• About us
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ
DigiBangla24.com
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
DigiBangla24.com
No Result
View All Result
Home বিবিধ

ইস্টার আইল্যান্ড: লোকালয় থেকে বিচ্ছিন্ন পাথুরে রাজ্য!

ফারিয়া তাবাসসুম by ফারিয়া তাবাসসুম
January 17, 2021
in বিবিধ
1
ইস্টার আইল্যান্ড: লোকালয় থেকে বিচ্ছিন্ন পাথুরে রাজ্য!
16
VIEWS
Share on FacebookShare on Twitter

পৃথিবীতে বৈচিত্র্যময় স্থানের কোন কমতি নেই। সমগ্র পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা এ সকল স্থান মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে সবসময়। তেমনই এক বিস্ময়কর স্থান ‘ইস্টার আইল্যান্ড’ । এখানকার সুবিশাল পাথরের মূর্তিগুলো মানুষকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে।

ইস্টার আইল্যান্ডের সাথে চিলির সম্পর্কঃ

ইস্টার আইল্যান্ডের স্থানীয় নাম রাপা নুই। মূলত এখানকার প্রাচীন অধিবাসীরা রাপা নুই বলে পরিচিত। এজন্য তারা এই দ্বীপটিকে রাপা নুই নামে পরিচয় দিয়ে থাকে। এরা পলিনেশিয়ান আদিবাসী। তারা প্রথম কবে এই দ্বীপে এসেছিলো তা নিয়ে মতবিরোধ রয়েছে।

২০০৭ সালের এক গবেষণায় ধারণা করা হয়েছে, পলিনেশিয়ান আদিবাসীরা ১২০০ সালে এখানে প্রথম বসবাস শুরু করে। ১৭২২ সালে ইউরোপীয়ান অধিবাসীরা যখন এই দ্বীপে আসে, তখন এখানকার জনসংখ্যা প্রায় ২০০০-৩০০০ ছিলো। ১৮৮৮ সালে চিলি ইস্টার আইল্যান্ডকে নিজেদের সাথে সংযুক্ত করে নেয়।

পরবর্তীতে ১৯৬৬ সালে এখানকার অধিবাসীদেরকে এখানকার নাগরিকত্ব প্রদান করা হয়। ২০০৭ সালে ইস্টার আইল্যান্ড চিলির সংবিধানে চিলির সাথে সংযুক্ত “বিশেষ এলাকা” হিসেবে স্বীকৃতি পায়। ২০১৭ সালে চিলির আদমশুমারী ইস্টার আইল্যান্ডে ৭,৭৫০ জনকে গণনা করেছে যাদের মধ্যে ৩,৫১২ জন নিজেদেরকে প্রাচীন রাপা নুই আদিবাসী বলে দাবি করেছিলো।

“ইস্টার আইল্যান্ড” নামকরণের কারণঃ

ইস্টার আইল্যান্ড নামটি দিয়েছিলেন ডাচ্ অনুসন্ধানী Jacob Roggeveen। তিনি ১৭২২ সালের ৫ এপ্রিল এই দ্বীপটি আবিষ্কার করেছিলেন। সে দিনটি ছিলো ইস্টার সানডে। সেখান থেকেই দ্বীপটির নামকরণ করা হয়। এর সরকারি স্প্যানিশ নাম “Isla de Pascua” যার অর্থও ইস্টার আইল্যান্ড। এ দ্বীপের পলিনেশিয়ান নাম রাপা নুই।

লোকালয় থেকে বিচ্ছিন্ন দ্বীপঃ

ইস্টার আইল্যান্ডকে পৃথিবীর অন্যতম জনবিচ্ছিন্ন দ্বীপ হিসেবে চিহ্নিত করা হয়। কারণ এর আশেপাশে কোন লোকালয় নেই। সবচেয়ে কাছের লোকালয় হিসেবে রয়েছে Pitcairn নামের একটি দ্বীপ। যদিও এর অধিবাসীর সংখ্যা মাত্র ৫০ জন।

এটি ইস্টার আইল্যান্ড থেকে ২,০৭৫ কিলোমিটার দূরে অবস্থিত। সবচেয়ে কাছের শহর Rikitea যার অধিবাসী সংখ্যা ৫০০ জনের কিছু বেশি। এই শহরটি ইস্টার আইল্যান্ড থেকে ২,৬০৬ কিলোমিটার দূরে অবস্থিত। এসব কারণেই এ দ্বীপটিকে পৃথিবীর সবচেয়ে জনবিচ্ছিন্ন দ্বীপ বলা হয়।

পাথরের মূর্তিঃ

ইস্টার আইল্যান্ড বিখ্যাত হওয়ার পেছনের প্রধান কারণটি হচ্ছে এখানকার সুবিশাল পাথরের মূর্তিগুলো। রাপা নুই ভাষায় যাদেরকে মোয়াই বলা হয়। কার্বন পরীক্ষা থেকে ধারণা করা হয়, এ সকল মূর্তি খোদাই করা হয়েছিলো ১১০০-১৬৮০ সালের মধ্যে। এখন পর্যন্ত ৮৮৭ টি মূর্তি আবিষ্কৃত হয়েছে এই দ্বীপে এবং বিভিন্ন জাদুঘরে।

প্রায় সময় এসব মূর্তিকে “ইস্টার আইল্যান্ডের মাথা” বলে অভিহিত করা হয়। পরিপূর্ণ মূর্তির সংখ্যা খুবই কম। বেশিরভাগ মূর্তিই কেবল মস্তক অথবা উরু পর্যন্ত খোদাই করা। পরিপূর্ণ মূর্তিগুলো হাঁটু গেড়ে বসার ভঙ্গিতে খোদাই করা আছে। ৯৫% মোয়াই তৈরি করা হয়েছে ইস্টার আইল্যান্ডে অবস্থিত আগ্নেয়গিরি রানো রারাকু থেকে।

আরও পড়ুনঃ

মৃতদেহ সৎকার এর অদ্ভুত যতো রীতি

অ্যাম্বার রুম: এক চোখ ধাঁধানো ঐশ্বর্যমন্ডিত কক্ষ হারিয়ে যাবার ইতিহাস

এই আগ্নেয়গিরির অগ্নুৎপাত হতে প্রাপ্ত ঘনীভূত লাভা খোদাই করে এ সকল মোয়াই তৈরি করা হয়েছিলো। ৫/৬ জন লোকের একটি দলের এরকম একটি মোয়াই তৈরি করতে সময় লাগত প্রায় এক বছর। কেবলমাত্র চারভাগের একভাগ মোয়াই দ্বীপটিতে স্থাপন করা হয়েছে। কিছু সংখ্যক মোয়াই রয়েছে বিভিন্ন জাদুঘরে। বাকি মূর্তিগুলো রানো রারাকু আগ্নেয়গিরির খাদে রয়ে গিয়েছে।

দীর্ঘ মোয়াইঃ

ইস্টার আইল্যান্ডে অবস্থিত সবচেয়ে দীর্ঘ মোয়াইটির নাম “পারো”, যা লম্বায় ৯৮৯ সে.মি.। মোয়াই পারোর ওজন প্রায় ৮২ টন। এই মোয়াইটির মাথায় রয়েছে একটি লাল রঙের সছিদ্র লাভাপিন্ড যা এর ওজনকে আরও ১১-১২ টন বাড়িয়ে দিয়েছে।

মোয়াই এর প্রতীকীবাদঃ

অনেক প্রত্নতাত্ত্বিকদের মতে এ সকল মূর্তিগুলোকে ধর্মীয় ও রাজনৈতিক, উভয় ক্ষেত্রেই ক্ষমতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। বলা হয়ে থাকে, এসব মূর্তি খোদাইকারীরা ছিল পবিত্র আত্মাদের ভান্ডার। পলিনেশিয়ান ধর্মমতে এসব মোয়াই এর মাঝে “মানা” নামক একটি পবিত্র আত্মার সত্তা অবস্থান করে। অনেক প্রত্নতাত্ত্বিকদের বিশ্বাস এ সকল মোয়াই পলিনেশিয়ান সভ্যতার প্রতিষ্ঠাতাদের প্রতিনিধিত্ব করে।

আহু এবং পাথরের দেয়ালঃ

পাথরের তৈরি যেসকল সমতল মঞ্চের মত কাঠামোর ওপর মোয়াই থাকে তাদেরকে আহু বলা হয়। জানামতে ইস্টার আইল্যান্ডে আহু আছে ৩১৩ টি। এদের মধ্যে ১২৫ টি আহু মোয়াই বহন করছে। সাধারণত একটি আহুতে একটি মোয়াই অবস্থান করে। মোয়াই এর সংখ্যা এবং বিভিন্ন স্থানে থাকার কারণে বাকি আহুগুলো অব্যবহৃত আছে। রানো রারাকু আগ্নেয়গিরি থেকে এক কিলোমিটার দূরে রয়েছে আহু টোঙ্গারিকি, যাতে সবচেয়ে লম্বাকৃতির মোয়াই রয়েছে। কয়েকটি উল্লেখযোগ্য আহু হল আকিভি, নাউনাউ, তাহাই, ভিনাপু ইত্যাদি।
ইস্টার আইল্যান্ডের আরকটি উল্লেখযোগ্য দর্শনীয় বস্তু হচ্ছে এখানকার পাথরে তৈরি দেয়াল। আহু ভিনাপুর নিকটবর্তী একটি পাথরের দেয়াল এই দ্বীপটির অন্যতম স্থাপনা।

পাথরের বাড়ি এবং গুহাঃ

রাপা নুই এ দুই ধরনের প্রাচীন বাড়ির ধারণা পাওয়া যায় যা পাথরের তৈরি। যাদের মধ্যে উপবৃত্তাকার ঘরগুলোকে Hare Paenga বলা হয়। আরেক ধরনের ঘর যেগুলো বৃত্তাকার, সেগুলোকে Hare Oka বলা হয়। এছাড়াও প্রায় একই রকম বৃত্তাকার কিছু ঘরকে Tupa বলা হয়। এসব Tupa তে মূলত জ্যোতিষী ও ধর্মীয় গুরুরা বাস করতেন।

ইস্টার আইল্যান্ড এবং পার্শ্ববর্তী Motu Nui দ্বীপের মধ্যে বেশ কিছু গুহা আবিস্কৃত হয়েছে । এদের মধ্যে কিছু গুহায় মানুষের ব্যবহারের চিহ্ন পাওয়া গিয়েছে। ধারণা করা হয় গুহাগুলো ব্যবহৃত হত বৃক্ষ রোপণের স্থান এবং দূর্গ হিসেবে। এমনকি সৈন্যদের অবস্থানের গোপন স্থানও রয়েছে এসব গুহায়। অনেক গুহাকে ঘিরে রয়েছে রাপা নুই অধিবাসীদের বিভিন্ন মিথ।

ঐতিহ্যবাহী অনুষ্ঠানঃ

রাপা নুই অধিবাসীদের ঐতিহ্যবাহী অনুষ্ঠানের নাম Tapati যা প্রতিবছর ফেব্রুয়ারি মাসের প্রথম দুই সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানটি ১৯৭৫ সাল থেকে ইস্টার আইল্যান্ডে পালিত হয়ে আসছে। উৎসব চলাকালীন সময়ে দ্বীপের অধিবাসীরা দুটি দলে বিভক্ত হয়ে যায়। প্রতিটি দলে একজন করে রাণী থাকে দলনেতা হিসেবে। এ দুই দলের মাঝে বিভিন্ন খেলাধুলা, নাচগান, কাঠের মূর্তি খোদাই করা সহ আরও নানান প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ী দলকে দ্বীপের রাণী উপাধিতে ভূষিত করে মুকুট পড়িয়ে দেয়া হয়।

ভাষাঃ

ইস্টার আইল্যান্ডের ঐতিহ্যগত ভাষা হচ্ছে রাপা নুই ভাষা। এটি পূর্ব পলিনেশিয়ার একটি ভাষা। এ ভাষার সাথে হাওয়াই এবং তাহিতির ভাষার কিছু সাদৃশ্য লক্ষ করা যায়। তবে ইস্টার আইল্যান্ডের সরকারি ভাষা স্প্যানিস। ধারণা করা হয়, ২,৭০০ রাপা নুই অধিবাসী তাদের ঐতিহ্যগত ভাষা জানে। তবে রাপা নুই ভাষাটি বিলুপ্তপ্রায় ভাষা। যেহেতু এটি অধিবাসীদের সরকারি ভাষা নয়, তাই খুব একটা ব্যবহার করা হয়না। যার কারণে ভাষাটি বিলুপ্তির পথে।

ইউনেস্কোর স্বীকৃতিঃ

ইস্টার আইল্যান্ডকে ঘিরে থাকা রাপা নুই ন্যাশনাল পার্ককে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। ১৯৯৫ সালে ইউনেস্কোর ১৯ তম অধিবেশনে এ ঘোষণা দেয়া হয়। রাপা নুই ন্যাশনাল পার্কে প্রতিবছর বহু পর্যটকের পদচারণা লক্ষ করা যায়। ২০১২ সালের এক পরিসংখ্যানে দেখা যায়, সে বছর এই পার্কে ৫২,২০২ জন পর্যটক এসেছিলেন।

ইস্টার আইল্যান্ডে অবস্থিত মোয়াই সব সময় কৌতুহলী মানুষের কাছে একটি দর্শনীয় বস্তু হিসেবে পরিচিত। লোকালয় থেকে বিচ্ছিন্ন এ দ্বীপের পাথরের মূর্তিগুলোই মূলত পৃথিবীর সাথে ইস্টার আইল্যান্ডকে সম্পৃক্ত করে রেখেছে।

ইস্টার আইল্যান্ডের বাইরে বিভিন্ন দেশের জাদুঘরে কিছু মোয়াই থাকলেও মানুষের সীমাহীন কৌতুহল পরিপূর্ণ রূপে মেটাতে পারে কেবল এ দ্বীপে অবস্থিত মোয়াইগুলো। যে কারণে প্রায় প্রতি বছরই বহু মানুষ ছুটে যায় ইস্টার আইল্যান্ডে বিস্ময়কর সব পাথুরে স্থাপনা দেখতে।

ছবিঃ সংগৃহীত

তথ্যসূত্রঃ উইকিপিডিয়া

Tags: ইস্টার আইল্যান্ড
ফারিয়া তাবাসসুম

ফারিয়া তাবাসসুম

ফারিয়া তাবাসসুম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। লেখাপড়ার পাশাপাশি তিনি অনলাইনে বিভিন্ন বিষয়ের উপর আর্টিকেল লিখতে পছন্দ করেন।

Comments 1

  1. হাসিবুল ইসলাম says:
    5 years ago

    ইনফরমেটিভ আর্টিকেল।ধন্যবাদ

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

বাংলা আর্টিকেল লিখে আয়

আর্টিকেল রাইটিং কী? কীভাবে বাংলায় আর্টিকেল লিখে অনলাইনে আয় করবেন?

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

কন্টেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং

কন্টেন্ট রাইটিং জব: আপনার যা জানা প্রয়োজন

কীভাবে পাঠক ফ্রেইন্ডলি আর্টিকেল রাইটিং শিখবেন

কীভাবে একটি মানসম্পন্ন আর্টিকেল লিখতে হয়? -রাইটিং টিপস

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

Popular Stories

  • মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

    মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

    22 shares
    Share 22 Tweet 0
  • বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

    42 shares
    Share 42 Tweet 0
  • জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

    1 shares
    Share 1 Tweet 0
  • অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

    1 shares
    Share 1 Tweet 0
  • আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

    1 shares
    Share 1 Tweet 0
digibangla24 Official logo

At Digibangla24.com, we bridge the gap between academia and the digital economy. Designed especially for university students, teachers, and lifelong learners, our platform is your trusted guide to mastering content writing and freelancing. Learn the art of impactful writing, explore remote earning opportunities, and shape a successful digital career.

Follow Us

Browse by Category

  • অ্যাপস কর্ণার
  • আন্তর্জাতিক
  • ইতিহাস
  • ইসলামি শিক্ষা
  • কন্টেন্ট রাইটিং
  • কবিতা
  • কৃষি তথ্য
  • খেলাধুলা
  • গল্প
  • চাকরি
  • জাতীয়
  • ডিজিটাল ক্যারিয়ার
  • ডিজিটাল বাংলা
  • ডিজিটাল মার্কেটিং
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম ও জীবন
  • ফ্রিল্যান্সিং
  • বায়োগ্রাফি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিদেশে উচ্চ শিক্ষা
  • বিনোদন
  • বিবিধ
  • ব্লগিং
  • ভ্রমণ
  • মুক্তিযুদ্ধ
  • মোটিভেশন
  • রিভিউ
  • লাইফস্টাইল
  • শিক্ষনীয় উক্তি
  • শিক্ষাঙ্গন
  • সংবাদ
  • সম্পাদকীয়
  • সাহিত্য
  • সেলিব্রেটি
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য ও সেবা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

  • About us
  • Contributors
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ

© 2026 Digibangla24

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
  • Login

© 2026 Digibangla24