• About us
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ
DigiBangla24.com
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
DigiBangla24.com
No Result
View All Result
Home বিবিধ ভ্রমণ

বিল ভ্রমণ: প্রধান পাঁচটি বিলের পরিচিতি ও ভ্রমণ সম্পর্কিত তথ্য

আল আহাদ নাদিম by আল আহাদ নাদিম
December 19, 2020
in ভ্রমণ
0
বিল ভ্রমণ: প্রধান পাঁচটি বিলের পরিচিতি ও ভ্রমণ সম্পর্কিত তথ্য
46
VIEWS
Share on FacebookShare on Twitter

ঘুরতে কে না ভালবাসে? আর যারা প্রকৃতির অপার সৌন্দর্য দেখে মন কে সন্তুষ্ট রাখতে চান,তাদের জন্য প্রকৃতি দর্শন এক সুবর্ণ সুযোগ।তাইতো রোমান দার্শনিক সেনেকা বলেছেন “ভ্রমণ ও স্থান পরিবর্তন মনের মধ্যে নতুন প্রানশক্তি তৈরি করে”। পাহাড়- পর্বত ভ্রমণে আপনার যেমন খুব কাছে থেকে মেঘ দেখা এবং ছোঁয়ারও সুযোগ থাকছে। আর, সমুদ্র ভ্রমণ করলে আপনি নীল আকাশ এবং পানির মিতালী দেখতে পারেন। অপরদিকে, যদি আপনি “বিল ভ্রমণ” করেন তাহলে চারপাশে সবুজের অনাবিল সৌন্দর্য উপভোগ করতে পারেন। ভ্রমণ গুলোর মধ্যে “বিল ভ্রমণ” সত্যিই খুবই আনন্দের।

আপনি যদি ভ্রমণ পিপাসু হয়ে থাকেন, আর যদি ভালবাসেন পানির সাথে আকাশের নিবিড় অথচ সুক্ষ্ম মিতালী। আরো যদি ভাললাগে, চারপাশে থাকা গাছগাছালি আর পানির উপরে নৈসর্গিক ভাবে উঁকি দেয়া শাপলা এবং পদ্মফুল।

আবার পানির স্বচ্ছ পরিবেশে জলজ জীব গুলো দেখার অপার আনন্দ লাভ এর সুযোগ যদি না হারাতে চান। এক কথায় সবুজ আর নীল এর সমারোহতে নিজেকে আবিষ্কার করে, প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য যদি উপভোগ করতে চান, তাহলে বিল ভ্রমণ আপনার জন্য।

বাংলাদেশ যেহেতু নদীতে পরিপূর্ণ, তাই প্রায় সব জায়গায়ই পানির উপস্তিতি লক্ষ্য করা যায়। আর একারণেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য বিল। নদনদীর সাথে বিল গুলোর সংযোগ রয়েছে অধিকাংশ ক্ষেত্রেই। তাই এখানে রয়েছে “বিল ভ্রমণ” এর সহজতর পরিবেশ এবং একই সাথে মনরোম দৃশ্য দেখার দারুণ সুযোগ। চলুন প্রথমেই জেনে নেই, বিল কী এবং কীভাবে বিলের সৃষ্টি হয় সে সম্পর্কে-

বিল কী ও কীভাবে বিলের সৃষ্টি হয়?

বিল হচ্ছে এমন এক ধরনের প্রাকৃতিক জলাশয়, যেখানে ভূ-পৃষ্ঠ থেকে অভ্যন্তরীণ ও পৃষ্ঠ নিষ্কাশনের মাধ্যমে প্রবাহমান পানি একত্রিত হয়ে থাকে। বিলকে এক ধরনের অবভূমি বলা হয়। এর মানে অবনমিত ভূমি, যা দ্বারা ভূ -পৃষ্ঠ থেকে নিচু জায়গা কে নির্দেশ করে।

অধিকাংশ ক্ষেত্রেই ভূমি ক্ষয় এর ফলে বিল এর সৃষ্টি হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রচুর পরিমাণে নদী থাকার কারণে অনেক বিল দেখা যায়। এর কারণ, কোনো কোনো বিল আগে নদীর অংশ ছিলো।

আবার কিছু ক্ষেত্রে নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে বিল এর সৃষ্টি হয়। এই বিল শব্দ টি সাধারণত বৃহত্তর ঢাকা, ফরিদপুর, পাবনা, কুমিল্লা ইত্যাদি অঞ্চল এ বেশি লক্ষ্য করা হয়। তাহলে চলুন, এবার জেনে নেওয়া যাক, বাংলাদেশের সবচেয়ে দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় পাঁচটি বিল সম্পর্কে।

চলন বিল

চলন বিল

চিত্র :চলন বিল

বাংলাদেশের সবচেয়ে বড় বিল এই চলন বিল। বর্তমানে এই বিল এর আয়তন প্রায় ১১৫০ বর্গ কিলোমিটার। দেশের উত্তর এর প্রধানত নাটোর জেলায় এর অবস্থান। নাটোর, সিরাজগঞ্জ এবং পাবনা জেলার অনেক গুলো ছোট ছোট খাল পরস্পরের সাথে যুক্ত হয়ে বিশাল আকৃতির বিল এর সৃষ্টি হয়েছে। যার আত্রাই নদীর সাথে যোগসূত্র রয়েছে।

নয়ানাভিরাম এই চলন “বিল ভ্রমণ” করলে আপনি ছোট ছোট সবুজে ঘেরা গ্রাম কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন।বর্ষায় অথৈ জল এর সাথে বিভিন্ন মাছ এর সাথে পরিচিত হতে পারবেন। কিংবা শীতকাল এ পাখিদের সমারোহ তো রয়েছেই। বিল ভ্রমণ এর জন্য চলন বিল একটা আদর্শ বিল।আরো রয়েছে চলন বিল জাদুঘরও।

যেভাবে যাবেন চলন বিল

রাজশাহী জেলা থেকে খুবই কাছে চলন বিল। এছাড়াও ঢাকা থেকে বাস এবং ট্রেন যেকোনো উপায় এ ই যাওয়া যায়। ঢাকার গাবতলি বা মহাখালী বাস টার্মিনাল থেকে রাজশাহীগামি বাস এ যেতে পারেন। কমলাপুর রেলস্টেশনে থেকেও রেলগাড়ী তে যাওয়া যায়। প্রায় ১৯০ কিলোমিটার দূরত্ব এর পথে যাওয়ার সময় চোখে পড়বে যমুনা সেতু।

আরিয়াল বিল

বিল ভ্রমণ: বিল আড়িয়াল খা

চিত্র :আড়িয়াল বিল

আড়িয়াল বিল এবং আড়িয়াল খাঁ নদী এর মধ্যে পার্থক্য রয়েছে যদিও অনেকেই বিষয় দুইটা মিশিয়ে ফেলেন। আড়িয়াল খাঁ নদী বাংলাদেশ এর ফরিদপুর -মাদারিপুর জেলার মধ্যে দিয়ে প্রবাহমান একটি নদী । আর আড়িয়াল বিল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় অবস্থানরত চমৎকার একটি বিল।এর আয়তন প্রায় ১৩৬ বর্গ কিলোমিটার।

দেশের মধ্য অঞ্চল এর সবচেয়ে বড় বিল এই আরিয়াল বিল। বিল ভ্রমণ এর জন্য এই বিল এক কথায় অনবদ্য। কেননা এই বিল এর সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে সবুজ এ বিস্তৃত চারপাশের পরিবেশ এর সাথে পাখিদের কিচিরমিচির এবং চোখ জুড়ানো এক বিস্ময়কর জলাশয়। শীতকাল এ এখানে সবজি উতপাদন করা হয়। আর বর্ষা মৌসুমে প্রচুর পরিমাণে মাছ এর দেখা পাওয়া যায়। আপনি যদি এর অপরুপ সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে নৌকায় বিল ভ্রমণ করতে পারেন।

আরও পড়ুনঃ

“জলপ্রপাত বা ঝর্ণা ভ্রমণ” বাংলাদেশের অন্যতম প্রধান চারটি জলপ্রপাত

সাজেক ভ্যালি: লাল পাহা‌ড়ের দে‌শে প্রকৃ‌তির স্বর্গরাজ্য

ঘুরে আসুন সাগরকণ্যা কুয়াকাটা -নজরকাড়া প্রাকৃতিক সৌন্দর্য

যেভাবে যাবেন আড়িয়াল বিলে

ঢাকা থেকে খুব কাছে এই বিল। আপনি ইচ্ছে করলেই সকালে গিয়ে বিকালে ফিরতে পারেন। ঢাকা -মাওয়া মহাসড়ক এর যেকোনো বাস এ যেতে পারেন। বাস থেকে শ্রীনগর এ গিয়ে ছোট যান এর মাধ্যমে খুব সহজেই চলে যেতে পারেন আরিয়াল বিল।

তেরোখাদা পদ্মবিল

বিল ভ্রমণ: তেরোখোদা পদ্ম বিল

চিত্র: তেরোখাদা পদ্মবিল

দক্ষিণ বঙ্গের অন্যতম বৃহত্তম বিল এই তেরোখাদা বিল। এই বিল ভূতিয়ার পদ্মবিল নামেও পরিচিত। খুলনা জেলার তেরোখাদা উপজেলায় অবস্থিত বিলটি খুলনা শহরের খুব কাছে।

এই বিল এর প্রধান আকর্ষন এর কেন্দ্র বিন্দু হচ্ছে পদ্ম ফুল। নৌকায় ভ্রমণ করে এই বিল এর নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ রয়েছে। এছাড়াও আপনি এই বিল ভ্রমণ করলে, সরাসরি জেলেদের মাছ ধরা দেখতে পারবেন। সাথে পানিতে ভাসমান শাপলা ফুল, কচুরিপানাও রয়েছে।

ডাকাতিয়া বিল

ডাকাতিয়া বিল

চিত্রঃ ডাকাতিয়া বিল

বাংলাদেশের অন্যতম বৃহত্তম বিল হচ্ছে ডাকাতিয়া বিল ।এই বিল এর অবস্থান খুলনা জেলার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার মাঝে।এই বিল এর চারপাশে রয়েছে ছোট ছোট সবুজে ছাওয়া গ্রাম। প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এখানে। যেকোনো ভালো নৌযান এ এই বিল ঘুরে দেখতে পারেন আপনি।

যেভাবে যাবেন খুলনার তেরোখাদা পদ্মবিল এবং ডাকাতিয়া বিলে

ঢাকা থেকে আপনি যদি যেতে চান, তাহলে গাবতলী অথবা সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে খুলনাগামি বাসে যেতে পারেন। আনুমানিক ৫-৬ ঘন্টা সময় লাগবে। ঢাকা থেকে খুলনাতে রেলপথেও যাওয়ার সুযোগ রয়েছে। আর খুলনা শহর থেকে খুব শীঘ্রই যেতে পারবেন বিল ভ্রমণ করতে। খুলনা অঞ্চলে একই সাথে দুইটি বিল ভ্রমণ এর সুযোগ রয়েছে।

সাতলা শাপলা বিল

বিল ভ্রমণ: সাতলা শাপলা বিল

চিত্র: সাতলা শাপলা বিল

দেশের দক্ষিণ অঞ্চল এ অন্যতম প্রধান আকর্ষণীয় বিল এই সাতলা শাপলা বিল। বরিশাল জেলার উজিরপুর উপজেলায় এই বিল এর অবস্থান। আপনি যদি জাতীয় ফুল শাপলা এর নানা রঙের রূপ দেখতে চান, তাহলে এই বিল এর তুলনা হয় না। সাদা, বেগুনি, লালসহ বিভিন্ন ধরনের শাপলা ফুল এর দেখা পাওয়া যায়। তবে লাল শাপলা এর প্রাধান্য বেশি। প্রকৃতির অপার লীলাভূমি উপভোগ করার সুযোগ রয়েছে এই সাতলা শাপলা বিল ভ্রমণ করার মাধ্যমে।

যেভাবে যাবেন সাতলা শাপলা বিলে

ঢাকা থেকে বরিশালগামী বাসে যেতে পারেন, ৫-৬ ঘন্টা সময় লাগতে পারে। এছাড়াও সদর ঘাট নৌ বন্দর থেকে লঞ্চে প্রথম এ বরিশাল সদরে এসে তারপর শহর থেকে ১ ঘন্টা থেকে ২ ঘন্টা এর মধ্যে সাতলা শাপলা বিলে পৌছাতে পারেন।

কখন বিল ভ্রমণ করা উচিত?

যেহেতু বিল এর প্রান হচ্ছে পানি।আর নৌকায় করে সমগ্র বিল ভ্রমণ করতে না পারলে পরিপূর্ণ আনন্দ লাভ হয় না।তাই বর্ষা মৌসুমে বিল ভ্রমণ এর উপযুক্ত সময় বলা যায়। কেননা এ সময় প্রচুর পরিমাণে পানি থাকে। আর শীতকালে পানি কম থাকে। যদিও শীতকালে ভ্রমণ করলে, অতিথি পাখিদের দেখা যায় বেশি ।আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে বিলগুলো ঘুরে দেখার আদর্শ সময়।

ভ্রমণ বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য

আপনি দূরের যেখানেই ভ্রমণ করেন না কেন,কিছু জিনিস আপনার সাথে অবশ্যই রাখা প্রয়োজন এবং একই সাথে গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে অবগত থাকা উচিত।

১) যদি আপনি চশমা ব্যবহার করে থাকেন,তবে এক জোড়া অতিরিক্ত চশমা সাথে রাখতে পারেন।
২) মোবাইল, ইয়ারফোন, এর সাথে একটি পাওয়ার ব্যাংকও সঙ্গে রাখুন।
৩) একটি মানানসই ব্যাগ সাথে নিন।
৪) এক সেট পোশাক অতিরিক্ত রাখতে পারেন ব্যাগে।
৫) ভ্রমণ অভিজ্ঞতা লিখে রাখতে, একটি ডায়েরি এবং কলমও নিন।
৬) রোদ থেকে চোখ এর সুরক্ষার জন্য সানগ্লাস,ছাতি ব্যবহার করতে পারেন।
৭) একটি লাইফ জ্যাকেট সাথে রাখতে পারেন। সাতার শিখে যাওয়া ভালো।
৮) শুকনো খাবার এবং বিশুদ্ধ পানি সঙ্গে রাখুন।
৯) একটি ক্যামেরা সঙ্গে নিন,দৃষ্টিনন্দন প্রাকৃতিক ছবি তুলে রাখতে পারেন।
১০) প্রয়োজন এর অতিরিক্ত অর্থ সাথে রাখুন ।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আপনি বিল ভ্রমণ করুন বা যেখানেই ভ্রমণ করুন না কেন, যাত্রার আগে ওই স্থান সম্পর্কে ধারণা নিন এবং তথ্য সংগ্রহ করে নিন।

চিন্তার পরিধি বাড়িয়ে তুলতে, মনের গভীরতা বিশাল করতে ভ্রমণের বিকল্প নেই। বিভিন্ন স্থানে গিয়ে আপনি যেমন বিভিন্ন অঞ্চলের মানুষের সাথে পরিচিত হতে পারবেন একই সাথে বিভিন্ন সংস্কৃতির সঙ্গে সম্পর্ক তৈরি হবে আপনার। প্রকৃতির অন্যতম মোহনীয় সব উপাদান একসাথে দেখা এবং উপভোগ করার জন্য “বিল ভ্রমণ” করা অবশ্যই প্রয়োজন।

ছবি: সংগৃহীত

তথ্য সূত্র: বাংলাপিডিয়া; উইকিভয়েজ; ভ্রমণগাইড; আদারবেপারি

Tags: বিল ভ্রমণভ্রমণ
আল আহাদ নাদিম

আল আহাদ নাদিম

এ.কে.এম. আল আহাদ নাদিম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি বিভিন্ন বিষয়ের উপর অনলাইনে আর্টিকেল লিখতে পছন্দ করেন।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

বাংলা আর্টিকেল লিখে আয়

আর্টিকেল রাইটিং কী? কীভাবে বাংলায় আর্টিকেল লিখে অনলাইনে আয় করবেন?

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

কন্টেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং

কন্টেন্ট রাইটিং জব: আপনার যা জানা প্রয়োজন

কীভাবে পাঠক ফ্রেইন্ডলি আর্টিকেল রাইটিং শিখবেন

কীভাবে একটি মানসম্পন্ন আর্টিকেল লিখতে হয়? -রাইটিং টিপস

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

Popular Stories

  • মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

    মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

    22 shares
    Share 22 Tweet 0
  • বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

    42 shares
    Share 42 Tweet 0
  • জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

    1 shares
    Share 1 Tweet 0
  • অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

    1 shares
    Share 1 Tweet 0
  • আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

    1 shares
    Share 1 Tweet 0
digibangla24 Official logo

At Digibangla24.com, we bridge the gap between academia and the digital economy. Designed especially for university students, teachers, and lifelong learners, our platform is your trusted guide to mastering content writing and freelancing. Learn the art of impactful writing, explore remote earning opportunities, and shape a successful digital career.

Follow Us

Browse by Category

  • অ্যাপস কর্ণার
  • আন্তর্জাতিক
  • ইতিহাস
  • ইসলামি শিক্ষা
  • কন্টেন্ট রাইটিং
  • কবিতা
  • কৃষি তথ্য
  • খেলাধুলা
  • গল্প
  • চাকরি
  • জাতীয়
  • ডিজিটাল ক্যারিয়ার
  • ডিজিটাল বাংলা
  • ডিজিটাল মার্কেটিং
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম ও জীবন
  • ফ্রিল্যান্সিং
  • বায়োগ্রাফি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিদেশে উচ্চ শিক্ষা
  • বিনোদন
  • বিবিধ
  • ব্লগিং
  • ভ্রমণ
  • মুক্তিযুদ্ধ
  • মোটিভেশন
  • রিভিউ
  • লাইফস্টাইল
  • শিক্ষনীয় উক্তি
  • শিক্ষাঙ্গন
  • সংবাদ
  • সম্পাদকীয়
  • সাহিত্য
  • সেলিব্রেটি
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য ও সেবা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

  • About us
  • Contributors
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ

© 2026 Digibangla24

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
  • Login

© 2026 Digibangla24