• About us
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ
DigiBangla24.com
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
DigiBangla24.com
No Result
View All Result
Home তথ্য ও প্রযুক্তি অ্যাপস কর্ণার

জীবনকে সহজ করবে যে ৫টি অ্যাপস

মিকাদাম রহমান by মিকাদাম রহমান
September 3, 2020
in অ্যাপস কর্ণার, বিজ্ঞান ও প্রযুক্তি
2
অ্যাপস, অ্যাপস রিভিউ
8
VIEWS
Share on FacebookShare on Twitter

স্মার্টফোনের এই যুগে দৈনন্দিন জীবনযাত্রা সহজ করার জন্য ব্যবহার করতে হয় নানা রকমের অ্যাপস । এই সব অ্যাপসের মধ্যে কিছু অ্যাপস আমাদের কঠিন কাজকে সহজ করে দিয়েছে, সময় বাঁচাতে সাহায্য করছে। স্মার্টফোনের সবচেয়ে জনপ্রিয় প্লাটফর্ম এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চালানোর উপযোগী পাঁচটি অ্যাপসের ডাউনলোড লিঙ্কসহ বিস্তারিত বিবরণ তুলে ধরা হলো।

১. Peep The Place

ঢাকা শহরের অতিরিক্ত যানবাহনের ফলে প্রায়শই সৃষ্টি হয় যানজট।দেখা যায়,আপনার হাতে আরও বিকল্প রাস্তা থাকা সত্ত্বেও আপনি দুর্ভাগ্যবশত যানজটে ভরা রাস্তাটাই বেছে নেন।এর ফলে আপনার মূল্যবান সময় নষ্ট হয়।ঢাকা বিভাগের মধ্যে সিসিটিভি সংযুক্ত করা ব্যস্ত রাস্তাগুলোর সরাসরি যানজট পরিস্থিতি স্বচক্ষে,সরাসরি দেখতে পারবেন এই অ্যাপটির মাধ্যমে।সার্চ বক্সে যেয়ে আপনার কাঙ্ক্ষিত রাস্তাটি সার্চ করলেই পেয়ে যাবেন লাইভ স্ট্রিমিং এর অপশন।এক্ষেত্রে অবশ্যই আপনার স্মার্টফোনে ইন্টারনেট সংযুক্তি থাকতে হবে।

প্লেস্টোর ডাউনলোড লিঙ্ক: ডাউনলোড

২. Photomath

এই অ্যাপটি এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলার উপযুক্ত দারুণ একটি অ্যাপ।স্কুল ও কলেজ পর্যায়ের ছাত্র-ছাত্রীদের কাছে এটি বেশ জনপ্রিয় একটি অ্যাপ।কোনো গাণিতিক সমীকরণের ছবি তুলে দিলেই অ্যাপটি স্বয়ক্রিয়ভাবে সমাধান করে দিতে সক্ষম।এতে সংযুক্ত রয়েছে মাল্টিফাংশনাল সাইন্টিফিক ক্যালকুলেটর এবং ইন্টারএক্টিভ গ্রাফ।এই অ্যাপটির মজার দিক হচ্ছে সমীকরণভিত্তিক সমাধানের জন্য কোনো প্রকার ডাটা চার্জের প্রয়োজন নেই।অফলাইনে নিশ্চিন্তে কাজ করা যাবে গণিতের জটিল সমীকরণ সমাধানের সময়।এখন পর্যন্ত ১০০+ মিলিয়ন বার অ্যাপটি প্লেস্টোর থেকে ডাউনলোড করা হয়েছে।

প্লেস্টোর ডাউনলোড লিঙ্ক: ডাউনলোড

৩. Zaza remote

টিভি বলতেই একসময় বুঝতাম চারকোণা বক্স,সাদাকালো ছবি।কিন্তু,যুগ এখন পাল্টে গিয়েছে।সময়ের সাথে তাল মিলিয়ে এখন এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের টিভিও চলে এসেছে।অনেক সময় রিমোট নষ্ট হয়ে যায় কিংবা সোফায় শুয়ে টিভি দেখা অবস্থায় রিমোট হাতের কাছে থাকেনা।আপনার স্মার্টফোন দিয়েই আপনি আপনার এন্ড্রয়েড টিভি কন্ট্রোল করতে পারবেন খুব সহজে।যেকোনো মডেলের স্মার্ট টিভির জন্যই এটা কার্যকর হবে।এছাড়াও আপনার এসি,প্রজেক্টর,এম্প্লিফায়ার,আইআর সুইচ সব কিছুই এই অ্যাপটি দিয়ে সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন।

প্লেস্টোর ডাউনলোড লিঙ্ক: ডাউনলোড

৪. Home Workout

স্বাস্থ্যই সকল সুখের মূল।ব্যস্ততার কারণে, খোলা মেলা জায়গার অভাবে অনেকেই শরীরচর্চা করতে পারেনা।কিন্তু,তাই বলে কি শরীরচর্চা থেমে থাকবে? কখনোই না!এই “Home workout” অ্যাপটির মাধ্যমে আপনি শরীরচর্চা করতে পারবেন সম্পূ্র্ণ যন্ত্রপাতির সাহায্য ছাড়া।করোনাকালীন সময়ে বিশেষ ওয়ার্কআউটের অপশন ও তাদের অ্যাপসে সংযুক্ত রয়েছে।এই অ্যাপটির বিশেষত্ব হলো আপনি শরীরের যেকোনো অংশের এক্সারসাইজ আলাদাভাবে করতে পারেন, আবার চাইলে সম্পূর্ণ শরীরও এক্সারসাইজ করতে পারেন।

প্লেস্টোর ডাউনলোড লিঙ্ক: ডাউনলোড

আরও পড়ুনঃ করোনা সংক্রমণ রোধে করোনা ট্রেসার বিডি অ্যাপ

৫. Desmos

গণিত বিষয়টি সবার কাছেই ভীতির বিষয়।আর যদি হয় কঠিন সমীকরণের হিজি বিজি গ্রাফ,তাহলে তো কথাই নেই।কিন্তু,Desmos অ্যাপটি রয়েছে আপনার কঠিন গ্রাফে আঁকার সহজ সমাধান হিসেবে।যেকোনো ধরণের সমীকরণ ইনপুট করলেই পেয়ে যাবেন সমীকরণ সংশ্লিষ্ট গ্রাফ।সমীকরণ অনুসারে মান বসিয়ে গ্রাফ পেপার থেকে গ্রাফ পাওয়ার জন্য যে পরিমাণ সময় প্রয়োজন,তার চেয়ে অনেক অনেক কম সময়ে,নির্ভুল গ্রাফ আপনি এই অ্যাপটির মাধ্যমে পেতে পারেন।বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য খুব উপকারী এই অ্যাপটি।সবচেয়ে মজার বিষয় অ্যাপটি প্লেস্টোর থেকে বিনামূল্যে নামিয়ে ব্যবহার করা যাবে কোনো রকম ইন্টারনেট সংযুক্তি ছাড়াই।

প্লেস্টোর ডাউনলোড লিঙ্ক: ডাউনলোড

উপরে বর্ণিত পাঁচটি অ্যাপের বিকল্প অনেক অ্যাপস এন্ড্রয়েড প্লাটফর্মের জন্য প্লেস্টোরে এবং অ্যাপল এর আইওএস প্লাটফর্মের জন্য অ্যাপল স্টোরে রয়েছে। তবে, সবচেয়ে কার্যকরী অ্যাপগুলোর লিঙ্কই শেয়ার করা হয়েছে আপনাদের সাথে।আশা করি সবাই উপকৃত হবেন এবং সবার মূল্যবান সময় বেঁচে যাবে। অ্যাপগুলোর ব্যবহারের নিয়মিত অভ্যাসের মাধ্যমে দৈনন্দিন জীবনযাত্রা সহজ হয়ে উঠবে বলে আশা করা যায়।

Tags: অ্যাপসঅ্যাপস রিভিউ
মিকাদাম রহমান

মিকাদাম রহমান

মিকাদাম রহমান (ফিদা) বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। একাডেমিক পড়াশোনার পাশাপাশি টেকনোলজি বিষয়ক রিভিউ, সাহিত্য চর্চা এবং বিভিন্ন বিষয়ের উপর আর্টিকেল লেখালেখির মাধ্যমে অবসর সময়ে ফ্রিল্যান্সিং করছেন।

Comments 2

  1. Payel Mitra says:
    6 years ago

    Helpful content.
    Carry on brother🖤

    Reply
  2. তামিম says:
    6 years ago

    খুবই উপকৃত হইলাম

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

বাংলা আর্টিকেল লিখে আয়

আর্টিকেল রাইটিং কী? কীভাবে বাংলায় আর্টিকেল লিখে অনলাইনে আয় করবেন?

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

কন্টেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং

কন্টেন্ট রাইটিং জব: আপনার যা জানা প্রয়োজন

কীভাবে পাঠক ফ্রেইন্ডলি আর্টিকেল রাইটিং শিখবেন

কীভাবে একটি মানসম্পন্ন আর্টিকেল লিখতে হয়? -রাইটিং টিপস

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

Popular Stories

  • মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

    মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

    22 shares
    Share 22 Tweet 0
  • বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

    42 shares
    Share 42 Tweet 0
  • জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

    1 shares
    Share 1 Tweet 0
  • অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

    1 shares
    Share 1 Tweet 0
  • আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

    1 shares
    Share 1 Tweet 0
digibangla24 Official logo

At Digibangla24.com, we bridge the gap between academia and the digital economy. Designed especially for university students, teachers, and lifelong learners, our platform is your trusted guide to mastering content writing and freelancing. Learn the art of impactful writing, explore remote earning opportunities, and shape a successful digital career.

Follow Us

Browse by Category

  • অ্যাপস কর্ণার
  • আন্তর্জাতিক
  • ইতিহাস
  • ইসলামি শিক্ষা
  • কন্টেন্ট রাইটিং
  • কবিতা
  • কৃষি তথ্য
  • খেলাধুলা
  • গল্প
  • চাকরি
  • জাতীয়
  • ডিজিটাল ক্যারিয়ার
  • ডিজিটাল বাংলা
  • ডিজিটাল মার্কেটিং
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম ও জীবন
  • ফ্রিল্যান্সিং
  • বায়োগ্রাফি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিদেশে উচ্চ শিক্ষা
  • বিনোদন
  • বিবিধ
  • ব্লগিং
  • ভ্রমণ
  • মুক্তিযুদ্ধ
  • মোটিভেশন
  • রিভিউ
  • লাইফস্টাইল
  • শিক্ষনীয় উক্তি
  • শিক্ষাঙ্গন
  • সংবাদ
  • সম্পাদকীয়
  • সাহিত্য
  • সেলিব্রেটি
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য ও সেবা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

  • About us
  • Contributors
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ

© 2026 Digibangla24

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
  • Login

© 2026 Digibangla24