• আমাদের সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ
DigiBangla24.com
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
DigiBangla24.com
No Result
View All Result
Home জাতীয়

মুক্তিযুদ্ধে নারীদের অবদান -বাংলাদেশের মুক্তিযুদ্ধ

পায়েল মিত্র by পায়েল মিত্র
in জাতীয়, মুক্তিযুদ্ধ
A A
6
মুক্তিযুদ্ধে নারীদের অবদান -বাংলাদেশের মুক্তিযুদ্ধ

মুক্তিযুদ্ধে নারীদের অবদান -বাংলাদেশের মুক্তিযুদ্ধ

100
VIEWS
Share on FacebookShare on Twitter

সারা দেশ জুড়ে চলছিল পৈশাচিক হত্যাকান্ডের বিভিষিকা আর আহাজারি । চারিদিকে ছিল লাশ আর ধোয়া ওঠা বারুদের গন্ধ , মৃতদেহের স্তুপ , জমাট বাধাঁ রক্ত আর ভারী বাতাস । সেই আনিশ্চয়তার দিনগুলোর সাক্ষী ছিল এদেশের সর্বস্তরের জনগন তারমধ্যে ছিলেন আমাদের মা বোনেরাও । আমাদের মুক্তিযুদ্ধে নারীদের অবদান লিখে শেষ করার মত না তারপরেও তাদের নিয়ে লেখালেখি হয়নি তেমন , কেবল দুই লাখ মা বোনের ত্যাগের কথাই উল্লেখ করা হয় কিন্তু ভেতরের অবদান তেমন তলিয়ে দেখা হয় না ।

১৯৭১ সালের ২৫ শে মার্চ পাকিস্তানী বাহিনীর বর্বরাতায় ছিন্নবিছিন্ন শহরগুলি যখন ভয়ে জড়োসড়ো । তখনও এদেশের প্রতিবাদী জনগন রাস্তায় নেমেছে মৃত্যুভয় পিছনে ফেলে । পাক সেনারা চষে বেড়িয়েছে গ্রাম থেকে গ্রামান্তর আর বুলেট ছুড়েছে অবিরত ।

সে সময়ে অত্যাচারিত , লাঞ্চিত ,ধর্ষিত হয়েছ অগনিত নারী , কেবল এই কথাটুকুই বাববার প্রতিফলিত হচ্ছে বিভিন্ন গল্পে , প্রবন্ধে। কিন্তু ‍মুক্তিযুদ্ধে নারীদের অবদান বা অংশগ্রহন এখানেই কি শেষ ?

মুক্তিযুদ্ধে নারীদের অবদান

রনাঙ্গনে দাঁড়িয়ে থেকে তেমন ভাবে যুদ্ধ না করলেও রনাঙ্গনে জীবন হাতে নিয়ে যুদ্ধ করার সাহস জুগিয়েছে যারা তাদের কথা অস্বীকার করার উপায় নেই ।

RelatedPosts

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

বিশ্বব্যাপী রেমিটেন্স কমবে-digibangla24

বিশ্বব্যাপী রেমিটেন্স কমবে ২০ শতাংশ করোনার কারনে

১৯৭১ এর যুদ্ধের সময় নারীরা যে শক্তির প্রতিচ্ছবি দেখিয়েছে তা হলো সাহস ও দেশপ্রেম । মুক্তিযুদ্ধে নারীদের অবদান কোন মতেই ছোট করে দেখার কোন সুযোগ নেই।

একজন মা তার ছেলেকে পাঠিয়েছেন দেশের জন্য জীবন বিসর্জন দেয়ার ব্রতে , একজন স্ত্রী তার স্বামীকে অনিশ্চয়তার মধ্যে ছেড়েছেন, একজন বোন তার ভাইয়ের ঘর ছাড়ায় হাসিমুখে বিদায় দিয়েছেন এ সবই দেশপ্রেমের তাগিদে ।

নারীরা মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছেন বিভিন্ন ভাবে । একাত্তরের সেই উত্তাল মার্চ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) দাঁড়িয়ে ঘোষনা দিলেন –

“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ”

সেই সময়ের মুক্তির সংগ্রামের ডাকে নারীরাও নিজেদেরকে সংগ্রামী পথিক হিসেবেই এগিয়ে চললেন মুক্তির খোঁজে । এর ফলে ঢাকা , চট্টগ্রাম , বরিশাল , সিলেট , রংপুর প্রতিটি জেলায় জেলায় নারীসমাজের প্রতিবাদী মিটিং মিছিল , বৈঠক হয়েছে ।

পরে মুক্তিযুদ্ধ শুরু হয় এবং নারীরা প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সেই যুদ্ধে অংশগ্রহন করে । যুদ্ধের সময় যদিও নারীদের প্রশিক্ষন দেয়া বা নেতৃত্ব দেওয়ারর কোন ব্যাবস্থা করাও হয় নি তাও নারীরা বসে থাকেনি, তাদের দিক দিয়ে তারা সর্বোচ্চ লড়াই করেছে ।

কেবল শহরতলীর নারীরাই না প্রত্যন্ত অঞ্চলের নারীরাও ধর্ম বর্ন নির্বিশেষে যুদ্ধে ভূমিকা রেখেছে । এমনি আদিবাসী নারীরাও অংশগ্রহন করেছে আমাদের স্বাধীনতা যুদ্ধে ।

নারীর সরাসরি যুদ্ধে যাওয়া নিয়ে দ্বিধার শেষ ছিল না তখন , যেখানেই যুবকরাই যুদ্ধে যাওয়ার জন্য অস্ত্র পাচ্ছিল না হাতে , যোগ্য ট্রেনিং নেয়ার সুযোগ পাচ্ছিল না তখন নারীদের যুদ্ধে যাওয়য়ার ব্যাপারে তেমন সিদ্ধান্ত নেয়া হয়ে ওঠেনি বা সেরকম সুযোগ তৈরি হয় নি ।

যদিও তখন বেশ কিছু নারীকে প্রশিক্ষন দেয়া হয় গোবরা, আসাম , মেঘালয় , ত্রিপুরা ক্যাম্পে। সেখানে নারীদের কিছু বিশেষ বিশেষ কিছু বিষয়ে প্রশিক্ষন দেয়া হত যেমন – নার্সিং , অস্ত্র চালনা , সিভিল ন্ডিফেন্স , সেলফ ডিফেন্স ইত্যাদি ।

অনেক নারীই ছিলেন যারা মুক্তিযোদ্ধাদের সাহস জুগিয়েছেন, প্রেরনা জুগিয়েছেন, তাদের খাবারের ব্যাবস্থা করেছেন, ক্যাম্পে ক্যাম্পে খাবার সরবরাহ করেছেন, সেবা – শুশ্রষা করেছেন ।

কখনও বা মায়ের মত কখনও বা বোনের মত বারবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, নিজে না খেয়ে ক্ষুধার্ত যোদ্ধার খাবারের ব্যাবস্থা করেছেন । এছাড়া অনেক নারীরা নিজেদের কাছে অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখতেন ।

বীরাঙ্গনাদের কিছু কথা

মুক্তিযুদ্ধে বেশ কয়েকজন নারী সরাসরি অংশগ্রহন করেছেন তার মধ্যে “তারামন বিবি” অন্যতম । তখন ১১ নং সেক্টরে মুহিব হাবিলদার নামের একজন মুক্তিযোদ্ধা তারামন বিবিকে ধর্মমেয়ে বানিয়ে মূলত ক্যাম্পের রান্নার কাজে নিযুক্ত করেন ।

তারামন বিবি তখন মুক্তিযোদ্ধাদের অস্ত্রশস্ত্রও পরিষ্কার করতেন । মাঝে মাঝে সময় পেলে অস্ত্র চালনাও শিখতেন তিনি । কিন্তু অনেক ছোট থাকার কারনে রাইফেল চালাতে পারতেন না । একদিন হঠাত করে পাকিস্থানী সেনাবাহিনীর একটি গানবোট এগিয়ে আসে তাদের ক্যাম্পের দিকে ।

সেই খবর পেয়ে নিজের সহযোদ্ধাদের সাথে তারামন বিবি নিজেও অস্ত্র হাতে বেরিয়ে পরে শত্রু রুখতে । যুদ্ধ শেষে ঘরে ফেরেন তারামন বেগম । দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালে তৎকালীন সরকার তারামন বিবিকে “বীর প্রতীক” উপাধিতে ভূষিত করা হয় ।

আরও পড়ুনঃ একটি আত্মহত্যা ও কয়েকটি জীবনের যবনিকাপাত

মুক্তিযুদ্ধের আরেকজন সাহসী বীরাঙ্গনা কাঁকন বিবি । মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি মূলত একজন গুপ্তচর হিসেবে কাজ করতেন।  তিনি ছিলেন ৫নং সেক্টরে । তিনি অনেকবার অনেকরকম ভাবে ছদ্মবেশ নেন এবং মুক্তিযোদ্ধাদের সাহায্য করেন বিভিন্নভাবে।

এই গুপ্তচরবৃত্তি করার সময় তিনি নানা ভাবে অত্যাচারিত হয়েছেন । তিনি প্রায় ২০ টির মত সম্মুখ যুদ্ধেও অংশগ্রহন করেন । টেংরাটিলায় পাকিস্থানী ঘাতক বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে অংশ নেয়ার সময় কয়েকটি গুলিও বিদ্ধ হয় তার শরীরে ।

১৯৯৬ সালের তৎকালীন প্রধানমন্ত্রী কাঁকন বিবিকে “বীর প্রতীক” উপাধিতে ভূষিত করেন কিন্তু দুঃখের বিষয় আজও তা গেজেট আকারে প্রকাশিত হয়নি ।

মুক্তিযুদ্ধে অংশ নেয়া আরেক নারী হলেন বরিশালের “করুনা বেগম” । চোখের সামনে স্বামী শহিদুল হাসান চুন্নুকে হত্যা করতে দেখে তিনি নিজেও মুক্তিযুদ্ধে যোগদান করেন ।

তিনি মূলত পুরুষের ছদ্মবেশে থাকতেন যুদ্ধ চলাকালীন সময়ে । তিনি ছেলেদের মতই প্যান্ট , শার্ট পরিধান করতেন এবং মাথায় কাপড় বেধেঁ রাখতেন ।

এরপরে প্রশিক্ষণ নিয়ে নিয়ে বিভিন্ন ভাবে যুদ্ধে অংশ নেন । গ্রেনেড ছোড়া থেকে শুরু করে হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধ করা সব রকম কাজই তিনি সাহসী মনোবল নিয়ে করেছেন। তিনি অনেকগুলো অপারেশন সাফল্যের সাথে জয় করেছেন।

তার সর্বশেষ কাজ ছিল গৌরনদীর মাহিলারা ব্রিজের নিচে পাকিস্তানী ক্যাম্পে হামলা । সেদিন তার পায়ে গুলি লাগে, তারপরেই তার সহযোদ্ধারা জানতে পারে তার আসল পরিচয় ।

তাকে বাঁচানোর জন্য তার গুলিবিদ্ধ পা টি কেটে ফেলা হয়েছিল । পরে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন করূনা বেগম ।

লুৎফুন নাহার হেলেন মুক্তিযুদ্ধের আরেকজন বীর মুক্তিযোদ্ধা । তিনি ছিলেন মাগুরা ছাত্র ইউনিয়নের একজন নেত্রী এবং মাগুরা জেলার বামপন্থি একজন নেতা মাহমুদুল হকের বোন। তার স্বামীও ছিলেন একজন মুক্তিযদ্ধা । তখন জীবনের ঝুঁকি নিয়ে তিনি মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ভাবে সহয়তা করতেন ।

পাক বাহিনীর অবস্থান, কার্যকলাপ, গতিবিধির খবর দিতেন নিজের স্বামীর কাছে । নিজের শিশুপুত্রের কথা পর্যন্ত না ভেবেও তিনি কাজ করেছেন দেশ মাত্রিকাকে মুক্ত করার লক্ষে্য ।

পরে তাকে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলা থেকে তুলে আনা হয় তার শিশুপুত্র সহ । তার উপর নানা রকম শারিরীক অত্যাচার করা হয় এবং এক পর্যায়ে তাকে নৃশংস ভাবে হত্যা করা হয়  ।

এরকম আরো অনেকেই আছেন তাদের মধ্যে সিতারা বেগম, নিবেদিতা দাশ, গীতা কর, রওশন আরা, শিরিন বানু মিতিল, আশালতা, মনিকা মতিন , শাহানা পারভীন উল্লেখযোগ্য । কিছু নারী প্রতিবাদী কবিতা , গান , গল্প লিখেছেন যুদ্ধ চলাকালীন সময় ।

এছাড়াও তখন বেতার কেন্দ্রে শিল্পী হিসেবে কাজ করেছেন অনেক নারী । শহীদ জননী জাহানারা ইমাম , সাফিয়া বেগম (শহীদ আজাদের মা) এদের মত মায়েরা অনুপ্রেরনা দিয়েছেন , সাহস দিয়েছেন ।

আমাদের স্বাধীনতা ছিল গণযুদ্ধ , নারী পুরুষ সর্বজনের অংশগ্রহনের ফলে এসেছে স্বাধীনতা । নারী তার নিজের সম্ভ্রম ও সাহসের বিনিময়ে লড়েছে দেশমুক্তির জন্য । কিন্তু নারীর এই আত্মত্যাগ তত বেশি গুরুত্বের সাথে দেখা হয়নি কখনো , তাদের যথাযথ মূল্যায়ন ও করা হয়নি ।

যদিও এখন মুক্তিযুদ্ধে নারীদের অবদান নিয়ে বেশ লেখালেখি হয় । আমাদের উচিত সকল বিরাঙ্গনাদের উপর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা কারন। তাদের সাহসীকতা , সহযোগীতা আর আত্মত্যাগের ফলেই হয়েছে আমাদের নিজস্ব পরিচয় , আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ ।

Tags: জাতীয়মুক্তিযুদ্ধমুক্তিযুদ্ধে নারীদের অবদার
Share16Tweet
Previous Post

জনপ্রিয় গোয়েন্দা সিরিজ “তিন গোয়েন্দা” এর ৩৫ বছর

Next Post

“অপেক্ষা” -অমিক শিকদার

পায়েল মিত্র

পায়েল মিত্র

পায়েল মিত্র পূজা, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। লেখাপড়ার পাশাপাশি তিনি অনলাইনে বিভিন্ন বিষয়ের উপর কন্টেন্ট লিখতে পছন্দ করেন।

Related Posts

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

বিশ্বব্যাপী রেমিটেন্স কমবে-digibangla24

বিশ্বব্যাপী রেমিটেন্স কমবে ২০ শতাংশ করোনার কারনে

বেগম রোকেয়া: নারী জাগরণের অগ্রদূত এর সংক্ষিপ্ত জীবনী

বেগম রোকেয়া: নারী জাগরণের অগ্রদূত এর সংক্ষিপ্ত জীবনী

রাষ্ট্র সংষ্কার

মানুষ সংষ্কারের স্বরুপটা জানতে চায় -মমতাজ হাসান

সামাজিক মাধ্যম আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে?

সামাজিক মাধ্যম আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে?

রাষ্ট্রের সংষ্কার এবং জনগণের ক্ষমতায়নই বর্তমান সংকটের মৌলিক সমাধান

রাষ্ট্রের সংষ্কার এবং জনগণের ক্ষমতায়নই বর্তমান সংকটের মৌলিক সমাধান

Please login to join discussion
  • Trending
  • Comments
  • Latest
মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

বাংলা আর্টিকেল লিখে আয়

আর্টিকেল রাইটিং কী? কীভাবে বাংলায় আর্টিকেল লিখে অনলাইনে আয় করবেন?

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

কন্টেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং

কন্টেন্ট রাইটিং জব: আপনার যা জানা প্রয়োজন

কীভাবে পাঠক ফ্রেইন্ডলি আর্টিকেল রাইটিং শিখবেন

কীভাবে একটি মানসম্পন্ন আর্টিকেল লিখতে হয়? -রাইটিং টিপস

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

digibangla24 Official logo

Your trusted platform for breaking news, AI, tech, education, freelancing and exclusive writing opportunities for students & lifelong learners in Bangladesh. At DigiBangla24.com, we are committed to providing readers the latest news, insightful articles, and engaging stories from Bangladesh and worldwide. Our mission is to provide an informative platform where readers can stay informed, entertained, and inspired.

Follow Us

Browse by Category

  • অ্যাপস কর্ণার
  • আন্তর্জাতিক
  • ইতিহাস
  • ইসলামি শিক্ষা
  • কন্টেন্ট রাইটিং
  • কবিতা
  • কৃষি তথ্য
  • খেলাধুলা
  • গল্প
  • চাকরি
  • জাতীয়
  • ডিজিটাল ক্যারিয়ার
  • ডিজিটাল বাংলা
  • ডিজিটাল মার্কেটিং
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম ও জীবন
  • ফ্রিল্যান্সিং
  • বায়োগ্রাফি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিদেশে উচ্চ শিক্ষা
  • বিনোদন
  • বিবিধ
  • ব্লগিং
  • ভ্রমণ
  • মুক্তিযুদ্ধ
  • মোটিভেশন
  • রিভিউ
  • লাইফস্টাইল
  • শিক্ষনীয় উক্তি
  • শিক্ষাঙ্গন
  • সংবাদ
  • সম্পাদকীয়
  • সাহিত্য
  • সেলিব্রেটি
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য ও সেবা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

  • আমাদের সম্পর্কে
  • Contributors
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ

© 2026 Digibangla24

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
  • Login

© 2026 Digibangla24