• About us
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ
DigiBangla24.com
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
DigiBangla24.com
No Result
View All Result
Home লাইফস্টাইল

মধু -স্বাস্থ্য সুরক্ষায় মধুর ১০টি উপকারিতা

ফারিয়া তাবাসসুম by ফারিয়া তাবাসসুম
March 18, 2021
in লাইফস্টাইল, স্বাস্থ্য ও সেবা
0
মধু -স্বাস্থ্য সুরক্ষায় মধুর ১০টি উপকারিতা
8
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রাচীনকাল থেকেই খাদ্য এবং ঔষধ হিসেবে ব্যবহৃত হচ্ছে মধু। প্রাকৃতিক এ উপাদানটি প্রাচীন গ্রীক, ব্যবিলনীয়, মিশরীয় এবং আরও কিছু সভ্যতায় এর ওষধী গুণের জন্য বহুল পরিচিতি ছিল। তবে সরাসরি প্রকৃতি থেকে প্রাপ্ত মধুই কেবল স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখতে পারে। আজকাল বাজারে পাওয়া যায় এমন বেশিরভাগ মধুই পাস্তুরিত হয়ে থাকে। এতে করে মধুতে প্রাকৃতিক ভাবে থাকা উপকারী জীবাণু অধিক তাপে মারা যায় যা মধুর গুণাবলি বিনষ্ট করে দেয়। যথাসম্ভব খাঁটি মধু ব্যবহার করলেই কেবল তার উপকারিতা লাভ করা যায়।

মধুর ১০টি উপকারিতা:

আমাদের শরীরকে বিভিন্ন ভাবে সুস্থ রাখতে মধু কার্যকরী ভূমিকা পালন করে থাকে। স্বাস্থ্য সুরক্ষায় মধুর উল্লেখযোগ্য কয়েকটি উপকারি দিকে তুলে ধরা হলঃ

১. পুষ্টিগুণঃ

মৌমাছি বিভিন্ন ফুল থেকে নেক্টার নামক একটি রাসায়নিক সংগ্রহ করে মৌচাকে নিয়ে যায়। এরপর মৌমাছি এই নেক্টারকে খাদ্য হিসেবে গ্রহণ করে, হজম করে এবং সবশেষে পাকস্থলী থেকে উগরে দেয়। একেই আমরা মধু হিসেবে পেয়ে থাকি। এক টেবিল চামচ (২১ গ্রাম) মধুতে সাধারণত ৬৪ গ্রাম ক্যালরি এবং ১৭ গ্রাম চিনির পুষ্টিগুণ থাকে। এছাড়াও মধু থেকে ফ্রুকটোজ, গ্লুকোজ , মল্টোজ এবং সুক্রোজ পাওয়া যায়। এতে কোন ফ্যাট এবং ফাইবার নেই।

২. এন্টিঅক্সিডেন্ট সমৃদ্ধঃ

মধুতে গুরুত্বপূর্ণ কিছু এন্টিঅক্সিডেন্ট রয়েছে। বিশুদ্ধ মধুতে বেশ কয়েকটি উদ্ভিজ্জ রাসায়নিক পদার্থ থাকে যা এন্টিঅক্সিডেন্টের ভূমিকা পালন করে। কিছু মধুতে ফল এবং সবজির সমপরিমাণ এন্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। আমাদের শরীরকে বিভিন্ন রোগের কবল থেকে নিরাপদ রাখতে এন্টিঅক্সিডেন্টের অবদান রয়েছে। হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমাতেও এটি বেশ গুরুত্বপূর্ণ। ইদুর এবং মানুষ উভয় শ্রেণীর উপর বিভিন্ন পরীক্ষা করে দেখা যায়, মধু খাওয়ার ফলে কিছুটা হলেও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা যায়।

৩. ডায়াবেটিসে চিনির চাইতে বেশি নিরাপদঃ

ডায়াবেটিসে আক্রান্তদের জন্য চিনি অপেক্ষা মধু বেশি নিরাপদ। যদিও এ তথ্যের সাপেক্ষে রয়েছে ভিন্ন মতবাদ। মধুও সুগার লেভেল বৃদ্ধি করে তবে সেটা চিনি অপেক্ষা কম। এছাড়াও বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে সাধারণ হৃদরোগের প্রকোপ কমাতে মধু বেশ কার্যকরী।

৪. কোলেস্টেরল নিয়ন্ত্রণঃ

আমরা অনেকেই হয়তো জানি LDL কোলেস্টেরলের উচ্চমাত্রায় উপস্থিত থাকা হৃদরোগের ঝুঁকি বাড়ায়। কয়েকটি গবেষণা প্রমাণ করেছে মধু শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে সক্ষম। এটি একদিকে যেমন LDL কোলেস্টেরলের মাত্রা কমায় অপরদিকে HDL কোলেস্টেরল যা আমদের জন্য উপকারী এর মাত্রা বাড়ায়। উদাহরণস্বরূপ, ৫৫ জন মানুষের উপর একটি পরীক্ষা চালিয়ে জানা যায়, মধু ৫.৮% LDL কোলেস্টেরল কমায় এবং একই সাথে ৩.৩% HDL কোলেস্টেরল বাড়ায়।

৫. বিভিন্ন রোগের ঝুঁকি কমায়ঃ

মধুতে প্রচুর পরিমাণে ফেনল এবং এন্টিঅক্সিডেন্ট রয়েছে। এসব পদার্থ হৃদযন্ত্রে রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে যা হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমায়। এছাড়াও ধারণা করা হয়, বেশ কিছু ক্যান্সারের ঝুঁকি কমাতেও মধু কিছুটা সাহায্য করে। তবে এ তথ্যের সত্যতা যাচাইয়ে পর্যাপ্ত পরীক্ষা করা হয়নি। কয়েকজন চিকিৎসকের মতে চোখের সুস্থতায়ও বিশুদ্ধ মধু সাহায্য করতে পারে।

৬. ওজন কমাতে সহায়কঃ

ওজন কমাতে মধু খাওয়ার ধারণাটি বেশ প্রচলিত। সকালে খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানিতে কিছুটা লেবু কিংবা পুদিনা পাতার রস এবং এক চা-চামচ মধু মিশিয়ে খেলে ভালো ফল পাওয়া যায়। প্রতিদিন এ নিয়ম পালন করলে ওজন হ্রাস পায়।

আরও পড়ুনঃ

নিম: স্বাস্থ্য থেকে সৌন্দর্য সবেতেই জাদুকারী সব ভেষজ ও আয়ুর্বেদ গুন সম্পন্ন

সুস্বাস্থ্য গঠনে সঠিক খাদ্যাভাস এর গুরুত্ব

ডিটক্স ওয়াটার: ফিট থাকার সিক্রেট পানীয়

৭. ক্ষত নিরাময়ে মধু:

প্রাচীন কালে ইজিপ্টে ক্ষত সারানোয় মধুর ব্যবহার প্রচলিত ছিল। বর্তমানেও পুড়ে যাওয়া স্থান কিংবা অন্য যেকোন ধরনের ক্ষত নিরাময়ে মধু ব্যবহার করা হয়। অপারেশনের পর ইনফেকশন জনিত ক্ষত নিরাময়ে মধু বেশ সহায়ক। এছাড়াও ডায়াবেটিস জনিত আলসারের ক্ষত নিরাময়েও একে সহায়ক বিবেচনা করা হয়। কিছু চর্মরোগের নিরাময় করতেও মধু ব্যবহার করা যায়। হাসপাতালগুলোতে মানুকা মধু ব্যবহৃত হয়ে থাকে পুড়ে যাওয়া স্থানের ক্ষত নিরাময় করতে। তবে ক্ষত নিরাময়ের উদ্দেশ্যে মধু ব্যবহার করতে চাইলে এর বিশুদ্ধতার ব্যাপারে সচেতন হতে হবে।

৮. সর্দি কাশি উপশম করেঃ

ভাইরাসজনিত সর্দি নিরাময়ে মধু বেশ সহায়ক। গরম চায়ের সাথে লেবু ও মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়। এছাড়াও কাশি থেকে রেহাই পেতে মধু বহুল ব্যবহৃত হয়। কাশির উপশমের ওষুধগুলোতে বহুল ব্যবহৃত Dextromethorphan এবং মধু সমান কার্যকর। শুধু দুই চা-চামচ করে মধু খেলেই অনেক সময় উপকার পাওয়া যায়। এক গবেষণায় দেখা যায়, মধু দুটি সাধারণ কাশি নিরাময় করার ওষুধের চাইতেও বেশি কার্যকরী। তবে এক বছরের কম বয়সী বাচ্চাদের মধু খাওয়ানো উচিত নয়। এক্ষেত্রেও সঠিক ফলাফল লাভ করতে চাইলে খাঁটি মধু গ্রহণ করতে হবে।

৯. এন্টিব্যাকটেরিয়াল ও এন্টিফাংগালঃ

বিশুদ্ধ মধু অযাচিত বিভিন্ন ব্যাকটেরিয়া এবং ফাংগাস মেরে ফেলতে পারে। মধুতে সাধারণত হাইড্রোজেন পার অক্সাইড থাকে যা এন্টিসেপ্টিকের কাজ করে। তবে সব মধু এন্টিব্যাকটেরিয়াল বা এন্টিফাংগাল সমৃদ্ধ হয়না।

১০. হজমে সহায়কঃ

ধারণা করা হয় মধু হজমে সহায়ক। হজম সংক্রান্ত বিভিন্ন অসুবিধা যেমন ডায়রিয়া প্রশমনে মধু কার্যকরী হতে পারে। যদিও এ বিষয়ে যথেষ্ট গবেষণা করা হয়নি বলে এ তথ্য কতখানি সঠিক জানা যায় নি। তবে জানা যায়, মধু আলসার প্রশমক এবং অন্ত্রে থাকা শরীরের জন্য উপকারী ব্যাকটেরিয়ার জন্য সহায়ক যা হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে সাহায্য করে।

মধুর নানাবিধ উপকারী দিক রয়েছে যা আমাদের স্বাস্থ্য সুরক্ষায় অবদান রাখতে পারে। তবে আমাদেরও সচেতন হতে হবে। যেকোন মধু ব্যবহার করলেই হবে না। যথাসম্ভব বিশুদ্ধ মধুর ব্যবহার নিশ্চিত করতে হবে। নির্ভরযোগ্য মাধ্যম থেকে খাঁটি মধু সংগ্রহ করতে পারলে এবং পরিমিত ও সঠিক মাত্রায় গ্রহণ করলে বিভিন্ন ক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা যাবে।

Tags: মধুমধুর উপকারিতাসুস্বাস্থ্যস্বাস্থ্য ও সেবা
ফারিয়া তাবাসসুম

ফারিয়া তাবাসসুম

ফারিয়া তাবাসসুম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। লেখাপড়ার পাশাপাশি তিনি অনলাইনে বিভিন্ন বিষয়ের উপর আর্টিকেল লিখতে পছন্দ করেন।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

বাংলা আর্টিকেল লিখে আয়

আর্টিকেল রাইটিং কী? কীভাবে বাংলায় আর্টিকেল লিখে অনলাইনে আয় করবেন?

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

কন্টেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং

কন্টেন্ট রাইটিং জব: আপনার যা জানা প্রয়োজন

কীভাবে পাঠক ফ্রেইন্ডলি আর্টিকেল রাইটিং শিখবেন

কীভাবে একটি মানসম্পন্ন আর্টিকেল লিখতে হয়? -রাইটিং টিপস

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

Popular Stories

  • মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

    মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

    22 shares
    Share 22 Tweet 0
  • বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

    42 shares
    Share 42 Tweet 0
  • জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

    1 shares
    Share 1 Tweet 0
  • অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

    1 shares
    Share 1 Tweet 0
  • আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

    1 shares
    Share 1 Tweet 0
digibangla24 Official logo

At Digibangla24.com, we bridge the gap between academia and the digital economy. Designed especially for university students, teachers, and lifelong learners, our platform is your trusted guide to mastering content writing and freelancing. Learn the art of impactful writing, explore remote earning opportunities, and shape a successful digital career.

Follow Us

Browse by Category

  • অ্যাপস কর্ণার
  • আন্তর্জাতিক
  • ইতিহাস
  • ইসলামি শিক্ষা
  • কন্টেন্ট রাইটিং
  • কবিতা
  • কৃষি তথ্য
  • খেলাধুলা
  • গল্প
  • চাকরি
  • জাতীয়
  • ডিজিটাল ক্যারিয়ার
  • ডিজিটাল বাংলা
  • ডিজিটাল মার্কেটিং
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম ও জীবন
  • ফ্রিল্যান্সিং
  • বায়োগ্রাফি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিদেশে উচ্চ শিক্ষা
  • বিনোদন
  • বিবিধ
  • ব্লগিং
  • ভ্রমণ
  • মুক্তিযুদ্ধ
  • মোটিভেশন
  • রিভিউ
  • লাইফস্টাইল
  • শিক্ষনীয় উক্তি
  • শিক্ষাঙ্গন
  • সংবাদ
  • সম্পাদকীয়
  • সাহিত্য
  • সেলিব্রেটি
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য ও সেবা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

  • About us
  • Contributors
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ

© 2026 Digibangla24

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
  • Login

© 2026 Digibangla24