• About us
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ
DigiBangla24.com
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
DigiBangla24.com
No Result
View All Result
Home ডিজিটাল ক্যারিয়ার

Google সার্টিফিকেট অর্জন করুন ঘরে বসে- Coursera

মিকাদাম রহমান by মিকাদাম রহমান
September 7, 2020
in ডিজিটাল ক্যারিয়ার, শিক্ষাঙ্গন
1
Google সার্টিফিকেট অর্জন করুন ঘরে বসে- Coursera
48
VIEWS
Share on FacebookShare on Twitter

Google নাম শুনেনি বর্তমান সময়ে সচেতন মহলে থাকা এরকম মানুষ খুঁজে পাওয়া অসম্ভব। জ্বি, কথা বলছি আমেরিকার বিখ্যাত টেক জায়ান্ট গুগলকে নিয়ে। প্রফেশনাল আইটি সাপোর্ট কোর্স করে Google সার্টিফিকেট অর্জন করতে পারেন ঘরে বসেই।

কম্পিউটার প্রকৌশলে পড়া দেশের শীর্ষ প্রকৌশল বিশ্বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের স্বপ্ন থাকে গুগলে জব করার। কিন্তু, সেই স্বপ্ন তো আর সবার পূরণ হয় না। তবে, দুধের স্বাদ যদি ঘোলে মেটানো যায়, ক্ষতি কি? কেমন হবে যদি আপনার কাছে Google এর সার্টিফিকেট থাকে? কেমন হবে যদি সেটা ঘরে বসেই অর্জন করে ফেলা যায়? চলুন কথা বলা যাক সেই বিষয়ে।

এই বিষয়ে কথা বলার আগে শুরুতেই অনলাইন কোর্সের জনপ্রিয় প্লাটফর্ম “Coursera” সম্পর্কে জানতে হবে আপনাকে। এখান থেকেই আপনি Google এর প্রফেশনাল কোর্সের সার্টিফিকেটটি অর্জন করতে পারবেন। Coursera তে যদি আপনার একাউন্ট না খোলা থাকে, তাহলে প্রথমেই আপনাকে একাউন্ট খুলে নিতে হবে।

এখানে একটি বিষয় উল্লেখ করতে চাই, Coursera তে আপনি বিনামূল্যে প্রায় সব কোর্সই করতে পারবেন কিন্তু সার্টিফিকেট (ই- সার্টিফিকেট) নেয়ার জন্য আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে। আপনি কোনো কোর্স এনরোলের পর যদি কারিকুলাম পছন্দ না হয়, আপনি আন-এনরোল করে টাকা ফেরত নিতে পারবেন নির্দিষ্ট সময়ের ভিতরে।

Google সার্টিফিকেট এর জন্য একাউন্ট খুলুন

আপনার ব্রাউজারটি ওপেন করে (Recommended : Chrome browser) এড্রেস বারে টাইপ করুন coursera.org । আপনার আগে থেকে একাউন্ট না থাকলে সাইন আপ করে নিতে হবে।এজন্য আপনার ফুল নেম এবং ইমেইল, পাসওয়ার্ড এন্ট্রি করে আপনার একাউন্ট খুলে ফেলতে পারবেন। একাউন্ট খোলার পর সার্চ বার থেকে আপনি “Google IT support professional certificate” লিখে সার্চ দিবেন। দেখতে পাবেন আপনার সামনে কোর্সটির বিস্তারিত চলে এসেছে। আপনি চাইলে ৭ দিনের জন্য কোর্সটি ফ্রি এনরোল করতে পারবেন। এক্ষেত্রে “enroll for free” অপশনটি বাছাই করতে হবে আপনাকে। কোর্সটি বোঝার সুবিধার্থে প্রত্যেকটি ভিডিওর সাথে সাবটাইটেল যুক্ত করা থাকে। ইংরেজি, স্প্যানিশ, পর্তুগিজ, অ্যারাবিক সাবটাইটেলের মধ্যে আপনার ইচ্ছামত বাছাই করতে পারবেন আপনি।

এই প্রফেশনাল কোর্সের অন্তর্গত মোট ৫ টি কোর্স। আপনি প্রত্যেকটি কোর্স আলাদাভাবে শেষ করলে প্রত্যেকটির জন্য আলাদা সার্টিফিকেট পাবেন এবং সবগুলো শেষ করার পর একটি স্পেশালাইজেশন সার্টিফিকেট পাবেন।

Google সার্টিফিকেট কোর্স ৫টি হলো

1. Technical support fundamentals
2. The Bits & Bytes of computer networking
3. Operating system & you : becoming a power user
4. System administration & IT infrastructure services
5. IT security: Defense against the digital dark arts.

যদি প্রশ্ন জাগে কোর্সটির ক্লাস কারা নিবেন, তবে এই বিষয় নিয়ে নিশ্চিন্ত থাকুন। গুগলের টপ ইঞ্জিনিয়াররাই ক্লাসের ভিডিওগুলো তৈরী করেছেন। তাদের সাবলীল উপস্থাপনার মাধ্যমে আপনি কঠিন বিষয়কে খুব সহজেই বুঝতে সক্ষম হবেন। মাঝে মধ্যে তাঁদের স্ট্রাগলের গল্প,গুগলে আসার গল্প শুনাবে তাঁরা। মন দিয়ে শুনুন তাঁদের জীবনের গল্প। কোর্স করার অনুপ্রেরণা ফিরে পাবেন কোর্স করতে করতে বোরিং হয়ে গেলে।

প্রথম ৭ দিনের ফ্রি ট্রায়ালে আপনি এসাইনমেন্ট সহ যাবতীয় বিষয়ে একসেস করতে পারবেন। এরপর থেকে আপনাকে $৪৯ ডলার করে প্রতি মাসে গুণতে হবে। যত দ্রুত কোর্স শেষ করতে পারবেন, আপনার তত কম খরচ হবে। আপনি চাইলে কোর্সটি ফ্রি তেও করতে পারেন তবে সেক্ষেত্রে শুধু ভিডিও লেকচার গুলোতেই আপনি এক্সেস পাবেন, কোনো ধরণের এসাইনমেন্ট, গ্রুপ ওয়ার্কে অংশ নিতে পারবেন না এবং কোর্স সার্টিফিকেট অর্জন করতে পারবেন না।

এনরোল করতে হলে আপনাকে অবশ্যই আপনার ক্রেডিট/ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট মেথড বাছাই করতে হবে। আপনার ইন্টারন্যাশনাল পে-পাল একাউন্ট থাকলে সেটাও ব্যবহার করতে পারবেন। উল্লেখ্য, করোনা মহামারির কারণে অনেক শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ ফ্রি তে কোর্সগুলো করার সুযোগ করে দিয়েছে এবং আমি আমার বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে যোগাযোগের মাধ্যমে এক্সেস নিয়ে ফ্রি-তে কোর্সটি শেষ করেছি।

কোর্সের বিস্তারিত

এবার কোর্সগুলো সম্পর্কে বলা যাক। প্রত্যেকটি কোর্স “week” নামক সেগমেন্টে বিভক্ত। আপনি প্রথম কোর্সে ঢুকলে দেখবেন সেখানে ৬ টি উইক রয়েছে। সবগুলো উইক শেষ করতে পারলে আপনার একটা কোর্স শেষ হবে এবং আপনি সংশ্লিষ্ট কোর্সের সার্টিফিকেট পাবেন। এভাবে পাঁচটি কোর্সের প্রত্যেকটি উইক শেষ করার পর আপনার সম্পূর্ণ কোর্সটি শেষ হবে। প্রতিটি উইকেই অসংখ্য ছোট ছোট ভিডিও রয়েছে।

Google এর সার্টিফিকেট অর্জন করুন ঘরে বসে- Coursera

সেসব ভিডিও দেখে, রিডিং সেশন কম্প্লিট করে আপনাকে ছোট ছোট কিছু এসাইনমেন্ট দেওয়া হবে। সেগুলা আপনাকে সাবমিট করতে হবে।মাঝে মধ্যে আপনাকে গ্রুপ ওয়ার্ক করতে দেওয়া হবে। আপনার মাধ্যমে অন্যের এসাইনমেন্ট রিভিউ করিয়ে নেওয়া হবে এবং আপনার নিজের কাজ অন্যের থেকে রিভিউ আদায় করে নিতে হবে। এর মাধ্যমে ভার্চুয়ালি পারস্পরিক আন্তঃসম্পর্ক বৃদ্ধি হবে।

এছাড়া রয়েছে অসংখ্য প্র্যাকটিস সেশন যা কুইজের মত অনেকটা। ৮০% নম্বর না পেলে আপনি কোনো সেশনেই পাশ করতে পারবেন না। তাই,মনযোগ দিয়ে ভিডিও গুলো দেখতে হবে পাশ করতে চাইলে। “Grade” অপশনে গেলে আপনি আপনার এসাইনমেন্টে প্রাপ্ত গ্রেড দেখতে পারবেন। কোনো এসাইনমেন্টে নির্দিষ্ট গ্রেড পেলে সেটার পাশে সবুজ টিক চিহ্ন হয়ে থাাকবে। এছাড়া শতকরা আকারে আপনি কোনটায় কত পার্সেন্ট গ্রেড পেয়েছেন সেটাও দেখতে পারবেন।

প্রতিটি কোর্সের নিচে “Course info” অপশনে গেলে আপনি বিস্তারিত আরও অনেক কিছু দেখতে পারবেন। কোর্স শেষ করতে পারলে মেইলের মাধ্যমে আপনার সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। তবে, এক্ষেত্রে আপনাকে আপনার আসল পরিচয় ভেরিফিকেশন করতে হবে। এজন্য আপনার লিগ্যাল কোনো ডকুমেন্ট দিয়ে(ড্রাইভিং লাইসেন্স,পাসপোর্ট ইত্যাদি) তাদের সাথে যোগাযোগ করতে হবে।

কোর্স করার সময় কোনো রকমের সমস্যা হলে সরাসরি তাদের সাপোর্ট টিমকে মেইল করতে পারবেন। তারা খুবই ফ্রেন্ডলি এবং ফাস্ট রেসপন্স করবে। কোর্সের কোনো কন্টেন্ট না বুঝলে কোর্সের ইন্সট্রাকটরের সাথেও যোগাযোগ করতে পারবেন। এছাড়া থাকছে মুক্ত কমিউনিকেশন ব্যবস্থা যার মাধ্যমে বিভিন্ন দেশের কোর্সমেটদের সাথেও পরিচিত হতে পারবেন। আপনার ভার্চুয়াল কমিউনিকেশন স্কিলকে বাড়ানোর এত বড় প্লাটফর্ম আর কোথায় পাবেন!

যে কারণে করবেন এই কোর্সটি

এখন প্রশ্ন হলো এই কোর্সটি করে আসলে লাভ কি? আমি এই কোর্সের কোনো ফিজিক্যাল সার্টিফিকেট তো পাচ্ছি না তাহলে কোথায় কাজে লাগাবো? হ্যাঁ, কোর্সটি টাকা দিয়ে করার পরেও আপনি ইমেইলের মাধ্যমে সার্টিফিকেটের একটি পিডিএফ ফাইল পাবেন। এর মাধ্যমে আপনি কিভাবে উপকৃত হবেন, আপনার প্রফেশনে আপনি কিভাবে কাজে লাগাবেন তার রূপরেখা সংক্ষেপে তুলে ধরছি।

১. বিভিন্ন আইটি কোম্পানিতে ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ নিয়োগ দেওয়া হয়। এক্ষেত্রে দেশের অধিকাংশ অদক্ষ তরুণ-তরুণীরা আবেদন করে এবং বেশিরভাগই ছাটাই হয়ে যায়।আপনার এই কোর্স করা থাকলে এটা নিশ্চিত আপনি একটি কম্পিউটারের খুঁটিনাটি সব জেনে এসেছেন কারণ কোর্সটার সার্টিফিকেট আপনি ততক্ষণ পাবেন না যতক্ষণ না আপনি ঠিকভাবে কোর্সটি আয়ত্ত করছেন, কুইজ টেস্ট গুলোতে পাশ করছেন। সুতরাং, ধরেই নিতে পারেন জব পাওয়ার ক্ষেত্রে আপনি এগিয়ে থাকবেন শতভাগ নিশ্চিত।পার্ট টাইম জব হিসেবে এসব জব বেশ ভালো স্যালারি অফার করে থাকে।

২. বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে জবের সময় সিভিতে নানারকম কো কারিকুলার এক্টিভিটিজ চাওয়া হয়।আপনি যদি ফিল্ড বেজড কো কারিকুলার একটিভিটিজের কথা এড করতে পারেন,জব পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়।এজন্য,আপনার অর্জনটিকে আপনি সিভিতে এড করতে পারবেন, প্রয়োজনে সার্টিফিকেটটি সিভি মেইল করার সময় এটাচও করে দিতে পারেন।

৩. আপনি যদি কম্পিউটারের বেসিক গুলো ভালো মত না বুঝেন,আপনার জন্য এই কোর্সটি ফলপ্রসু হবে।আপনি কম্পিউটার সম্পূর্ণ খুলে নিজে লাগাতে পারবেন,সার্ভিসিং করতে পারবেন।

৪. কোনো এক সময় কম্পিউটারের ব্যবসার সাথে সংশ্লিষ্ট হওয়া লাগতে পারে আপনার।তখন,আপনার এই ফিল্ডে অসামান্য আইডিয়া আপনাকে আর সবার থেকে এগিয়ে রাখবে।

৫. লিংকডইন সহ সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন।শুনতে খারাপ লাগলেও বর্তমান সময়ে শো অফ অনেক বড় একটা ট্রেন্ড।আপনি যত শো অফ করবেন,তত পরিচিতি পাবেন।কিন্তু, শো অফ টা অবশ্যই গঠনমূলক হতে হবে।তাই,কঠিন এই চ্যালেঞ্জটি গ্রহণ করুন,কোর্সটি শেষ করুন এবং সার্টিফিকেট অর্জন করে দেখিয়ে দিন সবাইকে।

৬. টেক রিভিউয়াররা উপকৃত হবেন।খুটি নাটি বিষয় আরও ভালো ভাবে বুঝতে পারবেন।

Google সার্টিফিকেট কোর্স এর সতর্কবাণী

১. কোর্সটির ভিডিও টেনে টেনে দেখবেন না।দেখলে আপনার ই লস।পরে মক টেস্ট গুলোতে ফেল করবেন এবং আপনার ভিডিওগুলো আবার দেখতে হবে।দ্বিগুণ পরিশ্রম করতে কে চায় বলুন?

২. কোর্সটি শুরুতে বেশ মজার মনে হলেও ভিতরে যাওয়ার পর হতাশ হতে পারেন কম্পিউটারের খুঁটিনাটি এত কিছু দেখে।আইসিটি বিষয়ে অনেক ডিপ নলেজ নিতে গিয়ে হতাশ হওয়া স্বাভাবিক।রাগে মাথার চুল ছিড়তে ইচ্ছা হতে পারে,কোর্স শেষ না করে উঠে যেতে মন চাইতে পারে।মনে রাখবেন, “রেগে গেলেন তো হেরে গেলেন।”

৩. কোর্স সংশ্লিষ্ট অনেক এসাইনমেন্ট,মক টেস্ট আপনি বুঝতে পারবেন না হয়তো। “Coursera” নামক ফেসবুক গ্রুপে জয়েন করে সেখানে আপনার প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন।সারা পৃথিবীর ইউজারদের বৃহৎ একটা কমিউনিটি ঐ গ্রুপটি।

৪. কোর্সটি করার পর প্র্যাক্টিকালি নিজের কম্পিউটার নিয়ে বসুন।ঘাটাঘাটি করুন।নাহলে কোর্স শেষ হওয়ার সাথে সাথে সব কিছু ব্রেন আউট হয়ে যাবে।

Google এর সার্টিফিকেট অর্জন করুন ঘরে বসে- Coursera

সবাইকে অনেক অনেক শুভকামনা। Happy learning with Coursera

Tags: অলাইন কোর্সডিজিটাল ক্যারিয়ারতথ্য ও প্রযুক্তিশিক্ষাঙ্গন
মিকাদাম রহমান

মিকাদাম রহমান

মিকাদাম রহমান (ফিদা) বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। একাডেমিক পড়াশোনার পাশাপাশি টেকনোলজি বিষয়ক রিভিউ, সাহিত্য চর্চা এবং বিভিন্ন বিষয়ের উপর আর্টিকেল লেখালেখির মাধ্যমে অবসর সময়ে ফ্রিল্যান্সিং করছেন।

Comments 1

  1. Tanvir says:
    5 years ago

    Vai ami financial aid niyechi ami ki certificate pabo?

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

বাংলা আর্টিকেল লিখে আয়

আর্টিকেল রাইটিং কী? কীভাবে বাংলায় আর্টিকেল লিখে অনলাইনে আয় করবেন?

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

কন্টেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং

কন্টেন্ট রাইটিং জব: আপনার যা জানা প্রয়োজন

কীভাবে পাঠক ফ্রেইন্ডলি আর্টিকেল রাইটিং শিখবেন

কীভাবে একটি মানসম্পন্ন আর্টিকেল লিখতে হয়? -রাইটিং টিপস

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

Popular Stories

  • মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

    মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

    22 shares
    Share 22 Tweet 0
  • বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

    42 shares
    Share 42 Tweet 0
  • জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

    1 shares
    Share 1 Tweet 0
  • অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

    1 shares
    Share 1 Tweet 0
  • আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

    1 shares
    Share 1 Tweet 0
DigiBangla24 Logo png

At Digibangla24.com, we bridge the gap between academia and the digital economy. Designed especially for university students, teachers, and lifelong learners, our platform is your trusted guide to mastering content writing and freelancing. Learn the art of impactful writing, explore remote earning opportunities, and shape a successful digital career.

Follow Us

Browse by Category

  • অ্যাপস কর্ণার
  • আন্তর্জাতিক
  • ইতিহাস
  • ইসলামি শিক্ষা
  • কন্টেন্ট রাইটিং
  • কবিতা
  • কৃষি তথ্য
  • খেলাধুলা
  • গল্প
  • চাকরি
  • জাতীয়
  • ডিজিটাল ক্যারিয়ার
  • ডিজিটাল বাংলা
  • ডিজিটাল মার্কেটিং
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম ও জীবন
  • ফ্রিল্যান্সিং
  • বায়োগ্রাফি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিদেশে উচ্চ শিক্ষা
  • বিনোদন
  • বিবিধ
  • ব্লগিং
  • ভ্রমণ
  • মুক্তিযুদ্ধ
  • মোটিভেশন
  • রিভিউ
  • লাইফস্টাইল
  • শিক্ষনীয় উক্তি
  • শিক্ষাঙ্গন
  • সংবাদ
  • সম্পাদকীয়
  • সাহিত্য
  • সেলিব্রেটি
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য ও সেবা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

  • About us
  • Contributors
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ

© 2026 Digibangla24

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
  • Login

© 2026 Digibangla24