• About us
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ
DigiBangla24.com
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
DigiBangla24.com
No Result
View All Result
Home বিবিধ

“মিশরীয় সভ্যতা” প্রাচীন ফারাওদের মমি ও এক রহস্যময় অভিশাপ

প্রজ্ঞা পারমিতা দাশ by প্রজ্ঞা পারমিতা দাশ
October 20, 2020
in বিবিধ
0
“মিশরীয় সভ্যতা” প্রাচীন ফারাওদের মমি ও এক রহস্যময় অভিশাপ
1
SHARES
34
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রায় কয়েক সহস্র বছর পূর্বে নীলনদের তীরে গড়ে ওঠে এক সভ্যতা, যার নাম মিশরীয় সভ্যতা। এই জাতির ক্ষমতা প্রধান ছিলেন “ফারাও”রা। এই সভ্যতা যথেষ্ট উন্নতি করেছিল। জ্ঞান বিজ্ঞানে ছিল এদের অনেক দক্ষতা। মৃত্যুরপর ধর্মীয় বিশ্বাস থেকে প্রাচীন ফারাওদের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মমি করে রাখত, যা আধুনিক সময়েও আবিষ্কৃত হচ্ছে। এর মধ্যে অন্যতম হলো ফারাও তুতেনখেমেনের মমি, যা নিয়ে এখনো নানারকম রহস্যজনক খবর প্রচলিত আছে।

আপনারা যারা রহস্যপ্রিয় এবং প্রাচীন সভ্যতা সম্পর্কে আগ্রহী তারা নিশ্চয়ই মিশরীয় সভ্যতা সম্পর্কে কম বেশি জানেন। মিশর তার বিশাল আকৃতির পিরামিড এবং বহু সহস্রবর্ষ প্রাচীন সভ্যতার জন্য বিশ্বজোড়া বিখ্যাত।

বর্তমান সময়েও এই সভ্যতা নিয়ে বিজ্ঞানীদের আগ্রহের সীমা নেই আর তার মূল কারন হলো এখানে খুঁজে পাওয়া অসংখ্য মমি যা আধুনিক সভ্যতাকে করেছে বিশ্মিত আর খুলে দিয়েছে অতীত সময়কে জানার এক অদৃশ্য দ্বার।

মমি কি?

মমি কথাটি এসেছে মূলত লাতিন শব্দ mumia থেকে, যার অর্থ হলো মোম। মোম মমি তৈ্রির একটি প্রধান উপকরন ছিল বলেই হয়তো এই নামকরন।

প্রাচীন মিশরীয় সভ্যতায় মৃত্যু পরবর্তী জীবনে বিশ্বাস করা হতো এবং সেই কারনেই প্রাচীন ফারাওদের মধ্যে থেকে  যারা সমাজের রাজা বা, ক্ষমতাধর ব্যক্তি যেমন, ফারাও, তার পরিবারের সদস্যবৃন্দ এবং গন্যমান্য ব্যক্তিদের মমি করে রাখা হত, যাতে তা বহু কাল ধরে সংরক্ষন করে রাখা যায়।

অনেক পশু পাখির মমিও পাওয়া যায়। ধারণা করা হয় মমিকৃ্ত ব্যক্তিকে পাহারা দেওয়ার জন্যই এই পশুপাখির মমি রাখা হতো মূল মমির সাথে। তবে কোনো সাধারণ মানুষের মমি করার অনুমতি তখন ছিল না।

সেকারনেই এখন যেসব মমি পাওয়া যায় তার সবই প্রাচীন কালের কোনো না কোনো বিশেষ ব্যক্তির, যার সাথে হয়তো জড়িয়ে আছে ইতিহাসের কোনো অজানা অধ্যায়।

মমিকরণ প্রক্রিয়াঃ

মৃতদেহকে মমি করে রাখা কোনো সহজ কাজ নয়। বর্তমানে এই আধুনিক যুগেও সেই প্রায় ৩হাজার বছর আগের (কিছু বিজ্ঞানীর মতে আরো বেশি) প্রাচীন ফারাওদের মমি করণে বিজ্ঞানের ব্যবহার দেখলে সত্যিই বিস্মিত হতে হয়!

মমিকরন ছিল একটি দীর্ঘ প্রক্রিয়া। এই প্রক্রিয়া মূলত ধর্মীয় আচারের সাথে যুক্ত ছিল। মৃতদেহকে প্রথমেই নীলনদের পানি দ্বারা শুদ্ধ ও পবিত্র করা হতো। এরপর শবদেহের তলপেটে বামপাশে ছিদ্র করে সেখান থেকে নাড়িভুরি, পাকস্থলী, যকৃতসহ পচনশীল সব কিছু বের করে ফেলা হতো। এরপর নাক দিয়ে সাঁড়াশি জাতীয় কিছুর মাধ্যমে বিশেষ প্রক্রিয়ায় করোটি থেকে মস্তিষ্ক বের করে আনা হতো।

শুধু হৃদপিন্ড শরীরে রয়ে যেত। তাদের ধারণা ছিল মৃত্যু পরবর্তী জীবনে হৃদপিন্ড প্রয়োজন হয়। এরপর শবদেহ একপ্রকার সুগন্ধী তালের মদ দ্বারা পরিষ্কার করে পেটের ফাকা অংশ ধুপ ও অন্যান্য উপাদান দ্বারা পূর্ণ করে দিত।

পেটের কাটা অংশ সেলাই করে মোম লাগিয়ে ভরাট করে দিত। এরপরে পুরোদেহে একপ্রকার লবন দিয়ে রাখত। কিছুদিন পর আবার লবন সরিয়ে শবদেহে একপ্রকার তেল মাখানো হতো।

এরপর উন্নতমানের একধরনের কাপড়ে পুরো দেহ পেঁচিয়ে বিশেষ ভাবে তৈ্রি মমি বাক্সে ভরে রাখত। কখনো কখনো একাধিক বাক্সেও মৃতদেহ ভরে রাখতে দেখা যায়। একেকটি শবদেহকে মমি করতে প্রায় ৭০দিন পর্যন্ত লেগে যেত!

তুতেনখামেনের মমি রহস্যঃ

মমি নিয়ে আলোচনা করে তুতেনখামেনের কথা না বললে আলোচনাই একপ্রকার অসম্পূর্ণ রয়ে যায়। তুতেনখামেন ছিলেন প্রাচীন ফারাওদের মধ্যে একজন অষ্টাদশ শতকীয় মিশরীয় ফারাও যিনি খুব অল্প বয়সে ক্ষমতা লাভ করেন এবং সম্ভবত ১৮ বছর বয়স হবার আগেই মারা যান।

ধারণা করা হয় খ্রিষ্টপূর্ব ১৩৩৩ অব্দ থেকে ১৩২৪ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত তার শাসনকাল ছিল। অনেকের মতে তিনি খুন হন। তিনি ছিলেন ফারাও আখেনয়াতেনের পুত্র।

তার মৃত্যুর পর তাকে যথাযথ ভাবে মমি করা হলেও ইতিহাসে তার কথা খুব একটা পাওয়া যায় না। আর সে কারনেই তার সমাধি সম্পর্কে আগে কারো কোনো ধারণা ছিল না। ১৯২২সালে হাওয়ার্ড কার্টারের নেতৃত্বে একদল বিজ্ঞানী প্রথম এই সমাধিকক্ষ খঁজে পান। তার আগে এই কক্ষ সম্পূর্ণ সংরক্ষিত অবস্থায় ছিল।

আরও পড়্নঃ প্রাচীন মিশর -শাসনকাল, পিরামিড ও অন্যান্য

ফারাও তুতেনখামেনের সমাধি কক্ষটি আবিষ্কারের পর যত দ্রুত সম্ভব এটি খোলা হয়। কক্ষটি বেশ পরিচ্ছন্ন, পরিপাটি ও দামী আসবাবপত্রে ভরপুর ছিল। তার মমিটি সুরক্ষিত ছিল পর পর তিনটি বাক্সের ভেতরে। এই মমি বাক্সের উপর হায়ারোগ্লিফিক অক্ষরে অনেক কিছু লেখা ছিল, যা পরে বিজ্ঞানীগণ পাঠোদ্ধার করেন। মমি উন্মুক্ত করার পর রাজা তুতেনখামেনের দেহটি বেশ ভালো অবস্থাতেই পাওয়া যায়। তবে শোনা যায়, আসল রহস্যের শুরু ঠিক এর পর থেকেই।

“মিশরীয় সভ্যতা” প্রাচীন ফারাওদের মমি ও এক রহস্যময় অভিশাপ

ছবিঃ তুতেনখামেনের সমাধি থেকে প্রাপ্ত একটি মুখোশ।

প্রচলিত আছে, এই প্রজেক্টের মূল ব্যক্তি হাওয়ার্ড কার্টার সমাধিকক্ষটি যেদিন উন্মোচন করেন সেদিন নাকি বাসায় এসে জানতে পারেন তার প্রিয় ক্যানারি পাখিকে একটি কোবরা খেয়ে ফেলেছে। তখনই অনেকে তাকে সাবধান করেন এই বলে যে সাপ প্রাচীন মিশরীয়দের কোনো এক বিশেষ প্রতীক। এটি হয়তো কোনো বিপদের সংকেত, তাই তিনি যেন সমাধিকক্ষ আর অপবিত্র না করেন। তবে এর সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

যে দিন আনুষ্ঠানিকভাবে তুতেনখামেনের শবাধার সংরক্ষিত কক্ষে পৌছানোর দরজা খোলা হয় ওই দিন অনেকের মতো কার্টারের সাথে ছিলেন এই প্রজেক্টের মূল অর্থ সরবরাহকারী, তার বন্ধু মি. লর্ড কার্নার্ভন। এই সমাধিকক্ষে প্রবেশের কিছুদিন পর কার্নার্ভনের যে দুর্ঘটনা ঘটে তাতে ফারাওদের অভিশাপে বিশ্বাসীদের মনে বিশ্বাস আরো শক্ত হয়।

কোনো এক মশার কামড়ে কার্নার্ভনের গালে একটি ফোড়া হয় এবং বলা হয় শেভিংএর সময় এটি রক্তাক্ত হয়। পরবর্তীতে এটি থেকে মারাত্মক ইনফেকশন হয়, যার ৬সপ্তাহ ব্যবধানেই তিনি মৃত্যু বরন করেন। ঠিক এর পরদিন ভোরেই কার্নার্ভনের পোষা কুকুরকে তার বাসায় মৃত অবস্থায় পাওয়া যায়,যা অনেকে রহস্যজনক বলে মনে করেন। আরো প্রচলিত আছে কার্নার্ভনের মৃত্যুর দিন সারা শহরে কিছুক্ষনের জন্য নাকি বিদ্যুৎ চলে গিয়েছিল!

HOWARD CARTER Tutankhamuns

ছবিঃ হাওয়ার্ড কার্টারের মমি উন্মোচন।

পরবর্তীতে বিভিন্নভাবে এই কাজের সাথে যুক্ত আরো অনেকেই মারা যান, যাদের মধ্যে কার্টারের এক সহোযোগীসহ মমির সাথে কোনো না কোনো ভাবে সম্পর্কিত প্রায় ডজনখানেক মানুষ রয়েছেন। এই সব মৃত্যু আবা্রো অভিশাপের প্রশ্নে হাওয়া দিয়ে যায়।

তুতেনখামেনের সমাধি নিয়ে একেকটি গল্প আরো নিত্যনতুন গল্পের জন্ম দিতে থাকে। এতে অনেক সাধারণ মানুষ এই অভিশাপের ব্যাপারে বিশ্বাসী হয়ে ওঠেন। কিন্তু বিজ্ঞানীরা বরাবরই এসবের ব্যাখ্যা প্রদান করে আসছেন।

সমাধিকক্ষটি প্রায় ৩ হাজার বছর ধরে বদ্ধ অবস্থায় ছিল। এখানে অনেক বিষাক্ত অণুজীব উপস্থিত থাকতেই পারে যার সংস্পর্শে আসার কারনেই হয়তো অনেকের মৃত্যু হয়েছে। আর এই শবাধার আবিষ্কারের পর প্রথম ১০ বছরে মাত্র ২ জন পরিদর্শনকারীর মৃত্যু হয়, এবং প্রায় সকলের মৃত্যুই ছিলো বেশ স্বাভাবিক। তা ছাড়া সব থেকে বড় প্রশ্ন হলো অভিশাপ বলে কিছু সত্যিই থাকলে তার প্রভাব হাওয়ার্ড কার্টারের ওপরও পড়ার কথা।

কিন্তু তা্র মৃত্যু হয় ৬৪বছর বয়সে এবং বেশ স্বাভাবিক ভাবেই। যদিও অনেকে দাবী করেন কার্টারের মিশরীয় সভ্যতার প্রতি ভালোবাসা এবং এই সভ্যতার নিদর্শনসমূহ বাইরের দেশে নিতে বাধা দেয়ার কারনেই হয়তো তিনি অভিশাপ থেকে বেঁচে যান।
প্রাচীন মিশরীয় সভ্যতা ইতিহাসের এক রহস্যময় অধ্যায়।

সাম্প্রতিককালেও ইজিপ্টের বিভিন্ন স্থান থেকে প্রাচীন সমাধি আবিষ্কৃত হচ্ছে। এথেকে বোঝা যায় এই সভ্যতা সম্পর্কে এখনো অনেক কিছুই আমরা জানি না। তাঁদের বিজ্ঞানের অগ্রগতি এযুগের আধুনিক মানুষকেও বিস্মিত করে।

তাছাড়া, মানুষ কিছুটা রহস্যপ্রেমি। তাই অন্ধকার মাটির নিচে এতো দিন যত্ন করে সংরক্ষন করা শব দেহ, এর চারিদিকের বিভিন্ন চিত্রকর্ম, অজানা অক্ষরে লেখা মন্ত্র ও সহস্রকাল ধরে সাজানো আসবাবপত্র সাধারণ মানুষের মনে একপ্রকার ভীতি ও বিশ্বাস জাগিয়ে তোলে। এই আবিষ্কার পরবর্তী কিছু মানুষের মৃত্যু মমির অভিশাপকে মানুষের কাছে আরো জীবন্ত করে তোলে।

ছবিঃ সংগৃহীত

Tags: পিরামিডপ্রাচীন ফারওদের মমিপ্রাচীন মিশরবিবিধমিশরীয় সভ্যতা
প্রজ্ঞা পারমিতা দাশ

প্রজ্ঞা পারমিতা দাশ

প্রজ্ঞা পারমিতা দাশ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সয়েল এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগের ২য় বর্ষের ছাত্রী। লেখাপড়ার পাশাপাশি তিনি বিভিন্ন বিষয়ের উপর আর্টিকেল লিখতে পছন্দ করেন।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

February 28, 2021
শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

July 15, 2020
জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

June 1, 2021
অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

May 11, 2021
বাংলা আর্টিকেল লিখে আয়

আর্টিকেল রাইটিং কী? কীভাবে বাংলায় আর্টিকেল লিখে অনলাইনে আয় করবেন?

49
জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

11
কন্টেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং

কন্টেন্ট রাইটিং জব: আপনার যা জানা প্রয়োজন

11
কীভাবে পাঠক ফ্রেইন্ডলি আর্টিকেল রাইটিং শিখবেন

কীভাবে একটি মানসম্পন্ন আর্টিকেল লিখতে হয়? -রাইটিং টিপস

9
কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

January 10, 2026
কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

January 1, 2026
Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

January 6, 2025
Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

January 17, 2025

Popular Stories

  • মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

    মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

    22 shares
    Share 22 Tweet 0
  • বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

    42 shares
    Share 42 Tweet 0
  • জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

    1 shares
    Share 1 Tweet 0
  • অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

    1 shares
    Share 1 Tweet 0
  • আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

    1 shares
    Share 1 Tweet 0
DigiBangla24 Logo png

At Digibangla24.com, we bridge the gap between academia and the digital economy. Designed especially for university students, teachers, and lifelong learners, our platform is your trusted guide to mastering content writing and freelancing. Learn the art of impactful writing, explore remote earning opportunities, and shape a successful digital career.

Follow Us

Browse by Category

  • অ্যাপস কর্ণার
  • আন্তর্জাতিক
  • ইতিহাস
  • ইসলামি শিক্ষা
  • কন্টেন্ট রাইটিং
  • কবিতা
  • কৃষি তথ্য
  • খেলাধুলা
  • গল্প
  • চাকরি
  • জাতীয়
  • ডিজিটাল ক্যারিয়ার
  • ডিজিটাল বাংলা
  • ডিজিটাল মার্কেটিং
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম ও জীবন
  • ফ্রিল্যান্সিং
  • বায়োগ্রাফি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিদেশে উচ্চ শিক্ষা
  • বিনোদন
  • বিবিধ
  • ব্লগিং
  • ভ্রমণ
  • মুক্তিযুদ্ধ
  • মোটিভেশন
  • রিভিউ
  • লাইফস্টাইল
  • শিক্ষনীয় উক্তি
  • শিক্ষাঙ্গন
  • সংবাদ
  • সম্পাদকীয়
  • সাহিত্য
  • সেলিব্রেটি
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য ও সেবা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

January 10, 2026
কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

January 1, 2026
  • About us
  • Contributors
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ

© 2026 Digibangla24

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result

© 2026 Digibangla24