• আমাদের সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ
DigiBangla24.com
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
DigiBangla24.com
No Result
View All Result
Home স্বাস্থ্য ও সেবা

করোনা ভ্যাকসিন: মুস‌লিম দম্প‌তির ক‌রোনার ভ্যাক‌সিন আবিষ্কার

মাহমুদা হক মিতু by মাহমুদা হক মিতু
in স্বাস্থ্য ও সেবা
A A
0
করোনা ভ্যাকসিন: মুস‌লিম দম্প‌তির ক‌রোনার ভ্যাক‌সিন আবিষ্কার
13
VIEWS
Share on FacebookShare on Twitter

বৈ‌শ্বিক মহামারীর এ ক্রা‌ন্তিকা‌লে জনজীবন চরম দুর্দশায় পর্যদুস্ত। গৃহবন্দী জীব‌নে কম‌ছে কাজ,কর্ম‌ক্ষেত্র থে‌কে ছাটাই হ‌চ্ছে অজস্র মানুষ। প্র‌তি‌দিনই বিশ্বজু‌ড়ে হাজা‌রো মানু‌ষের অকাল মৃত্যুর খবর প্রকাশ হ‌চ্ছে খব‌রের কাগজ, টে‌লি‌ভিশনে। আজ‌কের যে সময়টা‌তে ব‌সে আমি এসব লিখ‌ছি তখনও (২৪শে ন‌ভেম্বর) বাংলা‌দে‌শে ৩২ জনা মারা গে‌ছেন এবং ২২৩০ জন নতুন ক‌রোনা রোগী শনাক্ত হ‌য়ে‌ছেন। এখন সকলের একটাই প্রত্যাশা করোনা ভ্যাকসিন ।

যেই ভাইরা‌সের জন্য এতসব হ‌চ্ছে সে‌টি হ‌লো SARS-COV-2। ক‌রোনার প্রথম দফা শেষ হ‌তে না হ‌তেই দ্বিতীয় দফা শী‌তের এ সম‌য়ে তার রুপ‌টি আরও তীব্রতর ক‌রে ফে‌লে‌ছে। আক্রা‌ন্তের হার সহসাই বে‌ড়ে যা‌চ্ছে।

এত খারাপ সংবা‌দের ম‌ধ্যে একটা সুসংবাদ হ‌লো বহুল প্রত্যা‌শিত করোনা ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে। খুশির মাত্রাটা আরও বে‌ড়ে যায় যখন জানা যায় জার্মান মুস‌লিম এক দম্প‌তি ড.উগার শা‌হিন ও ওজ‌লেম তু‌রে‌সি  আবিষ্কার ক‌রে‌ছে ক‌রোনার প্রথম কার্যকর ভ্যাক‌সিন‌টি।‌ তো চলুন বিস্তা‌রিত জে‌নে নেয়া যাক আবিষ্কারক এ দম্প‌তির জীবনী ও তা‌দের কর্মকান্ড সম্প‌র্কে।

জন্ম ও প‌রিচয়:

ড. উগার শা‌হিন ১৯৬৫ সা‌লে তুর‌স্কের ইস্কে‌ন্দেরুন শহ‌রে জন্মগ্রহণ ক‌রেন (৫৫ বছর বয়স)। অন্য‌দি‌কে ৫৩ বছর বয়সী ওজ‌লেম তু‌রে‌সি জার্মানীর ক্লো‌পেনবা‌র্গে জন্মগ্রহণ ক‌রেন। তুর‌স্কের বং‌শোদ্ভূত জার্মান এ দম্প‌তি ইমিউ‌নোল‌জিস্ট, চি‌কিৎসক এবং অবশ্যই কিংবদন্তী বিজ্ঞানী।

RelatedPosts

প্যাকেটজাত দুধের মেয়াদ শেষ !! ফেলে দেবেন? নাকি ব্যবহারযোগ্য ??

প্যাকেটজাত দুধের মেয়াদ শেষ !! ফেলে দেবেন? নাকি ব্যবহারযোগ্য ??

ওযুতে মুজার উপর মাসেহ করা

ওযুতে মুজার উপর মাসেহ করা: এ বিষয়ে একটি মধ্যমপন্থী সমাধান!

প্রাথ‌মিক জীবন ও শিক্ষা:

উগার শা‌হিনের বয়স যখন ৪, তখন তাঁর পিতা মাতা অভিবাসী হি‌সে‌বে তুরস্ত থে‌কে জার্মানীতে স্থানান্ত‌রিত হন। তাঁর পিতা ফোর্ড গা‌ড়ি নির্মাণ কোম্পা‌নি‌তে কাজ ক‌রতেন।‌

চি‌কিৎসক হবার তীব্র বাসনাই তা‌কে সে অবস্থা থে‌কে বিশ্ব‌খ্যাত চি‌কিৎসক ও বিজ্ঞানী‌তে প‌রিণত ক‌রেছে।‌ তি‌নি ইউ‌নিভা‌র্সি‌টি অফ ক‌লোগ‌নি‌ থে‌কে ১৯৯০ সা‌লে চি‌কিৎসাশা‌স্ত্রে গ্রাজু‌য়েশন শেষ ক‌রেন।‌ কিন্তু দ্রুতই ক‌া‌জে প্র‌বেশ কর‌তে হয় তাকে।

তারপ‌রেও ১৯৯৩ সা‌লে একই বিশ্ব‌বিদ্যালয় থে‌কে প্রথম পি.এইচ.‌ডি ডিগ্রী অর্জন ক‌রেন। চি‌কিৎসক বাবার পথ অনুসরণ ক‌রে ওজ‌লেম তু‌রে‌সিও সারল্যান্ড ইউনিভার্সি‌টির চি‌কিৎসা‌বিজ্ঞান অনুষ‌দে এম.‌ডি ডিগ্রী লাভ ক‌রেন।

কর্মজীবন:

৮ বছর সারল্যান্ড ইউনিভা‌র্সি‌টি‌ হাসপাতা‌লে কাজ করার প‌রে ২০০০ সা‌লে উগার শা‌হিন ইউনিভা‌র্সি‌টি অফ মেইন‌জে ফ্যাকা‌ল্টি হি‌সে‌বে যোগদান ক‌রেন।‌

তি‌নি ২০০৬ সা‌লে এই বিশ্ব‌বিদ্যাল‌য়ের প্র‌ফেসর প‌দে উন্নীত হন।এছাড়া ২০০১ সা‌লে তি‌নি ‘গ্যা‌নিমেড ফার্মা‌সিউ‌টিকালস’ প্র‌তিষ্ঠা ক‌রেন। প্র‌তিষ্ঠান‌টি ক্যান্সা‌রের ইমিউ‌নোথ্যারা‌পি নি‌য়ে কাজ ক‌রতো এবং পরবর্তী‌তে ‘এসট্যালাস ফার্মা‘  ২০১৬ সা‌লে এটি কি‌নে নেয়।

এখা‌নে উল্লেখ্য যে, তাঁর স্ত্রী ওজ‌লেম তু‌রে‌সি প্র‌তিষ্ঠান‌টির সহ প্র‌তিষ্ঠাতা ছি‌লেন এবং চিফ সা‌য়ে‌ন্টি‌ফিক অফিসার হি‌সে‌বে কাজ ক‌রেন। এছাড়াও তিনি ইউ‌নিভা‌র্সি‌টি অফ মেইনজ এর লেকচারার।

ক্যান্সা‌রের চি‌কিৎসা করার জন্য ২০০৮ সা‌লে এ দম্প‌তি  ‘বা‌য়োএন‌টেক‘  নামক প্র‌তিষ্ঠান‌টি প্র‌তিষ্ঠা ক‌রেন।ক‌রোনার প্রথম কার্যকর ভ্যাক‌সিন আবিষ্কা‌রের পূর্ব পর্যন্ত এ প্র‌তিষ্ঠান‌টি ইউরো‌পের বাই‌রে তেমন প‌রি‌চিত ছি‌লো না।বিজ্ঞান ও প্রযু‌ক্তি খা‌তে অবদান রাখা মুস‌লিম বিজ্ঞানী‌দের ইরান ‘মুস্তফা পুরস্কার’ প্রদান ক‌রে। ২০১৯ সা‌লে উগার শা‌হিন এ পুরস্কার‌টি পান।

ব্য‌ক্তিগত জীবন:

গ‌বেষণার জন্য দুজ‌নে উগার শা‌হিন ও ওজ‌লেম তু‌রে‌সি এক‌টি বিশ্ব‌বিদ্যাল‌য়ের হাসপাতা‌লে যান ১৯৯৩ সা‌লে।‌ সেখা‌নেই তা‌দের প‌রিচয় এবং ২০০২ সা‌লে বি‌বাহ বন্ধ‌নে আবদ্ধ হন এই বিজ্ঞানী জু‌টি। এ দম্প‌তির একজন কন্যা সন্তান র‌য়ে‌ছে। এই দম্প‌তি জার্মা‌নির সেরা ১০০ ধনীর অন্তর্ভুক্ত।‌ কিন্তু তা‌দের সাদামাটা জীবনযাপন দেখ‌লে এ বিষয়টা বোঝার কোন উপায় নেই। গবেষণা‌প্রেমী এ জু‌টি তা‌দের বি‌য়ের দিনও ল্যা‌বে কাজ ক‌রে‌ছেন।

আরো পড়ুনঃ

করোনা সংক্রমণ রোধে করোনা ট্রেসার বিডি অ্যাপ

করোনা ভাইরাস রোগ কোভিড-১৯ এর লক্ষণ ও চিকিৎসা

করোনা পরিস্থিতিতে এইচ.এস.সি পরীক্ষার্থীদের করণীয়

করোনা ভ্যাক‌সি‌নের আদ্যোপান্ত

এ বছ‌রের জানুয়ারী‌তেই তারা নিজ উদ্যো‌গে ক্যান্সা‌রের মে‌ডি‌সিন এমআরএনএ‌কে এমআরএনএ ভ্যাক‌সি‌নে রুপা‌ন্ত‌রের ‌চেষ্টার মাধ্য‌মে করোনা ভ্যাকসিন আবিষ্কা‌রের প্রাথ‌মিক কার্যক্রম শুরু ক‌রেন।

যুক্তরা‌ষ্ট্রের স্বনামধন্য ফার্মাসিউ‌টিকাল কোম্পা‌নি ফাইজা‌রের সিইও আলবার্ট বোরলা দুই বছর পূ‌র্বে জার্মা‌নির এক‌টি সে‌মিনা‌রে গি‌য়ে‌ছি‌লেন। সেখা‌নে উগার শা‌হিন মানু‌ষের দে‌হের আরএনএ কোষ নি‌য়ে তাঁর গ‌বেষণালব্ধ তথ্য তু‌লে ধ‌রেন।

তাছাড়াও আরএনএ ভাইরাস ভ‌বিষ্য‌তের যে‌কোন মহামারী থে‌কে মানুষ‌কে রক্ষার হা‌তিয়ার হ‌তে পারে ব‌লেও তি‌নি উল্লেখ ক‌রেন। এভা‌বেই তা‌দের প‌রিচয় ঘ‌টে।

ক‌রোনার মহামারীর প্রাক্কা‌লে বোরলা ড. শা‌হিনের সা‌থে যোগা‌যোগ ক‌রলে ক‌রোনা ভ্যাক‌সিন আবিষ্কা‌রের জন্য গ‌বেষণা শুরুর কাজ পু‌রোপু‌রি শুরু হয়। ন‌ভেম্ব‌রের ১১ তা‌রিখ ফাইজার ব‌লে যে , আ‌বিষ্কৃত এই ভ্যাক‌সিন‌টি মানব‌দে‌হে ৯০% এরও বে‌শি কার্যকর। ‘বা‌য়োএন‌টেক’ এর বর্তমান বাজারমূল্য ২ হাজার ৫০০ কো‌টি ৭২ লাখ ডলার যেখা‌নে ১৪০০ গ‌বেষক র‌য়ে‌ছে।

প্র‌তিষ্ঠান‌টি ২০১৮ সা‌লে বিল এন্ড মে‌লিন্ডা গেটস ফাউ‌ন্ডেশন থে‌কে ৫৫ মি‌লিয়ন ডলার অনুদান পে‌য়ে‌ছি‌লো এইচআই‌ভির প্র‌তি‌ষেধক আবিষ্কা‌রের কার‌ণে। এ বছ‌রের ডি‌সেম্ব‌রে এবং ২০২১ সা‌লের ম‌ধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়‌নের সব দে‌শে ভ্যাক‌সিন বিতর‌ণের আশাবাদ ব্যক্ত ক‌রে‌ছেন ড. উগার শা‌হিন।

‘বা‌য়োএনটেক’ কে ইউরো‌পের সব‌চেয়ে বড় ঔষধ উৎপাদনকারী প্র‌তিষ্ঠান হি‌সে‌বে গ‌ড়ে তোলা ড. উগার শা‌হি‌ন ও ওজ‌লেম তু‌রে‌সির স্বপ্ন। আমরাও আশা ক‌রি বিজ্ঞানে নি‌বে‌দিতপ্রাণ দম্প‌তির এ প্র‌তিষ্ঠান‌টি বহুদূ‌রে যাক। এবং তার সা‌থে আবিষ্কৃত এই ভ্যাক‌সিন‌টি পৌঁ‌ছে যাক উন্নত কিংবা উন্নয়নশীল নি‌র্বি‌শে‌ষে পৃ‌থিবীর সকল দে‌শের জনসাধার‌ণের কা‌ছে।

ছবিঃ সংগৃহীত

Tags: করোনাকরোনার ভ্যাকসিনবৈশ্বিক মহামারিমুসলিম দম্পত্তির আবিস্কার
Share15Tweet
Previous Post

ব্যাডমিন্টন: শীত মৌসুমের খেলা ব্যাডমিন্টনের সংক্ষিপ্ত ইতিহাস

Next Post

কীর্তি সুরেশ এর বায়োগ্রাফি ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী

মাহমুদা হক মিতু

মাহমুদা হক মিতু

মাহমুদা হক মিতু, ব‌রিশাল বিশ্ব‌বিদ্যাল‌য়ের মৃ‌ত্তিকা ও প‌রি‌বেশ বিজ্ঞান ‌ডিপার্ট‌মে‌ন্টের দ্বিতীয় ব‌র্ষের শিক্ষার্থী। পড়ালেখার পাশাপাশি তিনি বিভিন্ন শিক্ষামূলক কারিকুলামের সক্রিয় সদস্য। এছাড়াও তিনি বিভিন্ন বিষয়ের উপর অনলাইনে আর্টিকেল লিখেন।

Related Posts

প্যাকেটজাত দুধের মেয়াদ শেষ !! ফেলে দেবেন? নাকি ব্যবহারযোগ্য ??

প্যাকেটজাত দুধের মেয়াদ শেষ !! ফেলে দেবেন? নাকি ব্যবহারযোগ্য ??

ওযুতে মুজার উপর মাসেহ করা

ওযুতে মুজার উপর মাসেহ করা: এ বিষয়ে একটি মধ্যমপন্থী সমাধান!

ডোপামিন ডিটক্স

ডোপামিন ডিটক্স: সোশ্যাল মিডিয়া আসক্তির ভয়াবহতা ও মুক্তির উপায়

মর্নিং ওয়াক (Morning Walk) এর নিয়ম, গুরুত্ব ও উপকারিতা

মর্নিং ওয়াক (Morning Walk) এর নিয়ম, গুরুত্ব ও উপকারিতা

শরীরের মেদ বা ভুঁড়ি কমান মাত্র ৬টি উপায়ে

শরীরের মেদ বা ভুঁড়ি কমান মাত্র ৬টি উপায়ে

সামুদ্রিক শৈবাল: খাদ্য হিসেবে সামুদ্রিক শৈবালের উপকারিতা

সামুদ্রিক শৈবাল: খাদ্য হিসেবে সামুদ্রিক শৈবালের উপকারিতা

Please login to join discussion
  • Trending
  • Comments
  • Latest
মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

বাংলা আর্টিকেল লিখে আয়

আর্টিকেল রাইটিং কী? কীভাবে বাংলায় আর্টিকেল লিখে অনলাইনে আয় করবেন?

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

কন্টেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং

কন্টেন্ট রাইটিং জব: আপনার যা জানা প্রয়োজন

কীভাবে পাঠক ফ্রেইন্ডলি আর্টিকেল রাইটিং শিখবেন

কীভাবে একটি মানসম্পন্ন আর্টিকেল লিখতে হয়? -রাইটিং টিপস

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

digibangla24 Official logo

Your trusted platform for breaking news, AI, tech, education, freelancing and exclusive writing opportunities for students & lifelong learners in Bangladesh. At DigiBangla24.com, we are committed to providing readers the latest news, insightful articles, and engaging stories from Bangladesh and worldwide. Our mission is to provide an informative platform where readers can stay informed, entertained, and inspired.

Follow Us

Browse by Category

  • অ্যাপস কর্ণার
  • আন্তর্জাতিক
  • ইতিহাস
  • ইসলামি শিক্ষা
  • কন্টেন্ট রাইটিং
  • কবিতা
  • কৃষি তথ্য
  • খেলাধুলা
  • গল্প
  • চাকরি
  • জাতীয়
  • ডিজিটাল ক্যারিয়ার
  • ডিজিটাল বাংলা
  • ডিজিটাল মার্কেটিং
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম ও জীবন
  • ফ্রিল্যান্সিং
  • বায়োগ্রাফি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিদেশে উচ্চ শিক্ষা
  • বিনোদন
  • বিবিধ
  • ব্লগিং
  • ভ্রমণ
  • মুক্তিযুদ্ধ
  • মোটিভেশন
  • রিভিউ
  • লাইফস্টাইল
  • শিক্ষনীয় উক্তি
  • শিক্ষাঙ্গন
  • সংবাদ
  • সম্পাদকীয়
  • সাহিত্য
  • সেলিব্রেটি
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য ও সেবা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

  • আমাদের সম্পর্কে
  • Contributors
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ

© 2026 Digibangla24

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
  • Login

© 2026 Digibangla24