• আমাদের সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ
DigiBangla24.com
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
DigiBangla24.com
No Result
View All Result
Home ধর্ম ও জীবন

জাগ্রত কবি মুহিব খান: সংক্ষিপ্ত জীবনী ও যুগান্তকারী অবদান!

এম. এম. হাসান শাওন by এম. এম. হাসান শাওন
in ধর্ম ও জীবন, সাহিত্য
A A
3
জাগ্রত কবি মুহিব খান: সংক্ষিপ্ত জীবনী ও যুগান্তকারী অবদান!
62
VIEWS
Share on FacebookShare on Twitter

মুহিব খান বাংলাদেশের একজন জনপ্রিয় কবি, শিল্পী, কলামিস্ট, সাংবাদিক, টিভি আলোচক ও উপস্থাপক। তিনি উদারপন্থী একজন ইসলামি চিন্তাবিদ এবং দলমত নির্বিশেষে অন্যতম একজন প্রগতিশীল রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও তিনি সর্বমহলে সমাদৃত। আজ আমরা জাগ্রত কবি মুহিব খান সম্পর্কে জানার চেষ্টা করব।

জন্ম পরিচয়ঃ

মুহিব খান এর পুরো নাম হলো ‘মুহিববুর রহমান খান’। ১৯৭৯ সালের অক্টোবর মাসে কিশোরগঞ্জ শহরে তিনি জন্মগ্রহণ করেন। তার পারিবার ঐতিহ্য, সংগ্রাম ও ইসলামী শিক্ষা দাওয়াতের ইতিহাসে সমৃদ্ধ। মুহিব খান হলেন ভারতীয় উপমহাদেশের বরেণ্য আলেমে দ্বীন, রাজনীতিক, দার্শনিক, প্রাজ্ঞ পার্লামেন্টারিয়ান মাওলানা আতাউর রহমান খানের কনিষ্ঠ পুত্র ।

তিনি পড়াশুনায় খুব ভালো ছাত্র ছিলেন। ১৯৯৮ সালে ‘তাকমীল ফিল হাদিস ওয়াল উলূমিল ইসলামিয়া’ (বেফাকুল মাদারিসিল আরাবিয়াহ বাংলাদেশ )৷ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন “রাষ্ট্রবিজ্ঞানে” ২০০৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে।

বর্তমান কর্মক্ষেত্র ও অবদানঃ

মুহিব খান বর্তমানে তার নিজ প্রতিষ্ঠান “ইসলামিক কালচারাল ইন্সটিটিউট” (আই.সি.আই) এর প্রতিষ্ঠাতা প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছড়াও তাঁর লেখা কবিতা ও সংগীত দেশপ্রেম, মানবতাবাদ, বিশ্ব-শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় সংহতির চেতনায় জাতিকে উদ্বুদ্ধ করে তোলে।

RelatedPosts

কোরআনের দৃষ্টিতে অশ্লীলতা বা পর্নোগ্রাফি আসক্তি থেকে মুক্তির উপায়

কুরআনের দৃষ্টিতে অশ্লীলতা বা পর্নোগ্রাফি আসক্তি এবং এ থেকে মুক্তির উপায়

'ফেলুদা' সত্যজিৎ রায় সৃষ্ট বাংলা সাহিত্যের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র

‘ফেলুদা’ সত্যজিৎ রায় সৃষ্ট বাংলা সাহিত্যের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র

আমাদের দেশের বিপুল জননন্দিত জাতীয় সংগীত শিল্পীদের অনেকেই গনমাধ্যমে তার লেখা দেশের গান প্রায়শই পরিবেশন করে থাকেন । তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, সুবীর নন্দী, আবিদা সুলতানা, শাকিলা জাফর, আইয়ুব বাচ্চু, হায়দার হোসেন, কনক চাঁপা, মনির খান, মমতাজ, আগুন, শুভ্রদেব, ফাহমিদা নবী প্রমুখ অন্যতম।

মুহিব খান নিজেও গনমাধ্যমে দেশাত্মবোধক ও আদর্শিক গান পরিবেশন করে কোটি মানুষের হৃদয় জয় করে নিয়েছেন। দেশে ও বিদেশে তার প্রায় সব কনসার্টে শ্রোতাদের স্বতস্ফুর্ত উচ্ছাস ও ব্যাপক জনসমষ্টি পরিলক্ষিত হয়।

বাংলাদেশের সমারিক বাহিনীর জন্য তার রচিত উদ্দীপনা সংগীত “ইঞ্চি ইঞ্চি মাটি” এবং বাংলাদেশের রাষ্ট্রীয় আইন শৃংখলা রক্ষী বাহিনী আনসার-ভিডিপির দলীয় সংগীতের রচয়িতা ও সুরকার মুহিব খান নিজেই।

বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ধর্মীয় টিভি চ্যানেল ইসলামিক টিভির প্রথম অনুষ্ঠান নির্বাহীও ছিলেন কবি মুহিব খান। দেশের তারুণ্যকে অপসংস্কৃতি, উগ্রবাদ, কুসংস্কার ও সন্ত্রাসবাদের পথ থেকে রক্ষা করে শিক্ষা সংস্কৃতি ও মানবতার কল্যাণে উদ্বুদ্ধ করে সুযোগ্য ও সক্রিয় ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলতে তিনি ‘ইসলামিক কালচারাল ইনস্টিটিউট’ (আই.সি.আই) নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। এই প্রতিষ্ঠানে শিল্প সাহিত্য সংস্কৃতির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে ।

এছাড়াও কবি মুহিব খান বাংলাদেশের প্রধান রাষ্ট্রীয় ধর্মীয় প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশনে নিয়মিত শিল্পী, আলোচক এবং বিভিন্ন জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার সম্মানিত বিচারকের দায়িত্ব পালন করছেন। তিনি দেশের সর্বাধিক প্রচারিত ও পাঠক নন্দিত জাতীয় সাপ্তাহিক লিখনীর সম্পাদক হিসেবেও দায়িত্বরত ছিলেন।

প্রকাশিত গ্রন্থসমূহঃ

এ যাবত তাঁর অডিও ভিডিও এ্যালবাম এবং সাহিত্য ও দর্শনের বেশকিছু বই প্রকাশিত হয়েছে। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে- লাল সগরের ঢেউ, প্রাণের আওয়াজ, অচিনকাব্য, ১২ টি সুন্দর গল্প, কবিতা কলাম, মুরাকাবা এবং মেঘে ঢাকা সুন্নাত।

মুহিব খান প্রকাশিতব্য প্রেম বিরহ, ইলহাম, শিশুপাঠ, রাষ্ট্রচিন্তা, প্রচ্ছদ প্রসঙ্গ,পৃথিবীর পথে ও সরল সংলাপ উল্লেখযোগ্য।

তাঁর প্রকাশিত এ্যালবাম গুলোর মধ্যে রয়েছে- মরু সাহারা, ইঞ্চি ইঞ্চি মাটি, ইয়ে মেরা ওয়াতান, আবার যুদ্ধ হবে, সীমান্ত খুলে দাও, দিন বদলের দিন এসেছে, নতুন ইশতেহার আসছে এবং দাস্তান-ই মুহাম্মাদ। তাঁর রচিত আরও কিছু বই ও এ্যালবাম প্রকাশের অপেক্ষায় রয়েছে। এছাড়াও তাঁর অনেক প্রবন্ধ ও কলাম জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে।

জাগ্রত কবি মুহিব খান

কবি মুহিব খান রচিত ঐতিহাসিক অনুবাদ সাহিত্যের মধ্যে রয়েছে বিশ্বের প্রথম পূর্ণঙ্গ “আল-কোরআনের কাব্যনুবাদ” এবং বিস্ময়কর সিরাত এ্যালবাম ‘দাস্তান-ই-মুহাম্মদ’ যা বাংলা সাহিত্য সংস্কৃতির অন্যতম অবদান।

মুহিব খানের ব্যক্তিত্ব ও অর্জনঃ

[১] ব্যক্তিগত জীবনে মুহিব খান এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তাঁর কবিতা, সংগীত ও লেখেনি মাঝে কাজী নজরুল ইসলামের মত বিপ্লবী চেতানা পরিলক্ষিত ৷ বিভিন্ন সময়ে ইংল্যান্ড, সৌদীআরব, মালয়েশিয়া, বাহারাইনসহ বেশ কিছু দেশও ভ্রমন করেছেন।

[২] বর্তমানে দেশ ও দেশের বাইরে তিনি ‘জাগ্রত কবি’ উপাধিতে সমাদৃত হয়েছেন। পূর্ব লন্ডনে আয়োজিত এক গণসংর্বধনায় মুহিব খান কে ‘মুসলিম উম্মাহর জাতীয় কবি’ উপাধিতে ভূষিত করা হয়। তাঁর ভক্ত ও অনুসারীরা তাকে একজন আধুনিক আলেম, রাষ্ট্রচিন্তাবিদ ও দার্শনিক হিসেবে মূল্যায়ন করে থাকেন।

[৩] তবে তাঁর অর্জনগুলোর মধ্যে বিস্ময়কর এক অর্জন হলো বিশ্বের ইতিহাসে প্রথম বাংলাভাষায় আল কোরআনের পূর্নাঙ্গ কাব্যানুবাদ। বিশ্বে এর আগে আরবিসহ বিভিন্ন ভাষায় কাব্যিক অনুবাদের চেষ্টা করলেও কেউই পূর্নাঙ্গ কাব্যানুবাদ করতে সক্ষম হয়নি। মহান আল্লাহ রহমতে তিনি এ কাজ করতে সফল হয়েছেন।

[৪] দেশের বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনে তার সাক্ষাৎকার বিভিন্ন সময়ে প্রচারিত হয়েছে । ২০১১ এর জুলাই মাসে তাঁর যুক্তরাজ্য সফরের সময় চ্যানেল আই ও এনটিভি ইউকে দেওয়া বিশেষ সাক্ষাৎকার লাইভ প্রচার করা হয়। তাঁর ছবিসহ সংবাদ প্রকাশিত হয় লন্ডনের স্থানীয় বিভিন্ন বাংলা পত্রিকাগুলোতে।

জাগ্রত কবি মুহিব খান মুসলিম উম্মাহর কবি হিসেবে সকলের খুব প্রিয় পাত্র হয়ে স্থান করে নিয়েছেন। তাঁর কবিতা, সংগীত ও লেখনীর মাঝে লক্ষ্য করা যায় মুক্তির প্রেরণা এবং দেশ জাতীয় সার্থে বিপ্লবী ও সংগ্রামী চেতনা। তাইতো পাঠক মহলে মুহিব খান বাংলার ২য় কাজী নজরুল ইসলাম হিসেবেও বেশ পরিচিত ৷

তথ্য সহায়তাঃ

  • ইউকিপিডিয়া
Tags: ইসলামি জীবনকবি মুহিব খানজাগ্রত করি মুহিব খানমুহিব খানসাহিত্যসেলিব্রেটি
Share38Tweet
Previous Post

নিম: স্বাস্থ্য থেকে সৌন্দর্য সবেতেই জাদুকারী সব ভেষজ ও আয়ুর্বেদ গুন সম্পন্ন

Next Post

শীতে ত্বকের যত্ন: শীতকালে ত্বকের যত্নে আমাদের করনীয়

এম. এম. হাসান শাওন

এম. এম. হাসান শাওন

এম. এম. হাসান শাওন, 'সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা' থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইসএসসি পাস করেছেন। বর্তমানে তিনি 'বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা'য় আইন বিভাগে অধ্যয়ন করছেন। পড়াশোনার পাশাপাশি তিনি ইসলামী ও জীবনঘনিষ্ঠ নানা বিষয় নিয়ে অধ্যয়ন ও লেখালেখি করতে পছন্দ করেন।

Related Posts

কোরআনের দৃষ্টিতে অশ্লীলতা বা পর্নোগ্রাফি আসক্তি থেকে মুক্তির উপায়

কুরআনের দৃষ্টিতে অশ্লীলতা বা পর্নোগ্রাফি আসক্তি এবং এ থেকে মুক্তির উপায়

'ফেলুদা' সত্যজিৎ রায় সৃষ্ট বাংলা সাহিত্যের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র

‘ফেলুদা’ সত্যজিৎ রায় সৃষ্ট বাংলা সাহিত্যের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র

এলিয়েন সম্পর্কে ইসলাম: পবিত্র কুরআনের আলোকে এলিয়েনের অস্তিত্ব!

এলিয়েন সম্পর্কে ইসলাম: পবিত্র কুরআনের আলোকে এলিয়েনের অস্তিত্ব!

বাছইকৃত ২০টি গুরুত্বপূর্ণ হাদিস যা জানা জরুরী

বাছইকৃত ২০টি গুরুত্বপূর্ণ হাদিস যা জানা জরুরী

ইলুমিনাতি কী? ইলুমিনাতি সম্পর্কে ইসলামি দৃষ্টিভঙ্গি!

ইলুমিনাতি কী? ইলুমিনাতি সম্পর্কে ইসলামি দৃষ্টিভঙ্গি!

সাহিত্যে উত্তর-উপনিবেশীকতা: সাহিত্যের নতুন ধারার আন্দোলন

সাহিত্যে উত্তর-উপনিবেশীকতা: সাহিত্যের নতুন ধারার আন্দোলন

Please login to join discussion
  • Trending
  • Comments
  • Latest
মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

বাংলা আর্টিকেল লিখে আয়

আর্টিকেল রাইটিং কী? কীভাবে বাংলায় আর্টিকেল লিখে অনলাইনে আয় করবেন?

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

কন্টেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং

কন্টেন্ট রাইটিং জব: আপনার যা জানা প্রয়োজন

কীভাবে পাঠক ফ্রেইন্ডলি আর্টিকেল রাইটিং শিখবেন

কীভাবে একটি মানসম্পন্ন আর্টিকেল লিখতে হয়? -রাইটিং টিপস

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

digibangla24 Official logo

Your trusted platform for breaking news, AI, tech, education, freelancing and exclusive writing opportunities for students & lifelong learners in Bangladesh. At DigiBangla24.com, we are committed to providing readers the latest news, insightful articles, and engaging stories from Bangladesh and worldwide. Our mission is to provide an informative platform where readers can stay informed, entertained, and inspired.

Follow Us

Browse by Category

  • অ্যাপস কর্ণার
  • আন্তর্জাতিক
  • ইতিহাস
  • ইসলামি শিক্ষা
  • কন্টেন্ট রাইটিং
  • কবিতা
  • কৃষি তথ্য
  • খেলাধুলা
  • গল্প
  • চাকরি
  • জাতীয়
  • ডিজিটাল ক্যারিয়ার
  • ডিজিটাল বাংলা
  • ডিজিটাল মার্কেটিং
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম ও জীবন
  • ফ্রিল্যান্সিং
  • বায়োগ্রাফি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিদেশে উচ্চ শিক্ষা
  • বিনোদন
  • বিবিধ
  • ব্লগিং
  • ভ্রমণ
  • মুক্তিযুদ্ধ
  • মোটিভেশন
  • রিভিউ
  • লাইফস্টাইল
  • শিক্ষনীয় উক্তি
  • শিক্ষাঙ্গন
  • সংবাদ
  • সম্পাদকীয়
  • সাহিত্য
  • সেলিব্রেটি
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য ও সেবা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

  • আমাদের সম্পর্কে
  • Contributors
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ

© 2026 Digibangla24

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
  • Login

© 2026 Digibangla24