• About us
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ
DigiBangla24.com
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
DigiBangla24.com
No Result
View All Result
Home বিবিধ

প্রাচ্যের ভেনিস- বরিশাল কেন অনন্য?

সাদিয়া আফরিন by সাদিয়া আফরিন
November 3, 2020
in বিবিধ
0
Barishal
49
VIEWS
Share on FacebookShare on Twitter

অপরুপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। রুপে অপূর্বা, নদীমাতৃক এ বাংলার লোক বহমান কীর্তনখোলার তীরবর্তী এক জনপদের নাম বরিশাল। যার রয়েছে সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও অনন্যতা। বলা হয়ে থাকে, “ধান, নদী, খাল, এই তিনে বরিশাল”।

বরিশাল জেলার ইতিহাসঃ

বরিশালের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। এর নাম পূর্বে চন্দ্রদ্বীপ, বাকলা ও বাকেরগঞ্জ নামেও পরিচিত ছিল। মুসলিম আধিপত্য বিস্তারের আমলে রাজা দনুজমুর্দন কর্তৃক চদ্রদ্বীপ রাজ্য প্রতিষ্ঠিত হয়। এর পূর্বে এ অঞ্চলের নাম ‘বাকলা’ নামে পরিচিত ছিল।

‘বাকলা’ বলতে বোঝায় শস্য ব্যবসায়ীদের যা আরবি শব্দ হতে আগত। চতুর্দশ শতাব্দী পর্যন্ত অঞ্চলটি ‘বাকলা’ নামে পরিচিত ছিল। ড.কানুনগো নামে এক ব্যক্তি ‘বাকলা’ বন্দর প্রতিষ্ঠা করেন যেখানে আরব ও পারস্য বণিকরা ব্যাবসা করতো।১৭৯৬ সাল পর্যন্ত এ জেলা বাকলা-চন্দ্রদ্বীপ নামে পরিচিত ছিল।

১৭৯৭ সালে ঢাকা জেলার দক্ষিণাঞ্চল নিয়ে বাকেরগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয়।১৮০১ সালে জেলার সদর দপ্তর বাকেরগঞ্জ থেকে বরিশালে( গিরদে বন্দর) স্থাপন করা হয়। ১৯৯৩ সালের ১লা জানুয়ারি বরিশালকে বিভাগ ঘোষণা করা হয়।

বরিশাল নামটি কি করে হলো তা নিয়েও মতভেদ রয়েছে।কারও মতে,বড় বড় শাল গাছের কারণে এ অঞ্চলের নাম বরিশাল রাখা হয়। কারও ধারণা, এখানে থাকা বড় বড় লবণের গোলার কারণে বরিশাল বলা হয়েছে। পর্তুগিজ বেরী ও শেলীর প্রেমকাহিনী থেকেও এ নামকরণ হয়েছে বলে কারো কারও মত রয়েছে।

গিরদে বন্দরে (গ্রেট বন্দর) ঢাকার নবাবদের বড় বড় লবণের চৌকি ছিল। লবণের বড় বড় চৌকি আর বড় বড় দানার জন্য ইংরেজ ও পর্তুগিজ বণিকরা এ অঞ্চলকে ‘বরিসল্ট’ বলতো। সেখান থেকে নাম পরিবর্তন করে বরিশাল হয়েছে বলেও ধারণা করা হয়।

বাংলার শস্যভান্ডার হিসেবে বরিশালঃ

নদীবেষ্টিত এই বরিশাল একসময় “এগ্রিকালচারাল ম্যানচেষ্টার” হিসেবে পরিচিত ছিল। প্রাচীনকাল থেকে পলি গঠিত উর্বর এ অঞ্চল কৃষিকাজের জন্য উৎকৃষ্ট ও বসবাসের জন্য উপযুক্ত। দেশের অর্থনৈতিক চাহিদার সিংহভাগ পূ্রণ হতো এখান থেকে। ১৮৫০ সালে পর্যটক রালফ ফিস বাকলাকে অত্যন্ত সম্পদশালী হিসেবে আখ্যায়িত করে এখানকার প্রচুর চাল,রেশম,কার্পাস ও সর্ববৃহৎ ঘরের কথা উল্লেখ করেন।

এ কারণেই এ অঞ্চল প্রাচীনকাল থেকে বিশ্বের অন্যান্য জনগোষ্ঠীকে আকর্ষণ করে আসছে। আরব বণিকরা সাগরপথে এখানে ব্যাবসা করতে আসে। বর্তমান মধ্যপ্রাচ্যের ন্যায় সেকালে এ ভূখন্ডটি ছিল বিশ্ববাসীর অন্যতম লোভনীয় অঞ্চল।

এই বরিশালে এসে এখানকার খাল ও নদীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একে ইতালির ভেনিস শহরের সাথে তুলনা করে “প্রাচ্যের ভেনিস” হিসেবে আখ্যায়িত করেছেন।

আরও পড়ুনঃ বাংলাদেশের উচ্চতম সাতটি পর্বতশৃঙ্গ সম্পর্কে জানুন

বরিশালের কীর্তিমান ব্যক্তিত্বঃ

বাংলাদেশের হাজার বছরের ইতিহাসে রয়েছে নানা আন্দোলন-সংগ্রামের কাহিনী। সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন ও সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনের বহু কীর্তিমান ব্যক্তিত্ব এই বরিশালে জন্মগ্রহণ করেছেন।

বাংলার বাঘ হিসেবে খ্যাত শেরে বাংলা একে ফজলুল হক, অশ্বিনী কুমার দত্ত,কবি আসাদ চৌধুরী, সুরকার আলতাফ মাহমুদ, লেখক গাফফার চৌধুরী,মধ্যযুগের কবি বিজয়গুপ্ত, রুপসী বাংলার কবি জীবনানন্দ দাশ, সাংবাদিক মানিক মিয়ার মতো বিখ্যাত ব্যক্তিরা বরিশালে জন্মগ্রহণ করেছেন।

শুধু পুরুষ নয়, এখানের নারীদেরও কীর্তিও কম নয়। কবি সুফিয়া কামাল, কামিনী রায়, কুসুম কুমারী দাশের মতো নারীদের জন্ম এই বরিশালেই। মহান মুক্তিযুদ্ধের সময় বরিশাল ২ নং সেক্টরের অন্তর্ভূক্ত ছিল যার সেক্টর কমান্ডার ছিলেন এমএ জলিল। মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত ৭ জনের ২ জনই(বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীর ও বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল) বরিশালের।

শুধু তাই নয়, জাদুশিল্পী জুয়েল আইচ, হানিফ সংকেত, অভিনেতা মোশাররফ করিম, সুচন্দা, রুবেল, তানিয়া আহমেদ, মিঠুন চক্রবর্তী ,কন্সঠশিল্পহ জুয়েহ, নচিকেতা সহ বহু গুণিজন এই বরিশালে জন্মগ্রহণ করেছেন।

বরিশালের দর্শনীয় স্থান সমূহঃ

নদীবেষ্টিত বরিশালের প্রাকৃতিক সৌন্দর্য সহজেই ভ্রমণপিপাসুদের আকর্ষণ করে। এখানে রয়েছে অনেক দর্শনীয় স্থান যার মধ্যে রয়েছে:

সাগরকন্যা কুয়াকাটা

কেউ যদি সমুদ্র সৈকতে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য অবলোকন করতে চায় তাহলে তাকে অবশ্যই বরিশালে আসতে হবে। বরিশালের কলাপাড়া উপজেলার লতাচাপালি ইউনিয়নে রয়েছে এই সমুদ্র সৈকত। এখানকার পরিচ্ছন্ন বেলাভূমি,অথৈ জলরাশি, একের পর এক ঢেউয়ের তীরে আছড়ে পড়া, সারি সারি ঝাউ গাছ সবমিলিয়ে যেন এক অন্যরকম প্রশান্তির খোঁজ মেলে এখানে। শুধু সমুদ্র সৈকত নয়, এখানে রয়েছে রাখাইন পল্লী, কুয়া, কাউয়ার চর, চর গঙ্গামতী,রুপালী দ্বীপ সহ বিভিন্ন দর্শনীয় স্থান।

দূর্গাসাগর দিঘি

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ দিঘি হচ্ছে দূর্গাসাগর দিঘি। যা বরিশাল শহর থেকে ১২ কিলোমিটার উত্তরে স্বরুপকাঠী-বরিশাল মহাসড়কের পাশে অবস্থিত। প্রায় ২৭ একর আয়তনের এ দীঘির মাঝখানে রয়েছে ছোট একটি দ্বীপ যেখানে শীতকালে নানা অতিথি পাখি দেখা যায়। এই দীঘির পাশে একটি পার্ক ও রয়েছে। এটিও সৌন্দর্যপিপাসুদের জন্য একটি চমৎকার স্থান।

শাপলা বিল

বরিশালের উজিরপুর উপজেলার সাতলা গ্রামে প্রায় ২০০ একর জায়গা জুড়ে রয়েছে বিস্তীর্ণ শাপলার রাজ্য। এখানের বিলে ফোটে লাল,সাদা ও বেগুনি রংয়ের শাপলা। বিলে ফোঁটা এ শাপলার সৌন্দর্য দেখে মনে হয় এ যেন কোনো রূপকথার রাজ্য। এই বিলের সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন স্থানের দর্শনার্থীরা এখানে ছুটে আসেন।

ভাসমান পেয়ারা বাজার

ভাসমান পেয়ারা বাজারের কথা শুনলেই সাধারণত থাইল্যান্ড, ইতালি বা ভারতের পানির উপরে ভেসে ওঠা কোন বাজারের দৃশ্য ভেসে ওঠে। কিন্তু বাংলাদেশেও এমন একটি অসাধারণ স্থান রয়েছে। এ বাজারটি গড়ে উঠেছে বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠির সীমান্তবর্তী মিলনস্থলে।

এখানে আঁকাবাঁকা খালের ওপর ভাসমান নৌকায় পেয়ারা কেনাবেচা চলে। অনেক মানুষের জীবিকা নির্বাহের ব্যবস্থা হচ্ছে এই ভিন্নধর্মী বাজার থেকে। দর্শনার্থীরা এখানে ঘুরে তাদের ভ্রমণ অভিজ্ঞতা আরো সমৃদ্ধ করতে পারেন।

লাকুটিয়া জমিদার বাড়ি

বাংলাদেশের ইতিহাসের সাথে জমিদারি প্রথা ওতপ্রোতভাবে জড়িত। বরিশাল শহর থেকে ৮ কিলোমিটার উত্তরে লাকুটিয়া গ্রামে ১৭০০ সালে রূপচন্দ্র রায়ের পুত্র রাজতন্ত্র রায়ের হাত ধরে ইট,পাথর আর সুড়কির গাথুনিতে গড়ে উঠেছে ৩০০ বছরের পুরনো লাকুটিয়া জমিদার বাড়ি। এখানে রয়েছে একটি দৃষ্টিনন্দন মঠ, সুবিশাল দীঘি,মাঠ ও জমিদার বাড়ি।এখানের বৃহৎ পরিবেশে ঘুরে পরিচিত হওয়া যায় ইতিহাসের নানা বিষয়ের সাথে।

সম্ভাবনার বরিশাল

এতোদিনের রেললাইন বিহীন এই বরিশালে রেললাইন স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পদ্মা সেতু ও পটুয়াখালীর পায়রা নদীতে স্থাপিত ৩য় সমুদ্র বন্দরকে কেন্দ্র করে দেশের এ দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক অবস্থার সিঙ্গাপুরের মতো সক্ষম হচ্ছে। ২য় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে বরিশালের হিজলা উপজেলার হিজলা-গৌরনদী ইউনিয়নের মেঘের চর নামক এলাকায়। সে হিসেবে বলা যায়, বরিশাল অচিরেই হতে যাচ্ছে বিশ্বের দ্বিতীয় ‘সিঙ্গাপুর’ শহর।

ছবিঃ সংগৃহীত

Tags: দ্বিতীয় সিঙ্গাপুরপ্রাচ্যের ভেনিসবরিশাল
সাদিয়া আফরিন

সাদিয়া আফরিন

সাদিয়া আফরিন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। পড়ালেখার পাশাপাশি তিনি অনলাইনে বিভিন্ন শিক্ষামূলক আর্টিকেল লিখেন।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

বাংলা আর্টিকেল লিখে আয়

আর্টিকেল রাইটিং কী? কীভাবে বাংলায় আর্টিকেল লিখে অনলাইনে আয় করবেন?

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

কন্টেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং

কন্টেন্ট রাইটিং জব: আপনার যা জানা প্রয়োজন

কীভাবে পাঠক ফ্রেইন্ডলি আর্টিকেল রাইটিং শিখবেন

কীভাবে একটি মানসম্পন্ন আর্টিকেল লিখতে হয়? -রাইটিং টিপস

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

Popular Stories

  • মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

    মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

    22 shares
    Share 22 Tweet 0
  • বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

    42 shares
    Share 42 Tweet 0
  • জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

    1 shares
    Share 1 Tweet 0
  • অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

    1 shares
    Share 1 Tweet 0
  • আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

    1 shares
    Share 1 Tweet 0
digibangla24 Official logo

At Digibangla24.com, we bridge the gap between academia and the digital economy. Designed especially for university students, teachers, and lifelong learners, our platform is your trusted guide to mastering content writing and freelancing. Learn the art of impactful writing, explore remote earning opportunities, and shape a successful digital career.

Follow Us

Browse by Category

  • অ্যাপস কর্ণার
  • আন্তর্জাতিক
  • ইতিহাস
  • ইসলামি শিক্ষা
  • কন্টেন্ট রাইটিং
  • কবিতা
  • কৃষি তথ্য
  • খেলাধুলা
  • গল্প
  • চাকরি
  • জাতীয়
  • ডিজিটাল ক্যারিয়ার
  • ডিজিটাল বাংলা
  • ডিজিটাল মার্কেটিং
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম ও জীবন
  • ফ্রিল্যান্সিং
  • বায়োগ্রাফি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিদেশে উচ্চ শিক্ষা
  • বিনোদন
  • বিবিধ
  • ব্লগিং
  • ভ্রমণ
  • মুক্তিযুদ্ধ
  • মোটিভেশন
  • রিভিউ
  • লাইফস্টাইল
  • শিক্ষনীয় উক্তি
  • শিক্ষাঙ্গন
  • সংবাদ
  • সম্পাদকীয়
  • সাহিত্য
  • সেলিব্রেটি
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য ও সেবা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

  • About us
  • Contributors
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ

© 2026 Digibangla24

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
  • Login

© 2026 Digibangla24