• আমাদের সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ
DigiBangla24.com
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
DigiBangla24.com
No Result
View All Result
Home বিবিধ মোটিভেশন

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

মৃদুল আল হামদ by মৃদুল আল হামদ
in মোটিভেশন, শিক্ষনীয় উক্তি
A A
2
মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ
5.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

ইসলাম একটি পুর্ণাঙ্গ জীবন বিধান । আল্লাহ এই জীবন বিধানকে আল-কোরআন এর মাধ্যমে পরিপূর্ণতা দান করেছেন । আল-কোরআনের মধ্যেই রয়েছে আমাদের জন্য প্রকৃত কল্যাণ। মুসলিম বিশ্বের সবাই আল-কোরআন এর প্রতিটি বানীকে মনে প্রানে বিশ্বাস করেন। আজ আমরা আল-কোরআন এর ১০০টি শিক্ষামূলক উপদেশ বা বানী সম্পর্কে জানবো-

১) আল-কোরআনে ইরশাদ করা হয়েছে যে , তোমরা অবশ্যই সত্যকে মিথ্যার সাথে একত্রিত করো না এবং সত্য জানা থাকলে তা গোপন করো না। (সুরাঃ বাকারা, আয়াতঃ ৪২)

২) তোমরা নিজেরা সৎ কাজ করো এবং ওপরকে সৎ কাজের নির্দেশ দাও। (সুরাঃ বাকারা, আয়াতঃ৪৪)

৩) তোমরা পৃথিবীতে বিবাদে লিপ্ত হয়ো না। (সুরাঃবাকারা, আয়াতঃ৬০)

RelatedPosts

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

৪) কারো মসজিদে যাওয়ার পথে তোমরা বাধা দিও না। (সুরাঃবাকারা, আয়াতঃ১১৪)

৫) আল-কোরআনে ইরশাদ করা হয়েছে যে, তোমরা কারো অন্ধভাবে অনুসরন করো না। (সুরাঃবাকারা, আয়াতঃ১৭০)

৬) তোমরা অন্যায়ভাবে কারো অর্থ-সম্পদ দখল বা ভোগ কোরো না। (সুরাঃবাকারা, আয়াতঃ১৮৮)

৭) আল্লাহ নিশ্চয় সীমা লঙ্ঘন কারীদের পছন্দ করেন না। (সুরাঃবাকারা, আয়াতঃ১৯০)

৮) তোমরা আল্লাহর নির্ধারিত পথে ব্যয় করো। (সুরাঃবাকারা, আয়াতঃ১৯৫)

৯) তোমরা এতিমদের জন্যে উত্তম ব্যবস্থা তৈরি করো। (সুরাঃবাকারা, আয়াতঃ২২০)

১০) হে পুরুষগণ, তোমরা মেয়েদের পিরিয়ড এর সময় মিলন কোরো না। (সুরাঃবাকারা, আয়াতঃ২২২)

১১) শিশুকে ২ বছর এর বেশি বুকের দুধ খেতে দিও না। (সুরাঃবাকারা, আয়াতঃ২৩০)

১২) তোমরা সৎ গুনাবলী দেখে তারপর শাসক নির্বাচন কইরো। (সুরাঃবাকারা, আয়াতঃ২৪৭)

১৩) ধর্ম নিয়ে কারো সাথে বাড়াবাড়ি কোরো না। (সুরাঃবাকারা, আয়াতঃ২৫৬)

১৪) তোমরা প্রতিদান এর আশা করে কারো সাহায্য কোরো না। (সুরাঃবাকারা, আয়াতঃ২৬৪)

১৫) তোমরা অন্যের বিপদের সময় সহযোগিতা করো। (সুরাঃবাকারা, আয়াতঃ২৭৩)

আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী

১৬) আল-কোরআনে ইরশাদ করা হয়েছে যে , তোমরা অবশ্যই সুদ পরিহার করে চল। (সুরাঃবাকারা, আয়াতঃ২৭৫)

১৭) ঋণ-অভাবগ্রস্থ মানুষের প্রতি সদয় হও। (সুরাঃবাকারা, আয়াতঃ২৮০)

১৮) ঋণের হিসাব সঠিকভাবে লিখে রাখো। (সুরাঃবাকারা, আয়াতঃ২৮২)

১৯)তোমরা কারো আমানতের খিয়ানত কোরো না। (সুরাঃবাকারা, আয়াতঃ২৮৩)

২০) তোমরা অন্যের দোষ খুঁজে বেড়িয়ো না বরং এই গুলা পরিহার করো। (সুরাঃবাকারা, আয়াতঃ২৮৩)

২১) তোমরা অবশ্যই সব নবী-রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করো। (সুরাঃবাকারা, আয়াতঃ২৮৫)

২২) আল-কোরআনে ইরশাদ করা হয়েছে যে , অবশ্যই আল্লাহ প্রতিটি মানুষের চেষ্টা অনুযায়ী প্রতিদান দিয়ে থাকেন। (সুরাঃবাকারা, আয়াতঃ২৮৬)

২৩) হে ঈমানদারগন, তোমার কারো সাথে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ কোরো না। (সুরাঃমায়েদা, আয়াতঃ১)

২৪) আল-কোরআনে ইরশাদ করা হয়েছে যে, তোমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যেয়ো না বরং আল্লাহ তা পছন্দ করেন না। (সুরাঃআল-ইমরান, আয়াতঃ১০৩)

২৫) তোমাদের ভিতর এমন একটা দল তৈরি করো যারা ভালো কাজ করার কথা বলবে ,সৎ কাজের আদেশ করবে আর খারাপ কাজ থেকে বিরত থাকতে বলবে। (সুরাঃআল-ইমরান, আয়াতঃ১০৪)

২৬) তোমরা সব সময় কোমল ভাষা ব্যবহার করো। (সুরাঃআল-ইমরান, আয়াতঃ১৫৯)

২৭) সৃষ্টিজগতের ভিতর আল্লাহকে খোঁজার চেষ্টা করো। (সুরাঃআল-ইমরান, আয়াতঃ১৯১)

২৮) প্রতিটি নারী-পুরুষ তার কৃত-কর্মের ফল পাবেন। (সুরাঃআল-ইমরান, আয়াতঃ১৯৫)

২৯) যারা প্রাপ্তবয়স্ক হয়েছে তাদের উত্তারাধিকারসূত্রে পাওয়া সম্পদ তাদের কাছে বুঝিয়ে দাও। (সুরাঃনিসা, আয়াতঃ৭)

৩০) আল-কোরআনে ইরশাদ করা হয়েছে যে, উত্তারাধিকারসূত্রে পাওয়া সম্পদের মধ্য নারীদেরও অধিকার রয়েছে তাদেরকে তা বুঝিয়ে দাও। (সুরাঃ নিসা, আয়াতঃ ৭)

আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী

৩১) তোমরা অনাথের সম্পদ নিজের করে নিও না। (সুরাঃ নিসা, আয়াতঃ ১০)

৩২) যাদের সাথে রক্তের সম্পর্ক আছে তাদেরকে তোমরা বিয়ে কোরো না। (সুরাঃনিসা, আয়াতঃ২৩)

৩৩) অন্যায় ভাবে কারো সম্পদ দখল কোরো না। (সুরাঃ নিসা, আয়াতঃ ২৯)

৩৪) তোমাদের ভিতর পরিবারের অভিভাবক এবং অর্থ ব্যয় করবে পুরুষরা। (সুরাঃ নিসা, আয়াতঃ ৩৪)

৩৫) তোমরা সব সময় অন্যের সাথে ভালো ব্যবহার করো। (সুরাঃ নিসা, আয়াতঃ ৩৬)

৩৬) আল-কোরআনে ইরশাদ করা হয়েছে যে, নিজে কৃপণ হইয়ো না আর অপর কে এই শিক্ষা দিও না। (সুরাঃনিসা, আয়াতঃ৩৭)

৩৭) তোমরা একে অপরের সাথে হিংসুক আচারণ কোরো না। (সুরাঃনিসা, আয়াতঃ৫৪)

৩৮) মানুষের প্রতি সব সময় ন্যায় বিচার করবে। (সুরাঃনিসা, আয়াতঃ৫৮)

৩৯) তোমরা মানুষ হয়ে মানুষকে হত্যা কোরো না। (সুরাঃনিসা, আয়াতঃ৯২)

৪০) বিশ্বাসঘাতক দের পক্ষ নিয়ে অন্য কারো সাথে তর্ক কোরো না। (সুরাঃনিসা, আয়াতঃ১০২)

আরও পড়ুনঃ

মনিষীদের বিখ্যাত উক্তি (২১টি) যা আপনার জীবন পাল্টে দেবে

সফলতার মূলমন্ত্র- মনিষীদের বিখ্যাত ১০১টি বাণী

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

৪১) তোমরা সত্যের উপর সব সময় অবিচল থেকো। (সুরাঃনিসা, আয়াতঃ১৩৫)

৪২) হে মুমিনগন ! তোমরা একে অপরের সাথে দেয়া কথা রক্ষা কোরো। (সুরাঃমায়িদা, আয়াতঃ১)

৪৩) তোমরা সৎ কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা কোরো। (সুরাঃমায়িদা, আয়াতঃ২)

৪৪) তোমরা পাপ এবং সীমা লঙ্ঘনের ব্যাপারে একে অপরের সহযোগিতা কোরো না। (সুরাঃমায়িদা, আয়াতঃ২)

৪৫) হে মুমিনগন ! তোমরা আল্লাহর কাছে সাক্ষ্য দেয়ার ক্ষেত্রে সব সময় সত্যের উপর অটল থাকবে। (সুরাঃমায়িদা, আয়াতঃ৮)

আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী

৪৬) কেউ যদি অপরাধ করে তাহলে তাকে দৃষ্টান্তমুলক শাস্তি দিও । (সুরাঃমায়িদা, আয়াতঃ৩৮)

৪৭) তোমরা পাপ কাজ এবং অবৈধ জিনিসের পিছনে সময় বা শ্রম ব্যয় কোরো না । (সুরাঃমায়িদা, আয়াতঃ৬২)

৪৮) আল-কোরআনে ইরশাদ করা হয়েছে যে, তোমরা অবশ্যই যেকোনো ধরনের মাদকদ্রব্য পরিহার করে চল । (সুরাঃমায়িদা, আয়াতঃ৯০)

৪৯) তোমরা অবশ্যই জুয়া খেলো না বরং তা শয়তান এর কাজ। (সুরাঃমায়িদা, আয়াতঃ৯০)

৫০) আল-কোরআনে ইরশাদ করা হয়েছে যে , তোমরা পৃথিবীতে ভ্রমন কর এবং দেখো , যারা সত্য কে অস্বীকার করেছিলো তাদের কি অবস্থা হয়েছিল। (সুরাঃআন-আম, আয়াতঃ১১)

৫১) আধিক্য সবসময় সত্যের মানদন্ড নয়। (সুরাঃআন-আম, আয়াতঃ১১৬)

৫২) তোমরা সব সময় ওজন সঠিক করবে , কখনো কম দিবে না। (সুরাঃআন-আম, আয়াতঃ১৫২)

৫৩) মনে রাখবে অহংকার অবশ্যই পতনের মূল । (সুরাঃআরাফ, আয়াতঃ১৩)

৫৪) তোমরা অবশ্যই নামাযের সময় সুন্দর এবং পরিষ্কার কাপড় পরবে। (সুরাঃআরাফ, আয়াতঃ৩১)

৫৫) আল্লাহ নিশ্চয় কোনো অপচয়কারীকে পছন্দ করেন না। (সুরাঃআরাফ, আয়াতঃ৩১)

৫৬) তোমরা ক্ষমা পরায়ণ সুলভ হও। (সুরাঃআরাফ, আয়াতঃ১৯৯)

৫৭) আল-কোরআনে ইরশাদ করা হয়েছে যে , তোমরা যুদ্ধের ময়দান থেকে তোমরা কখনও পলায়ন করবে না। (সুরাঃআন-ফাল, আয়াতঃ১৫)

৫৮) তোমাদের কাছে যারা নিরাপত্তা প্রত্যাশা করে তাদেরকে তোমরা নিরাপত্তা দাও। (সুরাঃতওবা, আয়াতঃ৬)

৫৯) তোমাদের মধ্যে যারা সবসময় পবিত্র থাকে আল্লাহ তাদেরকে অধিক ভালবাসেন। (সুরাঃতওবা, আয়াতঃ১০৮)

৬০) আল-কোরআনে ইরশাদ করা হয়েছে যে , তোমরা তোমাদের প্রতিপালক হতে নিরাশ হয়ো না। (সুরাঃআরাফ, আয়াতঃ১৩)

আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী

৬১) তোমাদের মধ্যে যারা না বুঝে ভুল করে, পরে ভুল বুঝতে পেরে আল্লাহর নিকট ক্ষমা চাও, আল্লাহ তার ভুল গুলো মাফ করে দেন। (সুরাঃনাহল, আয়াতঃ১১৯)
৬২) তোমরা তোমাদের দ্বীন ইসলাম প্রচারে কৌশলী সম্পন্ন হও। (সুরাঃনাহল, আয়াতঃ১২৫)

৬৩) তোমরা অবশ্যই মনে রাখবে যে , কেউ কারো পাপের বোঝা বহন করবে না। (সুরাঃবনী-ইসরাইল, আয়াতঃ১৫)

৬৪) আল-কোরআনে ইরশাদ করা হয়েছে যে , তোমরা তোমাদের পিতা-মাতার সাথে সব সময় সৎ ও ভালো ব্যবহার কোরো। (সুরাঃবনী-ইসরাইল, আয়াতঃ২৩)

৬৫) তোমরা তোমাদের পিতা-মাতার সাথে কখনও মন্দ ব্যবহার করবে না। (সুরাঃবনী-ইসরাইল, আয়াতঃ২৩)

৬৬) আল-কোরআনে ইরশাদ করা হয়েছে যে , তোমরা তোমাদের জীবনে সব সময় মধ্য-পন্থা অবলম্বন কোরো। (সুরাঃবনী-ইসরাইল, আয়াতঃ২৯)

৬৭) তোমরা তোমাদের সন্তানকে হত্যা কোরো না। (সুরাঃবনী-ইসরাইল, আয়াতঃ৩১)

৬৮) অবৈধ যৌনাচারে তোমরা লিপ্ত হয়ো না , এই কাজ থেকে দূরে থাকো। (সুরাঃবনী-ইসরাইল, আয়াতঃ৩২)

৬৯) যে বিষয়ে তুমি জানো না ঐ বিষয় না জেনে তুমি তা অনুসরন কোরো না। (সুরাঃবনী-ইসরাইল, আয়াতঃ৩২)

৭০) তোমরা সব সময় একে অপরের সাথে নম্র ভাষায় কথা বলবে। (সুরাঃত্বহা, আয়াতঃ৪৪)

আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী

৭১) যে কাজের কোনো অর্থ নাই তা থেকে তোমরা বিরত থাকো। (সুরাঃমুমিনুন, আয়াতঃ৩)

৭২) আল-কোরআনে ইরশাদ করা হয়েছে যে , তোমরা কোনো ঘরে প্রবেশ করার পূর্বে অবশ্যই অনুমতি নিয়ে প্রবেশ করবে। (সুরাঃনুর, আয়াতঃ২৭)

৭৩) আল-কোরআনে ইরশাদ করা হয়েছে যে , তোমরা অবশ্যই লজ্জা এবং শালীনতার সাথে চলাফেরা করবে। (সুরাঃনুর, আয়াতঃ২৭)

৭৪) বাবা-মায়ের ঘরে প্রবেশের পুর্বেও অনুমতি নিয়ে প্রবেশ করবে। (সুরাঃনুর, আয়াতঃ৫৮)

৭৫) তোমরা পৃথীবিতে নম্রতার সাথে চলাফেরা কোরো। (সুরাঃফোরকান, আয়াতঃ৬৩)

৭৬) তোমরা মানুষের প্রতি মানুষের উপর অনুগ্রহ প্রদান করে থাকো। (সুরাঃকাসাস, আয়াতঃ৭৭)

৭৭) তোমাদের জীবনে যতই সংকটময় অবস্থা আসুক না কেনো আল্লাহর দেয়া পথে সব সময় অটল থাকবে। (সুরাঃফোরকান, আয়াতঃ৮৭)

৭৮) তোমরা জেনে রাখো যে ,সমকামিতা অবশ্যই জঘন্যতম অপরাধ। (সুরাঃআনকাবুত, আয়াতঃ২৯)

৭৯) তোমরা মানুষের সৎ কাজে আদেশ কোরো আর মন্দ কাজে নিষেধ কোরো। (সুরাঃলোকমান, আয়াতঃ১৭)

৮০) আল-কোরআনে ইরশাদ করা হয়েছে যে , অহংকারের আশ্রয় নিয়ে কাউকে ছোট করে দেখো না এবং পৃথীবিতে উদ্ধত পূর্ণ আচরন কোরো না। (সুরাঃলোকমান, আয়াতঃ১৮)

৮১) তোমরা অবশ্যই সংযতভাবে চলাচল করো এবং তোমরা কন্ঠস্বর নিচু রাখো। (সুরাঃলোকমান, আয়াতঃ১৯)

৮২) নারীরা অবশ্যই শালীনভাবে চলাচল করবে বরং নিজেকে প্রদর্শন করে বাইরে বের হবে না । (সুরাঃআহযাব, আয়াতঃ৩৩)

৮৩) তোমরা কখনও নিরাশ হয়ো না বরং তুমি যত বড় গুনাহই করো না কেন আল্লাহ ক্ষমা করবেন। (সুরাঃঝুমার, আয়াতঃ৫৩)

৮৪) তোমরা তোমাদের প্রতিপালকের নিকট অভিমুখী হও এবং তাঁর নিকট আশ্রয় গ্রহণ করো। (সুরাঃঝুমার, আয়াতঃ৫৪)

৮৫) তোমরা সব সময় মন্দের বিপরীতে ভালো কাজ করো। (সুরাঃহা-মিম সিজদাহ, আয়াতঃ৩৪)

আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয়

বাণী

৮৬) হে মুমিনগণ , তোমরা একে অপরের সাথে পরামর্শ করে কাজ করবে। (সুরাঃশুরা, আয়াতঃ৩৮)

৮৭) আল-কোরআনে ইরশাদ করা হয়েছে যে , আল্লাহ সব সময় আপস পছন্দ করেন কারণ মুমিনরা একে অপরের ভাই ভাই । (সুরাঃহুজরাত, আয়াতঃ১০)

৮৮) হে মুমিনগণ, তোমরা একে অপরের কখনো উপহাস কোরো না। (সুরাঃহুজরাত, আয়াতঃ১১)

৮৯) তোমরা একে অপরের উপর সন্দেহ কোরো না বরং কিছু সন্দেহ করলেও গুনাহ হয়। (সুরাঃহুজরাত, আয়াতঃ১২)

৯০) তোমরা কারো অনুপস্থিত থাকা অবস্থায় তার দোষ ,ভুল নিয়ে আলোচনা কোরো না। (সুরাঃহুজরাত, আয়াতঃ১২)

৯১) আল্লাহর কাছে ঐ ব্যক্তি অধিক সম্মানীত যে আল্লাহকে অধিক ভয় করে। (সুরাঃহুজরাত, আয়াতঃ১৩)

৯২) তোমাদের নিকট উপস্থিত অতিথিদের প্রতি সম্মান প্রদর্শন করবে। (সুরাঃজারিয়াত, আয়াতঃ২৪-২৭)

৯৩) তোমাদের মধ্যে যারা ঈমান আনে এবং দাতব্যকাজে অর্থ ব্যয় করে তাদের জন্যে রয়েছে মহাপুরষ্কার। (সুরাঃহাদিদ, আয়াতঃ৭)

৯৪) আল-কোরআনে ইরশাদ করা হয়েছে যে , বৈরাগ্যবাদ মানুষের সৃষ্টি বরং এটা আল্লাহর দেয়া বিধান না। (সুরাঃহাদিদ, আয়াতঃ২৭)

৯৫) তোমাদের মধ্যে যারা আলেম তাঁদের মর্যাদা আল্লাহ দান করেছেন। (সুরাঃমুজাদালা, আয়াতঃ৫৮)

৯৬) তোমাদের মধ্যে যারা অমুসলিম তাদের সঙ্গেও উত্তম আচরন করো। (সুরাঃমুমতাহিনা, আয়াতঃ৮)

৯৭) তোমরা যারা মানুষের অভাবে ঋণ দাও তাদের জন্যে রয়েছে উত্তম পুরস্কার। (সুরাঃতালাক, আয়াতঃ১৭)

৯৮) হে ঈমানদারগন , তোমরা তাহাজ্জুদের নামায পড়। (সুরাঃমুজাম্মিল, আয়াতঃ২০)

৯৯) আল-কোরআনে ইরশাদ করা হয়েছে যে , তোমরা ভিক্ষুককে ধমক দিও না। (সুরাঃদুহা, আয়াতঃ১০)

১০০) আল-কোরআনে ইরশাদ করা হয়েছে যে, আল্লাহ এক-অদ্বিতীয়, তিনি অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি, তাঁকেও কেউ জন্ম দেইনি এবং তাঁর সমতুল্য কেউ নেই । (সুরাঃইখলাস)

আল-কোরআনের এই বাণী উপদেশ গুলো যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ ঘটাতে পারি, তাইলে আমাদের জীবন হবে কোরআনের আলোয় আলোকিত। তাই আমরা যতটুকু পারি আল-কোরআনের মাধ্যমে জীবন-যাপন করার চেষ্টা করব ।

Tags: আল-কোরআনআল-কোরআনের বাণীইসলামি শিক্ষাবিখ্যাত শিক্ষনীয় উক্তিশিক্ষনীয় উক্তি
Share22Tweet
Previous Post

শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ৬টি শিক্ষা সহায়ক অ্যাপস

Next Post

“কেইবুল লামজাও জাতীয় উদ্যান” বিশ্বের একমাত্র ভাসমান অভয়ারণ্য

মৃদুল আল হামদ

মৃদুল আল হামদ

মৃদুল আল হামদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। পড়ালেখার পাশাপাশি তিনি অনলাইনে লেখালেখি করতে পছন্দ করেন।

Related Posts

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

কোরআনের দৃষ্টিতে অশ্লীলতা বা পর্নোগ্রাফি আসক্তি থেকে মুক্তির উপায়

কুরআনের দৃষ্টিতে অশ্লীলতা বা পর্নোগ্রাফি আসক্তি এবং এ থেকে মুক্তির উপায়

মনিষীদের বিখ্যাত বানী

সফলতার মূলমন্ত্র- মনিষীদের বিখ্যাত ১০১টি বাণী

মনিষীদের বিখ্যাত উক্তি (২১টি) আপনার জীবন পাল্টে দেবে

মনিষীদের বিখ্যাত উক্তি (২১টি) যা আপনার জীবন পাল্টে দেবে

ম্যাসেজ: মিজানুর রহমান আজহারি'র প্রথম বই

ম্যাসেজ: মিজানুর রহমান আজহারি’র প্রথম বই

Please login to join discussion
  • Trending
  • Comments
  • Latest
মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

বাংলা আর্টিকেল লিখে আয়

আর্টিকেল রাইটিং কী? কীভাবে বাংলায় আর্টিকেল লিখে অনলাইনে আয় করবেন?

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

কন্টেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং

কন্টেন্ট রাইটিং জব: আপনার যা জানা প্রয়োজন

কীভাবে পাঠক ফ্রেইন্ডলি আর্টিকেল রাইটিং শিখবেন

কীভাবে একটি মানসম্পন্ন আর্টিকেল লিখতে হয়? -রাইটিং টিপস

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

digibangla24 Official logo

Your trusted platform for breaking news, AI, tech, education, freelancing and exclusive writing opportunities for students & lifelong learners in Bangladesh. At DigiBangla24.com, we are committed to providing readers the latest news, insightful articles, and engaging stories from Bangladesh and worldwide. Our mission is to provide an informative platform where readers can stay informed, entertained, and inspired.

Follow Us

Browse by Category

  • অ্যাপস কর্ণার
  • আন্তর্জাতিক
  • ইতিহাস
  • ইসলামি শিক্ষা
  • কন্টেন্ট রাইটিং
  • কবিতা
  • কৃষি তথ্য
  • খেলাধুলা
  • গল্প
  • চাকরি
  • জাতীয়
  • ডিজিটাল ক্যারিয়ার
  • ডিজিটাল বাংলা
  • ডিজিটাল মার্কেটিং
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম ও জীবন
  • ফ্রিল্যান্সিং
  • বায়োগ্রাফি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিদেশে উচ্চ শিক্ষা
  • বিনোদন
  • বিবিধ
  • ব্লগিং
  • ভ্রমণ
  • মুক্তিযুদ্ধ
  • মোটিভেশন
  • রিভিউ
  • লাইফস্টাইল
  • শিক্ষনীয় উক্তি
  • শিক্ষাঙ্গন
  • সংবাদ
  • সম্পাদকীয়
  • সাহিত্য
  • সেলিব্রেটি
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য ও সেবা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

  • আমাদের সম্পর্কে
  • Contributors
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ

© 2026 Digibangla24

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
  • Login

© 2026 Digibangla24