• আমাদের সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ
DigiBangla24.com
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
DigiBangla24.com
No Result
View All Result
Home বিবিধ ইসলামি শিক্ষা

আশি বছরের গুনাহ মাফ সম্পর্কিত জুম’আর দিনের হাদিসটি কতটুকু সহিহ!

এম. এম. হাসান শাওন by এম. এম. হাসান শাওন
in ইসলামি শিক্ষা, ধর্ম ও জীবন
A A
0
আশি বছরের গুনাহ মাফ সম্পর্কিত জুম'আর দিনের হাদিসটি কতটুকু সহিহ!
130
VIEWS
Share on FacebookShare on Twitter

জুম’আর দিন একটি ফজিলতপূর্ণ দিন হিসেবে ইসলাম ধর্মে প্রসিদ্ধ। হাদিস শরিফে এ দিনের ফজিলত ও মর্যাদা নিয়ে অনেক সহিহ বর্ণনা রয়েছে৷ অর্থাৎ এ দিনের আলাদা কিছু স্পেশাল আমল আছে, যা সহিহ বর্ণনা পাওয়া যায়। তবে আমাদের উপমহাদেশে জুম’আর দিনের গুরুত্বপূর্ণ আমলগুলোর প্রতি তেমন মনোযোগ দেওয়া হয় না। কিন্তু একটি আমল, আসরের নামাজের পর আশিবার দরুদ পাঠের মাধ্যমে ‘আশি বছরের গুনাহ মাফ‘ পাওয়ার হাদিসটি খুবই বিস্তার লাভ করেছে।

তাই আমাদের একটু পর্যালোচনা করে দেখা উচিত, ‘আশি বছরের গুনাহ মাফ’ পাওয়ার যে আমলটি আমরা করছি, সে সম্পর্কিত হাদিসটি সহিহ কিনা? মুহাদ্দিসগণ এ হাদিসটি সম্পর্কে কি মন্তব্য করেছেন? হাদিসটি আমল করা যাবে কিনা? এ সকল প্রশ্নের উত্তর খুঁজতে চলুন হাদিসটি নিয়ে ইসলামিক স্কলারদের মন্তব্য জেনে আশা যাক, ইংশাআল্লাহ্।

জুম’আর দিনে আশি বছরের গুনাহ মাফ পাওয়ার হাদিস:

আশিবার দরুদ পাঠের মাধ্যমে জুম’আর দিনে গুনাহ মাফের হাদিসটি হলো নিম্নরূপ-

হযরত আবু হুরাইরা (রা.) হতে বর্ণিত রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন,“যে ব্যক্তি জুম’আর দিন আসর নামাজের পর না উঠে, ওই স্থানে বসা অবস্থায় ৮০ বার নিম্নে উল্লেখিত দরুদ শরিফ পাঠ করবে, তার আশি বছরের গুনাহ মাফ করা হবে এবং ৮০ বছরের নফল ইবাদতের সওয়াব তার আমল নামায় লেখা হবে। দোয়াটি হলো-

RelatedPosts

কোরআনের দৃষ্টিতে অশ্লীলতা বা পর্নোগ্রাফি আসক্তি থেকে মুক্তির উপায়

কুরআনের দৃষ্টিতে অশ্লীলতা বা পর্নোগ্রাফি আসক্তি এবং এ থেকে মুক্তির উপায়

এলিয়েন সম্পর্কে ইসলাম: পবিত্র কুরআনের আলোকে এলিয়েনের অস্তিত্ব!

এলিয়েন সম্পর্কে ইসলাম: পবিত্র কুরআনের আলোকে এলিয়েনের অস্তিত্ব!

আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহী ওয়াসাল্লিম তাসলীমা।”

এখন আমাদের জানার বিষয় হলাে, এ হাদীসটি সহীহ কিনা? এ হাদীসের ওপর আমল করা যাবে কিনা? যেহেতু অনেক মানুষকে হাদীসটির ওপর আমল করতে দেখা যায়! যেহেতু, শরিয়তে সওয়াব বা ইবাদতের উদ্দেশ্যে যাই আমল করা হোক না কেন, তার সহিহ দলিল থাকা বাধ্যতামূলক৷

উক্ত হাদিসটির সনদ হলো:

ইবনে শাহীন ‘আত-তারগীব ফি ফাযায়েলীল আমাল’ পৃ. ১৪ তে আওন ইবনে উমারাহ থেকে এবং তিনি সাকান আল-বুরজুমী থেকে, তিনি হাজ্জাজ ইবন সিনান থেকে, তিনি আলী ইবনে যায়েদ থেকে, তিনি সাঈদ ইবনুল মুসাইয়েব এবং তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদীসটি বর্ণনা করেন।

তিনি উল্লেখ করেন রাসূল (সা.) বলেন- “আমার ওপর দুরূদ পড়া, পুলসিরাতের উপর নূর। যে ব্যক্তি জুমু’আর দিন আমার ওপর ৮০ বার দরুদ পড়বে, তার আশি বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে।”

আশি বছরের গুনাহ মাফ পাওয়ার হাদিসটি সম্পর্কে মুহাদ্দিসদের মন্তব্য:

আলেমগণের কেউ কেউ হাদীসটি সম্পর্কে নমনীয়তা ও উদারতা প্রদর্শন করেণ এবং হাদীসটিকে হাসান বলে আখ্যায়িত করেণ। কিন্তু সঠিক কথা হলাে, হাদীসটি দুর্বল, শুধু দুর্বল নয়, খুবই দুর্বল।

কারণ, এই হাদিসটির সনদে তিনজন দুর্বল বর্ণনাকারী রয়েছেন। যথা: আলী ইবনে যায়েদ ইবন জাদ’আন আল বাসরী, হাজ্জাজ ইবনে সিনান,আওন ইবনে উমারা আল-কাইসী।

আমরা জানি একটি হাদিস সহিহ, দয়িফ, কিন্বা জাল হওয়ার ক্ষেত্রে হাদিসের সনদ সবচেয়ে গুরুত্বপূর্ণ। সহিহ হওয়ার ক্ষেত্রে হাদিসের সনদে রাবীগণের মধ্যে কোন সমস্যা থাকতে পারবে না। তাই এখন আমরা এই তিনজন ব্যক্তি সম্পর্কে মুহাদ্দিসগণের মন্তব্য জানার চেষ্টা করবো, ইনশাল্লাহ্।

একঃ আলী ইবন যায়েদ ইবন জাদ’আন আল বাসরী:

  • হাম্মাদ ইবনে যায়েদ (রহ.) তার সম্পর্কে বলেন- তিনি হাদীস সমূহকে উলট-ফালট করে ফেলেন।
  • শুবা (রহ.) বলেন- তিনি হাদীসকে একটির সাথে আরেকটিকে মিলিয়ে ফেলেন।
  • ইমাম আহমদ ইবন হাম্বল (রহ.) বলেন- তিনি কিছুই না।
  • আবু যুর’আ (রহ.) বলেন- তিনি নির্ভরযােগ্য বর্ণনাকারী নন। ধারণা প্রসূত কথা বলেন এবং ভুল করেণ।
  • আবু হাতেম (রহ.) এ বর্ণনাকারী সম্পর্কে বলেন- তার কথা দ্বারা দলীল দেওয়া যাবে না।

[দেখুন: ইমাম আয যাহাবী রহ.-এর ‘আল মুগনী ফীদ দু’আফা’ পৃ. ৪৪৭/২ ]

দুইঃ হাজ্জাজ ইবনে সিনান:

তার সম্পর্কে আযদী (রহ.) এর মন্তব্য পাওয়া যায়। তিনি বলেন- সে মাতরুক, অর্থাৎ মিথ্যা হাদীস বর্ণনাকারী।

তিনঃ আওন ইবনে উমারা আল-কাইসী:

  • আবু যুর’আহ (রহ.) বলেন- সে মুনকারুল হাদীস অর্থাৎ মিথ্যা হাদীস বর্ণনাকারী।
  • ইমাম হাকেম (রহ.) বলেন- আমি তাকে পেয়েছি, তবে তার থেকে কোনাে হাদীস লিপিবদ্ধ করিনি, তিনি মুনকারুল হাদীস ছিলেন এবং হাদীসে দুর্বল ছিলেন।
  • ইমাম আবু দাউদ (রহ.) তার সম্পর্কে বলেন, তিনি দুর্বল।

[আরো দেখুন: তাহযীবুত তাহযীব, পৃ. ১৭৩/৮]

হাদীসের ইমামদের মধ্যে আরও যারা জুম’আর দিনে ‘আশি বছরের গুনাহ মাফ’ পাওয়া এই হাদীসটিকে দুর্বল বলে আখ্যায়িত করেন তাঁদের মধ্যে কয়েক জন হলেন-

ইমাম দারা কুতনী (রহ.), হাফেজ ইবনে হাজার (রহ.) স্বীয় কিতাব ‘নাতায়েজুল আফকার’ (৫৬/৫); আল্লামা সাখাবী (রহ.) স্বীয় কিতাব ‘আল কাওলুল বাদী’ পৃ. ২৮৪; আল্লামা মুনাবী, ফাইযুল কাদীর’ পৃ. ২৪৯/৪; কামাল ইউসুফ আল-হুত আল- বাইরূতি (রহ.) তাঁর কিতাব ‘আসনাল মাতালেব’ পৃ. ১৭৫ এবং শাইখ আল-আলবানী (রহ.) স্বীয় কিতাব ‘সিলসিলাতুদ দ্বা’য়ীফা’ পৃ.২৭৪/৮

জুম’আর দিনে আসরের পর ৮০ বার দরুদ পাঠ করে ‘আশি বছরের গুনাহ মাফ’ পাওয়ার এই হাদীসটির সমর্থনে আনাস ইবনে মালেক (রা.) থেকে অপর একটি হাদীসে তিনি উল্লেখ করেন, আমি রাসূল (সাঃ) সম্মূখে দাঁড়ানাে ছিলাম, তখন তিনি বলেন-

“জুমু’আর দিন যে ব্যক্তি আমার ওপর ৮০ বার দুরূদ পাঠ করে, আল্লাহ তা’আলা তার আশি বছরের গুনাহ মাফ করে দেবেন।”

আল্লামা নাসিরুদ্দিন আলবানী (রহ.) এই হাদীসটিকে বানােয়াট বলেছেন। তিনি আরও বলেন- হাদীস বানানাের বিষয়টি তার কাছে স্পষ্ট। রাসূল (সা.) ওপর দরুদ পাঠ করার ফজিলত বিষয়ে বিশুদ্ধ হাদীসগুলাে যথেষ্ট। এ ধরনের মাওদু হাদীসের কোনাে প্রয়ােজন নেই।

যেমন, রাসূলুল্লাহ্ (সা.) বলেন-

“যে ব্যক্তি আমার ওপর একবার দুরূদ পড়ে, আল্লাহ তা’আলা তার ওপর দশবার দুরূদ পড়েন।” (সহীহ মুসলিম)

[দেখুনঃ সিলসিলাতুল আহাদীস আদ্ব দ্বয়ীফাহ ওয়াল মাওদু’আহ’ ৩৮৩/১]

সিদ্ধান্তঃ

জুম’আর দিন একটি ফজিলতপূর্ণ দিন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই এ দিনের আমল সম্পর্কে সহিহ অনেক বর্ণনা হাদিস শরিফে রাসূল (সা.) বলেছেন। আর সব আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আমল হলো সকাল ও বিকালে বেশি বেশি করে রাসূল (সাঃ) এর প্রতি দরুদ পাঠ করা। ফজরের সালাত জাম’আতে আদায় করা, তাড়াতাড়ি জুম’আর মসজিদে নামাজের জন্য যাওয়া।

আমরা সহিহ বুখারি ও মুসলিম শরীফ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে সহিহ সনদে এ সকল আমলের কথা দেখতে পাই।

সুতরাং আমরা দেখলাম ৮০ বার দরুদ পাঠের মাধ্যমে আশি বছরের গুনাহ মাফ পাওয়ার আমলটি সঠিক নয়। এ ধরণা ও বিশ্বাস তাই ত্যাগ করা উচিত। কেননা, ইবাদতের ক্ষেত্রে রাসূল (সা.) ও সাহাবিদের সহিহ দলিল ব্যতিত আমল করা বৈধ নয়। তাই স্কলারদের মন্তব্য অনুযায়ী এই আমলটি গ্রহণযোগ্য বলা যাচ্ছে না। আর যেহেতু, জুম’আর দিনের ফজিলত সম্পর্কে সহিহ অনেক বর্ণনা বা আমল রয়েছে৷ তাই এ দিনের ফজিলত বা আমলের জন্য কোনো দুর্বল অথবা জাল হাদিসের অনুসরণ প্রশ্নই আসে না৷

মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে দ্বীনের সহিহ বুঝ দান করুক, আমিন।

তথ্যসুত্রঃ

  • ইসলাম কিউএ (islamqa.info)
Tags: ৮০ বছরের গুনাহ মাফের হাদিসআশি বছরের গুনাহ ক্ষমাজুম'আর দিনহাদিস
Share2Tweet
Previous Post

১৮৫৭ সালের মহাবিদ্রোহ: আবিভক্ত ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম

Next Post

মসজিদে সৌদি-আরবের নতুন বিধিনিষেধ কতটা যৌক্তিক?

এম. এম. হাসান শাওন

এম. এম. হাসান শাওন

এম. এম. হাসান শাওন, 'সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা' থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইসএসসি পাস করেছেন। বর্তমানে তিনি 'বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা'য় আইন বিভাগে অধ্যয়ন করছেন। পড়াশোনার পাশাপাশি তিনি ইসলামী ও জীবনঘনিষ্ঠ নানা বিষয় নিয়ে অধ্যয়ন ও লেখালেখি করতে পছন্দ করেন।

Related Posts

কোরআনের দৃষ্টিতে অশ্লীলতা বা পর্নোগ্রাফি আসক্তি থেকে মুক্তির উপায়

কুরআনের দৃষ্টিতে অশ্লীলতা বা পর্নোগ্রাফি আসক্তি এবং এ থেকে মুক্তির উপায়

এলিয়েন সম্পর্কে ইসলাম: পবিত্র কুরআনের আলোকে এলিয়েনের অস্তিত্ব!

এলিয়েন সম্পর্কে ইসলাম: পবিত্র কুরআনের আলোকে এলিয়েনের অস্তিত্ব!

বাছইকৃত ২০টি গুরুত্বপূর্ণ হাদিস যা জানা জরুরী

বাছইকৃত ২০টি গুরুত্বপূর্ণ হাদিস যা জানা জরুরী

ইলুমিনাতি কী? ইলুমিনাতি সম্পর্কে ইসলামি দৃষ্টিভঙ্গি!

ইলুমিনাতি কী? ইলুমিনাতি সম্পর্কে ইসলামি দৃষ্টিভঙ্গি!

ব্যক্তিত্ব গঠনে সূরা-হুজরাতের নির্দেশনা

আদর্শ ব্যক্তিত্ব গঠনে সূরা-হুজরাতের নির্দেশনা!

প্রিয়তমা স্ত্রী আয়িশা (রাঃ)

প্রিয়তমা স্ত্রী আয়িশা (রাঃ) ও নবিজির প্রেমময় দাম্পত্য জীবন

Please login to join discussion
  • Trending
  • Comments
  • Latest
মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

বাংলা আর্টিকেল লিখে আয়

আর্টিকেল রাইটিং কী? কীভাবে বাংলায় আর্টিকেল লিখে অনলাইনে আয় করবেন?

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

কন্টেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং

কন্টেন্ট রাইটিং জব: আপনার যা জানা প্রয়োজন

কীভাবে পাঠক ফ্রেইন্ডলি আর্টিকেল রাইটিং শিখবেন

কীভাবে একটি মানসম্পন্ন আর্টিকেল লিখতে হয়? -রাইটিং টিপস

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

digibangla24 Official logo

Your trusted platform for breaking news, AI, tech, education, freelancing and exclusive writing opportunities for students & lifelong learners in Bangladesh. At DigiBangla24.com, we are committed to providing readers the latest news, insightful articles, and engaging stories from Bangladesh and worldwide. Our mission is to provide an informative platform where readers can stay informed, entertained, and inspired.

Follow Us

Browse by Category

  • অ্যাপস কর্ণার
  • আন্তর্জাতিক
  • ইতিহাস
  • ইসলামি শিক্ষা
  • কন্টেন্ট রাইটিং
  • কবিতা
  • কৃষি তথ্য
  • খেলাধুলা
  • গল্প
  • চাকরি
  • জাতীয়
  • ডিজিটাল ক্যারিয়ার
  • ডিজিটাল বাংলা
  • ডিজিটাল মার্কেটিং
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম ও জীবন
  • ফ্রিল্যান্সিং
  • বায়োগ্রাফি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিদেশে উচ্চ শিক্ষা
  • বিনোদন
  • বিবিধ
  • ব্লগিং
  • ভ্রমণ
  • মুক্তিযুদ্ধ
  • মোটিভেশন
  • রিভিউ
  • লাইফস্টাইল
  • শিক্ষনীয় উক্তি
  • শিক্ষাঙ্গন
  • সংবাদ
  • সম্পাদকীয়
  • সাহিত্য
  • সেলিব্রেটি
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য ও সেবা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

  • আমাদের সম্পর্কে
  • Contributors
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ

© 2026 Digibangla24

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
  • Login

© 2026 Digibangla24