• আমাদের সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ
DigiBangla24.com
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
DigiBangla24.com
No Result
View All Result
Home স্বাস্থ্য ও সেবা

হঠাৎ শ্বাসকষ্ট হলে দ্রুত ঘরোয়া চিকিৎসা

প্রজ্ঞা পারমিতা দাশ by প্রজ্ঞা পারমিতা দাশ
in স্বাস্থ্য ও সেবা
A A
0
হঠাৎ শ্বাসকষ্ট হলে দ্রুত ঘরোয়া চিকিৎসা
18
VIEWS
Share on FacebookShare on Twitter

শীতকালীন স্বাস্থ্য সমস্যাগুলির মধ্যে শ্বাসকষ্ট অন্যতম। দিনের যে কোনো সময়, বিশেষ করে রাতে ঘুমানোর সময় বা ভোরের দিকে এই রোগ শুরু হতে পারে। রাতের বেলা হঠাৎ রোগী উঠে বসে থাকে, ঘুমাতে পারে না। অনেকের বুকের ভেতর থেকে সাঁই সাঁই আওয়াজ হয়। অনেকের আবার ঠান্ডা লাগা, কাশি, নাক চোখ থেকে পানি পড়া সহ বিভিন্ন উপসর্গ থাকে। বিশেষ করে এই শীতকালে এবং যেকোনো ঋতু পরিবর্তনের সময় শিশু ও বয়স্কদের মধ্যে এই রোগ বেশি দেখা যায়। হঠাৎ রাতবিরাতে কেউ এই রোগে আক্রান্ত হলে প্রতিকার করার মতো কিছুই হয়তো থাকে না আমাদের হাতে। তাই চটজলদি বাড়িতে থাকা জিনিসগুলি দিয়েই কিভাবে এই রোগটি থেকে তাৎক্ষনিক স্বস্তি পাওয়া যায় আজ তাই জানবো।

সরিষার তেল:

সরিষার তেলের বহুমুখী গুণ রয়েছে। এর মধ্যে অন্যতম একটি গুণ হলো এটি শ্বসনতন্ত্রের জন্য অত্যন্ত উপকারি। শ্বাস প্রশ্বাসকে সহজ করতে, শ্বাসকষ্টজনিত ব্যাথা কমাতে এটি খুব দ্রুত কাজ করে। বাটিতে কিছুটা সরিষার তেল নিয়ে একটু গরম করে তা রোগীর বুকে, গলায় ও পিঠে ভালো ভাবে মালিশ করে দিতে হবে। দরকার হলে নিয়মিত প্রতিদিন এটি চালিয়ে যেতে হবে। শিশুদের স্বাস্থ্যের জন্য এটা খুবই ভালো।

কফি:

শ্বাসকষ্টের আরেকটি খুব সহজ সমাধান হলো গরম কফি। ধোয়া ওঠা গরম কফি খেতে কমবেশি সবারই ভালো লাগে। তাই এখনকার দিনে প্রায় সবার বাসাতেই কফির উপকরণ রাখা হয়। আর এই কফিই আপনার শ্বাসকষ্ট অনেকটা লাঘব করতে পারে। যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তারা এবার থেকে কফি ট্রাই করতে পারেন, নিশ্চিত উপকার পাবেন। এক্ষেত্রে কফি যতো কড়া হবে উপকার ততো বেশি পাবেন। তবে একথা মনে রাখতে হবে যে দিনে সর্বোচ্চ ৩ কাপ কফি খেতে পারেন। এর বেশি কোনো অবস্থাতেই খাওয়া উচিত নয়। অতিরিক্ত কফি খাওয়া শরীরের জন্য খুবই ক্ষতিকর।

রসুন:

রসুন স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এটি বিশেষ করে হৃদপিন্ড ও শ্বসনতন্ত্রের কার্যক্ষমতা বাড়ায়। গরম রসুন তেল, রসুন ভাজা, বা তরকারিতে রোজ কয়েক কোয়া রসুনের ব্যবহার শ্বাসতন্ত্রের জটিলতা কমায়।

RelatedPosts

প্যাকেটজাত দুধের মেয়াদ শেষ !! ফেলে দেবেন? নাকি ব্যবহারযোগ্য ??

প্যাকেটজাত দুধের মেয়াদ শেষ !! ফেলে দেবেন? নাকি ব্যবহারযোগ্য ??

ওযুতে মুজার উপর মাসেহ করা

ওযুতে মুজার উপর মাসেহ করা: এ বিষয়ে একটি মধ্যমপন্থী সমাধান!

আদা:

আদার বহুবিধ উপকারিতার মধ্যে এটি অন্যতম। আদা শ্বাসনালীর সংকোচন ও প্রদাহ কমাতে সাহায্য করে। আদা ও মধু দিয়ে চা তৈরি করে খেতে পারেন। আবার শুধু কিছু আদার টুকরোও চিবোতে পারেন। তাৎক্ষণিকভাবে আদা দারুন কাজ করবে।

আরও পড়ুনঃ

ডিটক্স ওয়াটার: ফিট থাকার সিক্রেট পানীয়

পৃথিবীর বিভিন্ন স্বাদের চা ও এর উপকারিতা

এন্টিবায়োটিক: জীবন নাশকারী মরণঘাতক সম্পর্কে জানুন

মধু:

অ্যাজমা রোগীদের জন্য মধু খুবই ভালো কাজ করে। এক্ষেত্রে ১গ্লাস গরম পানিতে ১চা চামচ মধু মিশিয়ে দিনে ২-৩ বার খেলে আরাম পাওয়া যায়। এটি শুধু অ্যাজমার রোগীদের জন্য নয়, সুস্বাস্থ্য রক্ষার জন্য যে কেউ এই মধু মিশ্রিত পানি রোজ পান করতে পারেন, সুফল পাবেন।

ডুমুর:

গবেষণায় জানা যায় ডুমুর ফলে এমন উপাদান রয়েছে যা শ্বাসকষ্ট উপশমে কার্যকর। যাদের অ্যাজমা বা হাপানী আছে তারা রোজ রাতে এক গ্লাস পানিতে কয়েকটা ডুমুর ভিজিয়ে রাখতে পারেন। পরের দিন সকালে সেই ডুমুর ও তার পানি পান করতে হবে। ডুমুরে উপস্থিত উপাদান ফুসফুসের কর্মক্ষমতা বাড়ায়, ফলে শ্বাসকষ্ট থেকে মুক্ত থাকা যায়।

যা খাওয়া যাবে না

শ্বাসকষ্ট বা অ্যাজমা যাদের আছে তাদের অ্যালার্জি হয় এমন খাবার সবসময় এড়িয়ে চলা উচিৎ। চিংড়িমাছ, ডিম, অতিরিক্ত চর্বিযুক্ত মাংস, বেগুন, মিষ্টি কুমড়া, পুইশাক, ইত্যাদি বিভিন্ন রকমের খাবার থেকে অ্যালার্জি হতে পারে। তবে সবার ক্ষেত্রে একই খাবারে অ্যালার্জি হয় না। এছাড়া ঠান্ডা দুধ, দই, আইস্ক্রিম শ্বাসকষ্টে আক্রান্তদের একদমই খাওয়া উচিৎ নয়। আর ধূমপান করা বা যে স্থানে ধোঁয়া আছে সেখানে যাওয়া পুরোপুরি নিষিদ্ধ।

এছাড়া, বায়ুতে উপস্থিত ধূলিকণাও শ্বাসতন্ত্রের জটিলতার একটি বড় কারন। এখন সারা দেশেই, বিশেষ করে শহর অঞ্চলে বায়ু দূষণ চরম আকার ধারণ করেছে। তাই এখন করোনা থেকে বাঁচতে এবং পরবর্তীতেও বায়ুতে উপস্থিত ধূলিকণা ও রোগজীবাণু দূরে রাখতে মাস্ক ব্যবহার করা উচিৎ।

অবশেষে, শ্বাসকষ্ট যাদের আগে থেকেই আছে তাদের উচিৎ সবসময় ইনহেলার এবং প্রয়োজনে স্পেসার সাথে রাখা। ইনহেলার শ্বাসকষ্টের প্রাথমিক চিকিৎসা। এছাড়া নেবুলাইজার, ইনজেকশন সহ আরো বেশ কিছু চিকিৎসা রয়েছে। যাদের অতি মাত্রায় শ্বাসকষ্ট রয়েছে তাদের যতো দ্রুত সম্ভব ডাক্তারের নিকট নিয়ে যেতে হবে। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে এটি খুব বিপদজনক আকার ধারণ করতে পারে। তাই সব সময় তাদের বিশেষ যত্ন নেয়া দরকার।

Tags: অ্যাজমাশ্বাসকষ্টস্বাস্থ্য ও সেবাহাপানী
Share7Tweet
Previous Post

নার্সিসিজম: যে রোগে ভুগছেন আপনিও

Next Post

বৃদ্ধাশ্রম: বৃদ্ধ বয়সের কারাগার সৃষ্টির প্রাচীন ইতিহাস

প্রজ্ঞা পারমিতা দাশ

প্রজ্ঞা পারমিতা দাশ

প্রজ্ঞা পারমিতা দাশ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সয়েল এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগের ২য় বর্ষের ছাত্রী। লেখাপড়ার পাশাপাশি তিনি বিভিন্ন বিষয়ের উপর আর্টিকেল লিখতে পছন্দ করেন।

Related Posts

প্যাকেটজাত দুধের মেয়াদ শেষ !! ফেলে দেবেন? নাকি ব্যবহারযোগ্য ??

প্যাকেটজাত দুধের মেয়াদ শেষ !! ফেলে দেবেন? নাকি ব্যবহারযোগ্য ??

ওযুতে মুজার উপর মাসেহ করা

ওযুতে মুজার উপর মাসেহ করা: এ বিষয়ে একটি মধ্যমপন্থী সমাধান!

মর্নিং ওয়াক (Morning Walk) এর নিয়ম, গুরুত্ব ও উপকারিতা

মর্নিং ওয়াক (Morning Walk) এর নিয়ম, গুরুত্ব ও উপকারিতা

ডোপামিন ডিটক্স

ডোপামিন ডিটক্স: সোশ্যাল মিডিয়া আসক্তির ভয়াবহতা ও মুক্তির উপায়

সামুদ্রিক শৈবাল: খাদ্য হিসেবে সামুদ্রিক শৈবালের উপকারিতা

সামুদ্রিক শৈবাল: খাদ্য হিসেবে সামুদ্রিক শৈবালের উপকারিতা

শরীরের মেদ বা ভুঁড়ি কমান মাত্র ৬টি উপায়ে

শরীরের মেদ বা ভুঁড়ি কমান মাত্র ৬টি উপায়ে

Please login to join discussion
  • Trending
  • Comments
  • Latest
মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

বাংলা আর্টিকেল লিখে আয়

আর্টিকেল রাইটিং কী? কীভাবে বাংলায় আর্টিকেল লিখে অনলাইনে আয় করবেন?

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

কন্টেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং

কন্টেন্ট রাইটিং জব: আপনার যা জানা প্রয়োজন

কীভাবে পাঠক ফ্রেইন্ডলি আর্টিকেল রাইটিং শিখবেন

কীভাবে একটি মানসম্পন্ন আর্টিকেল লিখতে হয়? -রাইটিং টিপস

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

digibangla24 Official logo

Your trusted platform for breaking news, AI, tech, education, freelancing and exclusive writing opportunities for students & lifelong learners in Bangladesh. At DigiBangla24.com, we are committed to providing readers the latest news, insightful articles, and engaging stories from Bangladesh and worldwide. Our mission is to provide an informative platform where readers can stay informed, entertained, and inspired.

Follow Us

Browse by Category

  • অ্যাপস কর্ণার
  • আন্তর্জাতিক
  • ইতিহাস
  • ইসলামি শিক্ষা
  • কন্টেন্ট রাইটিং
  • কবিতা
  • কৃষি তথ্য
  • খেলাধুলা
  • গল্প
  • চাকরি
  • জাতীয়
  • ডিজিটাল ক্যারিয়ার
  • ডিজিটাল বাংলা
  • ডিজিটাল মার্কেটিং
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম ও জীবন
  • ফ্রিল্যান্সিং
  • বায়োগ্রাফি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিদেশে উচ্চ শিক্ষা
  • বিনোদন
  • বিবিধ
  • ব্লগিং
  • ভ্রমণ
  • মুক্তিযুদ্ধ
  • মোটিভেশন
  • রিভিউ
  • লাইফস্টাইল
  • শিক্ষনীয় উক্তি
  • শিক্ষাঙ্গন
  • সংবাদ
  • সম্পাদকীয়
  • সাহিত্য
  • সেলিব্রেটি
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য ও সেবা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

  • আমাদের সম্পর্কে
  • Contributors
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ

© 2026 Digibangla24

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
  • Login

© 2026 Digibangla24