• আমাদের সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ
DigiBangla24.com
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
DigiBangla24.com
No Result
View All Result
Home বিবিধ

এভিলিন ম্যাকহেল: যার মৃত্যুকে বলা হয় ইতিহাসের সুন্দরতম আত্মহত্যা!

ফারিয়া তাবাসসুম by ফারিয়া তাবাসসুম
in বিবিধ
A A
0
এভিলিন ম্যাকহেল: যার মৃত্যুকে বলা হয় ইতিহাসের সুন্দরতম আত্মহত্যা!
12
VIEWS
Share on FacebookShare on Twitter

কোন মানুষই চিরদিন বেঁচে থাকতে পারে না। তাই মৃত্যু সর্বদা বিষণ্ন এবং বেদনার হয়। কিন্তু এই অনিবার্য সত্য কি কখনো সুন্দর হতে পারে? নিশ্চয়ই না। তবে পৃথিবীর ইতিহাসে এক সুন্দরতম মৃত্যুর কথা রয়েছে। স্বাভাবিক কোন মৃত্যু নয়; বরং একটি আত্মহত্যাকে সুন্দর বলে আখ্যায়িত করা হয়েছে। মূলত এভিলিন ম্যাকহেল নামক এক তরুণীর আত্মহত্যার পরমুহূর্তে তোলা একটি আলোকচিত্রকে বলা হয় “ইতিহাসের সুন্দরতম আত্মহত্যা “।

এভিলিন ম্যাকহেলের পরিচয়:

এভিলিন ম্যাকহেল ১৯২৩ সালের ২০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেন। হেলেন এবং ভিনসেণ্ট দম্পতির নয় সন্তানের মধ্যে এভিলিন একজন। তার পিতা ১৯৩০ সালে ফেডারেল ল্যান্ড ব্যাংকের পরীক্ষক নিযুক্ত হলে তাদের পরিবার ওয়াশিংটন ডিসিতে চলে আসে। এভিলিনের মা হেলেন দীর্ঘদিন যাবত গুরুতর মানসিক অবসাদে ভুগছিলেন। পারিবারিক অশান্তি চলতে থাকার ফলশ্রুতিতে এভিলিনের বাবা মাকে তালাকের সিদ্ধান্ত নিতে হয়। আদালতের রায়ে এভিলিনের বাবা নয় সন্তানের অভিভাবকত্ব লাভ করেন এবং নিউইয়র্কে চলে যান।

হাইস্কুলের পড়াশোনা শেষ হলে এভিলিন নারীদের সেনাবাহিনীতে পুলিশ হিসেবে যোগদান করেন এবং মিসৌরির জেফারসনে কর্মরত থাকেন। পরবর্তীতে তিনি এ চাকরিতে ইস্তফা দিয়ে নিউইয়র্কে ফিরে আসেন। এখানে এসে তার এক ভাইয়ের সাথে থাকতেন। সেসময় পার্ল স্ট্রিটের একটি বইয়ের দোকানে কাজ করতে থাকেন এভিলিন। তখন তার সাথে পরিচয় হয় ব্যারি রোডসের সাথে যিনি বিমান বাহিনী থেকে কার্যচ্যুত হয়ে কলেজে পড়াশোনা করছিলেন। কিছুদিন পর তারা বাগদান সম্পন্ন করেন।

আকস্মিক মৃত্যু:

১৯৪৭ সালের ৩০ এপ্রিল এভিলিন নিউইয়র্ক থেকে পেনিসিলভানিয়া যান ব্যারির বাড়িতে। পরদিন অর্থাৎ ০১ মে সকাল ৭টার ট্রেনে তিনি নিউইয়র্ক ফেরার উদ্দেশ্যে যাত্রা করেন। ব্যারি তদন্তকারীদের জানান এভিলিনকে সেই সকালে বিদায় জানানোর সময়ে তিনি তার মাঝে কোনো অস্বাভাবিক আচরণ দেখেননি।

RelatedPosts

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

তবে এভিলিনের ট্রেন সকাল ৯টা নাগাদ স্টেশনে পৌঁছানোর পর সেখানেই তিনি তার সুইসাইড নোটটি লেখেন বলে ধারণা করা হয়। ঠিক কি কারণে মাত্র ২ ঘন্টার এক সফরে তিনি আত্মঘাতি হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সে রহস্যের আর সমাধান করা যায়নি।

সকাল ১০টার পর তিনি অ্যাম্পায়ার স্টেট বিল্ডিংয়ের ৮৬ তলার পর্যবেক্ষণ ডেক থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। কিছু রিপোর্টে বলা হয়েছে, এভিলিন লাফিয়ে পড়ার ঠিক আগ মুহূর্তে মাত্র ১০ ফুট দূরে একজন নিরাপত্তারক্ষী দাঁড়িয়ে ছিলেন।

আলোচিত সেই আলোকচিত্র:

এভিলিন ম্যাকহেল

Image: The most beautiful suicide (1947)

এভিলিন ১৯৪৭ সালের পহেলা মে অ্যাম্পায়ার স্টেট বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তিনি বিল্ডিংয়ের নিচে ৩৪ নং স্ট্রিটে পার্ক করে রাখা জাতিসংঘের একটি লিমুজিনের উপর পতিত হন। তার মৃত্যুর প্রায় চার মিনিটের মাথায় রবার্ট সি ওয়াইলস নামক এক শিক্ষানবিশ আলোকচিত্রী তার একটি ছবি তোলেন যা বিংশ শতাব্দীর অন্যতম সেরা এবং আলোচিত একটি আলোকচিত্র হিসেবে স্বীকৃত।

ছবিটির বিশেষত্ব হচ্ছে এভিলিনের শান্ত এবং স্বাভাবিক মুখ। আশ্চর্যজনক ভাবে মৃত্যুর পরেও তাকে দেখে মনে হচ্ছিল তিনি কেবল ঘুমিয়ে আছেন; মোটেও মৃত নন। তবে তার আশেপাশের ভাঙ্গা কাচ ও গাড়ির দুমড়ে মুচড়ে যাওয়া ছাদ থেকে সহজেই অনুধাবন করা যায় কত ভয়ংকর ছিল তার মৃত্যু।

আরও পড়ুনঃ

লুক্সেমবার্গ: বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্রের জানা অজানা নানা তথ্য!

“রোমিও অ্যান্ড জুলিয়েট” উইলিয়াম শেক্সপিয়রের কালজয়ী ট্রাজেডি নাটক!!

রবার্টের তোলা এই ছবির নাম দেয়া হয় The most beautiful suicide তথা ইতিহাসের সুন্দরতম আত্মহত্যা। সে বছরের ১২ মে LIFE ম্যাগাজিনে এ ছবিকে পিকচার অব দ্য উইক হিসেবে প্রকাশ করা হয়। এটি ছিল রবার্ট ওয়াইলসের প্রকাশিত প্রথম এবং শেষ আলোকচিত্র।

এভিলিনের শেষ বক্তব্য:

ডিটেকটিভ ফ্র্যাঙ্ক ম্যুরে অ্যাম্পায়ার স্টেট বিল্ডিংয়ের ৮৬ তলার সেই পর্যবেক্ষণ ডেক থেকে এভিলিনের কোট এবং একটি পকেটবুক পান যাতে তার শেষ কথাগুলো ছিল। এভিলিন তার বোন হেলেনকে উদ্দেশ্য করে লিখেছেন-

“আমি চাই না আমার পরিবার বা পরিবারের বাইরের কেউ আমার কোন অংশও দেখুক। তুমি কি আমার মৃতদেহ পুড়িয়ে ফেলতে পারবে? আমি তোমাকে এবং আমার পরিবারকে মিনতি করে বলছি আমার জন্য কোন অন্ত্যেষ্টিক্রিয়া কিংবা স্মরণ সভার আয়োজন করবে না। আমার বাগদত্তা আমাকে জুনে বিয়ের জন্য বলেছে। আমি মনে করিনা আমি কারো যোগ্য স্ত্রী হতে পারবো। সে বরং আমাকে ছাড়াই বেশি ভালো থাকবে। আমার বাবাকে জানিও, আমার মাঝে মায়ের প্রবৃত্তিগুলো একটু বেশিই ছিল।”

এভিলিনের বোন হেলেন ব্রেনার তার মৃতদেহ শনাক্ত করেন। তারই শেষ ইচ্ছা অনুয়ায়ী তার দেহ পুড়িয়ে নিশ্চিহ্ন করে দেয়া হয়। কোন কবর কিংবা স্মরণ সভার আয়োজন করা হয়নি। তার বাগদত্তা ব্যারি পরবর্তীতে ফ্লোরিডায় চলে যান। জানা যায়, তিনি কখনো বিয়ে করেন নি।

ধারণা করা হয়, এভিলিনও তার মায়ের মতই মানসিক অবসাদে ভুগছিলেন। তবে তার আত্মহত্যার প্রকৃত কারণ আর কখনোই জানা যাবেনা। মৃত্যু কখনো সুন্দর হতে পারেনা। রবার্টের এ আলোকচিত্র কেবল শিল্পের বিচারে সুন্দর বলে বিবেচিত হয়েছে। এ শিল্পের কারণেই সাধারণ এক তরুণী তার মৃত্যুর পর আলোচিত হয়ে ওঠে তারই মৃতদেহকে কেন্দ্র করে তোলা ইতিহাসের সুন্দরতম আত্মহত্যা নামক আলোকচিত্রের জন্য।

ছবিঃ সংগৃহীত

Tags: আত্মহত্যাইতিহাসের সুন্দরতম আত্মহত্যাএভিলিন ম্যাকহেল
Share1Tweet
Previous Post

“ফিঙ্গারপ্রিন্ট” আবিষ্কারের কৃতিত্ব যে বাঙালির

Next Post

বাটারফ্লাই ইফেক্ট: ক্ষুদ্র পরিবর্তনের বৃহদাকার প্রভাব

ফারিয়া তাবাসসুম

ফারিয়া তাবাসসুম

ফারিয়া তাবাসসুম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। লেখাপড়ার পাশাপাশি তিনি অনলাইনে বিভিন্ন বিষয়ের উপর আর্টিকেল লিখতে পছন্দ করেন।

Related Posts

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

কোরআনের দৃষ্টিতে অশ্লীলতা বা পর্নোগ্রাফি আসক্তি থেকে মুক্তির উপায়

কুরআনের দৃষ্টিতে অশ্লীলতা বা পর্নোগ্রাফি আসক্তি এবং এ থেকে মুক্তির উপায়

মনিষীদের বিখ্যাত বানী

সফলতার মূলমন্ত্র- মনিষীদের বিখ্যাত ১০১টি বাণী

Please login to join discussion
  • Trending
  • Comments
  • Latest
মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

বাংলা আর্টিকেল লিখে আয়

আর্টিকেল রাইটিং কী? কীভাবে বাংলায় আর্টিকেল লিখে অনলাইনে আয় করবেন?

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

কন্টেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং

কন্টেন্ট রাইটিং জব: আপনার যা জানা প্রয়োজন

কীভাবে পাঠক ফ্রেইন্ডলি আর্টিকেল রাইটিং শিখবেন

কীভাবে একটি মানসম্পন্ন আর্টিকেল লিখতে হয়? -রাইটিং টিপস

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

digibangla24 Official logo

Your trusted platform for breaking news, AI, tech, education, freelancing and exclusive writing opportunities for students & lifelong learners in Bangladesh. At DigiBangla24.com, we are committed to providing readers the latest news, insightful articles, and engaging stories from Bangladesh and worldwide. Our mission is to provide an informative platform where readers can stay informed, entertained, and inspired.

Follow Us

Browse by Category

  • অ্যাপস কর্ণার
  • আন্তর্জাতিক
  • ইতিহাস
  • ইসলামি শিক্ষা
  • কন্টেন্ট রাইটিং
  • কবিতা
  • কৃষি তথ্য
  • খেলাধুলা
  • গল্প
  • চাকরি
  • জাতীয়
  • ডিজিটাল ক্যারিয়ার
  • ডিজিটাল বাংলা
  • ডিজিটাল মার্কেটিং
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম ও জীবন
  • ফ্রিল্যান্সিং
  • বায়োগ্রাফি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিদেশে উচ্চ শিক্ষা
  • বিনোদন
  • বিবিধ
  • ব্লগিং
  • ভ্রমণ
  • মুক্তিযুদ্ধ
  • মোটিভেশন
  • রিভিউ
  • লাইফস্টাইল
  • শিক্ষনীয় উক্তি
  • শিক্ষাঙ্গন
  • সংবাদ
  • সম্পাদকীয়
  • সাহিত্য
  • সেলিব্রেটি
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য ও সেবা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্ট লিখছেন কিন্তু ট্রাফিক আসছে না? ‍SEO অপটিমাইজ করুন

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

  • আমাদের সম্পর্কে
  • Contributors
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ

© 2026 Digibangla24

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
  • Login

© 2026 Digibangla24