• About us
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ
DigiBangla24.com
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
DigiBangla24.com
No Result
View All Result
Home তথ্য ও প্রযুক্তি

অপারেটিং সিস্টেম কী? কম্পিউটার অপারেটিং সিস্টেম সম্পর্কে জানুন

মিকাদাম রহমান by মিকাদাম রহমান
March 14, 2021
in তথ্য ও প্রযুক্তি
0
অপারেটিং সিস্টেম কী? কম্পিউটার অপারেটিং সিস্টেম সম্পর্কে জানুন
25
VIEWS
Share on FacebookShare on Twitter

বর্তমান সময়ে কম্পিউটার দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমরা অনেকেই জানি কম্পিউটার মূলত এক গুচ্ছ কমান্ড বা নির্দেশাবলীর সাহায্যে তার উপর অর্পিত কাজগুলো সম্পাদন করে।  প্রথম দিকে কম্পিউটার অপারেটিং সিস্টেম সমূহ জটিল এবং দুর্লভ হলেও বর্তমান সময়ে বিশ্বব্যপী এর সহজলভ্যতা সৃষ্টি হয়েছে। আজকে আপনাদের সামনে এই বিষয়েই আলোকপাত করবো।

অপারেটিং সিস্টেম কি?

অপারেটিং সিস্টেম হলো একগুচ্ছ কমান্ড এর উপস্থাপনা যার মাধ্যমে একটি কম্পিউটার তার কার্যাবলী সম্পাদন করে।

উইকিপিডিয়ার ভাষায় যদি বলা যায়, “অপারেটিং সিস্টেম হলো একটি সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটার ও সফটওয়্যার এবং কম্পিউটার প্রোগ্রামের জন্যে সাধারণ সেবা সরবরাহ করে। অপারেটিং সিস্টেম কম্পিউটার ও ব্যহারকারীদের ইনপুট নেয় এবং বিভিন্ন টাস্ক ও কম্পিউটারের অভ্যন্তরীণ সিস্টেম সম্পদগুলি বণ্টন ও ব্যবস্থাপনা করে ব্যবহারকারী ও অন্যান্য প্রোগ্রামকে সেবা প্রদান করে।“

কয়েকটি জনপ্রিয় কম্পিউটার অপারেটিং সিস্টেম:

কম্পিউটারে সাধারণত নিম্নোক্ত অপারেটিং সিস্টেমগুলো প্রচুর জনপ্রিয়। এদেরকে সংক্ষেপে “ওএস (OS)” বলা হয়।

  • উইন্ডোজ
  • লিনাক্স
  • ক্রোম ওএস
  • ম্যাক ওএস

উইন্ডোজ সর্বাধিক জনপ্রিয় কম্পিউার ওএস। ধারণা করা হয়, সচল কম্পিউটারগুলোর ভিতর ৪ ভাগের ৩ ভাগই উইন্ডোজ ওএস এর দখলে রয়েছে। ম্যাকওএস ১৮% ও লিনাক্স ২% জায়গা দখল করে রয়েছে।

প্রচুর পরিমাণে কাস্টমাইজেশন সুবিধা এবং ইউজার ফ্রেন্ডলি হওয়ার কারণে উইন্ডোজ অপারেটিং সিস্টেম শুরু থেকেই সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

কয়েকটি অপারেটিং সিস্টেম কম্পিউটারে  ইনস্টল করা থাকেনা, ব্যবহারের পূর্বে ইনস্টল করে নিতে হয়। আবার কিছু কিছু অপারেটিং সিস্টেম কেনার পূর্বেই প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মাধ্যমে কম্পিউটারে ইন্সটল করা থাকতে পারে। আবার কিছু কিছু অপারেটিং সিস্টেম অন্যান্য তথ্য সংরক্ষণ মাধ্যম যেমন: লাইভ সিডি বা ফ্ল্যাশ মেমরি থেকে সরাসরি চালানো সম্ভব।

অপারেটিং সিস্টেমের প্রকারভেদ:

এটি মূলত চার ভাগে বিভক্ত- রিয়েল টাইম অপারেটিং সিস্টেম, সিঙ্গেল ইউজার সিঙ্গেল টাস্ক অপারেটিং সিস্টেম, সিঙ্গেল ইউজার, মাল্টিটাস্ক অপারেটিং সিস্টেম ও মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম।

১. রিয়েল টাইম অপারেটিং সিস্টেম:

ডাটা প্রসেসিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কম্পিউটারের জন্য। ডাটা প্রসেসিং এর জন্য যেখানে বেশি সময়ের প্রয়োজন হয় সেখানে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়। এক্ষেত্রে কোন বাফারিং  সৃষ্টি হয় না।

২. সিঙ্গেল ইউজার, সিঙ্গেল টাস্ক:

এটি মূলত ব্যবহারকারীর একবারে সুনির্দিষ্ট একটি কাজ সম্পন্ন করার জন্য নির্মিত। পালম ওএস হলো সিঙ্গেল ইউজার সিঙ্গেল টাস্ক অপারেটিং সিস্টেমের একটি উৎকৃষ্ট উদাহরণ।

৩. সিঙ্গেল ইউজার, মাল্টিটাস্ক:

বর্তমান সময়ে প্রচলিত সকল কম্পিউটারেই এই প্রকারভেদ এর আওতাভুক্ত। বহুল আলোচিত উইন্ডোজ অপারেটিং সিস্টেম সিঙ্গেল ইউজার, মাল্টিটাস্ক এর উদাহরণ। এর সবচেয়ে ভালো দিক হলো একই সময়ে এই সিস্টেম একাধিক প্রোগ্রাম চালু রাখতে সক্ষম।

৪. মাল্টি ইউজার:

এই সিস্টেমের মাধ্যমে অনেকগুলো পৃথক ইউজারকে একই কম্পিউটারে রিচার্জ গুলো একত্রে ব্যবহার করার সুযোগ করে দেয়। ইউনিক্স, মেইনফ্রেম এই অপারেটিং সিস্টেমগুলো মাল্টি ইউজার এর উদাহরণ। বিশেষ কাজের জন্য নির্মিত হওয়ায় জনসাধারণের মধ্যে এসকল অপারেটিং সিস্টেমগুলোর নাম প্রচলিত নয়।

মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম:

মাইক্রোসফট উইন্ডোজ হল মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম এর একটি অংশ। এটি মাইক্রোসফট কর্পোরেশন এর দ্বারা তৈরি। ইন্টারনেট হতে প্রাপ্ত তথ্যমতে ১৯৮৫  সালে সর্বপ্রথম মাইক্রোসফট উইন্ডোজ বাজারে আসে।

যাই হোক, প্রত্যেকটি অপারেটিং সিস্টেম তৈরীর জন্য কোডিং ল্যাঙ্গুয়েজ প্রয়োজন। মাইক্রোসফট উইন্ডোজ জাভাস্ক্রিপ্ট, সি এবং ভিজুয়াল বেসিক এর সমন্বয়ে তৈরি। এগুলো প্রত্যেকটি কম্পিউটারের অনুধাবনযোগ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।

এই উইন্ডোজ নামকরণ করা নিয়ে একটি প্রচলিত ধারণা রয়েছে। উইন্ডোজ বা জানালা খুলে এর ভিতরের বিষয়গুলো যে রকম দেখা যায়, তেমনি উইন্ডোজের বিভিন্ন আইকন এর মাধ্যমে এর মধ্যে কি আছে তা দেখা যায়।

উল্লেখ্য, উইন্ডোজে ১৩৭ টি ভাষা অধিভুক্ত রয়েছে। ওয়েবসাইট এর নাম হলো windows.microsoft.com

প্রথমদিকে ডিস্ক ভিত্তিক অপারেটিং ব্যবস্থা অর্থাৎ এম এস ডস চালু ছিল। পরে ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে উইন্ডোজ বাজারে আনা হয়।

উইন্ডোজের ডেস্কটপ সংস্করণসমূহ:

  • উইন্ডোজ ২.০
  • উইন্ডোজ ৩.০
  • উইন্ডোজ ৩.১
  • উইন্ডোজ ৯৫
  • উইন্ডোজ ৯৮
  • উইন্ডোজ মিলিনিয়াম
  • উইন্ডোজ ২০০০
  • উইন্ডোজ এক্সপি
  • উইন্ডোজ ভিস্তা
  • উইন্ডোজ সেভেন
  • উইন্ডোজ ৮
  • উইন্ডোজ ৮.১
  • উইন্ডোজ ১০

লিনাক্স অপারেটিং সিস্টেম:

সাধারণত, ডেস্কটপ ও সার্ভার দু’ধরনের ব্যবহারের জন্যেই লিনাক্স ডিস্ট্রিবিউশন বা ডিস্ট্রো নামে প্যাকেজ আকারে এই অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়। সাধারণত সি এবং অ্যাসেম্বলি প্রোগ্রামিং ভাষার সমন্বয় লিনাক্স অপারেটিং সিস্টেম নির্মিত।

এটি একটি মূলত ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। এতে মনোলিথিক কার্নেল ব্যবহৃত হয়েছে। এর ওয়েবসাইট এর নাম হলো www.linuxfoundation.org

যাই হোক, এখন আসা যাক লিনাক্স কেন অন্যসব অপারেটিং সিস্টেম হতে আলাদা সেই বিষয়ে। লিনাক্স সোর্স অপারেটিং সিস্টেম হওয়াতে এর সোর্সকোড যে কেউ সম্পাদনা পুনর্মার্জন এবং ব্যবহার করতে পারবেন। একটা সময় শুধু মাত্র কয়েকজন ব্যক্তি নিজেদের আকর্ষণের জায়গা থেকে লিনাক্সের উন্নতি সাধন করতেন। বর্তমান সময়ে বড় বড় কর্পোরেশন এর দায়িত্ব গ্রহণ করেছে এবং একে আরও উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

ম্যাক ওএস :

টেক জায়ান্ট অ্যাপলের জনপ্রিয় একটি ওএস হলো ম্যাকওএস। সবচেয়ে বেশি স্টেবল এবং মনিটরাইজ অপারেটিং সিস্টেম হিসেবে মহাকাশ প্রচলিত। আপনি যদি কাস্টমাইজেশন সুবিধা পছন্দ করেন তাহলে ম্যাক ওএস আপনার জন্য নয়।

এটি ম্যাকিনটোশ অপারেটিং সিস্টেমের দ্বিতীয় প্রধান সিরিজ। ২০০১ সালে এটি সর্বপ্রথম মুক্তি পায়। সি++, সুইফ্ট, অবজেক্ট সি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ম্যাক ওএসে ব্যবহৃত হয়েছে।

এটি লিনাক্স এর মত ওপেন সোর্স অপারেটিং সিস্টেম নয়। এটি একটি ক্লোজ সোর্স অপারেটিং সিস্টেম। তাদের ওয়েবসাইট এর নাম হলো  www.apple.com/macos.

আরও পড়ুন

কম্পিউটার প্রসেসর, কোর এবং ক্লক স্পীড কি? এগুলো কিভাবে কাজ করে?

সেরা ৫টি ধ্বংসাত্বক কম্পিউটার ভাইরাস

২০১২ সালের শুরু থেকে অ্যাপল উচ্চ রেজ্যুলেশনের রেটিনা ডিসপ্লের ম্যাকবুক (অ্যাপল ল্যাপটপ) মডেল বিক্রি করা শুরু করলো। এ সময় ম্যাকওএস ও এর এপিআই রেজ্যুলেশন উন্নয়নের জন্য বেশ প্রশংসিত হয় এবং অনেক পর্যালোচকদের মত অ্যাপলের এই ওএস  সমকক্ষ প্রতিযোগী উইন্ডোজ থেকে অনেক উন্নত।

উইকিপিডিয়ার তথ্যমতে, ২০২০-এর জুন মাস মোতাবেক ম্যাকওসের ব্যবহারকারী শেয়ার ৮.৩৫%, এবং শুধুমাত্র ডেস্কটপ ব্যবহারকারী হিশেবে সে শেয়ার গিয়ে দাঁড়ায় ১৭.৭%-এ। যেখানে সবচেয়ে বেশি ব্যবহৃত ম্যাকওএস সংস্করণ ম্যাকওএস ১০.১৫।

ক্রোম ওএস:

টেক জায়ান্ট গুগল এর মালিকানাধীন। এটি মূলত লিনাক্স কার্নেলের উপর ভিত্তি করে নির্মিত একটি অপারেটিং  সিস্টেম। এটিও লিনাক্স এর মত ওপেনসোর্স কোড ব্যাবহার করে।

যাই হোক, এটির যাবতীয় অ্যাপ্লিকেশন এবং ব্যবহারকারীর ডাটা একটি ক্লাউড স্টোরেজের জমা করে রাখা হয়। ফলে ডাটা হারানোর ভয় কম থাকে। মোবাইল ফোনের জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ক্রোম ওএস এর জন্য উন্মুক্ত করা হয় ২০১৪ সাল থেকে।  এর ফলে অ্যান্ড্রয়েড এর যাবতীয় অ্যাপ্লিকেশন ক্রোম হয়েছে খুব সুন্দরভাবেই চালানো যায়।

অপারেটিং সিস্টেমের কাজ কি?

সোজা বাংলায় বলতে গেলে, অপারেটিং সিস্টেমের কাজ হল একটি কম্পিউটারের যাবতীয় বিষয় অপারেট করা।

প্রত্যেকটি কম্পিউটার চালু করার পর কিছু সফটওয়্যার এবং হার্ডওয়ার এর সাথে সংযোগ স্থাপন প্রয়োজন হয়। এই সংযোগ স্থাপনের কাজ করে থাকে অপারেটিং সিস্টেম। এজন্য অপারেটিং সিস্টেমকে সিস্টেম সফটওয়্যার হিসেবেও অভিহিত করা যায়।

অপারেটিং সিস্টেম এর যাবতীয় কাজকে চারটি ভাগে ভাগ করা যায়।

প্রসেস ম্যানেজমেন্ট:

কম্পিউটারে তথ্য পর্যালোচনা বা প্রসেসিং এর জন্য প্রসেসর ব্যবহৃত হয়। এটি একই সাথে বেশ কিছু বিষয় প্রসেসিং এর সক্ষমতা রাখে। অপারেটিং সিস্টেম প্রসেস ম্যানেজমেন্ট ক্ষমতা অধিগ্রহণ করায় সিদ্ধান্ত নেয় কোন সময় কোন প্রসেসিং সম্পন্ন করতে হবে। যেকোনো ফাংশনাল কাজের জন্য প্রসেস ম্যানেজমেন্টের ভূমিকা অপরিসীম।

মেমোরি ম্যানেজমেন্ট:

কম্পিউটারে মূলত দুই ধরনের সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস থাকে। যথা: HDD ও SSD, র‍্যাম হলো কম্পিউটারের অস্থায়ী ডাটা সংরক্ষণাগার। ডাটা প্রসেসিং হওয়ার পূর্বে সেখানে অবস্থান করে। স্টোরেজ থেকে  র‍্যামে ডাটা ট্রান্সফারে ওএস এর ভূমিকা আছে। কোন প্রসেস মেমোরির কতটুকু জায়গা দখল করবে তা নিরূপণ করে অপারেটিং সিস্টেম।

স্টোরেজ ম্যানেজমেন্ট:

সিস্টেম স্টোরেজকে সিস্টেম ফাইলে রূপান্তরের কাজ করে থাকে ওএস।

সেফটি:

রেললাইনের দুইটা ট্রেনের যেনো কখনই সংঘর্ষ না ঘটে তা বিশেষ যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। ওএস ও কম্পিউটারে সেইরূপ ভূমিকা পালন করে। কম্পিউটারের ডাটা প্রসেসিং প্রক্রিয়া যেন পরস্পর সাংঘর্ষিক না হয়, সেই গুরু দায়িত্ব পালন করে ওএস।

পরিশেষ:

অপারেটিং সিস্টেম ছাড়া আপনি একটি কম্পিউটারকে চালু করতে পারলেও কোনো কাজই সম্পাদন করতে পারবেন না। কম্পিউটার অপারেটিং সিস্টেম নির্বাচনের সময় আপনার পেশা এবং কাজের ধরণ অনুসারে নির্বাচন করুন। উন্ডোজ ওএস ব্যবহার করলে সমস্যা এড়ানোর জন্য সবসময় জেনুইন উইন্ডোজ ব্যবহারের চেষ্টা করুন।

Tags: অপারেটিং সিস্টেমউইন্ডোজওএসকম্পিউটারক্রোমম্যাক ওএস
মিকাদাম রহমান

মিকাদাম রহমান

মিকাদাম রহমান (ফিদা) বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। একাডেমিক পড়াশোনার পাশাপাশি টেকনোলজি বিষয়ক রিভিউ, সাহিত্য চর্চা এবং বিভিন্ন বিষয়ের উপর আর্টিকেল লেখালেখির মাধ্যমে অবসর সময়ে ফ্রিল্যান্সিং করছেন।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

বাংলা আর্টিকেল লিখে আয়

আর্টিকেল রাইটিং কী? কীভাবে বাংলায় আর্টিকেল লিখে অনলাইনে আয় করবেন?

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

কন্টেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং

কন্টেন্ট রাইটিং জব: আপনার যা জানা প্রয়োজন

কীভাবে পাঠক ফ্রেইন্ডলি আর্টিকেল রাইটিং শিখবেন

কীভাবে একটি মানসম্পন্ন আর্টিকেল লিখতে হয়? -রাইটিং টিপস

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

Popular Stories

  • মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

    মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

    22 shares
    Share 22 Tweet 0
  • বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

    42 shares
    Share 42 Tweet 0
  • জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

    1 shares
    Share 1 Tweet 0
  • অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

    1 shares
    Share 1 Tweet 0
  • আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

    1 shares
    Share 1 Tweet 0
digibangla24 Official logo

At Digibangla24.com, we bridge the gap between academia and the digital economy. Designed especially for university students, teachers, and lifelong learners, our platform is your trusted guide to mastering content writing and freelancing. Learn the art of impactful writing, explore remote earning opportunities, and shape a successful digital career.

Follow Us

Browse by Category

  • অ্যাপস কর্ণার
  • আন্তর্জাতিক
  • ইতিহাস
  • ইসলামি শিক্ষা
  • কন্টেন্ট রাইটিং
  • কবিতা
  • কৃষি তথ্য
  • খেলাধুলা
  • গল্প
  • চাকরি
  • জাতীয়
  • ডিজিটাল ক্যারিয়ার
  • ডিজিটাল বাংলা
  • ডিজিটাল মার্কেটিং
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম ও জীবন
  • ফ্রিল্যান্সিং
  • বায়োগ্রাফি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিদেশে উচ্চ শিক্ষা
  • বিনোদন
  • বিবিধ
  • ব্লগিং
  • ভ্রমণ
  • মুক্তিযুদ্ধ
  • মোটিভেশন
  • রিভিউ
  • লাইফস্টাইল
  • শিক্ষনীয় উক্তি
  • শিক্ষাঙ্গন
  • সংবাদ
  • সম্পাদকীয়
  • সাহিত্য
  • সেলিব্রেটি
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য ও সেবা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

  • About us
  • Contributors
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ

© 2026 Digibangla24

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
  • Login

© 2026 Digibangla24