• আমাদের সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ
DigiBangla24.com
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
DigiBangla24.com
No Result
View All Result
Home জাতীয়

অপরিকল্পিত উন্নয়ন নাকি পরিকল্পিত অপচয় ও দুর্নীতি?

এম. এম. হাসান শাওন by এম. এম. হাসান শাওন
in জাতীয়
A A
0
অপরিকল্পিত উন্নয়ন
39
VIEWS
Share on FacebookShare on Twitter

একটি সমাজ, জাতি, দেশ বা রাষ্ট্র যাই বলুন না কেন, একটি সুশৃঙ্খল অবকাঠামো বিনির্মানে অপরিকল্পিত উন্নয়ন হলো অপচয় ও দুর্নীতির অন্যতম রূপরেখা। আর অপচয় ও দুর্নীতি কখনোই অকল্যান ছাড়া ভালো কিছু বয়ে আনে না। সমৃদ্ধ দেশ ও শক্তিশালী অর্থনীতির গঠন তো দূরের কথা, বিদ্যমান শক্তিশালী অর্থনীতিকে ঋনের ঘরে যা জর্জরিত করে  তা হলো অপরিকল্পিত উন্নয়ন। এখন চলুন সাম্প্রতিক এমন কিছু বিষয়াবলি নিয়ে আলোচনা করি।

অপরিকল্পিত উন্নয়ন নাকি পরিকল্পিত অপচয়?

বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ ৫০ বছরে আমরা কতটুকু দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে পেরেছি? প্রশ্নটি অবান্তর নয়। একটু গভীর বিশ্লেষণ করলে আমরা এর গুরুত্ব উপলব্ধি করতে পারব। হয়তো অনেকেই বলে থাকবে ‘কম কিসে হলো?’ সমস্যাটা তো এখানেই। কেননা রাস্তাঘাট, কল-কারখানা, ব্রিজ কালভার্ট তো আর কম হয়নি। বেশ ভালোই হয়েছে। তবে দূর্নীতি ও অপচয়ের পরিমান এসকল ভিক্তি স্থাপনার চেয়ে কোনো অংশেই কম নয় বরং ঢের বেশি। 

উন্নতির মানদন্ডে দালান-কোঠা যতটা না গুরুত্বপূর্ণ তার চেয়ে বহুগুনে গুরুত্বপূর্ণ দেশকে দূর্নীতিমুক্ত ও অপরিকল্পিত উন্নয়ন হতে রক্ষা করা। তবেই দেশের প্রত্যেক পেশার মানুষ তাদের নিজ নিজ ন্যায্য অধিকার ফিরে পাবে। জনগনের সুখে থাকাই তো হলো প্রকৃত উন্নয়ন। 

আমাদের দেশের উন্নয়ন পরিস্থিতির দিকে একটু লক্ষ্য করুন। এদেশের রাস্তায় রাস্তায় প্রতি মাসে শুধু উন্নয়ন হচ্ছে। উন্নয়ন যেন কখনোই থেমে থাকে না। আসলেই কি তাই? তবে হ্যা, আমরা উন্নয়নের বিপক্ষে নই। দেশের উন্নয়ন মানে আমাদের উন্নয়ন ও জীবনযাত্রার মান সহজ হওয়া। কিন্তু একটি রাস্তা নির্মাণের সময় পরিকল্পনাহীনতা উন্নয়ন অপচয় ও দূর্নীতি ছাড়া আর কিছু নয়। এগুলো অনেকটা পরিকল্পিত অপচয়। কেননা এর মাধ্যমে কোনো একদলের সার্থ হাসিল হয় ও পকেট ভারী হয়ে থাকে। 

RelatedPosts

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

বিশ্বব্যাপী রেমিটেন্স কমবে-digibangla24

বিশ্বব্যাপী রেমিটেন্স কমবে ২০ শতাংশ করোনার কারনে

আপনি লক্ষ্য করলেই দেখতে পাবেন, একটি রাস্তা প্রতি কয়মাস পরপর অন্তত তা খনন করা হয়? একবার গ্যাসের পাইপ লাইন বাসনো হয় তো অন্য মাসে বৈদ্যুতিক লাইন বসানোর কাজ চলে। আবার দেখবেন অন্য কোনো মাসে রাস্তা কেটে বা খনন করে ড্রেনের লাইন বসানো হচ্ছে। কোথাও আবার  প্রতি দুই তিন মাস পর পর ড্রেনের অকেজো লাইনগুলো ঠিক করার নামে আবার রাস্তা পিচ ডালাইল খনন করার কাজ হয় । সারা বছর এভাবেই আমাদের উন্নয়ন বহু বছর ধরেই চলমান রয়েছে। 

একটি রাস্তা নির্মাণে একবার রাস্তায় কনক্রিটের ডালাই দেওয়া হয় তো কয়েকমাস পর আবার সেই রাস্তায় পিচ ডালাইয়ের অনুমতি আসে। আবার সেই পিচ ডালাইয়ের রাস্তা বড়ো জোর ১ বছর বা  দেড় বছর ভালো থাকে। এরপর আবার তা নির্মান করার প্রয়োজন হয়। আর এমন উন্নয়ন আমাদের স্বাধীনতার পর থেকেই চলমান। কখনোই তা থেমে থাকেনি। এখন বলুন গুলো মানুষের জীবনযাত্রার মান কতোটা সহজ করেছে? কতোটা দূর্যোগের কারণ হয়েছে? কতোটা  সময় ও অর্থ অপচয় করেছে? কখনো ভেবে দেখেছেন কি? 

পত্রিকায় এ নিয়েও কম রিপোর্ট হয়নি যে, কোনো কোনো এলাকায় কয়েক কোটি টাকার বাজেটে ব্রিজ ও কালভার্ট নির্মাণ করা হয়েছে অথচ তার সঙ্গে রাস্তার কোনো সম্পর্ক নেই। মানুষের কোনো প্রকার চলাচলের কোনো কাজেই তা লাগেনি। খোলা মাঠ কিংবা ধানী জমিতে এমন প্রকল্প পত্রিকার পাতায় চোখ রাখলে আপনাদের দেখে থাকা উচিত। যদিও হয়তো তাদের কোনো পরিকল্পনা ছিল এখানে নতুন রোড হবে বা রাস্তা হবে, কিন্তু পরবর্তীতে পরিকল্পনা পরিবর্তন হয়েছে। এমনটাই সাধারণত বেশি হয়। এখন বলুন, এগুলো কি পরিকল্পিত অপচয় নয়?

ঢাকার শহরে দীর্ঘ সময় পড়াশোনার জন্য বসবাস করছি। একটি রাস্তা ৫-৬ বছরে কতবার যে খনন করতে দেখলাম অর্থাৎ তাদের ভাষায় উন্নয়ন করতে দেখলাম এর হিসেব লিখে রাখা যদিও হয়নি। তবে দুর্ভোগ ছাড়া সুবিধার অর্থের হিসেবে নিতান্তই নগন্য অনুভব করেছি। এই শহরে যারা স্থায়ী বসবাস করেন তারা হয়তো আরও ভালো করে বলতে পারবেন। 

এবার আমাদের শহরের দিকে তাকিয়ে দেখুন তো এগুলো কতটা সুসজ্জিত করে নির্মান করা হয়েছে? শহরে পরিবেশে জনগন ও যানবাহনের তুলনায় ফুটপাত ও রাস্তায় আয়তন কেমন? তবে এর উত্তর না হয় আজ নিরবে চেপে যান। বলতে হবে না। কেননা এখন বলেই বা কি হবে? এগুলো ভেঙে ফুটপাত ও রাস্তা বর্ধিত করা আবার রাষ্ট্রীয় অর্থের বিশাল অপচয় ও দুর্নীতির দার খুলে দেওয়ার নামান্তর । আমরা মানুষ হিসেবে তো এতোটা সৎ নই। আর তারা তো তাই চায়। নতুন প্রকল্প হোক, না হয় অপচয় ও দুর্নীতি হবে কিভাবে? পকেট ভারী হবে কিভাবে? আর যদি এই অপচয় করাও হয়, তারপরও দেখবেন আমাদের নগর পরিকল্পনাবিদগণ আবার নতুন করে কিছু উন্নয়ন করার জন্য ক্ষণকাল পরে এগুলো আবার ভাঙবে বা খনন করে থাকবে।

আমাদের উন্নয়ন কেন জানি কখনোই স্থায়ী হয় না। এগুলো ভাঙা ও গড়ার নিমিত্তে যেন উন্নয়ন বহমান থাকে। আর এই উন্নয়ন আজ ৫০ বছর ধরেই চলমান। তবুও আমাদের অচেতন মন অসচেতন হয় না। অথচ আমাদের এই দীর্ঘ স্বাধীনতার সময়ে বহু নিম্ন অবকাঠামো ও অর্থনীতির দেশ সুসজ্জিত হয়েছে। শিক্ষা ও গবেষণায় এগিয়ে গিয়েছে। আর আমাদের দেশের শিক্ষার্থীরা সেসকল দেশে স্কলারশিপ নিয়ে উচ্চ শিক্ষায় পারি দিচ্ছে। যাইহোক অনেক কথা বলছি,  কথা সংক্ষিপ্ত করা ভালো, কেননা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোর সাথে সেসকল দেশের অবকাঠামোর সাথে তুলনা করে নিজেদের আর ছোট করতে চাই না। 

তবে এই অপচয় ও দুর্নীতি কবে বন্ধ হবে?

আমাদের অপরিকল্পিত উন্নয়ন কবে বন্ধ হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হল,  যেদিন আমাদের প্রশাসন দায়বদ্ধতার যথাযথ উত্তর দিতে সক্ষম হবে এবং তা বাস্তবায়ন করে দেখাবে। তখনই বলা যাবে দেশের প্রকৃত উন্নয়ন হচ্ছে। 

বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বহু সরকার এদেশের উন্নয়নের ভার কাঁধে নিয়েছেন। কিন্তু তাদের অপরিকল্পিত উন্নয়ন কখনোই থেমে থাকে নি। বরং অপচয় ও দুর্নীতিতে একাধিকবার আমরা বিশ্ব রেকর্ড করেছি। তবুও আজ উন্নয়নের নামে অপরিকল্পিত উন্নয়ন বহমান। আসলে এগুলো পরিকল্পিত অপচয় বা দূর্নীতি ছাড়া আর কিছু নয়। 

একটু চিন্তা করুন একটি প্রকল্প যদি বার বার উন্নয়নের নামে ভাঙতে ও গড়তে হয়, তবে অতীতে এটি কেন নির্মান করা হয়েছিল? সেই অর্থ গুলো কোথা থেকে এলো? কেন আমরা কি সুপরিকল্পনা সহিত এসব কাজ করতে পারতাম না? কেন এক-দুই মাস পরপর একই প্রকল্পে উন্নয়ন করতে হবে? তবে হ্যা, ১০০ টি কাজের মাঝে দু একটি ভুল হওয়া স্বাভাবিক। কিন্তু এখন যেন দু একটি সঠিক হওয়া ভাগ্যের উত্থান।  

আসলে কেনই বা করা হবে? আগেই বলেচি এটাও তো একশ্রেণীর পেশা ও জীবনধারণের মাধ্যম। নতুবা বহিঃ বিশ্বে বেগম পাড়া গড়ার মত উন্নয়ন কীভাবে হবে? আফসোস। মেগা প্রকল্পের নামে নিম্ন বিত্তের কষ্ট বাড়ানো ও বিত্তবানদের বিত্তশালী করা কখনো উন্নয়ন হতে পারে না। ধনীদের ধনী হওয়ার তালিকায় বাংলাদেশের অবস্থান দেখুন? আর সূখী হওয়ার তালিকায় বাংলাদেশের অবস্থান দেখুন? তবেই উন্নয়নের বাস্তবতা প্রতিফলিত হবে।

কি আর লিখব? লিখেই বা কি হবে? আমরা কি সচেতন হতে চাই? এভাবে তো বহু শব্দ লেখা যাবে, কিন্তু সচেতন জাতির জন্য বহু শব্দ নয়  দু-একটি বাক্য লেখাই যথেষ্ট হওয়ার ছিল। তাই নয় কি? যাইহোক, আসুন অপরিকল্পিত উন্নয়ন কিংবা পরিকল্পিত অপচয় ও দুর্নীতিকে কঠোর জবাবে না বলি । এর বিরুদ্ধে নিজদের অবস্থান অনুযায়ী সচেতন হন ও প্রতিবাদে সোচ্চার হন, প্লিজ। 

আসুন সুখের পরিমাণে জনগণ, দেশ বা জাতির  উন্নয়ন গড়ি। শুধু রাস্তা,  ব্রিজ, কালভার্ট বা বড় বড় ভবন নির্মাণে নয়। আর অপরিকল্পিত উন্নয়ন এর নামে অপচয় ও দুর্নীতির কালো হাত একটি একটি করে ভেঙে দেই। সুপরিকল্পিত উন্নয়ন গড়ি। তবেই সাধারণ জনগন হবে সুখী, হবে দেশের উন্নয়ন। 

Tags: জাতীয়
Share1Tweet
Previous Post

অনুকরণীয় ও অনুস্বরনীয় বিশ্বনবীর ২০টি সুন্নত

Next Post

প্যাকেটজাত দুধের মেয়াদ শেষ !! ফেলে দেবেন? নাকি ব্যবহারযোগ্য ??

এম. এম. হাসান শাওন

এম. এম. হাসান শাওন

এম. এম. হাসান শাওন, 'সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা' থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইসএসসি পাস করেছেন। বর্তমানে তিনি 'বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা'য় আইন বিভাগে অধ্যয়ন করছেন। পড়াশোনার পাশাপাশি তিনি ইসলামী ও জীবনঘনিষ্ঠ নানা বিষয় নিয়ে অধ্যয়ন ও লেখালেখি করতে পছন্দ করেন।

Related Posts

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

বিশ্বব্যাপী রেমিটেন্স কমবে-digibangla24

বিশ্বব্যাপী রেমিটেন্স কমবে ২০ শতাংশ করোনার কারনে

বেগম রোকেয়া: নারী জাগরণের অগ্রদূত এর সংক্ষিপ্ত জীবনী

বেগম রোকেয়া: নারী জাগরণের অগ্রদূত এর সংক্ষিপ্ত জীবনী

মুক্তিযুদ্ধে নারীদের অবদান -বাংলাদেশের মুক্তিযুদ্ধ

মুক্তিযুদ্ধে নারীদের অবদান -বাংলাদেশের মুক্তিযুদ্ধ

রাষ্ট্র সংষ্কার

মানুষ সংষ্কারের স্বরুপটা জানতে চায় -মমতাজ হাসান

সামাজিক মাধ্যম আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে?

সামাজিক মাধ্যম আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে?

Please login to join discussion
  • Trending
  • Comments
  • Latest
মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

বাংলা আর্টিকেল লিখে আয়

আর্টিকেল রাইটিং কী? কীভাবে বাংলায় আর্টিকেল লিখে অনলাইনে আয় করবেন?

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

কন্টেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং

কন্টেন্ট রাইটিং জব: আপনার যা জানা প্রয়োজন

কীভাবে পাঠক ফ্রেইন্ডলি আর্টিকেল রাইটিং শিখবেন

কীভাবে একটি মানসম্পন্ন আর্টিকেল লিখতে হয়? -রাইটিং টিপস

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

digibangla24 Official logo

Your trusted platform for breaking news, AI, tech, education, freelancing and exclusive writing opportunities for students & lifelong learners in Bangladesh. At DigiBangla24.com, we are committed to providing readers the latest news, insightful articles, and engaging stories from Bangladesh and worldwide. Our mission is to provide an informative platform where readers can stay informed, entertained, and inspired.

Follow Us

Browse by Category

  • অ্যাপস কর্ণার
  • আন্তর্জাতিক
  • ইতিহাস
  • ইসলামি শিক্ষা
  • কন্টেন্ট রাইটিং
  • কবিতা
  • কৃষি তথ্য
  • খেলাধুলা
  • গল্প
  • চাকরি
  • জাতীয়
  • ডিজিটাল ক্যারিয়ার
  • ডিজিটাল বাংলা
  • ডিজিটাল মার্কেটিং
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম ও জীবন
  • ফ্রিল্যান্সিং
  • বায়োগ্রাফি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিদেশে উচ্চ শিক্ষা
  • বিনোদন
  • বিবিধ
  • ব্লগিং
  • ভ্রমণ
  • মুক্তিযুদ্ধ
  • মোটিভেশন
  • রিভিউ
  • লাইফস্টাইল
  • শিক্ষনীয় উক্তি
  • শিক্ষাঙ্গন
  • সংবাদ
  • সম্পাদকীয়
  • সাহিত্য
  • সেলিব্রেটি
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য ও সেবা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

  • আমাদের সম্পর্কে
  • Contributors
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ

© 2026 Digibangla24

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
  • Login

© 2026 Digibangla24