• আমাদের সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ
DigiBangla24.com
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
DigiBangla24.com
No Result
View All Result
Home আন্তর্জাতিক

মাকামে ইব্রাহিমের স্বচ্ছ ছবি প্রকাশ করল সৌদি আরব

এম. এম. হাসান শাওন by এম. এম. হাসান শাওন
in আন্তর্জাতিক, ধর্ম ও জীবন
A A
0
মাকামে ইব্রাহিমের স্বচ্ছ ছবি প্রকাশ করল সৌদি আরব
68
VIEWS
Share on FacebookShare on Twitter

বিভিন্ন দেশি ও আন্তর্জাতিক গণমাধ্যম থেকে আমরা জানতে পেরেছি, প্রথমবারের মত মক্কার মসজিদ আল-হারামে অবস্থিত মাকামে ইব্রাহিমের স্বচ্ছ ছবি প্রকাশ করেছে সৌদি আরব। গত বুধবার ছবিটি প্রকাশ করা হয়েছে। মসজিদ আল-হারাম ও মসজিদে নববীর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নবী হযরত ইব্রাহিম (আ.)-এর স্মৃতি বিজড়িত এই পাথরটির ছবি নতুন করে সংরক্ষণ করেছেন।

তারা মাকামে ইব্রাহিমের স্বচ্ছ ছবি তোলায় জন্য আধুনিক ফটোগ্রাফিক প্রযুক্তির ব্যবহার করেছেন। পবিত্র এই পাথরটি কাবা শরীফের তাওয়াফ করার খোলা চত্ত্বরের মাঝে অবস্থিত। যা মসজিদ আল-হারাম এবং পবিত্র কাবা শরীফের সাথেই সংলগ্ন রয়েছে।

মুসলিম বিশ্বের দুই পবিত্র মসজিদ বিষয়ক সৌদি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নবী হযরত ইব্রাহিম (আ.)-এর স্মৃতি বিজড়িত এই পবিত্র পাথরটির সম্পর্কে তাদের অফিসাল টুইটার অ্যাকাউন্টে বলেছেন যে, এটি জান্নাত থেকে আসা এক রক্তিম পাথর।

সৌদি কর্তৃপক্ষ ওই টুইটের ব্যাখ্যা করে আরো বলেছেন, স্মৃতি বিজড়িত এই পবিত্র বস্তুটি একটি প্রত্নতাত্ত্বিক পাথর। পবিত্র কাবাগৃহ নির্মাণের সময় পাথরটির ওপর নবী হযরত ইব্রাহিম (আ.) যখন দাঁড়াতেন তখন এটি ঠিক বর্তমান লিফটের মতো কাজ করতো। পবিত্র কাবাগৃহ নির্মাণের সময় কাবার উঁচ্চতা নির্মাণ করার জন্য এ পাথরটি ওপর দাঁড়ালে পাথরটি তাঁকে সেই উচ্চতায় নিয়ে যেত। ফলে খুব সহজে কাবার উচ্চতা নির্মাণের কাজ তাঁরা করতে পারতেন।আর এ পাথরটি জান্নাত থেকে তাঁদের কাজে সাহায্যের জন্য পাঠানো হয়েছিল।

RelatedPosts

কোরআনের দৃষ্টিতে অশ্লীলতা বা পর্নোগ্রাফি আসক্তি থেকে মুক্তির উপায়

কুরআনের দৃষ্টিতে অশ্লীলতা বা পর্নোগ্রাফি আসক্তি এবং এ থেকে মুক্তির উপায়

এলিয়েন সম্পর্কে ইসলাম: পবিত্র কুরআনের আলোকে এলিয়েনের অস্তিত্ব!

এলিয়েন সম্পর্কে ইসলাম: পবিত্র কুরআনের আলোকে এলিয়েনের অস্তিত্ব!

সৌদি কর্তৃপক্ষ মূলত বর্তমান প্রযুক্তির সাহায্যে মাকামে ইব্রাহিমের স্বচ্ছ ছবি সংরক্ষণ ও গবেষণার জন্য তারা ছবিটি তুলেছেন। আর ছবিটি বিশ্ব মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় মুসলিম বিশ্বে এক নতুন উদ্দীপনা ও আলোরণ সৃষ্টি করছে।

ইসলামি পরিভাষায় মাকাম শব্দের আভিধানিক অর্থ হলো, দন্ডায়মান ব্যক্তির পা রাখার স্থান। আর মাকামে ইব্রাহিম বলতে সেই পাথরকে বুঝায় যেটা কাবা শরীফ নির্মাণের সময় হযরত ইসমাইল (আ.) নিয়ে এসেছিলেন। যেন পিতা ইব্রাহিম (আ.) এর ওপর দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করতে পারেন। কাবা নির্মানের জন্য হযরত ইসমাইল (আ.) পাথর এনে দিতেন এবং ইব্রাহিম (আ.) তাঁর পবিত্র হাতে তা কাবার দেয়ালে জুড়ে দিতেন। এই কাজের জন্য ঊর্ধ্বে উঠার প্রয়োজন হলে এই পাথরটি অলৌকিকভাবেই ওপরের দিকে উঠে যেত।

সূরা আল ইমরানের এক আয়াতে আল্লাহ তায়া’লা বলেন-“তাতে অনেক সুস্পষ্ট নিদর্শন আছে, যেমন মাকামে ইবরাহীম।” (আয়াত :৯৭)

আয়াতের তাফসিরে বলা হয়েছে-

“কাবাঘর অর্থাৎ বায়তুল্লায় আল্লাহর কুদরতের পরিষ্কার নিদর্শন রয়েছে এবং খলিলুল্লাহ ইব্রাহিম (আ.) এর নিদর্শনাবলী রয়েছে। যার মধ্যে একটি হল তাঁর খলিল ইব্রাহিম (আ.) এর পদচিহ্ন, ওই পাথরে যার ওপর তিনি দাঁড়িয়েছিলেন।”[তাফসীরে তাবারি]

“কা’বাগৃহের বৈশিষ্ট্য ও নিদর্শনাবলীর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে, মাকামে ইব্রাহিম। এ পাথরের গায়ে ইব্রাহিম (আ.)-এর গভীর পদচিহ্ন অদ্যাবধি বিদ্যমান। একটি পাথরের উপর পদচিহ্ন পড়ে যাওয়া আল্লাহ্‌র অপার কুদরতের নিদর্শন এবং এতে কা’বা গৃহের শ্রেষ্ঠত্বই প্রমাণিত হয়। যা আমরা মাকামে ইব্রাহিমের স্বচ্ছ ছবি প্রকাশ হওয়ায় স্পষ্ট দেখতে পাচ্ছি।

যারা হজ্জ করতে যায় তাদের এই পাথরটির কাছে সালাত আদায় করতে হয়। কেননা কুরআনে মাকামে ইব্রাহিমের কাছে সালাত আদায় করার আদেশ নাযিল হয়েছে। তাই তওয়াফকারীদের সুবিধার্থে পাথরটি সেখান থেকে সরিয়ে কা’বা গৃহের সামনে সামান্য দূরে যমযম কুপের নিকট স্থাপন করা হয়। তবে প্রথমে পাথরটি কাবাঘরের নীচে দরজার নিকটে অবস্থিত ছিল।

বর্তমানে মাকামে ইব্রাহিমকে সরিয়ে নিয়ে একটি কাঁচ-পাত্রে সংরক্ষিত করে দেয়া হয়েছে। তাওয়াফ-পরবর্তী নামায এর আশে পাশে পড়া উত্তম। কিন্তু শাব্দিক অর্থের দিক দিয়ে মাকামে ইব্রাহিম সমগ্র মসজিদে হারামকেও বুঝায়। এ কারণেই ফিকহবিদগণ বলেনঃ মসজিদে হারামের যে কোন স্থানে তওয়াফ পরবর্তী সালাত পড়ে নিলেই তা আদায় হয়ে যাবে।” [ তাফসিরে জাকারিয়া ]

চিত্রঃ মাকামে ইব্রাহিমের স্বচ্ছ ছবি

পাথটিতে হযরত ইব্রাহিম (আ.)-এর পদচিহ্ন ১০ সে.মি. গভীর ও অন্যটি ৯ সে.মি. গভীর। দৈর্ঘ্য প্রতিটি পা ২২ সে.মি. এবং প্রস্থে ১১ সে.মি।

বর্তমানে প্রায় ১ মিলিয়ন সৌদি রিয়েল ব্যয় করে মাকামে ইব্রাহিমের বক্সটি নির্মাণ করা হয়েছে। এতে পিতল ও ১০ মি.মি. পুরো কাঁচের গ্লাস দিয়ে চারপাশ নির্মান করা। ভেতরের জালে সোনা চড়ানো হয়েছে। পবিত্র হাজরে আসওয়াদ থেকে মাকামে ইব্রাহিমের দূরত্ব হল ১৪.৫ মিটার।

আকারে এ পাথরটি বর্গাকার। রং সাদা, কালো আর হলুদের মাঝামাঝি। বর্তমানে পাথরটি পবিত্র কাবা শরীফের গেটের কাছে রয়েছে। কাবা শরিফের ১০-১১ মিটার পূর্বে। আর পাথরটির একটি অংশ সাফা ও মারওয়ার পর্বতের দিকে মুখ করা রয়েছে।

মাকামে ইব্রাহিমের স্বচ্ছ ছবি প্রকাশের আগে গত ৪ মে সৌদি আরব প্রথমবারের মতো পবিত্র হাজরে আসওয়াদ (কালো পাথর) এর একটি পূর্ণাঙ্গ স্পষ্ট ছবি প্রকাশ করেছিল [দেখুন..]। ফলে মুসলিম বিশ্ব ইসলামের অতি গুরুত্বপূর্ণ আল্লাহর দুই অলৌকিক পাথরের নতুন স্বচ্ছ ছবি দেখে সবাই মুগ্ধ হয়েছে। সুবহানাল্লাহ।

Tags: ইব্রাহিম (আ.) এর পদচিহ্নমাকামে ইব্রাহিমমাকামে ইব্রাহিমের পূর্ণাঙ্গ ছবিমাকামে ইব্রাহিমের স্বচ্ছ ছবি
Share1Tweet
Previous Post

এডওয়ার্ড সাইদের ওরিয়েন্টালিজম: পশ্চিমের বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের স্বরূপ উন্মোচন

Next Post

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

এম. এম. হাসান শাওন

এম. এম. হাসান শাওন

এম. এম. হাসান শাওন, 'সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা' থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইসএসসি পাস করেছেন। বর্তমানে তিনি 'বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা'য় আইন বিভাগে অধ্যয়ন করছেন। পড়াশোনার পাশাপাশি তিনি ইসলামী ও জীবনঘনিষ্ঠ নানা বিষয় নিয়ে অধ্যয়ন ও লেখালেখি করতে পছন্দ করেন।

Related Posts

কোরআনের দৃষ্টিতে অশ্লীলতা বা পর্নোগ্রাফি আসক্তি থেকে মুক্তির উপায়

কুরআনের দৃষ্টিতে অশ্লীলতা বা পর্নোগ্রাফি আসক্তি এবং এ থেকে মুক্তির উপায়

এলিয়েন সম্পর্কে ইসলাম: পবিত্র কুরআনের আলোকে এলিয়েনের অস্তিত্ব!

এলিয়েন সম্পর্কে ইসলাম: পবিত্র কুরআনের আলোকে এলিয়েনের অস্তিত্ব!

বাছইকৃত ২০টি গুরুত্বপূর্ণ হাদিস যা জানা জরুরী

বাছইকৃত ২০টি গুরুত্বপূর্ণ হাদিস যা জানা জরুরী

ইলুমিনাতি কী? ইলুমিনাতি সম্পর্কে ইসলামি দৃষ্টিভঙ্গি!

ইলুমিনাতি কী? ইলুমিনাতি সম্পর্কে ইসলামি দৃষ্টিভঙ্গি!

ব্যক্তিত্ব গঠনে সূরা-হুজরাতের নির্দেশনা

আদর্শ ব্যক্তিত্ব গঠনে সূরা-হুজরাতের নির্দেশনা!

প্রিয়তমা স্ত্রী আয়িশা (রাঃ)

প্রিয়তমা স্ত্রী আয়িশা (রাঃ) ও নবিজির প্রেমময় দাম্পত্য জীবন

Please login to join discussion
  • Trending
  • Comments
  • Latest
মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

বাংলা আর্টিকেল লিখে আয়

আর্টিকেল রাইটিং কী? কীভাবে বাংলায় আর্টিকেল লিখে অনলাইনে আয় করবেন?

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

কন্টেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং

কন্টেন্ট রাইটিং জব: আপনার যা জানা প্রয়োজন

কীভাবে পাঠক ফ্রেইন্ডলি আর্টিকেল রাইটিং শিখবেন

কীভাবে একটি মানসম্পন্ন আর্টিকেল লিখতে হয়? -রাইটিং টিপস

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

digibangla24 Official logo

Your trusted platform for breaking news, AI, tech, education, freelancing and exclusive writing opportunities for students & lifelong learners in Bangladesh. At DigiBangla24.com, we are committed to providing readers the latest news, insightful articles, and engaging stories from Bangladesh and worldwide. Our mission is to provide an informative platform where readers can stay informed, entertained, and inspired.

Follow Us

Browse by Category

  • অ্যাপস কর্ণার
  • আন্তর্জাতিক
  • ইতিহাস
  • ইসলামি শিক্ষা
  • কন্টেন্ট রাইটিং
  • কবিতা
  • কৃষি তথ্য
  • খেলাধুলা
  • গল্প
  • চাকরি
  • জাতীয়
  • ডিজিটাল ক্যারিয়ার
  • ডিজিটাল বাংলা
  • ডিজিটাল মার্কেটিং
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম ও জীবন
  • ফ্রিল্যান্সিং
  • বায়োগ্রাফি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিদেশে উচ্চ শিক্ষা
  • বিনোদন
  • বিবিধ
  • ব্লগিং
  • ভ্রমণ
  • মুক্তিযুদ্ধ
  • মোটিভেশন
  • রিভিউ
  • লাইফস্টাইল
  • শিক্ষনীয় উক্তি
  • শিক্ষাঙ্গন
  • সংবাদ
  • সম্পাদকীয়
  • সাহিত্য
  • সেলিব্রেটি
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য ও সেবা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

  • আমাদের সম্পর্কে
  • Contributors
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ

© 2026 Digibangla24

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
  • Login

© 2026 Digibangla24