• আমাদের সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ
DigiBangla24.com
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
DigiBangla24.com
No Result
View All Result
Home আন্তর্জাতিক

ইরানের সাম্প্রতিক নারী আন্দোলন

Md Mamtaz Hasan by Md Mamtaz Hasan
in আন্তর্জাতিক, সম্পাদকীয়
A A
0
ইরানের সাম্প্রতিক নারী আন্দোলন
32
VIEWS
Share on FacebookShare on Twitter

যথাযথ নিয়ম মেনে হিজাব পরিধান না করায় ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাসা আমিনি ইরানের নীতি পুলিশের হাতে গ্রেফতার হন। তিনদিন পর গত ১৬ সেপ্টেম্বর ২০২২ পুলিশের হেফাজতে তাঁর মৃত্যু হয়। এই ঘটনার পর হতে সেখানকার পরিস্থিতি উত্তাল।

ইরানের বিভিন্ন শহর, বিশেষ করে বিশ্ববিদ্যালগুলিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভ হয়েছে বিশ্বের বিভিন্ন স্থানে। মানবাধিকার গ্রুপ গুলির মতে এসব ঘটনায় ইরানে এখন পর্যন্ত ৪৭ শিশু সহ ৩৭৮ জনের মারা গেছেন,আটক করা হয়েছে আরো অনেককে। নারী আন্দোলন ইরানে আগে এমনটা ঘটেনি।

সমস্যার কেন্দ্রে ইরানের পোশাক নীতি। এই নীতিগুলি (ড্রেসকোড)ইসলামী বিপ্লবের (১৯৭৯) পরে ১৯৮৩ সালে তৈরি করা হয়। নীতি পুলিশের কাজ বিধানগুলো মেনে চলা হচ্ছে কি না রাস্তাঘাটে ঘুরে তা দেখভাল করা। এই প্রক্রিয়ায় আটক হন মাসা আমিনি।

বিপ্লব পুর্ববর্তী সময়ে রেজা শাহ পাহলভীর শাসনকালে কয়েক দশক ধরে ইরানি জীবনধারা ব্যাপকভাবে পাশ্চাত্য রীতির অনুসারী ছিল। সে ধারা খোলা মেলা পোশাক সহ নানা বিকৃতিও (মদ জুয়া নাইট ক্লাব) উদযাপন করে।

RelatedPosts

বিশ্বব্যাপী রেমিটেন্স কমবে-digibangla24

বিশ্বব্যাপী রেমিটেন্স কমবে ২০ শতাংশ করোনার কারনে

মাকামে ইব্রাহিমের স্বচ্ছ ছবি প্রকাশ করল সৌদি আরব

মাকামে ইব্রাহিমের স্বচ্ছ ছবি প্রকাশ করল সৌদি আরব

বিপ্লবের পর গঠিত ইসলামী সরকার এই ধারায় আমুল পরিবর্তন আনেন তবে পুরোনো প্রথাকে পুরোপুরি উচ্ছেদ করা যায়নি। নারীর জন্য চুল ঢেকে রাখা হিজাব পরিধান করা এবং পরিহিত কোট হাঁটু পর্যন্ত লম্বা ও যথেষ্ঠ পরিমাণে ঢিলেঢালা হওয়ার -যেন শরীরের গঠন বোঝা না যায় -বিধান চালু করা হয়।

ইরানের নারী সমাজ শুরু হতে এতটা কঠোরতার বিরোধী ছিলেন। তারা বিভিন্ন সময়ে আন্দোলনও করেন। কাজেই হিজাব বিরোধী নারী আন্দোলন এর একটা প্রাথমিক পরিবেশ সেখানে ছিল। এরপর মাসা আমিনীর মৃত্যু ব্যাপারটাকে উস্কে দেয়।

ইরানে নারীর পোশাক বিধির পেছনে ক্রিয়াশীল ধর্মীয় সংষ্কৃতি। এই সংষ্কৃতি নারী -কে প্রধানতঃ ভোগের বস্তু, দুর্বল ও পুরষের উপরে নির্ভরশীল বলে মনে করে। এই ধারণা থেকে উৎপত্তি ঘটে লম্বা ঢিলেঢালা ও আগামাথা মোড়ানো পোশাকের যাতে তাকে কেউ দেখতে না পায় ।

দর্শনটা হল আমি যাকে দেখি, ভোগ বা ব্যবহার করি সে নিতান্তই আমার। স্বাতন্ত্র্য বজায় রাখতে তাকে অন্যদের থেকে সর্বোতভাবে দুরে রাখতে হবে। অন্যথা হলে সম্মান অহমিকা ও স্বার্থের ভরাডুবি হয় যা সামন্তবাদের পক্ষে মেনে নেয়া কঠিন। এই মানসিকতা নারী -কে অন্য কোন পুরুষের দৃষ্টিতে পড়তে দিতে চায়না।

এসব এড়াতেই তার ঘরে থাকা আর বাইরে গেলে ঘেরাটোপের মধ্যে ঢোকা দরকার। চিন্তা ভাবনাগুলি রিপুভিত্তিক ও পুরুষতান্ত্রিক; এখনো অনেক সক্রিয় ,অনেক ক্ষেত্রে সমস্যার জট সৃষ্টি করেছে।

প্রশ্ন হচ্ছে যে, প্রকৃতই পোশাকের জন্য কোন বিধান থাকা উচিৎ কি না। বিধি বিধান দরকার হলে কারা ও কীভাবে তা স্থির করবে, মাপকাঠি কী হবে। এসব স্থির করার ক্ষেত্রে পোশাকধারীর কোন ভুমিকা থাকবে কিনা। পোশাক বিধি তৈরির ক্ষেত্রে এসব মৌলিক প্রসংগ ইরান এড়িয়ে গেছে।

মোল্লা তন্ত্রের ধারণা ছিল একটি ‘দুর্বল’ ও আবদ্ধ জনগোষ্ঠীর পক্ষে খুব বেশী কিছু করা সম্ভব হবেনা। কিন্তু যখন তা সম্ভব হওয়ার পথে তখন এর পেছনে তারা বিদেশী ইন্ধনের গন্ধ আবিষ্কার করেন। অবশ্য এতে কোন লাভ হয়নি। পোশাকের বিষয়ে সামজিক বিধান থাকা উচিৎ। পোশাক ব্যবহারকারীর ভুমিকাও গুরুত্বপুর্ণ। মানুষ পোশাক ব্যবহার করেন সাবলীল মুভমেন্ট ও পরিবেশগত সুবিধা বিবেচনায়। এ সুবিধাগুলি কীভাবে অর্জিত হবে তা ব্যবহাকারীরাই ভাল বলতে পারবেন। ধর্মীয় সংষ্কৃতি নারীর ক্ষেত্রে এসব বলাবলির ধারধারেনা; সবকিছু চাপিয়ে দেয়াই তার রীতি এবং এর মধ্যে এক ধরণের শ্রেষ্ঠত্বের বোধও ক্রিয়াশীল। সংগত কারণে বিষয়টা পরবর্তীতে ক্ষোভের সৃষ্টি করে।

মনে হয় ধর্মীয় সংষ্কৃতি সভ্যতার ইতিহাস পাঠ করেনা। না হলে কড়াকড়ি আরোপের পুর্বে পোশাকের উদ্ভবের কারণগুলি খতিয়ে দেখত। পোশাকের উদ্ভবের কারণ প্রথমতঃ শরীরকে আবৃত করা যেন বাইরের কোন কিছু যেমনঃ রোদ বৃষ্টি ঝড় শীত সহ অন্যান্য বিষয় তার ক্ষতি করতে না পারে।

লজ্জা নিবারণ শরীরকে ঢেকে রাখার ক্ষেত্রে একটি অতি গুরুত্বপুর্ণ বিবেচনা। বাস্তব প্রয়োজন এবং চেতনার উন্মেষের সংগে সংগে মানুষ যখন তার আব্রু সম্পর্কে সচেতন হল লজ্জবোধ জন্ম নিল তখন এসে গেল শরীরকে ভালভাবে ঢেকে রাখার বিষয়টি, এল পোশাকের চিন্তা। লজ্জা এসেছে পরে, আগে এসেছে তুষার যুগের শীত নিবারণের তাগিদ অর্থ্যাৎ তীব্র প্রাকৃতিক প্রতিকুলতার মধ্যে বেঁচে থাকার লড়াই।

এই খাতে মানুষের প্রাথমিক অবলম্বন ছিল গাছের ছাল-বাকল লতাপাতা পশুর চামড়া ইত্যাদি। তখনও ধর্মের জন্ম হয়নি; তার বিধিবিধান আরও পরের ব্যাপার। তাই বলতে হয় ধর্ম নিয়ে যারা নারীর ওপরে চড়াও হন তাদের ধারণাগত সমস্যা আছে। ঈশ্বর আর যা কিছুই সৃষ্টি করেননা কেন পোশাক সৃষ্টির ব্যাপারে তার কোন ভুমিকা নাই। তাই খবরদারীরও সুযোগ নাই। এর স্রষ্টা মানুষ। পোশাকের বিষয়ে মানুষের অভিপ্রায় সবশেষ কথা।

নারীর পোশাক ও অন্যান্য বিষয়ে কট্টরবাদী সমাজের বিধান বন্য নিয়মের চেয়েও নিকৃষ্ট। বনের পশুদের মাঝেও নারী-পুরুষ আছে। সেখানকার নারী পশুরা পুরুষ পশুদের কাছ থেকে কোন হেনস্তার শিকার হয়না, কোন বিষয়ে আলাদা কোন বন্য আইনের অধীনেও তাদেরকে চলতে হয়না।

কট্টরপন্থার পুরুষ সমাজ কি পশুদের চেয়েও নিকৃষ্ট আর তাদের বাস আরো গহীন নিচ্ছিদ্র বনে যেখানে কোন আলো প্রবেশ করেনা? পৃথিবীর বন ধ্বংস হওয়া নিয়ে পরিবেশবাদীরা উদ্বিগ্ন। এসব বন ধ্বংস হয়ে কোথায় যাচ্ছে! অন্য কোথাও নয় ,জমা হচ্ছে নারীর চারপাশে আর নতুন নতুন বন ও হিংস্র প্রাণীকুলের জন্ম দিচ্ছে। নারীকে ঘিরে আছে অত্যন্ত নিষ্ঠুর একটি হাস্যকর প্রক্রিয়া।

বিশ্ব এখন সমানাধিকারের। আধুনিক সমাজের চাহিদার নিরিখে রাষ্ট্র ধর্ম বর্ণ বা নারী পুরুষে ভেদাভেদ করেনা। তবে কতক জনপদে এটা করা হয়। ব্যাপারটা দুর্ভাগ্যজনক। আধুনিক যুগে বাস করেও তারা প্রাচীনযুগের দাসপ্রভুদের ন্যায় আধিপত্য বজায় রাখতে চান, নারীকে উপনিবেশ বিবেচনা করেন। এজন্য তাদের নিজেদের লজ্জা পাওয়া উচিৎ।

আর যদি তা না পান তবে আরও বিপদ। লজ্জা মানুষের সহজাত অপরিহার্য্য অনুসংগ। কেবল পশুতে তা অনুপস্থিত। এইসব পুরুষ ও তাদের সমাজ কুপমন্ডুকতার তলায় পিষ্ট হচ্ছেন আর ফলভোগ করতে হচ্ছে নারীকে। নারী হয়তঃ একদিন মুক্ত হবে কিন্তু এদের মুক্ত হবার কোন লক্ষণ নেই। পুরোপুরি মুক্ত না হওয়া পর্যন্ত এরা নারীর পেছনে লেগেই থাকবে।

ধর্মীয় সংষ্কৃতি নারীর প্রতি এত কঠোর হল কেন তার জবাব পাওয়া কঠিন। মনে হয় এটা প্রাচীনকালের শক্তি ও সামন্ত যুগের সহজাত বিষয়, দুর অতীত থেকে অন্ধ অনুসরণের উপায়ে এপর্যন্ত চলে এসেছে। আলেকজান্ডার ভারত অভিযান শেষে ফিরে যাবার সময়ে ইরানে এক যুদ্ধে ভারতীয় এক সেনাপতি মারা গেলে তাঁর দ্বিতীয় স্ত্রী সহমরণে গমন করেন।

আলেকজান্ডারের এক সহচর দিওদোরাসের রচনায় এর বর্ণনা আছে। উইলয়াম বেন্টিংক ১৮২৯ সালে ভারতে প্রথাটি নিষিদ্ধ করার পরে ইংল্যান্ডের প্রিভি কাউন্সিলে তা পুনঃপ্রচলনের জন্য মামলা হয়, মামলা করেছিলেন এখানকার কতিপয় প্রভাবশালী ব্যাক্তি। এসব ইতিহাস পুরোনো। এর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে।

নারীকে আর সেভাবে পোড়ানো হয়না, সে সুযোগ নাই তবে অন্যভাবে পোড়ানোর নানা ব্যবস্থা চালু আছে; চাবুক মারা, পাথর ছোঁড়া, পোশাক সহ চলাফেরার নানা বিষয়ে বিধি নিষেধ আরোপ করে তার জীবনকে অতীষ্ঠ করে তোলার প্রক্রিয়া বিদ্যমান। আধুনিকতাকে পরাস্ত করে উত্তরাধিকারের ঐতিহ্য নিয়ে এগুলি টিকে আছে ।

নারীর জন্য বিপ্রতীপ প্রথাগুলি ইরান ও আফগানিস্তানে প্রবল। তাই সেখানকার নারী সমাজে মুক্তির আকাংখাও তেমনই। অনেকদিন ধরে চলায় ইরানে নারীর বর্তমান আন্দোলন এখন বেশ শক্তিশালী। কিন্তু সেখানকার শাসক সমাজ এর চেয়ে অনেক বেশী শক্তিধর। তারা পিছু হঠার মত অবস্থায় নেই। গত ৫ ডিসেম্বর’ ২০২২ -এ টিভিতে শোনা গেল ইরান সরকার নীতি পুলিশ বিলুপ্ত করেছেন, এর সদস্যদেরকে তাদের পুরোনো বাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে।

কথা উঠেছে বিধিবিধান পরিবর্তনেরও। সরকারের পিছু হঠা আপাততঃ নারী আন্দোলনের একটি অর্জন। তবে এটি কৌশলগত পদক্ষেপ না নীতির পরিবর্তন তা পরিষ্কার নয়। নারীদের অনমনীয়তা ও আন্তর্জাতিক চাপের কারণে এটা হতে পারে। দেখতে হবে এখানেই শেষ কিনা। এই সাফল্য সংগ্রামরত পক্ষকে উৎসাহিত করবে। তারা আরও এগিয়ে যাবার সাহস পাবেন।

ইরানে নারী আন্দোলন বিশ্বব্যাপী মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। ঐ অঞ্চলের নারী সমাজ এই আন্দোলন এর প্রতি বিশেষভাবে মনযোগী, তারাও পথ খুঁজছেন। এই সাফল্য তাদেরকে অনুপ্রাণিত করবে। এই চলায় অনেকের সহায়তা দরকার। তবে সেখানকার পরিবেশ অনুকুল নয় । সময় বলবে জল শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে।

Share1Tweet
Previous Post

ডোপামিন ডিটক্স: সোশ্যাল মিডিয়া আসক্তির ভয়াবহতা ও মুক্তির উপায়

Next Post

বীমার উৎপত্তি ও ক্রমবিকাশ

Md Mamtaz Hasan

Md Mamtaz Hasan

মোঃ মমতাজ হাসান
অবসরপ্রাপ্ত সহকারী মহাব্যবস্থাপক,
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ঘোষপাড়া, ঠাকুরগাঁও। তিনি ০১ জানুয়ারি, ২০২৩ মৃত্যু বরণ করছেন। তিনি ব্যাংকিং পেশার পাশাপাশি শিল্প সাহিত্য চর্চা করতেন। আমরা মরহুম মমতাজ হাছান সাহেবের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ পাক তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন প্রার্থনা করছি।

Related Posts

বিশ্বব্যাপী রেমিটেন্স কমবে-digibangla24

বিশ্বব্যাপী রেমিটেন্স কমবে ২০ শতাংশ করোনার কারনে

মাকামে ইব্রাহিমের স্বচ্ছ ছবি প্রকাশ করল সৌদি আরব

মাকামে ইব্রাহিমের স্বচ্ছ ছবি প্রকাশ করল সৌদি আরব

গিনেস বুক: বাংলাদেশের কয়েকটি গিনেস বিশ্ব রেকর্ড

গিনেস বুক: বাংলাদেশের কয়েকটি গিনেস বিশ্ব রেকর্ড

রাষ্ট্রের সংষ্কার এবং জনগণের ক্ষমতায়নই বর্তমান সংকটের মৌলিক সমাধান

রাষ্ট্রের সংষ্কার এবং জনগণের ক্ষমতায়নই বর্তমান সংকটের মৌলিক সমাধান

ecs-bangaldesh-demand-of-reform

সামনে জাতীয় সংসদ নির্বাচন: সংষ্কারের দাবী গুলি জোরালো হোক

Boris Johnson_digibangla24

হংকংয়ের ৩০ লাখ বাসিন্দাকে ব্রিটেনের নাগরিকত্ব

Please login to join discussion
  • Trending
  • Comments
  • Latest
মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

বাংলা আর্টিকেল লিখে আয়

আর্টিকেল রাইটিং কী? কীভাবে বাংলায় আর্টিকেল লিখে অনলাইনে আয় করবেন?

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

কন্টেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং

কন্টেন্ট রাইটিং জব: আপনার যা জানা প্রয়োজন

কীভাবে পাঠক ফ্রেইন্ডলি আর্টিকেল রাইটিং শিখবেন

কীভাবে একটি মানসম্পন্ন আর্টিকেল লিখতে হয়? -রাইটিং টিপস

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

digibangla24 Official logo

Your trusted platform for breaking news, AI, tech, education, freelancing and exclusive writing opportunities for students & lifelong learners in Bangladesh. At DigiBangla24.com, we are committed to providing readers the latest news, insightful articles, and engaging stories from Bangladesh and worldwide. Our mission is to provide an informative platform where readers can stay informed, entertained, and inspired.

Follow Us

Browse by Category

  • অ্যাপস কর্ণার
  • আন্তর্জাতিক
  • ইতিহাস
  • ইসলামি শিক্ষা
  • কন্টেন্ট রাইটিং
  • কবিতা
  • কৃষি তথ্য
  • খেলাধুলা
  • গল্প
  • চাকরি
  • জাতীয়
  • ডিজিটাল ক্যারিয়ার
  • ডিজিটাল বাংলা
  • ডিজিটাল মার্কেটিং
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম ও জীবন
  • ফ্রিল্যান্সিং
  • বায়োগ্রাফি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিদেশে উচ্চ শিক্ষা
  • বিনোদন
  • বিবিধ
  • ব্লগিং
  • ভ্রমণ
  • মুক্তিযুদ্ধ
  • মোটিভেশন
  • রিভিউ
  • লাইফস্টাইল
  • শিক্ষনীয় উক্তি
  • শিক্ষাঙ্গন
  • সংবাদ
  • সম্পাদকীয়
  • সাহিত্য
  • সেলিব্রেটি
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য ও সেবা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

  • আমাদের সম্পর্কে
  • Contributors
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ

© 2026 Digibangla24

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
  • Login

© 2026 Digibangla24