• আমাদের সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ
DigiBangla24.com
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
DigiBangla24.com
No Result
View All Result
Home ধর্ম ও জীবন

বিদআতের অর্থ ও প্রকারভেদ সম্পর্কে শারঈ স্পষ্ট বক্তব্য ও সমাধান

এম. এম. হাসান শাওন by এম. এম. হাসান শাওন
in ধর্ম ও জীবন
A A
0
বিদআতের অর্থ ও প্রকারভেদ সম্পর্কে শারঈ স্পষ্ট বক্তব্য ও সমাধান
16
VIEWS
Share on FacebookShare on Twitter

আমাদের উপমহাদেশে বিদআত শব্দটি বর্তমানে সময়ে খুবই পরিচিত ও আলোচিত। কিন্তু বিদআতের অর্থ ও প্রকারভেদ নিয়ে আমাদের সমাজে অনেক মতবিরোধ রয়েছে। এমনকি বিদআতি বলে অন্যকে হেয় করার চেষ্টা মারাত্মক রূপধারন করেছে। তাই আমাদের এই বিষয়টি নিয়ে স্পষ্ট ও সচেতন ধারনা থাকা খুবই জরুরি মনে করছি। আজ আমরা বিদআতের অর্থ ও প্রকারভেদ সম্পর্কে সংক্ষিপ্ত একটি পরিস্কার ও স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।

বিদআতের অর্থ ও প্রকারভেদ এবং ইবাদতের ক্ষেত্রে এর প্রয়োগঃ

শাইখ আব্দুল আজিজ বিন বায ( রহ.) কে প্রশ্ন করা হয়েছিল- শরীয়তে কোন আমল কখন বিদআত বলে গণ্য হবে? বিদআত প্রয়ােগ কি শুধু ইবাদতের ক্ষেত্রে প্রযােজ্য হবে? নাকি ইবাদত এবং আদান-প্রদান তথা লেনদেনের ক্ষেত্রেও প্রযােজ্য?

উত্তরে তিনি অতন্ত স্পষ্ট ভাষায় বলেছিলেন- শরীয়তে বিদআত হলাে: প্রতিটি সেই ইবাদত, যা মানুষ নতুনভাবে আবিষ্কার করেছে। অথচ কুরআন ও হাদীসে এর কোনাে অস্তিত্ব নেই এবং সুপথপ্রাপ্ত চার খলিফার আমলেও নেই।

বিদআত সম্পর্কে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

RelatedPosts

কোরআনের দৃষ্টিতে অশ্লীলতা বা পর্নোগ্রাফি আসক্তি থেকে মুক্তির উপায়

কুরআনের দৃষ্টিতে অশ্লীলতা বা পর্নোগ্রাফি আসক্তি এবং এ থেকে মুক্তির উপায়

এলিয়েন সম্পর্কে ইসলাম: পবিত্র কুরআনের আলোকে এলিয়েনের অস্তিত্ব!

এলিয়েন সম্পর্কে ইসলাম: পবিত্র কুরআনের আলোকে এলিয়েনের অস্তিত্ব!

“যে ব্যক্তি আমার এ দ্বীনের মধ্যে নতুন কোনাে জিনিস সৃষ্টি করবে যা এর অন্তর্ভুক্ত নয় তা প্রত্যাখ্যাত। ( সহিহ বুখারি ও মুসলিম)

রাসূল (সা.) আরও বলেছেন,

“যে ব্যক্তি এমন কোনাে আমল করবে যা আমার শরিয়ত সমর্থন করে না তা প্রত্যাখ্যাত।”  (সহিহ মুসলিম )

তিনি ইরবাদ ইবন সারিয়া (রা.) এর হাদীসে আরাে বলেন-

“তােমাদের উপর ওয়াজিব হলাে: আমার সুন্নাতকে আঁকড়ে ধরা এবং আমার পর সুপথপ্রাপ্ত চার খলীফাদের সুন্নাতকে আঁকড়ে ধরা এবং তা দন্ত দ্বারা দৃঢ়তার সাথে ধারণ করা। আর তােমরা দ্বীনে নব রচিত কর্মসমূহ হতে সাবধান থাক!কেননা প্রতিটি নব রচিত কর্ম হচ্ছে বিদআত এবং সকল বিদআত হচ্ছে ভ্রষ্টতা।”(আহমাদ, আবু দাউদ, তিরমিযী এবং ইবনে মাজাহ)

বিদআত সম্পর্কে এ অর্থে আরও বহু হাদীস রয়েছে। শায়েখ বিন বায (রা.) এ বিষয়ে ব্যাপক আলোচনা করেছেন। আমরা সংক্ষিপ্ত ভাবে উপস্থাপন করায় সেগুলো উল্লেখ করছি না। তবে সবগুলো হাদিসে এ মর্মে রাসূল (সা.) বানী উদধৃত করে ব্যাখ্যা করা হয়েছে।

বিদআতের অর্থ ও প্রকারভেদ সম্পর্কে আরো একটি তথ্য জেনে নেই চলুনঃ

আরবী ভাষায় বিদআত প্রযােজ্য হয় প্রতিটি সেই নব আবিস্কৃত জিনিসের উপর যার কোনাে পূর্ব নমুনা নেই। কিন্তু তা অর্থাৎ নব আবিষ্কৃত জিনিস দ্বীনের অন্তর্ভুক্ত না হলে এর সাথে নিষেধের কোনাে সম্পৃক্ততা নেই। পক্ষান্তরে লেনদেনের ক্ষেত্রে যা শরীয়ত সমর্থিত তা শর’ঈ বন্ধন এবং যা এর পরিপন্থী তা বাতিল বন্ধন হিসাবে প্রযােজ্য। একে শরীয়তে বিদআত বলা যাবে না, কেননা তা ইবাদতের অন্তর্ভুক্ত নয়।

আমাদের মনে রাখতে হবে বিদআত হলো ইবাদত ও সওয়াবের উদ্দেশ্য নব্য কর্মপন্থা, যা রাসূল (সা.) ও ইসলামি শরিয়তের পরিপন্থী। অর্থাৎ ইসলামি শরীয়তে যা কুরআন ও হাদিসের মানদন্ডে প্রমাণিত নয়। কেননা বিদআতের কোনো সহিহ দলিল হয় না।

ইমাম নাওয়াওয়ী (রহ.) কর্তৃক বর্ণিত বিদআতের অর্থ ও প্রকারভেদঃ

ইমাম নাওয়াওয়ী (রহ:) তাঁর ব্যাখ্যা গ্রন্থে বিদআতকে পাঁচ ভাগে ভাগ করে করেছেন। যেমন-

  • “কোনাে বিদ’আত ওয়াজিব, এর উদাহরণ: নাস্তিক্যবাদের উপর ধর্মতত্ত্ববিদদের দলীলের পদ্ধতি।
  • কোনাে কোনােটি মুস্তাহাব, এর উদাহরণ: ইলমি বিভিন্ন বিষয়ে পুস্তক লেখা।
  • আবার কোনাে কোনােটি বৈধ, এর উদাহরণ: খাবারের বিভিন্ন প্রকার বৃদ্ধি করা।
  • আর কোনাে কোনাে বিদআত হারাম ও মাকরুহ, এ দুটো সকলের নিকট স্পষ্ট।

বিদআতের অর্থ ও প্রকারভেদ সম্পর্কে সঠিক উত্তর জানতে ইমাম নববীর উক্ত প্রকারভেদের কথা উল্লেখ করে জনৈক এক ব্যক্তি শায়েখ আব্দুল আজিজ বিন বায (রহ.) কে বলেন –

রাসূলুল্লাহ্ (সা.) বলেন: প্রতিটি বিদআতই ভ্রষ্টতা। তাহলে এই প্রকারভেদ দ্বারা ইমাম নাওয়াওয়ীর উদ্দেশ্য কি? তা বর্ণনাসহ বিস্তারিত বলার জন্য আপনাকে অনুরােধ করছি, আল্লাহ আপনাকে বরকতময় করুন।

শায়েখ বিন বায (রহ.) উত্তরঃ

আপনি ইমাম নাওয়াওয়ী থেকে যে পাঁচ প্রকার বিদআত তুলে ধরেছেন, তা আলেমগণের একটি জামায়াত উল্লেখ করেছেন। তাঁরা বলেছেন: বিদআত পাঁচ প্রকার: ওয়াজিব, মুস্তাহাব, মুবাহ (অনুমােদিত), হারাম ও মাকরুহ।

তবে প্রসিদ্ধ অন্য আলেমগণ বলেছেন: সকল প্রকার বিদআতই ভ্রষ্টতা। এর মধ্যে কোনাে প্রকারভেদ নেই বরং সবগুলােই ভ্রষ্টতা যেমন রাসূলুল্লাহ (সা.) বলেছেন,“সকল প্রকার বিদআতই ভ্রষ্টতা।”

এমনিভাবে রাসূলুল্লাহ (সা.) থেকে আরো বহু সহীহ হাদীস এসেছে। তন্মধ্যে সহীহ মুসলিমে জাবের ইবন আব্দুল্লাহ আল আনসারী (রা.) হতে বর্ণিত, তিনি বলেন:

রাসূলুল্লাহ (সা.) জুমার দিন খুৎবায় বলেন-

“অতঃপর সর্বোত্তম বাণী হলাে: আল্লাহর কিতাব এবং সর্বোত্তম হেদায়েত হলাে: মুহাম্মদ (সা.) এর হেদায়েত। আর নিকৃষ্টতর কাজ হলাে: দ্বীনে নব আবিষ্কৃত কাজ এবং প্রতিটি বিদআতই ভ্রষ্টতা।”   (সহিহ মুসলিম)

এ অর্থে আরও কয়েকটি হাদীস এসেছে, আয়েশা ও ইরবাদ ইবন সারিয়ার হাদীসসহ বহু হাদীসে।

বিদআতের অর্থ ও প্রকারভেদ সম্পর্কে জনৈক ব্যক্তির প্রশ্নের উত্তরে শায়েখ বিন বায (রহ.) স্পষ্ট ভাষায় আরও বলেন-

এটাই সত্য যে, ইমাম নওয়াওয়ী ও অন্যান্যরা বিদআতের যে প্রকার উল্লেখ করেছেন এ ধরনের কোনাে প্রকার বাস্তবে নেই বরং সব বিদআতই ভ্রষ্টতা। কারণ, বিদআত হয় কেবল দ্বীনের ক্ষেত্রে, মুবাহ বা অনুমােদিত কোনাে জিনিসের ক্ষেত্রে নয়।

যেমন: নতুন কোনাে খাবার তৈরী করা, যা এর আগে কেউ তৈরী করেনি। শরীয়তের পরিভাষায় একে বিদআত বলা হয় না। যদিও শাব্দিক অর্থে তা বিদআত। কেননা শাব্দিক অর্থে বিদআত বলা হয়, পূর্ব নমুনা ব্যতীত নতুনভাবে কোনাে জিনিস আবিষ্কার করাকে।

যেমন মহান আল্লাহ তাআলা বলেন-

“আল্লাহ ভূমন্ডল ও নভােমন্ডলের নবউদ্ভাবক। (সূরা বাকারা: ১১৭) অর্থাৎ পূর্ব কোন নমুনা ব্যতীত তিনি এর আবিষ্কারক ও উদ্ভাবক।

কিন্তু শরীয়তের পরিভাষায় কোনাে ব্যাপারটি তখনই বিদআত বলা যাবে, যখন কেউ এমন কোনাে জিনিস তৈরী করল যার প্রমাণ কুরআন ও হাদীসে নেই। আর এটিই সত্য যা আলেমগণের একটি দল মেনে নিয়ে এর স্বীকৃতি প্রদান করেছেন এবং যারা এর বিরােধিতা করছেন তাদেরকে প্রত্যাখ্যান করেছেন।

জনৈক ব্যক্তি বিদআতের অর্থ ও প্রকারভেদ সম্পর্কে বিন বায (রহ.) কে প্রশ্নের উদাহরণে বলেছিলেন নাস্তিকদের প্রতিউত্তরে দলীল প্রস্তুত বিদআতের অংশ কিনা?উত্তরে শায়েখ বর্ণনা করেন-

ইসলামের শত্রু এবং নাস্তিকদের প্রতিউত্তর দেওয়ার ব্যাপারে দলীল প্রস্তুত করা এবং বই লেখাকে বিদআত বলা যাবে না। কারণ, তা আল্লাহ ও তাঁর রাসূলের নির্দেশের অন্তর্ভুক্ত বিধায় তা বিদআত নয়। কেননা, কুরআনুল কারীম স্পষ্ট আয়াতের মাধ্যমে আল্লাহ্ শত্রুদের প্রতিউত্তর দিয়েছে এবং তাদের সন্দেহের মুখােশ উৎঘাটন করে দিয়েছে। আল্লাহ তায়ালা অনেক আয়াতের মাধ্যমে রাসূলের সুন্নাত ও ইসলামের শত্রুদের প্রতিউত্তর দিয়েছে।

এমনিভাবে সাহাবাদের যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত মুসলিমগণ তাদের দাঁতভাঙ্গা জবাব দিচ্ছে। এর কোনটিই বিদআত নয় বরং ওয়াজিব পালিত হচ্ছে এবং আল্লাহর পথে জিহাদ হচ্ছে, তাই এগুলাে কোনােভাবেই বিদআত নয়।

আরও পড়ুনঃ

কুরআনে মহাকর্ষ বলের ধারনা ও নিউটনের ধারণা নিয়ে তাত্ত্বিক বিশ্লেষণ

লুক্সেমবার্গ: বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্রের জানা অজানা নানা তথ্য!

তদ্রুপ মাদরাসা, সেতু ইত্যাদি নির্মাণ করা, যাতে মুসলিমদের উপকার হয়, তাকে শরীয়তে বিদআত বলা হবে না। কেননা শরীয়তই শিক্ষা গ্রহণ করার নির্দেশ দিয়েছে, আর মাদরাসা তৈরী শিক্ষা গ্রহণ করতে সাহায্য করছে।

এমনিভাবে আল্লাহ্ গরীব ও অসহায়দের প্রতি অনুগ্রহ করার নির্দেশ দিয়েছেন। কেউ যদি তাদের জন্য কোনাে ঘর তৈরী করে, তাদের সাথে সম্পর্ক গড়ে তবে এটিই আল্লাহর নির্দেশ। তদ্রুপ নদীর উপর কোনাে সেতু তৈরী করা, এসব কিছুই মানুষের উপকার বিদআত নয় বরং তা ইসলামেরই নির্দেশ। তা কেবল শাব্দিক অর্থেই বিদআত হবে।

বিদআতের অর্থ ও প্রকারভেদ সম্পর্কে জনৈক ব্যক্তির উত্তর তিনি হযরত ওমর (রা.) এর একটি বক্তব্য তুলে ধরেন-

যেমন, উমর (রা.) তারাবীহ এর সালাতের জন্য যখন লােকদেরকে এক ইমামের পিছনে জমা করেছিলেন তখন তিনি বলেছিলেন- “এটি কতইনা ভালাে বিদআত”!

অথচ তারাবীর সালাত সুন্নাতে মুয়াক্কাদা, রাসূলুল্লাহ (সা.) পড়েছেন এবং সাহাবাদেরকে তা পড়ার জন্য উৎসাহ প্রদান করেছেন, কাজেই তা বিদ’আত নয় বরং তা সুন্নাত। কিন্তু উমর (রা.) একে শাব্দিক অর্থে বিদআত বলেছেন। কারণ পূর্বে এভাবে এক ইমামের পেছনে সালাত পড়া হতো না। বরং রাসূলুল্লাহ (সা.) এর সময় এবং তাঁর পরে দুইজন বা তিনজন করে ছােট ছােট জামাতে পড়া হতো।

বিতর সালাত রাসূলুল্লাহ (সা.) তিন দিন জামাতে পড়েছেন, তারপর ছেড়ে দিয়েছেন এবং বলেছেন-

“রাত্রির সালাত তােমাদের উপর ফরয হয়ে যাওয়ার ভয় করছি।”

অতঃপর তিনি তাঁর উম্মতের উপর এ সালাত ফরয হয়ে যাওয়ার ভয়ে জামাতে পড়া ছেড়ে দিয়েছেন। কিন্তু তিনি যখন মৃত্যুবরণ করলেন তখন এ ভয় দূর হয়ে গেল, অতঃপর উমর (রা.) তা জামাতে পড়ার নির্দেশ দেন।

মােটকথা রমাদানে রাত্রির তারাবীর সালাত পড়া সুন্নাতে মুয়াক্কাদা, শরীয়তের দৃষ্টিতে তা বিদ’আত নয়। এর দ্বারা জানা যায় যে, আল্লাহর বিধানের বাইরে দ্বীনের মধ্যে মানুষ নতুন যা সৃষ্টি করবে তাই বিদআত। যা ভ্রষ্টতা হিসেবে স্বীকৃত, আর তাই তা করা জায়েয নেই এবং একে ওয়াজিব, সুন্নাত , মুবাহ .. ইত্যাদি হিসাবে ভাগ করাও জায়েয নেই। কারণ তা রাসূলুল্লাহ (সা.) থেকে সাব্যস্ত শারঈ দলীলের পরিপন্থী, যেমনটি পূর্বে উপরে আলোচনা করা হয়েছে।

সিদ্ধান্তঃ

বিংশ শতাব্দীর প্রসিদ্ধ ফকিহ ও মুহাদ্দিস শাইখ আব্দুল আজিজ বিন বায (রহ.) এর ফতোয়া আমরা তুলে ধরার চেষ্টা করলাম৷ ঠিক এমনি ফতোয়া আপনি ইবনে তাইমিয়ার (রহ.) সহ প্রসিদ্ধ ফকিহগনের বক্তব্যে লক্ষ্য করবেন।

আগ্রহী পাঠকদের শায়েখ আব্দুল আজিজ বিন বায (রহ.) এর লেখা ‘বিদআত ও এর মন্দ প্রভাব’ বইটি ভালো করে পাঠ করার পরামর্শ দিচ্ছি।

সুতরাং ওয়াজিব, সুন্নাত, মুবাহ হিসেবে বিদআতের অর্থ ও প্রকারভেদ করার কোনো দলিল নেই। বরং তা শরঈ দলিলের পরিপন্থী। তবে একটি কথা আবার স্পষ্ট করে দেই- শাব্দিক অর্থে বিদআত এবং শারঈ অর্থে বিদআতের অর্থ পৃথক। শাব্দিক অর্থে বিদআত শরিয়তের নিষিদ্ধ নয়। কিন্তু শারঈ অর্থে শরিয়তে নতুন কিছু আবির্ভাব হলে তা নিষিদ্ধ অর্থাৎ হারাম, হারাম এবং হারাম।

আমরা মহান আল্লাহর কাছে ইচ্ছা-অনিচ্ছাকৃত সকল প্রকার বিদআত থেকে পানাহ চাই। আমিন।

তথ্যসুত্রঃ

  • IslamHouse
Tags: ইসলামি জীবনইসলামি শিক্ষাধর্ম ও জীবন
Share22Tweet
Previous Post

ইগলু বা বরফের ঘর কীভাবে মানুষকে উষ্ণ রাখে?

Next Post

“বিয়ার গ্রিলস”একজন দুঃসাহসী অভিযাত্রী’র গল্প

এম. এম. হাসান শাওন

এম. এম. হাসান শাওন

এম. এম. হাসান শাওন, 'সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা' থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইসএসসি পাস করেছেন। বর্তমানে তিনি 'বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা'য় আইন বিভাগে অধ্যয়ন করছেন। পড়াশোনার পাশাপাশি তিনি ইসলামী ও জীবনঘনিষ্ঠ নানা বিষয় নিয়ে অধ্যয়ন ও লেখালেখি করতে পছন্দ করেন।

Related Posts

কোরআনের দৃষ্টিতে অশ্লীলতা বা পর্নোগ্রাফি আসক্তি থেকে মুক্তির উপায়

কুরআনের দৃষ্টিতে অশ্লীলতা বা পর্নোগ্রাফি আসক্তি এবং এ থেকে মুক্তির উপায়

এলিয়েন সম্পর্কে ইসলাম: পবিত্র কুরআনের আলোকে এলিয়েনের অস্তিত্ব!

এলিয়েন সম্পর্কে ইসলাম: পবিত্র কুরআনের আলোকে এলিয়েনের অস্তিত্ব!

বাছইকৃত ২০টি গুরুত্বপূর্ণ হাদিস যা জানা জরুরী

বাছইকৃত ২০টি গুরুত্বপূর্ণ হাদিস যা জানা জরুরী

ইলুমিনাতি কী? ইলুমিনাতি সম্পর্কে ইসলামি দৃষ্টিভঙ্গি!

ইলুমিনাতি কী? ইলুমিনাতি সম্পর্কে ইসলামি দৃষ্টিভঙ্গি!

ব্যক্তিত্ব গঠনে সূরা-হুজরাতের নির্দেশনা

আদর্শ ব্যক্তিত্ব গঠনে সূরা-হুজরাতের নির্দেশনা!

প্রিয়তমা স্ত্রী আয়িশা (রাঃ)

প্রিয়তমা স্ত্রী আয়িশা (রাঃ) ও নবিজির প্রেমময় দাম্পত্য জীবন

Please login to join discussion
  • Trending
  • Comments
  • Latest
মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

বাংলা আর্টিকেল লিখে আয়

আর্টিকেল রাইটিং কী? কীভাবে বাংলায় আর্টিকেল লিখে অনলাইনে আয় করবেন?

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

কন্টেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং

কন্টেন্ট রাইটিং জব: আপনার যা জানা প্রয়োজন

কীভাবে পাঠক ফ্রেইন্ডলি আর্টিকেল রাইটিং শিখবেন

কীভাবে একটি মানসম্পন্ন আর্টিকেল লিখতে হয়? -রাইটিং টিপস

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

digibangla24 Official logo

Your trusted platform for breaking news, AI, tech, education, freelancing and exclusive writing opportunities for students & lifelong learners in Bangladesh. At DigiBangla24.com, we are committed to providing readers the latest news, insightful articles, and engaging stories from Bangladesh and worldwide. Our mission is to provide an informative platform where readers can stay informed, entertained, and inspired.

Follow Us

Browse by Category

  • অ্যাপস কর্ণার
  • আন্তর্জাতিক
  • ইতিহাস
  • ইসলামি শিক্ষা
  • কন্টেন্ট রাইটিং
  • কবিতা
  • কৃষি তথ্য
  • খেলাধুলা
  • গল্প
  • চাকরি
  • জাতীয়
  • ডিজিটাল ক্যারিয়ার
  • ডিজিটাল বাংলা
  • ডিজিটাল মার্কেটিং
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম ও জীবন
  • ফ্রিল্যান্সিং
  • বায়োগ্রাফি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিদেশে উচ্চ শিক্ষা
  • বিনোদন
  • বিবিধ
  • ব্লগিং
  • ভ্রমণ
  • মুক্তিযুদ্ধ
  • মোটিভেশন
  • রিভিউ
  • লাইফস্টাইল
  • শিক্ষনীয় উক্তি
  • শিক্ষাঙ্গন
  • সংবাদ
  • সম্পাদকীয়
  • সাহিত্য
  • সেলিব্রেটি
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য ও সেবা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

  • আমাদের সম্পর্কে
  • Contributors
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ

© 2026 Digibangla24

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
  • Login

© 2026 Digibangla24