• আমাদের সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ
DigiBangla24.com
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
DigiBangla24.com
No Result
View All Result
Home আন্তর্জাতিক

জো বাইডেন: মার্কিন প্রেসিডেন্টের সংক্ষিপ্ত জীবনী ও নির্বাচনী প্রচারাভিযান

এম. এম. হাসান শাওন by এম. এম. হাসান শাওন
in আন্তর্জাতিক
A A
0
জো বাইডেন: মার্কিন প্রেসিডেন্টের সংক্ষিপ্ত জীবনী ও নির্বাচনী প্রচারাভিযান
12
VIEWS
Share on FacebookShare on Twitter

মার্কিন প্রেসিডেন্ট ও নির্বাচন নিয়ে কমবেশি জানার আগ্রহ সবার রয়েছে। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন ডেমােক্রেটিক প্রার্থী জো বাইডেন ।  জো বাইডেন এর সংক্ষিপ্ত জীবনী ও  নির্বাচনী প্রচারাভিযান নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এই আর্টিকেলে আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন শুরু করা যাক-

জো বাইডেন এর সংক্ষিপ্ত জীবনীঃ

বাইডেন জন্মগ্রহন করেন ১৯৪২ সালের ২০ নভেম্বর পেনসিলভানিয়ার স্ক্রানটনে। তিনি বেড়ে ওঠেন ক্র্যানটন, নিউ ক্যাসল কাউন্টি ও ডেলাওয়ারে। চার ভাইবােনের মধ্যে তিনি সবার বড় । তার বাবা হলেন জোসেফ রবিনেট বাইডেন সিনিয়র এবং মা ক্যাথরিন ইউজেনিয়া ফিনেগান। তার মা আইরিশ বংশােদ্ভূত।

বাইডেন পড়াশোনা করেন ডেলাওয়ার ইউনিভার্সিটিতে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের উপর। পরে তিনি আইনের উপর ডিগ্রি নেন সিরাকিউজ ইউনিভার্সিটি থেকে।

বাইডেন সিরাকিউজ ইউনিভার্সিটিতে পড়ার সময় ১৯৬৬ সালের বিয়ে করেন নিলিয়া হান্টারকে। তাদের ঘরে জন্ম নিয়েছে তিন সন্তান জোসেফ আর বিউ বাইডেন, রবার্ট হান্টার ও নাওমি ক্রিস্টিনা। স্ত্রী নিলিয়া ১৯৭২ সালে সড়ক দুর্ঘটনায় নিহত হন। পরে ১৯৭৩ সালে তিনি জিল ট্রেসি জ্যাকবকে বিয়ে করেন। তাদের ঘরে জন্ম নেয় অ্যাশলে ব্লেজার নামে এক কন্যা সন্তান।

RelatedPosts

বিশ্বব্যাপী রেমিটেন্স কমবে-digibangla24

বিশ্বব্যাপী রেমিটেন্স কমবে ২০ শতাংশ করোনার কারনে

মাকামে ইব্রাহিমের স্বচ্ছ ছবি প্রকাশ করল সৌদি আরব

মাকামে ইব্রাহিমের স্বচ্ছ ছবি প্রকাশ করল সৌদি আরব

জো বাইডেন প্রথম কোন রােমান ক্যাথলিক বিশ্বাসী যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট পদে নির্বাচিত ব্যক্তি । আর দ্বিতীয় প্রেসিডেন্ট পদে নির্বাচিত কোন রােমান ক্যাথলিক। জন এফ কেনেডি ছিলেন তার আগে প্রথম রােমান ক্যাথলিক প্রেসিডেন্ট।

রাজনৈতিক জীবন:

বাইডেন ১৯৬৯ সালে অ্যাটর্নি হন, ১৯৭০ সালে তিনি কান্ট্রি কাউন্সিলে নির্বাচিত হন। ১৯৭২ সালে প্রথমবারের মত বাইডেন সিনেটে নির্বাচিত হন। তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে পঞ্চম কনিষ্ঠতম সিনেটর। ১৯৭৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত সবগুলোতে সিনেটর হিসেবে বাইডেন নির্বাচিত হন।

আরও পড়ুনঃ

যুক্তরা‌ষ্ট্রের নির্বাচন: যেভাবে নির্বাচিত হয় আমেরিকার প্রেসিডেন্ট

কমলা হ্যারিস: যুক্তরাষ্ট্রে প্রথম কৃষ্ণাঙ্গ নারী উপরাষ্ট্রপতি

ট্রাম্পকে নিয়ে ভাতিজির লেখা বই- প্রথম দিনেই বাজিমাত

বাইডেন ২০০৮ সালের মার্কিন নির্বাচনে ডেমােক্র্যাটিক পার্টির পক্ষ থেকে বাইডেন ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। বারাক ওবামার সাথে সে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং ২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন।

তিনি এর পূর্বে ডেলাওয়্যার অঙ্গরাজ্য থেকে সিনিয়র সিনেটর নির্বাচিত হন। জয়ের এই ধারাবাহিকতায় ২০২০ সালের রাষ্ট্রপতি নির্বাচনে বাইডেন ডেমােক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে ডােনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে জয় লাভ করেন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহন:

২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে বিভিন্ন গণমাধ্যম বাইডেনকে ২০২০ সালের রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে উল্লেখ করে। এ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করলে বাইডেন ভিন্ন ও বিপরীতার্থক উত্তর প্রদান করতেন এবং বলতেন, “কখনােই না বলবেন না“। একবার বলেন তিনি পুনরায় নির্বাচন করবেন এমন সম্ভাবনা তিনি দেখছেন না।

কিন্তু কিছুদিন পর তিনি বলেন, “আমি যদি হাটতে পারি তাহলে নির্বাচন করবাে।” ২০১৮ সালের জানুয়ারি নির্বাচনে তার অংশগ্রহণ চেয়ে ‘টাইম ফর বাইডেন’ নামে একটি রাজনৈতিক কর্মসূচি কমিটি গঠন করা হয়।

মার্কিন নির্বাচনী প্রচারাভিযানঃ

একঃ ২০১৯ সালের ১৫ জুলাই অমুনাফাভােগী বাইডেন ক্যানসার ইনিশিয়েটিভ ভবিষ্যতের জন্য তাদের কার্যক্রম স্থগিত করে রাখার ঘােষণা দেয়।

প্রেসিডেন্ট প্রচারাভিযানের পূর্বে নৈতিক পূর্ব সতর্কতা হিসেবে বাইডেন ও তার স্ত্রী এপ্রিলে এই ইনিশিয়েটিভ বাের্ডের সদস্য পদ ত্যাগ করে।

দুইঃ ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে প্রতিবেদনে প্রকাশিত হয় যে, প্রসিডেন্ট ডােনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভুদিমির জেলেনস্কিকে বাইডেন ও তার পুত্র হান্টার বাইডেনের অপকর্মের বিরুদ্ধে তদন্ত করার জন্য চাপ প্রয়োগ করেন।

কিন্তু ২০১৯ সালের সেপ্টেম্বর নাগাদ অভিযােগ সত্ত্বেও তাদের বিরুদ্ধে কোন প্রকার অপকর্মের প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। গণমাধ্যম এই কাজের তদন্তের জন্য চাপ দেওয়াকে বাইডেনের প্রেসিডেন্ট নির্বাচন জয়ের সুযােগকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা বলে উল্লেখ করে।

যার ফলে একটি রাজনৈতিক কেলেঙ্কারির সূত্রপাত হয় এবং হাউজ অব রিপ্রেজেন্টেটিভ প্রেসিডেন ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসিত করে।

তিনঃ ২০২০ সালের ১৮ আগস্ট ২০২০-এর ডেমােক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনে বাইডেন দাপ্তরিকভাবে ২০২০-এর রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ডেমােক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে মনােনীত হন।

২০ আগস্ট ৭০ জন সাবেক রিপাবলিকান সিনিয়র জাতীয় নিরাপত্তা কর্মকর্তা “ট্রাম্প জাতীয় সংকটকালে নেতৃত্ব দিতে অনুপযুক্ত ছিলেন” এই মর্মে জো বাইডেন -কে ভােট দেওয়ার ঘােষণা দেওয়া হয় ।

তবে সর্বোচ্চ ভােটারপ্রিয় প্রার্থী ২০০৮ সালের নির্বাচনে ডেমােক্র্যাটিক প্রার্থী বারাক ওবামা ৬ কোটি ৯৪ লাখ ৯৮ হাজার ৫শ’র বেশী ভােট পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বেশী ভােটারপ্রিয় প্রার্থী ছিলেন।

চারঃ এবারের ২০২০ সালের মার্কিন নির্বাচনে একই দলের প্রার্থী জো বাইডেন ৭ কোটি ২১ লাখ ৫৭ হাজারেরও বেশী ভােট পেয়ে সর্বোচ্চ ভােটারপ্রিয়তার স্বাক্ষর রাখলেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে শূন্য ভােট পাওয়ার রেকর্ড থাকলেও এখন পর্যন্ত এত বেশি ভােট পেয়ে কোনাে প্রেসিডেন্ট নির্বাচিত হননি। তবে জনপ্রিয়তার বিবেচনায়, ১৭৮৮ সাল এবং ১৭৯২ সালের উভয় নির্বাচনে ইলেক্টোরাল ও পপুলার, উভয় ভােটেই নির্দলীয় প্রার্থী জর্জ ওয়াশিংটনের শতভাগ ভােটপ্রাপ্তিই একমাত্র বিরল ঘটনা। পরবর্তীতে কোন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী কোন ভােটে কোন পদ্ধতিতেই শতভাগ ভােট পাননি।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জয়লাভঃ

এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন ডেমােক্রেটিক প্রার্থী জো বাইডেন । বিবিসির পূর্বাভাস অনুযায়ী, তিনি ৩০৬ টি ইলেকটোরাল ভােট পেয়েছেন। অর্থাৎ তিনি জানুয়ারি মাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

যদিও তা নির্ভর করবে আইনগত চ্যালেঞ্জের ফলাফলের ওপর। ভােটের ফলাফলের হিসাবে পেনসিলভেনিয়ায় জো বাইডেনকে বিজয়ী ঘােষণা করা হয়েছে।

পেনসিলভেনিয়ায় জেতার মাধ্যমে বাইডেন সেখানকার ২০টি ইলেকটোরাল ভােট পান । এর ফলে জয়ের জন্য প্রয়ােজনীয় ২৭০টি ভােট তিনি ছাড়িয়ে যান। তবে অন্য অঙ্গরাজ্য গুলো জর্জিয়া, অ্যারিজোনা এবং নেভাডাতেও বাইডেন জয় লাভ করেন ।

ফলে তার জয়ের জন্য প্রয়ােজনীয় ইলেকটোরাল ভােটের চেয়ে আরাে বেশি ভােট অর্জন করেন। সর্বশেষ জো বাইডেন ৩০৬টি ইলেকটোরাল ভােট পেয়ে প্রেসিডেন্ট হিসেবে জয়লাভ করেন। তবে এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট এতো বেশি ইলেকটোরাল ভোট পাননি।

জো বাইডেন এর বিজয়ের খবর জানাজানি হওয়ার পর রাজধানী ওয়াশিংটন ডিসির বিএলএম প্লাজায় উল্লসিত জনগণ ‘ঈশ্বরকে প্রশংসা, ডােনাল্ড ট্রাম্প বিদায় নিয়েছেন বলে গান গাইতে দেখা যায়।

সূত্র : বিবিসি, নয়াদিগন্ত এবং উইকিপিডিয়া

Tags: জো বাইডেনমার্কিন নির্বাচন পদ্বতিযুক্তরাষ্ট্রের নির্বাচন
Share1Tweet
Previous Post

মাইগ্রেনজনিত মাথা ব্যাথা এর কারন ও প্রতিকার

Next Post

’থ্যাংস গিভিং ডে’ উপলক্ষে একটি টার্কিকে মুক্তি দিলেন ডোনাল্ড ট্রাম্প

এম. এম. হাসান শাওন

এম. এম. হাসান শাওন

এম. এম. হাসান শাওন, 'সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা' থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইসএসসি পাস করেছেন। বর্তমানে তিনি 'বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা'য় আইন বিভাগে অধ্যয়ন করছেন। পড়াশোনার পাশাপাশি তিনি ইসলামী ও জীবনঘনিষ্ঠ নানা বিষয় নিয়ে অধ্যয়ন ও লেখালেখি করতে পছন্দ করেন।

Related Posts

বিশ্বব্যাপী রেমিটেন্স কমবে-digibangla24

বিশ্বব্যাপী রেমিটেন্স কমবে ২০ শতাংশ করোনার কারনে

মাকামে ইব্রাহিমের স্বচ্ছ ছবি প্রকাশ করল সৌদি আরব

মাকামে ইব্রাহিমের স্বচ্ছ ছবি প্রকাশ করল সৌদি আরব

গিনেস বুক: বাংলাদেশের কয়েকটি গিনেস বিশ্ব রেকর্ড

গিনেস বুক: বাংলাদেশের কয়েকটি গিনেস বিশ্ব রেকর্ড

Boris Johnson_digibangla24

হংকংয়ের ৩০ লাখ বাসিন্দাকে ব্রিটেনের নাগরিকত্ব

আলোচিত রাজনৈতিক হত্যাকান্ড

পৃথিবীর আলোচিত ১০ রাজনৈতিক হত্যাকাণ্ড

ইলন মাস্ক এর হাতে কেমন হবে টুইটার

ইলন মাস্কের হাতে কেমন হবে টুইটারের ভবিষ্যত!

Please login to join discussion
  • Trending
  • Comments
  • Latest
মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

বাংলা আর্টিকেল লিখে আয়

আর্টিকেল রাইটিং কী? কীভাবে বাংলায় আর্টিকেল লিখে অনলাইনে আয় করবেন?

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

কন্টেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং

কন্টেন্ট রাইটিং জব: আপনার যা জানা প্রয়োজন

কীভাবে পাঠক ফ্রেইন্ডলি আর্টিকেল রাইটিং শিখবেন

কীভাবে একটি মানসম্পন্ন আর্টিকেল লিখতে হয়? -রাইটিং টিপস

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

digibangla24 Official logo

Your trusted platform for breaking news, AI, tech, education, freelancing and exclusive writing opportunities for students & lifelong learners in Bangladesh. At DigiBangla24.com, we are committed to providing readers the latest news, insightful articles, and engaging stories from Bangladesh and worldwide. Our mission is to provide an informative platform where readers can stay informed, entertained, and inspired.

Follow Us

Browse by Category

  • অ্যাপস কর্ণার
  • আন্তর্জাতিক
  • ইতিহাস
  • ইসলামি শিক্ষা
  • কন্টেন্ট রাইটিং
  • কবিতা
  • কৃষি তথ্য
  • খেলাধুলা
  • গল্প
  • চাকরি
  • জাতীয়
  • ডিজিটাল ক্যারিয়ার
  • ডিজিটাল বাংলা
  • ডিজিটাল মার্কেটিং
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম ও জীবন
  • ফ্রিল্যান্সিং
  • বায়োগ্রাফি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিদেশে উচ্চ শিক্ষা
  • বিনোদন
  • বিবিধ
  • ব্লগিং
  • ভ্রমণ
  • মুক্তিযুদ্ধ
  • মোটিভেশন
  • রিভিউ
  • লাইফস্টাইল
  • শিক্ষনীয় উক্তি
  • শিক্ষাঙ্গন
  • সংবাদ
  • সম্পাদকীয়
  • সাহিত্য
  • সেলিব্রেটি
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য ও সেবা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

  • আমাদের সম্পর্কে
  • Contributors
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ

© 2026 Digibangla24

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
  • Login

© 2026 Digibangla24