• আমাদের সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ
DigiBangla24.com
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
DigiBangla24.com
No Result
View All Result
Home শিক্ষাঙ্গন

হুমায়ুন আজাদ প্রথাবিরোধী ও বহুমূখী প্রতিভাধর ব্যক্তিত্ব

রবিউল ইসলাম by রবিউল ইসলাম
in শিক্ষাঙ্গন, সাহিত্য
A A
0
হুমায়ুন আজাদ প্রথাবিরোধী ও বহুমূখী প্রতিভাধর ব্যক্তিত্ব
5
VIEWS
Share on FacebookShare on Twitter

হুমায়ুন আজাদ (২৮ এপ্রিল ১৯৪৭-১২ আগস্ট ২০০৪) প্রথাবিরোধী লেখক ও বহুমূখী প্রতিভাধর ব্যক্তিত্ব। তিনি বাংলা সাহিত্যের প্রথাবিরোধী, মৌলবাদ ও ধর্মীয় কুঃসঙ্কারের বিরোধিতা করে বেশ আলোচিত হয়েছেন। প্রগতিশীল চিন্তাধারার বহু স্বাক্ষর রেখে গেছেন তার লেখনিতে। সমসাময়িক লেখকদের মধ্যে অন্যতম শক্তিশালী বিদ্রোহী লেখক হিসেবে তার আবির্ভাব ঘটে খুব অল্প বয়সেই। তিনি নবম শ্রেণিতে থাকাকালিন ছাত্রাবস্থায় দৈনিক ইত্তেফাক পত্রিকার কচিকাঁচার আসরে তার প্রথম কবিতা প্রকাশিত হয়।

তিনি ছিলেন একাধারে ব্যকরণবীদ,কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক, রাজনীতিক ভাষ্যকার, কিশোরসাহিত্যিক, গবেষক, এবং অধ্যাপক ছিলেন। তার এই বহুমূখী প্রতিভা বাংলা সাহিত্যকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। তার লেখার সংখ্যা ৭০টি৷ সমসাময়িক কালের পরিব্যাপ্ত হতাশা, দ্রোহ, ঘৃণা, প্রেম, প্রতিবাদ ইত্যাদি তার কবিতার মূল উপাদান।

‘সবকিছু নষ্টদের অধিকারে যাবে’ তার সুবিখ্যাত কাব্যগ্রন্থ। হুমায়ুন আজাদের ১০ টি কাব্যগ্রন্থ হচ্ছে-

  • অলৌকিক ইস্টিমার (১৯৭৩)
  • জ্বলো চিতাবাঘ (১৯৮০)
  • সবকিছু নষ্টদের অধিকারে যাবে (১৯৮৫)
  • যতোই গভীরে যাই মধু যতোই ওপরে যাই নীল (১৯৮৭)
  • আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে (১৯৯০)
  • হুমায়ুন আজাদের শ্রেষ্ঠ কবিতা(১৯৯৩)
  • আধুনিক বাংলা কবিতা(১৯৯৪)
  • কাফনে মোড়া অশ্রুবিন্দু (১৯৯৮)
  • কাব্য সংগ্রহ(১৯৯৮)
  • পেরোনোর কিছু নেই(২০০৪)

১৯৯০ সালের দিকে তিনি একজন প্রতিভাবান ঔপন্যাসিক হিসেবে আত্মপ্রকাশ করেন৷ তার প্রকাশিত উপন্যাসের সংখ্যা ১৩। তার ভাষা দৃঢ়, কাহিনি গঠন সংহতিপূর্ণ এবং রাজনৈতিক দর্শন স্বতঃস্ফূর্ত। তার উপন্যাস, ‘ছাপান্নো হাজার বর্গমাইল (১৯৯৪), সবকিছু ভেঙে পড়ে (১৯৯৫),মানুষ হিসেবে আমার অপরাধ সমূহ (১৯৯৬),যাদুকরের মৃত্যু (১৯৯৬), শুভব্রত; তার সম্পর্কিত সুসমাচার (১৯৯৭), রাজনীতিবিদগণ (১৯৯৮), কবি অথবা দন্ডিত পুরুষ (১৯৯৯), নিজের সঙ্গে নিজের জীবনের মধু (২০০০), ফালি ফালি করে কাটা চাঁদ (২০০১), শ্রাবণের বৃষ্টিতে রক্তজবা (২০০২), ১০০০ এবং আরও ১ টি ধর্ষণ (২০০৩), একটি খুনের স্বপ্ন (২০০৪), পাক সার জমিন সাদ বাদ (২০০৪)।

RelatedPosts

'ফেলুদা' সত্যজিৎ রায় সৃষ্ট বাংলা সাহিত্যের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র

‘ফেলুদা’ সত্যজিৎ রায় সৃষ্ট বাংলা সাহিত্যের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র

সাহিত্যে উত্তর-উপনিবেশীকতা: সাহিত্যের নতুন ধারার আন্দোলন

সাহিত্যে উত্তর-উপনিবেশীকতা: সাহিত্যের নতুন ধারার আন্দোলন

আরও পড়ুনঃ বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

প্রাবন্ধিক হিসেবে হুমায়ুন আজাদ ছিলেন অনন্য। তার লেখনি রাষ্ট্রযন্ত্র কিংবা ধর্মীয় কুঃসঙ্কারের মূলে কুঠারাঘাত করে। ‘আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম’ গ্রন্থটি মূলত রাষ্ট্রযন্ত্রের ধারাবাহিক সমালোচনা। তার প্রবন্ধগ্রন্থ সমূহ হচ্ছে-

  • শিল্পকলার বিমানবিকীরণ ও অন্যান্য প্রবন্ধ (১৯৮৮)
  • ভাষা আন্দোলন ; সাহিত্যিক পটভূমি (১৯৯০)
  • নারী (১৯৯২)
  • প্রতিক্রিয়াশীলতার দীর্ঘ ছায়ার নিচে (১৯৯২)
  • নিবিড় নীলিমা (১৯৯২)
  • মাতাল তরণী (১৯৯২)
  • নরকে অনন্ত ঋতু (১৯৯২)
  • জলপাই রঙের অন্ধকার (১৯৯২)
  • রবীন্দ্র প্রবন্ধ/ রাষ্ট্র ও সমাজচিন্তা (১৯৯৩)
  • শামসুর রাহমান/ নিঃসঙ্গ শেরপা(১৯৯৩)
  • আমার অবিশ্বাস (১৯৯৭)
  • পার্বত্য চট্টগ্রাম ;সবুজ পাহাড়ের ভেতর দিয়ে প্রবাহিত হিংসার ঝরনাধারা (১৯৯৭)
  • মহাবিশ্ব (২০০০)
  • দ্বিতীয় লিঙ্গ (মূল: সিমোন দ্যা বেভোয়ার, ২০০১)
  • আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম (২০০৩)
  • ধর্মানভূতির উপকথা ও অন্যান্য (২০০৪)

নারী, দ্বিতীয় লিঙ্গ এবং ‘পাক সার জমিন সাদ বাদ’ বেশ আলোচনার জন্ম দেয়। ‘পাক সার জমিন সাদ বাদ’ তৎকালিন মৌলবাদীদের ভিত্তি নাড়িয়ে দেয়। এবং রাজনৈতিক ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রকাশ্য বিরোধিতা করেন। যার ফলে একটি মৌলবাদী চক্র ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারী বই মেলায় বাংলা একাডেমির প্রাঙ্গনে হুমায়ুন আজাদের উপর প্রাণঘাতি হামলা চালায়। সে যাত্রায় তিনি বেঁচে যান এবং একই বছর ৭ই আগস্ট গবেষণার জন্য জার্মানির মিউনিখ শহরে পাড়ি জমান। কিন্তু ১২ আগস্ট নিজ বাসায় তার রহস্যজনক মৃত্যু হয়।

এই মহান প্রথাবিরোধী লেখক ও বহুমূখী প্রতিভাধর ব্যক্তিত্ব হুমায়ুন আজাদ তার সাহিত্য কর্মের জন্য ১৯৮৬ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং ২০১২ সালে মরণোত্তর একুশে পদক পুরস্কারে ভূষিত হন।

ছবিঃ সংগৃহীত

Tags: শিক্ষাঙ্গনসাহিত্য
Share7Tweet
Previous Post

আসছে এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচী

Next Post

বঙ্গবন্ধু একটি নব্য স্বাধীন রাষ্ট্র পুনর্গঠনের মহান কারিগর

রবিউল ইসলাম

রবিউল ইসলাম

মোঃ রবিউল ইসলাম ফরাজী একজন শিক্ষার্থী ও নিবন্ধ লেখক। তিনি সরকারি বঙ্গবন্ধু কলেজ, ঢাকা এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী।

Related Posts

'ফেলুদা' সত্যজিৎ রায় সৃষ্ট বাংলা সাহিত্যের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র

‘ফেলুদা’ সত্যজিৎ রায় সৃষ্ট বাংলা সাহিত্যের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র

সাহিত্যে উত্তর-উপনিবেশীকতা: সাহিত্যের নতুন ধারার আন্দোলন

সাহিত্যে উত্তর-উপনিবেশীকতা: সাহিত্যের নতুন ধারার আন্দোলন

ম্যাকবেথ

“দ্য ট্র্যাজেডি অফ ম্যাকবেথ” উইলিয়াম শেক্সপিয়রের ক্ষুদ্রাকার নাটক

মানবজাতি কীভাবে সৃষ্টি হলো?

মানবজাতি কীভাবে সৃষ্টি হলো? ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব ও ইসলাম!

বীমার উৎপত্তি ও ক্রমবকিাশ

বীমার উৎপত্তি ও ক্রমবিকাশ

সামাজিক সংগঠন: ব্যক্তি চরিত্র উন্নয়নে সামাজিক সংগঠনের ভূমিকা

সামাজিক সংগঠন: ব্যক্তি চরিত্র উন্নয়নে সামাজিক সংগঠনের ভূমিকা

Please login to join discussion
  • Trending
  • Comments
  • Latest
মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

বাংলা আর্টিকেল লিখে আয়

আর্টিকেল রাইটিং কী? কীভাবে বাংলায় আর্টিকেল লিখে অনলাইনে আয় করবেন?

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

কন্টেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং

কন্টেন্ট রাইটিং জব: আপনার যা জানা প্রয়োজন

কীভাবে পাঠক ফ্রেইন্ডলি আর্টিকেল রাইটিং শিখবেন

কীভাবে একটি মানসম্পন্ন আর্টিকেল লিখতে হয়? -রাইটিং টিপস

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

digibangla24 Official logo

Your trusted platform for breaking news, AI, tech, education, freelancing and exclusive writing opportunities for students & lifelong learners in Bangladesh. At DigiBangla24.com, we are committed to providing readers the latest news, insightful articles, and engaging stories from Bangladesh and worldwide. Our mission is to provide an informative platform where readers can stay informed, entertained, and inspired.

Follow Us

Browse by Category

  • অ্যাপস কর্ণার
  • আন্তর্জাতিক
  • ইতিহাস
  • ইসলামি শিক্ষা
  • কন্টেন্ট রাইটিং
  • কবিতা
  • কৃষি তথ্য
  • খেলাধুলা
  • গল্প
  • চাকরি
  • জাতীয়
  • ডিজিটাল ক্যারিয়ার
  • ডিজিটাল বাংলা
  • ডিজিটাল মার্কেটিং
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম ও জীবন
  • ফ্রিল্যান্সিং
  • বায়োগ্রাফি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিদেশে উচ্চ শিক্ষা
  • বিনোদন
  • বিবিধ
  • ব্লগিং
  • ভ্রমণ
  • মুক্তিযুদ্ধ
  • মোটিভেশন
  • রিভিউ
  • লাইফস্টাইল
  • শিক্ষনীয় উক্তি
  • শিক্ষাঙ্গন
  • সংবাদ
  • সম্পাদকীয়
  • সাহিত্য
  • সেলিব্রেটি
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য ও সেবা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

  • আমাদের সম্পর্কে
  • Contributors
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ

© 2026 Digibangla24

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
  • Login

© 2026 Digibangla24