• আমাদের সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ
DigiBangla24.com
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
DigiBangla24.com
No Result
View All Result
Home বিবিধ

প্রাচীন মিশর -শাসনকাল, পিরামিড ও অন্যান্য

ফারিয়া তাবাসসুম by ফারিয়া তাবাসসুম
in বিবিধ
A A
0
প্রাচীন মিশর -শাসনকাল, পিরামিড ও অন্যান্য
30
VIEWS
Share on FacebookShare on Twitter

পৃথিবীর অত্যন্ত প্রাচীন ও সমৃদ্ধ একটি সভ্যতা হচ্ছে মিশরীয় সভ্যতা। নীল নদের তীরে গড়ে ওঠা মিশর এর -এ সভ্যতায় রয়েছে আশ্চর্যজনক স্থাপনা, বিচিত্র সংস্কৃতি এবং রহস্যময় নানান বিশ্বাস ও আচার আচরণ।

ইতিহাস ও শাসনামল

বিভিন্ন ঐতিহাসিকদের মতে মিশরীয় সভ্যতা সর্বাপেক্ষা প্রাচীন একটি সভ্যতা যার রয়েছে হাজার বছরের ইতিহাস। তবে প্রথমবারের মত মিশর এর প্রাচীন সভ্যতার কথা জানা যায় হায়ারোগ্লিফিক্স লিপির পাঠোদ্ধার করার পর। রোজেটা স্টোন আবিষ্কারের পর এর সাহায্যে হায়ারোগ্লিফিক্স পড়তে সক্ষম হন গবেষকরা।

মিশরের শাসকদের বলা হয় ফারাও যার অর্থ শাসক বা রাজা। ৩১৫০ খ্রীস্টপূর্বে এখানকার প্রথম রাজবংশ এবং মিশরের প্রথম ফারাও “নার্মার” এর কথা জানা যায়। ৩৩২ খ্রীস্টপূর্বে সম্রাট আলেকজান্ডার মিশর দখল করে নেন।

পরবর্তীতে ৩০ খ্রীস্টপূর্বে রোম সাম্রাজ্যের অধীনে চলে যায় মিশর । দীর্ঘদিন রোমের শাসনামলের পর মুসলমানদের শাসনামল শুরু হয়। বেশ কয়েকজন খলিফা একে একে মিশর শাসন করেন ৬৩২ থেকে ১৫১৭ সাল পর্যন্ত।

RelatedPosts

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

এরপর ১৫১৭ সালেই সম্রাট সেলিম মিশরে প্রতিষ্ঠা করেন অটোমান সাম্রাজ্য। ১৮৬৭ সাল পর্যন্ত মিশর অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল। মাঝে অল্প কয়েক বছর (১৭৯৮-১৮০১) ফ্রান্স মিশর শাসন করে।

অতঃপর ১৮৮২ সালে ব্রিটিশরা মিশর দখল করে নেয়। প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯১৯ সালে বিপ্লবের ঘটনার ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয় “কিংডম অব ইজিপ্ট।”

যদিও মিশর ব্রিটিশ শাসনের অধীনে ১৯৫৪ সাল পর্যন্ত ছিল। ১৯৫৪ সালে অ্যাংলো-ইজিপ্শিয়ান প্রস্তাবনার পর ব্রিটিশ শাসনের অবসান ঘটে।

এরপর ২৫০০ বছরের ইতিহাসে প্রথমবারের মত মিশর সম্পূর্ণভাবে স্বাধীনতা লাভ করে ১৯৫৬ সালে। দেশটির প্রথম প্রেসিডেন্ট আবদেল নাসের ১৯৫৬ থেকে ১৯৭০ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন।

পরবর্তীতে হোসনি মুবারক ৩০ সাল পর্যন্ত মিশরের ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। ২০১১ সালের বিপ্লবে তাকে ক্ষমতাচ্যুত করা হয় এবং দেশটিতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা শুরু হয়।

গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের পর সেখানকার প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন মোহাম্মদ মরসি।

প্রাচীন মিশর -শাসনকাল, পিরামিড ও অন্যান্য

ফারাওদের সমাধিস্থল বা বিশ্বখ্যাত পিরামিড

মিশরের শাসক অর্থাৎ রাজাদের বলা হয় ফারাও। তখনকার মানুষ বিশ্বাস করতো তাদের ফারাওরা সাধারণ মানুষ নন। তারা ঈশ্বর কর্তৃক নির্বাচিত।

সেকারণে তাদের ধারণা ছিল মৃত্যুর পরও ফারাওদের পবিত্রতা বজায় থাকে। তাই কোন রাজার মৃত্যু হলে তার দেহকে মমিতে রূপান্তর করা হত। আর তাদের সমাধিস্থল হিসেবে তৈরি সেসব স্থাপনাকেই আমরা পিরামিড হিসেবে চিনি।

প্রতিটি শবদেহের সাথে তাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় নানান উপাদান দিয়ে দেয়া হত এসব সমাধিতে।

২৯৫০ খ্রীস্টপূর্বে একটি রাজকীয় শবদেহ আবিষ্কৃত হয় যা পাথরের তৈরি একটি স্থাপনায় পাওয়া যায়। ধারণা করা হয় সেটিই পিরামিডের প্রাচীন রূপ। এসকল স্থাপনাকে বলা হয় “মাস্তাবা”।

সবচেয়ে পুরনো পিরামিড পাওয়া যায় সাক্কারে। ২৬৩০ খ্রীস্টপূর্বের কাছাকাছি সময়ে তৈরি এ পিরামিডকে বলা হয় “স্টেপ” পিরামিড।

এধরনের পিরামিডগুলো সাধারণত ৬ স্তর বিশিষ্ট পাথরের তৈরি হয়। সর্বাধিক প্রাচীন এ পিরামিডের উচ্চতা ৬২ মিটার। তবে প্রকৃত সমাধির মত করে তৈরি প্রথম পিরামিড বলা হয় “রেড” পিরামিডকে।

এটি চতুর্থ রাজবংশের প্রথম রাজার শবদেহের জন্য তৈরি করা হয়েছিল।

সবচেয়ে পরিচিত পিরামিড বলা হয় গিজার পিরামিডগুলোকে। নীলনদের পশ্চিমে কায়রোর উপকন্ঠে এর অবস্থান। প্রধান তিনটি পিরামিড ও বেশকিছু ছোট পিরামিড নিয়ে এটি গঠিত।

প্রধান এবং সবচেয়ে দীর্ঘ পিরামিডটির নাম Great Pyramid যার উচ্চতা ১৪৭ মিটার। চতুর্থ রাজবংশের অষ্টম রাজা Khufu’র সমাধি হিসেবে এটি তৈরি করা হয়েছিল।

গ্রেট পিরামিডের পাশে আরও তিনটি ছোট পিরামিড রয়েছে রাণীদের জন্য। অবশিষ্ট দুটি পিরামিড রাজা Khufu’র ছেলে ও পৌত্রের সমাধিস্থল।

এক গ্রিক পন্ডিতের মতে এই গ্রেট পিরামিড তৈরিতে প্রায় ২.৩ মিলিয়ন পাথর খন্ড এবং ১০০,০০০ মানুষের শ্রমের প্রয়োজন হয়েছিল।

যদিও ভূতাত্ত্বিকদের ধারণা ২০,০০০ মানুষ প্রয়োজন হয়েছিল এটি তৈরিতে। গ্রেট পিরামিডই পৃথবীর একমাত্র প্রাচীন সপ্তাশ্চর্য যা এখনও অক্ষত আছে।

২০০৮ এর নভেম্বরের একটি জরিপে বলা হয়েছে, এখন পর্যন্ত মিশরে আবিষ্কৃত মোট পিরামিডের সংখ্যা ১১৮। Pyramid of Djedefre, Pyramid of Sahure, Pyramid of Amenemhet, Piye’s Pyramid মিশরের উল্লেখযোগ্য কয়েকটি পিরামিড।

মিশর এর আলোচিত কিছু মমি

কয়েকজন ফারাও এর মমির জন্য মিশর বেশ আলোচিত। বিভিন্ন পিরামিডে পাওয়া এসব মমি অনেক সময়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। সেরকমই আলোচিত একটি মমি তুতেনখামেনের মমি।

মাত্র ৯ বছর বয়সে ক্ষমতায় অসীন হওয়া এই ফারাও ১০ বছর ক্ষমতায় ছিলেন। তার মৃত্যু এবং মমি উভয় নিয়েই সৃষ্টি হয়েছে রহস্য। ১৯২২ সালে Howard Carter এর নেতৃত্বে আবিষ্কৃত হয় তুতেনখামেনের মমি।

দলটির সদস্য Lord Carnarvon আবিষ্কারের কিছুদিনের মধ্যে মশার কামড় থেকে সৃষ্ট ইনফেকশনে মারা গেলে মমির অভিশাপে মৃত্যু হয়েছে বলে অনেকে দাবি করে।

আরও পড়ুনঃ জনপ্রিয় গোয়েন্দা সিরিজ “তিন গোয়েন্দা” এর ৩৫ বছর

আরেকটি আলোচিত মমি রাজা দ্বিতীয় রামেসিসের মমি। ৬০ বছর ক্ষমতায় থাকা এই ফারাও ৯০ বছর বয়সে মারা যান। তার মমিটি বর্তমানে কায়রো জাদুঘরে রয়েছে।

এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন মমির অভিশাপের নানান কাহিনী শোনা যায়। যদিও নির্ভরযোগ্য কোন প্রমাণ নেই এসব ঘটনার। Ginger, Vladimir Lenin, Rosalia Lombardo উল্লেখযোগ্য কিছু মমি।

পৃথিবীর অতি প্রাচীন এ সভ্যতার ইতিহাস অত্যন্ত বিচিত্র এবং বিস্তৃত। প্রায় সারাবছরই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে এ দেশের সমৃদ্ধ সভ্যতা দেখার জন্য।

২০১৮ সালে মিশরে প্রায় ৯ মিলিয়ন পর্যটকদের ভ্রমণ করার তথ্য পাওয়া যায় বিভিন্ন ট্যুরিজম সাইট থেকে। প্রাচীন স্থাপনা ও রহস্যে ঘেরা এ দেশটি প্রাচীন সভ্যতায় আগ্রহী ভ্রমণপ্রিয় মানুষদের জন্য একটি অভাবনীয় স্থান।

Tags: পিরামিডপ্রাচীন মিশর
Share7Tweet
Previous Post

জীবনানন্দ দাশ -রূপসী বাংলার কবি

Next Post

“তেইশ” -ইরফান আহমেদ রাজ

ফারিয়া তাবাসসুম

ফারিয়া তাবাসসুম

ফারিয়া তাবাসসুম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। লেখাপড়ার পাশাপাশি তিনি অনলাইনে বিভিন্ন বিষয়ের উপর আর্টিকেল লিখতে পছন্দ করেন।

Related Posts

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

কোরআনের দৃষ্টিতে অশ্লীলতা বা পর্নোগ্রাফি আসক্তি থেকে মুক্তির উপায়

কুরআনের দৃষ্টিতে অশ্লীলতা বা পর্নোগ্রাফি আসক্তি এবং এ থেকে মুক্তির উপায়

মনিষীদের বিখ্যাত বানী

সফলতার মূলমন্ত্র- মনিষীদের বিখ্যাত ১০১টি বাণী

Please login to join discussion
  • Trending
  • Comments
  • Latest
মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

বাংলা আর্টিকেল লিখে আয়

আর্টিকেল রাইটিং কী? কীভাবে বাংলায় আর্টিকেল লিখে অনলাইনে আয় করবেন?

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

কন্টেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং

কন্টেন্ট রাইটিং জব: আপনার যা জানা প্রয়োজন

কীভাবে পাঠক ফ্রেইন্ডলি আর্টিকেল রাইটিং শিখবেন

কীভাবে একটি মানসম্পন্ন আর্টিকেল লিখতে হয়? -রাইটিং টিপস

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

digibangla24 Official logo

Your trusted platform for breaking news, AI, tech, education, freelancing and exclusive writing opportunities for students & lifelong learners in Bangladesh. At DigiBangla24.com, we are committed to providing readers the latest news, insightful articles, and engaging stories from Bangladesh and worldwide. Our mission is to provide an informative platform where readers can stay informed, entertained, and inspired.

Follow Us

Browse by Category

  • অ্যাপস কর্ণার
  • আন্তর্জাতিক
  • ইতিহাস
  • ইসলামি শিক্ষা
  • কন্টেন্ট রাইটিং
  • কবিতা
  • কৃষি তথ্য
  • খেলাধুলা
  • গল্প
  • চাকরি
  • জাতীয়
  • ডিজিটাল ক্যারিয়ার
  • ডিজিটাল বাংলা
  • ডিজিটাল মার্কেটিং
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম ও জীবন
  • ফ্রিল্যান্সিং
  • বায়োগ্রাফি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিদেশে উচ্চ শিক্ষা
  • বিনোদন
  • বিবিধ
  • ব্লগিং
  • ভ্রমণ
  • মুক্তিযুদ্ধ
  • মোটিভেশন
  • রিভিউ
  • লাইফস্টাইল
  • শিক্ষনীয় উক্তি
  • শিক্ষাঙ্গন
  • সংবাদ
  • সম্পাদকীয়
  • সাহিত্য
  • সেলিব্রেটি
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য ও সেবা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

  • আমাদের সম্পর্কে
  • Contributors
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ

© 2026 Digibangla24

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
  • Login

© 2026 Digibangla24