ্যাকসিনের জন্য দীর্ঘ প্রতিক্ষা? কারণ আমরা সবাই জানি ভ্যাকসিন আসলেই, এই মহামারী থেকে রক্ষা পাবে পৃথিবীর মানুষ। মোটকথা, ভ্যাকসিন হল এই মুহূর্তে পৃথিবীর ত্রাতা।

করোনা শুরু হওয়ার পর বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পাচ্ছি, প্রায় ১০০ বছর পর পর পূর্বে পৃথিবীতে কয়েকটি মহামারী রোগ বিস্তার করেছিল।

পূর্বের মহামারী রোগ গুলোর মধ্যে উল্লেখযোগ্য যক্ষ্মা, কলেরা, গুটিবসন্ত, প্লেগ। প্রাণ হারিয়েছে কোটি কোটি মানুষ। কিন্তু এখন এই ব্যাধিগুলো আর মরণব্যাধি নয়। উল্লেখ্য রোগের ভ্যাকসিন আবিষ্কার হওয়ার এখন এই রোগগুলো সহজেই প্রতিরোধ্য।

যে ভ্যাকসিন আমাদের জীবন বাচায়, সেই ভ্যাকসিন কীভাবে আবিষ্কার হয়, কাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা এই সুবিধা উপভোগ করেছি জেনে নেই সেই সম্পর্কে কিছু কথা।

ভ্যাকসিন আবিস্কারের ইতিহাস

ভ্যাকসিন আবিস্কারের ইতিহাস

সবাই জানে ভ্যাকসিনের আবিষ্কারক লুই পাস্তুর। কিন্তু ভ্যাকসিনের ধারণা মানুষের মনে অনেক আগে থেকেই কাজ করছিল।

সম্ভবত সর্বপ্রথম পেলেপনেশিয়ান যুদ্ধের বিখ্যাত ইতিহাসবেত্তা থুসাইডিডস মানুষের শরীরে রোগ -প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে উল্লেখ করেন।

খ্রীস্টপূর্ব ৪৩০ সালে প্লেগ রোগের বর্ননায় তিনি লিখেন যে, “যে সকল সেবিকা প্লেগ রোগ থেকে সুস্থ হয়ে উঠেছেন শুধুমাত্র তারাই আক্রান্ত রোগীদের সেবা দিতে পারবেন”। কারণ তারা দ্বিতীয়বার আক্রান্ত হবে না। তথাপি বলা যায় প্রাচীন সমাজ ভ্যাকসিন আবিষ্কারের প্রায় দুই হাজার বছর আগে ভ্যাকসিন নিয়ে প্রাথমিক ধারণা করেছিল।

পঞ্চদশ শতাব্দীতে এই ধারণা কিছুটা উন্নতি হয়। বিভিন্ন তথ্য থেকে জানা যায়, তখন গুটিবসন্তের থেকে নিস্তার পাওয়ার জন্য এই রোগে আক্রান্ত রোগীদের গুটি শুকানোর পর গুটির উপরের শুকনো শক্ত আবরণ নাসারন্ধ্র অথবা চামড়া ছোট করে কেটে চামড়ার মধ্যে ঢুকিয়ে দেওয়া হত। এই প্রক্রিয়াকে ভ্যারিওলেশন (Variolation) বলা হয়।

১৭১৮ সালে, লেডি মেরী রর্টলি মন্টেগু ব্রিটিশ এ্যাম্বাসিডারের স্ত্রী প্রথম ভ্যারিওলেশনের সুফল লক্ষ্য করেন এবং নিজের সন্তানদের উপর এই কৌশল প্রয়োগ করেন। ইংরেজ চিকিৎসক এ্যাডওয়ার্ড জেনার ১৭৯৮ সালে ভ্যারিওলেশনের উন্নতি সাধন করেন।

জেনার লক্ষ্য করেন, এক গোয়ালিনী যে গোবসন্ত দ্বারা আক্রান্ত হয়েছিল তার আর গুটিবসন্ত হয় নি। এই ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে জেনার আট বছরের এক বালককে পরীক্ষামূলকভাবে গুটির মধ্যকার তরল পদার্থ বালকের শরীরে প্রবেশ করান এবং পরে তাকে গুটিবসন্তের জীবাণু দ্বারা আক্রান্ত করা হয়।

পূর্বের ধারণামত,ছেলেটির গুটিবসন্ত রোগ দেখা যায় নি। এই পদ্ধতি ধীরে ধীরে ইউরোপে ছড়িয়ে পড়ে এবং সঠিক জ্ঞানের অভাবে প্রায় একশো বছর অনান্য রোগে ও এই প্রক্রিয়া অনুসরণ করা হত।

সর্বশেষে লুইস পাস্তুর গবেষণাগারে কলেরা সৃষ্টিকারী ব্যাকটেরিয়া কালচার করতে সক্ষম হন এবং কিছু মুরগীকে কলেরার জীবাণু দ্বারা আক্রান্ত করেন।

এরমধ্যে গ্রীষ্মের ছুটি শুরু হয়। ছুটি শেষে ফিরে এসে পাস্তুর পুরনো কালচার করা ব্যাকটেরিয়া কিছু সংখ্যক মুরগীকে ইনজেক্ট করেন। এই মুরগী গুলো অসুস্থ হয় ঠিকই কিন্তু আশ্চর্যজনকভাবে সেরে উঠে।

আরও পড়ুনঃ ভিটামিন আমাদের কোন শক্তি প্রদান করে না

তারপর তিনি নতুন করে ব্যাকটেরিয়া কালচার করেন এবং নতুন মুরগীতে ইনজেক্ট করেন। কিন্তু কমসংখ্যক মুরগী থাকায় তিনি পুরানো মুরগীতে ও ব্যাকটেরিয়া ইনজেক্ট করেন।

তিনি দেখে অবাক হন যে, নতুন মুরগী গুলো সব মারা গেছে আর পুরানো মুরগীগুলো সম্পূর্ণ সুস্থ, তাদের কোনো রোগের লক্ষণ নেই।

এই ঘটনা থেকে পাস্তুর ধারণা করেন , সময় জীবাণুর রোগ সৃষ্টিকারী ক্ষমতাকে দুর্বল করে দেয় এবং এই দুর্বল জীবাণু রোগ প্রতিরোধ করতে সক্ষম।

পাস্তুর এই দুর্বল প্রজাতির নাম দেয় “আ্যটিনিউটেট স্ট্রেইন” ( attenuate strain)। তিনি এই আ্যটিনিউটেট স্ট্রেইন কে ভ্যাকসিন বলে অভিহিত করেন।

ল্যাটিন ভাষায় “vacca” শব্দের অর্থ cowlযেহেতু জেনার গোবসন্ত নিয়ে কাজ করেছিলেন তাই পাস্তুর এই নামকরণ করেন।

১৮৮১ সালে পাস্তুর সর্বপ্রথম একপাল ভেড়ার উপর পরীক্ষামূলকভাবে,ভ্যাকসিন প্রয়োগ করেন অ্যানথ্রাক্স রোগের জন্য।

এরপর তিনি ভ্যাকসিনেটেড ভেড়া এবং ভ্যাকসিনেশন ছাড়া একপাল ভেড়াকে অ্যানথ্রাক্সের জীবাণু দ্বারা আক্রান্ত করেন। এই থেকে শুরু হয় বিজ্ঞানের নতুন যাত্রা।

পরীক্ষায় দেখা যায়, সব ভ্যাকসিনেটেড ভেড়া সুস্থ আছে এবং ভ্যাকসিন ছাড়া ভেড়াগুলো মারা গেছে।

১৮৮৫ সালে, সর্বপ্রথম মানুষের শরীরে ভ্যাকসিনের প্রয়োগ করেন। একটি ছোট বালকের উপর জলাতঙ্কের ভ্যাকসিন প্রয়োগ করেন এবং সফল হয়।

সেই ছেলেটির নাম জোসেফ মেইস্টার। পাস্তুরের ভ্যাকসিনেশনের জন্য সে বেঁচে যায় এবং পরবর্তীতে পাস্তুরের প্রতিষ্ঠানের তত্ত্ববধায়ক হিসেবে কাজ করেন।

ভ্যাকসিন আবিষ্কারের এই ঘটনা চিকিৎসা বিজ্ঞানের এক নতুন দ্বার উন্মোচন করে। চিকিৎসা বিজ্ঞানকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। এই যুগান্তকারী আবিষ্কারের জন্য চিকিৎসা বিজ্ঞানে লুইস পাস্তুর ও সহকর্মীদের নাম অবিস্মরনীয় হয়ে থাকবে।

Tags: করোনাভাইরাসভ্যাকসিনস্বাস্থ্য ও সেবা
আশা দেবনাথ

আশা দেবনাথ

আশা দেবনাথ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বায়োক্যামেস্ট্রি ও মোলিকিউলার বায়োলজি বিষয়ে অনার্স সম্পন্ন করে এমএসসি করতেছেন। পড়ালেখার পাশাপাশি তিনি বিভিন্ন বিষয় নিয়ে লিখতে পছন্দ করেন।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

বাংলা আর্টিকেল লিখে আয়

আর্টিকেল রাইটিং কী? কীভাবে বাংলায় আর্টিকেল লিখে অনলাইনে আয় করবেন?

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

কন্টেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং

কন্টেন্ট রাইটিং জব: আপনার যা জানা প্রয়োজন

কীভাবে পাঠক ফ্রেইন্ডলি আর্টিকেল রাইটিং শিখবেন

কীভাবে একটি মানসম্পন্ন আর্টিকেল লিখতে হয়? -রাইটিং টিপস

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

Popular Stories

  • মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

    মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

    22 shares
    Share 22 Tweet 0
  • বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

    42 shares
    Share 42 Tweet 0
  • জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

    1 shares
    Share 1 Tweet 0
  • অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

    1 shares
    Share 1 Tweet 0
  • আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

    1 shares
    Share 1 Tweet 0
DigiBangla24 Logo png

At Digibangla24.com, we bridge the gap between academia and the digital economy. Designed especially for university students, teachers, and lifelong learners, our platform is your trusted guide to mastering content writing and freelancing. Learn the art of impactful writing, explore remote earning opportunities, and shape a successful digital career.

Follow Us

Browse by Category

  • অ্যাপস কর্ণার
  • আন্তর্জাতিক
  • ইতিহাস
  • ইসলামি শিক্ষা
  • কন্টেন্ট রাইটিং
  • কবিতা
  • কৃষি তথ্য
  • খেলাধুলা
  • গল্প
  • চাকরি
  • জাতীয়
  • ডিজিটাল ক্যারিয়ার
  • ডিজিটাল বাংলা
  • ডিজিটাল মার্কেটিং
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম ও জীবন
  • ফ্রিল্যান্সিং
  • বায়োগ্রাফি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিদেশে উচ্চ শিক্ষা
  • বিনোদন
  • বিবিধ
  • ব্লগিং
  • ভ্রমণ
  • মুক্তিযুদ্ধ
  • মোটিভেশন
  • রিভিউ
  • লাইফস্টাইল
  • শিক্ষনীয় উক্তি
  • শিক্ষাঙ্গন
  • সংবাদ
  • সম্পাদকীয়
  • সাহিত্য
  • সেলিব্রেটি
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য ও সেবা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

  • About us
  • Contributors
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ

© 2026 Digibangla24

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
  • Login

© 2026 Digibangla24