• About us
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ
DigiBangla24.com
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
DigiBangla24.com
No Result
View All Result
Home বিবিধ

মারিয়ানা ট্রেঞ্চ: কী আছে পৃথিবীর গভীরতম স্থানে?

ফারিয়া তাবাসসুম by ফারিয়া তাবাসসুম
October 28, 2020
in বিবিধ
0
মারিয়ানা ট্রেঞ্চ: কী আছে পৃথিবীর গভীরতম স্থানে?
37
VIEWS
Share on FacebookShare on Twitter

পৃথিবীর সবচেয়ে গভীর স্থান হিসেবে পরিচিত মারিয়ানা ট্রেঞ্চ । স্বাভাবিকভাবেই সমুদ্রের এতো গভীরে বিস্ময়কর প্রাকৃতিক অবস্থা পরিলক্ষিত হবে। এখানে রয়েছে অস্বাভাবিক বাস্তুসংস্থান, তরল সালফারের বুদবুদ এবং আগ্নেয়গিরি। মারিয়ানা ট্রেঞ্চে কোন প্রাণের অস্তিত্বকে বাঁচতে হয় সমুদ্র পৃষ্ঠের চাইতে পানির প্রায় হাজারগুণ বেশি চাপে। তবে শত প্রতিকূলতার মুখোমুখি হয়েও এই গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চে রয়েছে বিচিত্র প্রাণের অস্তিত্ব।

মারিয়ানা ট্রেঞ্চ এর অবস্থান

প্রশান্ত মহাসাগরের পশ্চিমে এবং মারিয়ানা আইল্যান্ড থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত মারিয়ানা ট্রেঞ্চ যা পৃথিবীর সবচেয়ে গভীর স্থান। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে গভীর বিন্দু এখানে অবস্থিত। ক্রিসেন্ট আকৃতির এই ট্রেঞ্চের দৈর্ঘ্য প্রায় ২,৫৫০ কিলোমিটার এবং প্রস্থ প্রায় ৬৯ কিলোমিটার।

মারিয়ানা ট্রেঞ্চের পৃষ্ঠে অবস্থিত একটি গভীর বিন্দু ‘চ্যালেঞ্জার ডীপ’ নামে পরিচিত। জানামতে এর গভীরতা ১০,৯৮৪ মিটার। ছোট একটি গর্তের মত দেখতে এই উপত্যকাটি মারিয়ানা ট্রেঞ্চের দক্ষিণ দিকে অবস্থিত। দ্বিতীয় গভীর বিন্দুটি ‘সিরেনা ডীপ’ নামে পরিচিত যা চ্যালেঞ্জার ডীপ থেকে ১২৪ মাইল পূর্বে অবস্থিত। এর গভীরতা ১০,৮০৯ মিটার পরিমাপ করা হয়েছে।

মারিয়ানা ট্রেঞ্চে প্রাণের অস্তিত্ব

প্রাণীর বেঁচে থাকার জন্য মারিয়ানা ট্রেঞ্চ কোন আদর্শ স্থান নয়। এখানে বেঁচে থাকতে হলে সম্পূর্ণ অন্ধকার পরিবেশ, অস্বাভাবিক বাস্তুসংস্থান, পানির প্রচন্ড চাপ, খাদ্য ঘাটতি ইত্যাদি নানান সমস্যা মোকাবেলা করে বাঁচতে হয়। এসব প্রতিকূলতার মাঝেও মারিয়ানা ট্রেঞ্চে রয়েছে প্রাণের অস্তিত্ব। প্রধান তিনটি জীব হলঃ

  • Xenophyophores
  • Amphipods
  • Small sea cucumber (Holothurians)

এককোষী প্রাণী হল xenophyophores. এরা সাধারণত বৃহদাকার অ্যামিবার মত যার আকার ১০ সেন্টিমিটারেরও বেশি। Amphipodes দেখতে অনেকটা চিংড়ির মত যাদেরকে সাধারণত ট্রেঞ্চের গভীর বিন্দুগুলোর এলাকায় দেখা যায়। Holothurians সম্পর্কে এখনও পরিপূর্ণ ভাবে জানা যায়নি। ধারণা করা হয় এরা একশ্রেণির সামুদ্রিক শশা। আরেকটি অস্বাভাবিক প্রাণ রয়েছে যাদেরকে Snailfish বলা হয়।

আরও পড়ুনঃ বারমুডা ট্রায়াঙ্গেল -পৃথিবীতে ব্যাখ্যাতীত ঘটনা ঘটে নাকি পুরোটাই মিথ

২০১৪ সালে মারিয়ানার এই স্নেইলফিশ আবিষ্কৃত হয় প্রায় ৮,০০০ মিটার (২৬,২০০ ফিট) গভীরে। অবাক করার বিষয় হচ্ছে, স্নেইলফিশের ছোট গোলাপী রঙের শরীর দেখলে মনেই হয়না এরা এধরনের প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে পারে। অথচ এরাই অনেকটা দখল করে রেখেছে এই ট্রেঞ্চের বাস্তুসংস্থানকে। এখানকার অন্যান্য প্রাণীর তুলনায় বেশি গভীরে যেতে পারে স্নেইলফিশ। এছাড়াও বিজ্ঞানীরা চ্যালেঞ্জার ডীপ থেকে সংগৃহীত কাদায় পেয়েছেন প্রায় ২০০ প্রজাতির ক্ষুদ্র জীব।

সিরেনা ডীপেও পাওয়া গিয়েছে অত্যন্ত ক্ষুদ্র প্রাণ। এসব ক্ষুদ্র প্রাণ হাইড্রোজেন এবং মিথেন থেকে জীবন ধারণ করে যা তৈরি হয় সমুদ্রের পানি এবং পাথরের সংঘর্ষ থেকে।

অস্বাভাবিক আগ্নেয়গিরি

সমুদ্রেই এতো গভীরে জীবন্ত আগ্নেয়গিরির অবস্থান বিস্মিত করে বিজ্ঞানীদের। কিন্তু মারিয়ানা ট্রেঞ্চে রয়েছে বেশ কয়েকটি আগ্নেয়গিরি। উল্লেখযোগ্য একটি আগ্নেয়গিরি হল Eifuku Submarine আগ্নেয়গিরি। চিমনির মত দেখতে বিভিন্ন হাইড্রোথার্মাল উৎস থেকে তরল কার্বন ডাই-অক্সাইড নির্গত করে এই আগ্নেয়গিরি । এই নির্গত তরলের তাপমাত্রা ২১৭ ডিগ্রি ফারেনহাইট বা ১০৩ ডিগ্রি সেলসিয়াস। আরেকটি আগ্নেয়গিরি Daikoku Submarine নামে পরিচিত। বিজ্ঞানীদের আবিষ্কার অনুযায়ী এখানে রয়েছে সালফারের আধার যা সমুদ্র পৃষ্ঠ থেকে ৪১০ মিটার নিচে অবস্থিত।

রাসায়নিক পদার্থ

গভীর সমুদ্র রাসায়নিক বর্জ্য পদার্থের সংরক্ষণের স্থান হিসেবে কাজ করে থাকে। কিছুদিন আগে Newcastle University এর একটি রিসার্চ টিমের তথ্যমতে, মানুষের তৈরি কিছু রাসায়নিক পদার্থ যা ১৯৭০ এ নিষিদ্ধ করা হয়েছিল, তা এখনও সমুদ্রের গভীরে আছে। তীব্র মাত্রায় Persistent Organic Pollutants (POP) আবিস্কৃত হয়েছে সমুদ্রের গভীরের প্রাণীদেহের কোষে। Nature Ecology and Environment জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, Poly chlorinated biphenyl (PCB) এবং poly brominated diphenyl ether (PCDE) যা সাধারণত ইলেকট্রিক্যাল ইনসুলেটরে ব্যবহৃত হয়, তা পাওয়া গিয়েছে সমুদ্রের গভীরে।

যেহেতু এসব রাসায়নিক প্রকৃতিতে মিশে যেতে পারেনা, সেহেতু এরা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রাকৃতিক অবস্থা দ্বারা চালিত হয়ে একসময়ে সমুদ্রে গিয়ে পতিত হয়৷ একসময় গিয়ে সমুদ্রের একবারে গভীরে গিয়ে জমা হয়। এসকল রাসায়নিক পদার্থ মারিয়ানা ট্রেঞ্চের প্রাণীদের উপর বিস্তর প্রভাব বিস্তার করে। ২০১৯ সালে Scientific American একটি রিপোর্টে উল্লেখ করে, নিউক্লিয়ার বোমার পরীক্ষামূলক কার্যক্রম থেকে নির্গত কার্বন-১৪ পাওয়া গিয়েছে মারিয়ানা ট্রেঞ্চের প্রাণীর দেহকোষে।

আমাদের পৃথিবীতে রয়েছে অসংখ্য বৈচিত্র্যময় পরিবেশ এবং প্রাণী। মারিয়ানা ট্রেঞ্চ সেরকমই একটি বৈচিত্র্যময় স্থান। সমুদ্রের অত্যন্ত গভীরে মানুষের পৌঁছানোর ক্ষেত্রে রয়েছে বেশ কিছু প্রতিবন্ধকতা। যার কারণে এখনও মারিয়ানা ট্রেঞ্চকে পুরোপুরি আবিষ্কার করা সম্ভব হয়নি। হয়তো আরও অনেক বিচিত্র প্রাণের অস্তিত্ব রয়েছে এখানে। অদূর ভবিষ্যতে আমরা মারিয়ানা ট্রেঞ্চ সম্পর্কে আরও আশ্চর্যজনক তথ্য জানতে পারবো।

Tags: বিবিধমারিয়ানা ট্রেঞ্চ
ফারিয়া তাবাসসুম

ফারিয়া তাবাসসুম

ফারিয়া তাবাসসুম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। লেখাপড়ার পাশাপাশি তিনি অনলাইনে বিভিন্ন বিষয়ের উপর আর্টিকেল লিখতে পছন্দ করেন।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

বাংলা আর্টিকেল লিখে আয়

আর্টিকেল রাইটিং কী? কীভাবে বাংলায় আর্টিকেল লিখে অনলাইনে আয় করবেন?

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

কন্টেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং

কন্টেন্ট রাইটিং জব: আপনার যা জানা প্রয়োজন

কীভাবে পাঠক ফ্রেইন্ডলি আর্টিকেল রাইটিং শিখবেন

কীভাবে একটি মানসম্পন্ন আর্টিকেল লিখতে হয়? -রাইটিং টিপস

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

Popular Stories

  • মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

    মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

    22 shares
    Share 22 Tweet 0
  • বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

    42 shares
    Share 42 Tweet 0
  • জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

    1 shares
    Share 1 Tweet 0
  • অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

    1 shares
    Share 1 Tweet 0
  • আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

    1 shares
    Share 1 Tweet 0
digibangla24 Official logo

At Digibangla24.com, we bridge the gap between academia and the digital economy. Designed especially for university students, teachers, and lifelong learners, our platform is your trusted guide to mastering content writing and freelancing. Learn the art of impactful writing, explore remote earning opportunities, and shape a successful digital career.

Follow Us

Browse by Category

  • অ্যাপস কর্ণার
  • আন্তর্জাতিক
  • ইতিহাস
  • ইসলামি শিক্ষা
  • কন্টেন্ট রাইটিং
  • কবিতা
  • কৃষি তথ্য
  • খেলাধুলা
  • গল্প
  • চাকরি
  • জাতীয়
  • ডিজিটাল ক্যারিয়ার
  • ডিজিটাল বাংলা
  • ডিজিটাল মার্কেটিং
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম ও জীবন
  • ফ্রিল্যান্সিং
  • বায়োগ্রাফি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিদেশে উচ্চ শিক্ষা
  • বিনোদন
  • বিবিধ
  • ব্লগিং
  • ভ্রমণ
  • মুক্তিযুদ্ধ
  • মোটিভেশন
  • রিভিউ
  • লাইফস্টাইল
  • শিক্ষনীয় উক্তি
  • শিক্ষাঙ্গন
  • সংবাদ
  • সম্পাদকীয়
  • সাহিত্য
  • সেলিব্রেটি
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য ও সেবা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

  • About us
  • Contributors
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ

© 2026 Digibangla24

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
  • Login

© 2026 Digibangla24