• About us
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ
DigiBangla24.com
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
DigiBangla24.com
No Result
View All Result
Home বিবিধ সাহিত্য

মাইকেল মধুসূদন দত্ত: বাংলা সাহিত্যের নব দিগন্ত

জুয়াইরিয়া ফেরদৌসী by জুয়াইরিয়া ফেরদৌসী
February 2, 2021
in সাহিত্য
0
মাইকেল মধুসূদন দত্ত: বাংলা সাহিত্যের নব দিগন্ত
16
VIEWS
Share on FacebookShare on Twitter

মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের বহু প্রথম এর স্রষ্টা। তিনি আধুনিক বাংলা কবিতার অগ্রদূত। মধুসূদন পূর্ব হাজার বছর ধরে চলে আসা বাংলা কবিতার ‘পয়ার ছন্দ’ কে ভেঙে দিয়ে তিনি প্রবর্তন করেন ‘অমিত্রাক্ষর ছন্দ’। মধুসূদন দত্তই বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতা বা সনেট এরও প্রবর্তক। তিনি বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। এছাড়াও আধুনিক বাংলা সাহিত্যের প্রথম ‘বিদ্রোহী কবি’ হিসেবে পরিচিতি লাভ করেন তিনি। ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি, নাট্যকার এবং প্রহসন রচয়িতা হলেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত।

জন্ম ও শৈশব:

১৮২৪ সাল এর ২৫ এ জানুয়ারি যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন মাইকেল মধুসূদন দত্ত। তিনি পিতা রাজনারায়ণ দত্ত এবং মাতা জাহ্নবী দেবীর একমাত্র সন্তান। শৈশব গ্রামে কাটলেও কৈশোর কাল কাটে খ্যাতনামা উকিল পিতা রাজনারায়ন দত্ত এর চাকরি সূত্রে কলকাতায়। খিদিরপুর সার্কুলার গার্ডেন রিচ রোডে (যার বর্তমান নাম কার্ল মার্কস সরণী) তাঁর জীবন এর অনেক বছর এক বিরাট অট্টালিকায় কাটে।

মধুসূদন দত্ত এর প্রাথমিক শিক্ষা জীবন সম্পন্ন হয় মায়ের তত্ত্বাবধানে গ্রামে। শৈশব থেকেই মা জাহ্নবী দেবী তাঁকে ‘মহাভারত’, ‘রামায়ণ’ এবং ‘পুরাণ’ এর সাথে পরিচিত করে তোলেন।

১৮৩৩ সালে কলকাতা হিন্দু কলেজে তিনি সপ্তম শ্রেণীতে ভর্তি হন। ছাত্র অবস্থা থেকেই তাঁর সাহিত্য প্রতিভার স্ফূরণ ঘটে। মাইকেল মধুসূদন দত্ত ছিলেন বহু ভাষায় দক্ষ। মাতৃভাষা বাংলা ছাড়াও তিনি একাধারে বারোটি ভাষায় দক্ষ ছিলেন।

ইংরেজি, সংস্কৃত, ফারসি, জার্মান এবং ইতালি ভাষার পাশাপাশি গ্রীক, ল্যাটিন এবং হিব্রু ভাষায়ও তিনি তাঁর দক্ষতার পরিচয় রাখেন। এছাড়াও তিনি জানতেন তামিল এবং তেলেগু ভাষা। শুধু তিনি মুখে বলতে পারতেন না তিনি অনায়াসে লিখতে পারতেন ভাষাগুলো। এই ভাষা দক্ষতা কাজে লাগিয়েছেন তিনি সাহিত্য অঙ্গনেও। তিনি ইতালি এবং ফারসি ভাষায় কবিতাও লিখেছেন। তিনি ‘রত্নাবলী’ নাটকের ইংরেজি অনুবাদও করেন।

শিক্ষাজীবন:

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের শিক্ষা জীবন এর শুরু হয়েছিল মসজিদের ইমাম মুফতি লুৎফুল হক এর থেকে। বহু ভাষায় পারদর্শী বিদ্বান ইমাম মুফতি লুৎফর হক তাঁকে শেখান আরবি এবং ফারসি ভাষা। তিনি খ্রিস্টধর্ম গ্রহণের পর শিবপুর বিশপস স্কুলে লেখাপড়া করেন। সেখান থেকেই তিনি গ্রিক, লাতিন এবং সংস্কৃত ভাষা শেখেন।

১৮৪৩ সাল এর ১৩ ফেব্রুয়ারি মিশন রো-তে অবস্থিত ‘ওল্ড মিশন চার্চ’ নামে এক অ্যাংলিক্যান চার্চে গিয়ে মধুসূদন দত্ত খ্রিস্টধর্ম গ্রহণ করেন। তারপর পিতৃপ্রদত্ত নাম এর সাথে তিনি ‘মাইকেল’ শব্দ যোগ করেন। তাঁর এই ধর্ম পরিবর্তন তৎকালীন সমাজ এ বিশাল আলোড়ন সৃষ্টি করেছিল।

আরও পড়ুনঃ

সাহিত্যে উত্তর-উপনিবেশীকতা: সাহিত্যের নতুন ধারার আন্দোলন

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এর জীবন কাব্য

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়: বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী

মধুসূদন এর পিতা রাজনারায়ণ দত্ত তাঁর ধর্ম পরিবর্তন এর কারণে তাঁকে ত্যাজ্যপুত্র করেন। ধর্ম পরিবর্তনের পরও চার বছর পর্যন্ত মধুসূদন দত্ত কে তাঁর পিতা বিশপস স্কুলের ব্যয় ভার প্রদান করতেন। তবে তাঁর পিতা যখন চার বছর পর টাকা পাঠানো বন্ধ করেন তিনি তখন বিরাট আর্থিক সংকটে পড়ে যান।

কর্মজীবন:

বিশপস কলেজে অধ্যায়ন শেষ করার পর মহাকবি মাইকেল মধুসূদন দত্ত চাকরির চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর ভাগ্য অন্বেষণের জন্য মাদ্রাজ (যা বর্তমানে চেন্নাই নামে পরিচিত) চলে যান। তবে মাদ্রাজ গিয়েও তিনি বিশেষ সুবিধা করতে সক্ষম হন নি। ব্যর্থ মধুসূদন কে সাহায্য এর জন্য এগিয়ে আসেন স্থানীয় কিছু ইংরেজ এবং খ্রিস্টান।

তাদের সহায়তায় তিনি একটি স্কুলের ইংরেজি শিক্ষকের চাকরি পান। সেখানে বেতন খুবই সামান্য ছিল তাই তিনি লিখতে শুরু করেন একটি ইংরেজি পত্রিকায়।

ছদ্মনাম ব্যবহার করে তাঁর কবিতা প্রকাশিত হতে থাকে মাদ্রাজ ক্রনিকল পত্রিকায়। এছাড়াও তিনি হিন্দু ক্রনিকল পত্রিকার সাথে সম্পাদক হিসেবে যুক্ত ছিলেন। অর্থাভাবে অল্প দিনের মধ্যেই পত্রিকাটি বন্ধ হয়ে যায়।

মাত্র পঁচিশ বছর বয়সে প্রকাশিত হয় মধুসূদন দত্তের প্রথম কাব্য ‘দ্য ক্যাপটিভ লেডি‘। যার মাধ্যমে কবি এবং দক্ষ ইংরেজি লেখক হিসেবে তাঁর ব্যাপক সুনাম ছড়িয়ে পড়ে।

মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ইংল্যান্ড এ আইন বিষয়ে লেখাপড়া করতে গিয়েছিলেন। কিন্তু সেখানে আবহাওয়া এবং বর্ণবাদীতার কারণে থাকতে পারেন নি বেশিদিন। এরপর ইংল্যান্ড থেকে তিনি ১৮৬০ সালে ফ্রান্সে এর ভার্সাই নগরী তে চলে যান। সেখানেও তাঁর আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। তিনি আইন বিষয়ে লেখাপড়া শেষ করতে সক্ষম হন একমাত্র ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর কারণে। এবং ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর সাহায্যের জন্যই ফিরে আসতে পারেন কলকাতায়।

পরিবার:

মাইকেল মধুসূদন দত্ত রেবেকা ম্যাকটিভিস নামে এক ইংরেজ যুবতীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের সংসার জীবনের স্থায়িত্ব কাল ছিল ৮ বছর। তাঁদের ঘরে জন্ম হয় দুই কন্যা এবং দুই পুত্র সন্তান। রেবেকা ম্যাকটিভিস এর সাথে বিবাহ বিচ্ছেদ এর পর তিনি এমিলিয়া হেনরিয়েটা সোফিয়া নামে এক ফরাসি যুবতীর সাথে বিয়ে করেন। তিনি সেই জীবন পর্যন্ত মাইকেল এর সঙ্গিনী ছিলেন। কিন্তু ১৮৫৬ সালে মধুসূদন দত্ত কলকাতায় ফিরে আসলে তাঁর স্ত্রীকে সঙ্গে আনেন নি।

বাংলা সাহিত্য ও মাইকেল মধুসূদন দত্ত:

বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্ত এর পদার্পণ নাট্যকার হিসেবেই। তাঁর রচিত নাটক – ‘শর্মিষ্ঠা‘, ‘পদ্মাবতী‘ এবং ‘কৃষ্ণকুমারী‘। প্রহসন –’একেই কি বলে সভ্যতা?‘ এবং ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ‘। কাব্যগ্রন্থ– ‘তিলোত্তমাসম্ভব কাব্য‘, ‘মেঘনাদবধ কাব্য‘, ‘ব্রজাঙ্গনা কাব্য‘, ‘বীরাঙ্গনা কাব্য‘, ‘চতুর্দশপদী কবিতাবলী‘।

শর্মিষ্ঠাঃ ১৮৫৯ সালে মধুসূদন দত্ত রচনা করেন শর্মিষ্ঠা। এটি একটি পৌরাণিক নাটক। এটিই প্রথম আধুনিক পাশ্চাত্য শৈলীতে লেখা বাংলা নাটক।

পদ্মাবলীঃ মাইকেল মধুসূদন দত্ত পদ্মাবলী নাটক ১৮৬০ সাল এ রচনা করেন। এই নাটকটিও একটি পুরাণ নাটক। তবে পদ্মাবতী নাটকের ভিত্তি পুরোপুরি ভারতীয় পুরাণ এর নয়।

একেই কি বলে সভ্যতাঃ এই প্রহসনটি মাইকেল মধুসূদন দত্ত রচনা করেন ১৮৬০ সালে। নাটকটি লেখা হয় ইংরেজি শিক্ষিত নব্য বাবু সম্প্রদায়ের উচ্ছৃঙ্খলতার উপর ভিত্তি করে।

বুড়ো শালিকের ঘাড়ে রোঁ: এই প্রহসনটিও রচনা করেছিলেন ১৮৬০ সালে। এটির বিষয় ছিল সনাতনপন্থী সমাজপতি দের নৈতিক চরিত্রের অধঃপতন।

একেই কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়ে রোঁ মাইকেল মধুসূদন দত্তের শ্রেষ্ঠ নাট্য রচনা।

ইংরেজ কবি লর্ড বায়রন এর জীবন এবং সাহিত্য কর্ম অনুপ্রাণিত করেছে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত কে। মধুসূদন দত্ত এর মহান সৃষ্টি ‘মেঘনাদ বধ মহাকাব্য‘ তাঁকে করে তোলে সুপরিচিত। যদিও এই যাত্রা মোটেও সহজ ছিল না। তবুও এই মহাকাব্যের মাধ্যমেই তিনি বাংলা সাহিত্যে এক স্বতন্ত্রভাব প্রকাশ করেছিলেন।

তিনিই বাংলা কাব্যে প্রথম হোমেরিক স্টাইলের লেখার প্রবর্তন করেন। “আমি এক সকালে উঠে নিজেকে সফল হিসেবে পাই নি, এই কাব্যের সফলতা বহু বছরের কঠিন পরিশ্রমের মাধ্যমেই সম্ভব হয়েছে।” মাইকেল মধুসূদন দত্তের এই উক্তিটির মাধ্যম এই তিনি তাঁর সাহিত্য জীবন এবং বাংলা সাহিত্য কে মহিমান্বিত করার জন্য কত ত্যাগ, তিতিক্ষা, পরিশ্রম এবং সাধনা করেছেন। শুধু মাইকেল মধুসূদন দত্ত নয় প্রত্যেক তরুণ লেখক দের জন্য তাঁর এই উক্তি হতে পারে অনুপ্রেরণার এবং সফলতার চাবিকাঠি।

আইন ব্যবসায় সাফল্য লাভ না করা মহাকবির শেষ জীবন অতিবাহিত হয় চরম দারিদ্র্যে। মাইকেল মধুসূদন দত্ত এর অমিতব্যয়ী স্বভাবের জন্য হয়ে পড়েছিলেন অনেকের কাছে ঋণী।

১৮৭৩ সালের ২৯ জুলাই কলকাতায় মহাকবি মাইকেল মধুসূদন দত্ত মাত্র ৪৯ বছর বয়সে কলকাতার আলিপুর জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁকে সমাধি দেওয়া হয় কলকাতার সাকুলার রোডে।

শেষ জীবনে মহাকবি মাইকেল মধুসুদন দত্ত মাতৃভূমির জন্য অকৃত্রিম ভালোবাসার জন্য অবিস্মরনীয় পঙক্তিমালা লেখেন। মাইকেল মধুসূদন দত্তের সমাধি স্থলের নিচে লেখা হয় নিচের কবিতাটি।

“দাঁড়াও পথিকবর, জন্ম যদি তব

বঙ্গে! তিষ্ঠ ক্ষণকাল! এ সমাধি স্থলে

(জননীর কোলে শিশু লভয়ে যেমতি

বিরাম) মহীর পদে মহা নিদ্রাবৃত

দত্তকুলোদ্ভব কবি শ্রীমধুসূদন!

যশোরে সাগরদাঁড়ি কপোতাক্ষ-তীরে

জন্মভূমি, জন্মদাতা দত্ত মহামতি

রাজনারায়ণ নামে, জননী জাহ্নবী'”

ছবিঃ সংগৃহীত

তথ্যসূত্র: উইকিপিডিয়া

Tags: অমিত্রাক্ষর ছন্দবাংলা সাহিত্যমাইকেল মধুসূদন দত্তসনেটসাহিত্য
জুয়াইরিয়া ফেরদৌসী

জুয়াইরিয়া ফেরদৌসী

জুয়াইরিয়া ফেরদৌসী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী। লেখাপড়ার পাশাপাশি অবসর সময়ে তিনি বিভিন্ন বিষয়ের উপর অনলাইনে আর্টিকেল লিখে ফ্রিল্যান্সিং করেন।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

বাংলা আর্টিকেল লিখে আয়

আর্টিকেল রাইটিং কী? কীভাবে বাংলায় আর্টিকেল লিখে অনলাইনে আয় করবেন?

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

কন্টেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং

কন্টেন্ট রাইটিং জব: আপনার যা জানা প্রয়োজন

কীভাবে পাঠক ফ্রেইন্ডলি আর্টিকেল রাইটিং শিখবেন

কীভাবে একটি মানসম্পন্ন আর্টিকেল লিখতে হয়? -রাইটিং টিপস

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

Popular Stories

  • মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

    মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

    22 shares
    Share 22 Tweet 0
  • বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

    42 shares
    Share 42 Tweet 0
  • জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

    1 shares
    Share 1 Tweet 0
  • অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

    1 shares
    Share 1 Tweet 0
  • আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

    1 shares
    Share 1 Tweet 0
digibangla24 Official logo

At Digibangla24.com, we bridge the gap between academia and the digital economy. Designed especially for university students, teachers, and lifelong learners, our platform is your trusted guide to mastering content writing and freelancing. Learn the art of impactful writing, explore remote earning opportunities, and shape a successful digital career.

Follow Us

Browse by Category

  • অ্যাপস কর্ণার
  • আন্তর্জাতিক
  • ইতিহাস
  • ইসলামি শিক্ষা
  • কন্টেন্ট রাইটিং
  • কবিতা
  • কৃষি তথ্য
  • খেলাধুলা
  • গল্প
  • চাকরি
  • জাতীয়
  • ডিজিটাল ক্যারিয়ার
  • ডিজিটাল বাংলা
  • ডিজিটাল মার্কেটিং
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম ও জীবন
  • ফ্রিল্যান্সিং
  • বায়োগ্রাফি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিদেশে উচ্চ শিক্ষা
  • বিনোদন
  • বিবিধ
  • ব্লগিং
  • ভ্রমণ
  • মুক্তিযুদ্ধ
  • মোটিভেশন
  • রিভিউ
  • লাইফস্টাইল
  • শিক্ষনীয় উক্তি
  • শিক্ষাঙ্গন
  • সংবাদ
  • সম্পাদকীয়
  • সাহিত্য
  • সেলিব্রেটি
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য ও সেবা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

  • About us
  • Contributors
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ

© 2026 Digibangla24

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
  • Login

© 2026 Digibangla24


Warning: array_sum(): Addition is not supported on type string in /home/digilshq/public_html/wp-content/plugins/jnews-social-share/class.jnews-social-background-process.php on line 110